এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kaushik | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৪৩168390
  • ধন্যবাদ সিকি!

    এই পাতার ব্যাপার স্যাপার গুলো সড়গড় হতে আমার মনে হচ্ছে আরেকটু সময় লাগবে!

    আসলে লেখাটা খাজা কিনা সেটাই বোঝা দরকার :-)

    থ্যাঙ্কস ওয়ান্স এগেন।
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৪২168389
  • কাজু, সোসেন কে এই ভাবে অকমান করলে!! ঃ((
  • siki | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩৩168387
  • siki.guru জিমেল।

    কৌশিক, গুরুচণ্ডালি খোলা পাতা। এখানে লেখা "নেওয়া" বা "মনোনীত" করা হয় না। যা মন চায়, একটা টই খুলে লিখতে শুরু করুন।

    নিতান্তই মনোনয়নের জন্য লেখা পাঠাতে চাইলে পাঠিয়ে দিন। গুরুর স্ট্যান্ড অনুযায়ী, নিতান্ত খাজা লেখা না হলে বুলবুলভাজায় তুলে দেওয়া হয়। একমাত্তর ঐটাই মডারেটেড। :)
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩০168386
  • আর কি করলে পুরো কবি হবে?
  • kumu | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:২৫168384
  • আমার এক দিদির সাথে সুচিত্রা সেনের সামান্য মিল ছিল।তাতে জামাইবাবু ভারী বিব্রত হতেন।বলতেন তোমার দিদিকে নিয়ে রাস্তাঘাটে বেরোনো দায়।
  • Blank | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:২৫168385
  • কিন্তু সোষেন দি তো পুরো কবি হয়নি। কবির লার্ভা মাত্র।
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১৮168383
  • ই ম্যাগো এমনি বিতিচ্ছিরি ছবি সুষেণের কেন হতে যাবে?
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১৫168381
  • কবিদের ওমনি ঢুলুঢুলু চোখ হয়। অবশ্য রেগুলার গাঁজা খেলেও হয় বোধ হয়।
  • sinfaut | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১৫168382
  • আর সোসেন্দিকে যদি এনার মতন দেখতেই হয়, সেটা তো আর সোসেন্দির চয়েস না। এই যে আমাকে লোকে বলে উত্তম কুমারের মতন দেখতে, তাই নিয়ে আমি তো কই কিছু বলি না।
  • achintyarup | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১০168379
  • হুঁ, মোট্টেও মিল নাই। এর পর হয়তো বলবে ঈশেনকে জহর রায়ের মত দেখতে। কিম্বা স্য়্যনকে গীতা দে-র মত। এ সবের পোবোল পতিবাদ জানিয়ে গেলুম
  • Kaju | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১০168380
  • দেখেছ গান্ধী-ও কইল।

    কেন এঁকে কি মন্দ দেখতে? আর এটা তো ওনার বয়সকালের সিনেমা, আরো কম বয়সে নিশ্চয়ই আরো মিল ছিল।
    এতদিন গ্যাপে গ্যাপে দেখি পরশপাথর, প্রত্তিবার দেখলেই তোমার কথা মনে পড়ে। একবর্ণ যদি বানিয়ে বলি...
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৯168378
  • সেটা কি দুঃখের ব্যাপার ? :-o
  • sinfaut | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৮168376
  • প্রোটোটাইপ হিসেবে একইরকম দেখতে, তবে প্লেসহোল্ডার হিসেবে না।
  • sosen | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৮168377
  • আমাকে দেখলেই বাঙালি বোঝা যায়? :-(
  • Blank | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৫168374
  • নানা এতো বেশ চোখ খুলে জেগে আছে। সোসেন্দি কে দেখলেই মনে হয় এক্ষুনি ঘুমিয়ে পরবে। চাঁদমামার শিবের মতন চোখ, আধখানা খোলা কোনো মতে।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৫168375
  • দুজনকে দেখেই মেয়ে এবং বাঙালি বোঝা যায়, এটা খুবই মিলের জায়গা।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৪168373
  • এরকমই দেখতে মোটামুটি, তবে মুখের গড়নটা আলাদা, চুলটা আলাদা, নাক চোখ ঠোঁট কপাল গাল এইগুলো অন্যরকম।
  • + | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৩168372
  • এট্টু এট্টু মিল আচে
  • kumu | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০১168371
  • পোতিবাদ পোতিবাদ।সোসেনকে এমন দেখতে না।
  • sosen | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫৯168369
  • কাজু বলল, আমায় এই রকম দেখতে।
    আপনারাই বিচার করুন।

  • Blank | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫৯168370
  • সিকিকে একটু বাদেই পাওয়া যাবে। না হলে পাইদিকে আরেট্টু বাদে।
  • kaushik | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫৪168368
  • দ,
    ধন্যবাদ! ওনাদের কারুর মেল আইডি জানিনা, এখানে দেওয়া যাবে?
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫০168367
  • জলের কল বলাতে এবারে বুঝলাম আমিও দেখেছি। পাড়ায় না হলেও মিউনিসিপালিটির জলের কল তো দেখেইছি। কিন্তু গামছাটা পোশাকের অন্তর্ভুক্ত করে বলায় রিলেট করতে পারিনি।
  • | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪৮168366
  • কৌশিক,

    সিকি/পালভৌমিকি দের পাঠায়ে দেন। ছেপে দেবে।
  • san | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪২168364
  • কিকি, থ্যাংকু। ধর্ষণ প্রসঙ্গে নানাবিধ আলাপচারিতায় পাওয়া গেছে।
  • kaushik | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪২168365
  • আচ্ছা একটা কথা কেউ বলতে পারবেন -এখানে লেখা দিতে গেলে কি করে দিতে হয় - মানে বেশ বড় লেখা - ধারাবাহিক আকারে আপলোড করবার মতন।

    যে মেল আইডিটা দিয়েছে সেখানেই ডাইরেক্ট পোস্টাবো?
    দ্বিতীয় প্রশ্নঃ লেখাটা এখনও শেষ হয়নি -৩৫ পর্ব অবধি হয়েছে আরো গোটা দশেক পর্ব লাগবে শেষ হতে - এই অবস্থায় দেওয়া যাবে?

    লাস্ট প্রশ্ন - মনোনিত হয়েছে কিনা এঁরা জানাবেন তো?
  • Kaju | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৮168363
  • বাপরে, অনেক মিল তো ! আমার বাড়ির ডাকনাম অবশ্য অন্য, এটা আমি নিজে লইসি। তাও কোন এক সিরিয়ালে নাকি আমার ঘোরতর অপছন্দের এক নাইকা এটি ছেনতাই করে লেসে।
  • kaushik | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৪168362
  • কাজু,

    পারে কালী'দা, কৌশিকরা পারে!!

    আলাপ যখন হলই একটা মজার কথা বলি - ওপাড়ায় যখন প্রথম যাই এই কিকিদিই আমাকে জিজ্ঞেস করেছিল, আমি কাজু কিনা। আমি বলেছিলাম প্রায় ঠিকই বলেছিলে -কাজু আমার ভাইয়ের নাম(সত্যি সত্যিই)।
  • Kaju | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩২168361
  • পাড়ায় মিউনিসিপালিটির জলের টাইমকল নাই? ওখেনেই তো মূলতঃ ইহা প্রত্যক্ষ করা যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত