এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪২168901
  • কেডি, মাছের ঝোল যে বললেন সেটায় মাছটা আগে গ্যাসে-কড়াইয়ে ভেজে নিতে হয় নিশ্চয়ই। কারণ বেশ বড় রুই বা কাতলার পোটি/গাদা ইত্যাদি তো না ভেজে ঝোল করলে খুব একটা সুবিধের হবে না।

    কিন্তু জিনিষটা নিঃসন্দেহে হেব্বি কাজের হবে। একটা কিনে দেখতে হবে।
  • aka | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৯168899
  • আমার চাই এমন কুকার যাতে শুধু মনে মনে ভাবতে হবে, কুকার হেঁটে হেঁটে ফ্রিজ থেকে জিনিষ পত্তর বার করে নিজের মধ্যে পুরে উনুনে চড়ে বসবে, রান্না শেষ হলে ঘোষণা করে দেবে।
  • kd | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৭168898
  • আজ তারা বাংলায় একজনকে দেখলুম - ঈশান বুড়ো হ'লে ঠিক অমন দেখতে হবে ৷ নাম উৎপল ফকির, সহজ মার ওয়ারস হাফ ৷
  • cm | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৬168897
  • আমি তো এমনি কুকারেই খাসা ভাত বানাই, এক হাতা বাসমতি চাল আর দুহাতা জল বা ১.৭৫ হাতা জল। তবে ভাতের কোয়ালিটি চালের ওপর নির্ভর করে এখন যেটা খাচ্ছি সেটা এত ভাল যে বাড়ি নিয়ে গিয়ে মাকে করে দেখাব।
  • a x | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৩168896
  • ইকমিক কুকারে দারুন মাংস হয়।
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩২168895
  • হ্যাঁ, হ্যাঁ, এই ফিচারটা আমার জন্য অত্যাবশ্যাকীয় ঃ)
  • kd | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩১168894
  • পাইদিদি, কিছু ফিচার আমার হেবি লেগেছে, মানে হয় তোমারও লাগবে ৷ ওভারকুকড বা পুড়ে যাওয়ার কোন চান্স নেই ৷ মানে ৪৫ মিনিটে রান্না শেষ হ'লেও দু'ঘন্টা বাদে একই রকম থাকবে (মানে ভুলে টুলে গেলে আর কি) - পারফেক্ট গরমও থাকবে ৷
    আর শুনেছি এমন রান্নায় সবজির নিউট্রিশন নষ্ট হয় না এভাবে রাঁধলে ৷

    মাইরি মনে হচ্ছে আমি এদের সেলসম্যান ! আসলে আগে এমন জিনিস দেখিনি, তাই বেশ এক্সাইটেড লাগছে ৷
  • Ishan | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:২১168893
  • মিঠু ঠিকই আছে। একটু ব্যস্ত আছে।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:১৮168892
  • ইশেন, মিঠু কোথায় ? অনেক দিন দেখি নি।
  • Ishan | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:১৪168891
  • স্যানকে রাজনৈতিক চেতনা বৃদ্ধির শুভকামনা কেউ করেনি? আমি করে দিলাম। :)
  • Bhagidaar | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:০৩168890
  • আমিও চাই একটা
  • pi | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫৬168889
  • আঃ, এটা আমার জন্যেও বেশ কাজের জিনিস হবে।
  • kd | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫১168888
  • দে, ১৬৮৭৯ পাতায় ঠিকানা/ফোন্নং দিয়েছি, দেখেছো কি? ওদের জিজ্ঞেস করতে পারো মুম্বাইতে কে বেচে ৷ বিক্রির পর ওরা বাড়িতে ডেমো দেয় পুরো রান্না করে - নানারকম টিপসও দেয় ৷

    কাল সকালে আমি ফোন করবো ওদের - যা জানতে পারি লিখবো ৷
  • kc | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩৮168887
  • কুমুদি, একটা মেইল পাঠাইসি।
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩৭168886
  • আচ্ছা ব্ল্যাঙ্কি দীর্ঘদিন পাহাড়ে যাচ্ছে না।এটা তোমরা লক্ষ্য করেছে কি? ঃ)
  • | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩৬168885
  • দুষ্টু লোকে বলে এমন কী কোয়েলের পিতাশ্রী ও নাকি তার থেকে ভালো অভিনয় করে !! ঃ((
  • kumu | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৮168883
  • দে ইকমিক কুকারের হিটিং সোর্স ছিল কাঠকয়্লা।এখন ঐ কুকার বা কাঠকয়লা পাওয়া যাবে কিনা জানি না।কেডিদার কুকারে মনে হয় ইলেকট্রিক হিটিং, বাকি মডেল এক।
    কেডি দা, ভাত ঠিকমত করতে পারলে অপূর্ব হবে।
  • kumu | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৮168884
  • দে ইকমিক কুকারের হিটিং সোর্স ছিল কাঠকয়্লা।এখন ঐ কুকার বা কাঠকয়লা পাওয়া যাবে কিনা জানি না।কেডিদার কুকারে মনে হয় ইলেকট্রিক হিটিং, বাকি মডেল এক।
    কেডি দা, ভাত ঠিকমত করতে পারলে অপূর্ব হবে।
  • de | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২২168881
  • যাঃ! সব্বাই বাড়ি চইল্যে গেলো!
  • de | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২২168882
  • যাঃ! সব্বাই বাড়ি চইল্যে গেলো!
  • de | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৫৭168880
  • উইকে ডিরেকশানের জন্য থ্যাংকু!
  • Tim | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৪১168879
  • হ্যাঁ কুমুদিকে ক। ল্যাবারুদের দুঃখ ল্যাবারুই বুঝবে। ঃ-)
  • উই গো ডাউন.. | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৩৫168878
  • ইন্দুমাধব মল্লিকের ইকমিক কুকারের সবচেয়ে বড়পাইকিরি বাজার ছিল কলেজস্ট্রীট। এখন যেখানে প্লাম্বিং গুডসের দোকানগুলো রয়েছে সেইখানে। মল্লিকদের ইকমিক কুকারের গুদাম ছিল বউবাজারে কাল্টিভেশন অফ সাইন্সের ঠিক পাশের বাড়িটায়। কাল্টিভেশল অফ সাইন্স মানে আজকের গোয়েঙ্কা কলেজ।
    পঁচানব্বই ছিয়ানব্বই সাল নাগাদ গুন্ডা-পুলিশ সুকান্তির (পরবর্তীকালে রিজওয়ানুর রহমান খ্যাত) নজর পড়ে পড়ে থাকা বিশাল গুদামটার দিকে। এবং তিনি সেটা দখল করেন। এক অংশ লালচাঁদ গুলাবচাঁদের হাতে চলে যায়, কারন দখল করার নেপথ্যে তারাই ছিল, অন্য অংশে সুকান্তির এক আত্মীয় প্লাইউডের দোকান খুলে বসেন - নাম কেডি প্লাইউড।
    ... এতে আমাদের কেডিদার কিন্তু কোন অংশীদারী নেই।
    ভাগ্যের ফেরে পরিবর্তনের ঠিক আগে আগেই রেজানুর কান্ডে চাকরী খুইয়ে বেচারা ডিডি-সুকান্তিকেও সেই ইকমিক কুকারের গুদামেরই একটা সরু ফালিতে দোকান দিয়ে বসতে হয়েছে। সন্ধেবেলায় কেউ বৌবাজার ধরে গোয়েঙ্কা কলেজের দিকে হেঁটে গেলেই পিভিসি শীট আর পিভিসি দরজা বিক্রির দোকানে সুকান্তি সাহেব কে বসে থাকতে দেখবেন। সেই দোকানটা আর তার পাশের লালচাঁদ গুলাবচাঁদ এবং কেডি প্লাইউড মিলিয়ে যে বিশাল জায়গাটা, সেটাই শতবর্য পূর্বে বিমল কুমারদের অভিযানে যাবার ইকমিক কুকার জুগিয়ে এসেছে।
  • de | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৩২168877
  • নেক্স্ট বার কল্কেতায় এসে কিনে নিয়ে যাবো ওই কুকার! কুমুদি কলেজ যাওয়ার আগে এতো ভাগে ভাগে রান্নাবান্না করে যেতে শুনেই আমি চক্ষু ছানাবড়া হয়ে যাচ্চি!
  • kumu | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৮:২৭168876
  • তবে? ল্যাবারু ছাড়া ল্যাবারুর মর্ম কেই বা বোঝে? তবে দের স্যার ঐ রান্না খেতেন না।তেনার জন্য ভাতে ভাত আলাদা কত্তে হোতো।
  • Kaju | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৮:২৩168875
  • যা বলেছি। শুরু হল। এক নম্বর। নেক্সট?
  • Tim | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৮:২২168874
  • কাজু নিশ্চই ভালো ভালো সব রান্নায় ওস্তাদ। তাই তো?
  • Kaju | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৮:১৯168872
  • বাঃ কিছু করতেই হত না? শুধু চাল ডাল ইলিশমাছ আর মাংস ঢুকিয়ে 'আমার এই এই চাই' বললেই রান্না হয়ে যেত? বাঃ, আমার খুব দরকার ছিল এটা পরবর্তীকালের জন্যে। বৌ তো গরম জল আর ম্যাগি ছাড়া বোধায় কিছুই জানবে না।

    [এবার এই লাস' লাইনটা নিয়ে ধুন্ধুমার শুরু হবে]
  • kd | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৮:১৯168873
  • কুমুদিদি, ভাত খুউউউব ভালো হয় ৷ গোবিন্দভোগে এক কাপ চালে এক কাপ জল আর বাসমতিতে দেড় কাপ জল (আমি এই দু'টোই খাই, অন্য চালের মাপ জিগ্গেস করিনি ) ৷
    সবচেয়ে মজার, মাছ/মাংস রান্নায় একদম জল দিতে হয় না - তাতেই বেশ ঝোল হয় ৷
    এছাড়া দিদি ধোকলা, মোমোও বানিয়েছে ৷ সুজির পায়েসও ৷
  • de | ২৫ সেপ্টেম্বর ২০১৩ ১৮:১৩168871
  • কি লক্ষ্মী মেয়ে ছিলে তুমি কুমুদি! ভাবা যায় না!

    এই কুকার কোথায় কিনতে পাওয়া যায়? যে কোন দোকানে বল্লে দেবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত