এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৩০168661
  • তাড়াতাড়ি লেখোতো। পছন্দ হলে আজকে রাতে হোম মেড বিরিয়ানিই হবেক।
  • aka | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২৯168659
  • সে এককালে আমি c++ শিখেছিলাম, প্রথমে সোয়াম সিরিজের একটা বই, তারপরে কদিন বাদে c++ এর বাজার চলতি বই আর শেষে স্ট্রাউস্ট্রুপ। খুব তাড়াতাড়ি প্রোডাক্টিভ হয়েছিলাম।

    তো এক্ষেত্রে আমি ডামিজ টাইপ বই কিনব। পরীক্ষা উতরোব, মাঝ ইয়ারে যদি ইন্টারেস্ট তখনও থাকে আর এক ধাপ উঠব। আরও ইন্টারেস্ট জাগলে ক্লাসিকস পড়ব।
  • aka | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২২168658
  • দাঁড়ান একটু বাদে কোল্কাতার বিরিয়ানির রেসিপি লিখে দেব। কি জিনিষ নেমেছে গুরু আমি নিজেই অবাক। অহো আকা অহো আকা।
  • Felix Felicis | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২১168657
  • ও, আরেকটা নাম তো বলতেই ভুলে গেছি - মরিস জে বাখঃ

    http://www.amazon.com/Design-Operating-System-Prentice-Hall-Software/dp/0132017997/ref=pd_cp_b_0 - অন্যতম সেরা বই। তবে কম্যান্ড বা স্ক্রিপ্টিং-এর জন্যে নয়, মেইনলি ফাইল সিস্টেম, ডিভাইস ইঃ-র জন্যে।
  • Felix Felicis | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১৬168656
  • কেন? পড়ে গেসলে?
  • san | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১৪168655
  • আর্থকোয়েক !
  • Felix Felicis | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১১168654
  • আর একটা কথা (বোতীন রাগ করতে পারে) - কানিতকরের বইটা খুব একটা উঁচুদরের নয়। ওই যেমন পাস্কাল/সি শিখতে গেলে রাজারামন পড়লে বিশেষ লাভ হয় না, ভিতটা কাঁচাই থাকে, সেরকম। Schaum series-ও এড়িয়ে গেলেই ভালো।
  • de | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৭:০৩168653
  • বাব্বা! প্রবল ইংরেজে আমার ভীষণ ভয়!
  • সে | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৫৭168652
  • আমি সিলেবাস জেনে নিয়ে কাল / পরশু বলছি। এখন ইউনিক্স ইউনিক্স শুনছি তাই লিখ্লাম। ঠিক। পুরোটা জেনে নিয়ে তারপরে কাল পরশু নাগাদ জিগ্যেস করব।
  • Kaju | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৫৬168651
  • ব্ল্যাক ডে অফ ব্ল্যাকবেরি !
  • Felix Felicis | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৫১168650
  • আগে একটু দেখে নিন কারিকুলামে কী আছে। শুধু শেল স্ক্রিপ্ট/কম্যান্ড থাকলে বিশেষ চাপ নেই। সিস্টেমস/নেটওয়ার্ক প্রোগ্রামিং অন্য জীব।

    টেক্সট প্রসেসিং ব্যাপারটা বিশেষ জানা নেই আমার। অন্য ডোমেন হয়ে গেলো।
  • Felix Felicis | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৪৮168649
  • সিস্টেমস প্রোগ্রামিং-এর বইটার লেখকের নাম সম্ভবতঃ রবিন্স। আর একটা হল নেটওয়ার্ক প্রোগ্রামিং-এর ব্যাপারে জানতে চাইলে - রিচার্ড স্টিভেনস
  • সে | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৪৩168648
  • ফেলিক্স কে থ্যাংক্স্‌। কিন্তু অঙ্কে অগা মেয়েকে কিভাবে এটায় পাশ করানো যায় সেটাই চিন্তার বিষয়। কম্পিউটার লিঙ্গুইস্টিক্‌স্‌ নিয়ে কেউ কি আলোকপাত করতে পারেবেন একটু। ওটাই মূল সাবজেক্ট।
  • Felix Felicis | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৪০168646
  • ইউনিক্স শেখাবে বল্লে ব্যাপারটা বড্ড কম্বল কম্বল হয়ে যায়, মানে ব্ল্যাঙ্কেট আর কী। শেল স্ক্রিপ্ট/প্রোগ্রামিং এক জিনিস, সিস্টেমস প্রোগ্রামিং আরেক জিনিস। কার্নিংহ্যান/পাইক বা সুমিতাভ দাস দুখানাই কিন্তু বেশ পুরনো হয়ে গেছে। প্রথমটা লেখা ১৯৮৪ সালে, তারপর অনেক জল বয়ে গেছে, অনেককিছু বদলেছে। তবে ভিত তৈরীর জন্যে এইটে দিয়ে শুরু করাই ভালো। ভিত হয়ে গেলে বাকিটুকু নানারকম রিসোর্স ঘেঁটে নিজেই করে নেওয়া যায়। সুমিতাভ দাস আমার কখনো খুব একটা ভাল্লাগেনি যদিও।

    সিস্টেমস প্রোগ্রামিং-এর জন্যে পিয়ারসন-এর ইউনিক্স সিস্টেমস প্রোগ্রামিং হল বেদ/উপনিষদ।

    সিঁফোর দেওয়া লিংকগুলো সব লিনাক্সের। যদিও *nix ক্যাটেগরিতে ফেলা যায় দুটোকেই, তবুও কিছুটা তফাত আছে, স্টার্ট-আপ স্ক্রিপ্ট, ডিভাইস ম্যাপিং, বেশ কিছু কম্যান্ড, লজিক্যাল ভল্যুম ইঃ ক্ষেত্রে।
  • b | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩৫168645
  • তার ওপরে আমি প্রবল ইংরেজ। ইয়র্ক্শায়ার পুডিং দিয়ে মেখে হার্টফোর্ডশায়ার স্টেক খাই। 'ব' সম্ভবতঃ মাছের ঝোল দিয়ে ভাত খান। গোলাবেন না।
  • jhiki | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩২168644
  • আর বাচ্ছা? গুরুজন এত বেশী বাচ্ছা লিখে লিখে যে বাচ্চার বানান ভুলিয়ে দেয় তারবেলা?
  • Kaju | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:২৮168643
  • /হস্যি মানে কী

    অন্ততঃ একজন ঠিকঠাক কী/কি লিখুক।
  • Kaju | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:২৭168642
  • বি আর ব কি এক হল? হস্যি মানে কি? ছাতা। বোতিন্দা প্রবল রৌদ্রেও ছাতা নেয় না মাথায়। তাই নির্মোহ ভঙ্গীতে 'ব' লেখে।
  • kumu | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:২৪168640
  • আমি গুরুতে আসি ২০১০ সালে।দেখিনি তবে এখন মনে পড়ল এর বিয়ের কথা লিখেছিল লুরুর লোকেরা, বোধহয় একটা ভাটও হয়েছিল নবদম্পতির সম্মানে।
  • de | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:২৪168641
  • না ওটা বিয়ারের ফুল -- ফেনা দিয়ে তৈরী --

    আমি b কে বোতীন ভাবলাম !
  • Kaju | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:২৩168639
  • তাহলে লোকে যে বলে 'বীয়ের্ফুল বীয়ের্ফুল' সেকি ডুমুরের ফুলের কথাই বলে?
  • | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১৯168638
  • ভুতো হল আমাদের সবার আদরের। এত ভালো ছেলে আজকাল কার দিনে বিরল।
    গীটারিস্ট,অসম্ভব পরোপকারী।

    বেঙ্গালুরু তে থাকে। আইটিওয়ালা।কিছু দিন আগে বিয়ে করে ডুমুরের ফুল হয়ে গেছে। ঃ)
  • de | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৯168637
  • ভুতো হোলো বোতীনের গুরুঠাকুর ঃ))
  • b | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৫168636
  • ভূতো গুরুচন্ডালীতে লেখেন। আগে আরো লিখতেন। এখন কম আসেন।
  • kumu | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০২168635
  • আর না বলে পার্লুম না, কে এই ভূতো? কিকি একটু লিখো তো!
  • kumu | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫৯168634
  • ফ্লিপকার্টে শারদীয়া বই পাওয়া যাবে?
  • | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২৭168633
  • Az র গল্প ও আছে শারদীয়া দেশে।
  • সে | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২৬168632
  • এবার আরেকটা বেয়াড়া প্রশ্ন করে ফেলি।
    কম্পিউটার লিঙ্গুইস্‌টিক্সের (মানে যারা টেক্‌ট্‌ নিয়ে কাজ করে) ওপরে ভালো বই কী আছে বাজারে?
  • সে | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৫:১৭168631
  • ব,
    কানিতকার যোগাড় করব তো। অন্যটা টপাটপ ডাউনলোড হয়ে গ্যালো তাই লিখলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত