এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫০168180
  • এটা হাইট! আইএসডি কলে বর্জ্যের খবর! তারো আবার সত্যি মিথ্যে!! -- আমার কাছে বরং দেশের নিউজপেপারের খবর অনেক বেশী বিশ্বাসযোগ্য -- তারা অন্ততঃ আইএসডি কলে খবর জোগাড় করে না!

    আর এই কয়েকদিন ধরে এই সুমহান ছাত্র বিপ্লব এবং বঞ্চনার কারণ হিসেবে দুনিয়া সুদ্ধ সকলের যাদবপুরের ওপর রাগের কারণ অ্যানালিসিস এর জিস্ট -- যারাই বিরুদ্ধ কথা বলবে, তারা যাদপ্পুরে চান্স পায়নি বলে তাদের গায়ের ঝাল মেটাচ্ছে -- এর থেকে ঝুল যুক্তিও খুব কম হয়!
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৬168179
  • ১৮০ মিনিট !!! আমার তো মিনিট ৩ লাগলো
  • kc | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৩168178
  • আপলোডেডের এও ১৮০ মিনিটের চক্করটা খুব বাজে।
  • Blank | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১১168176
  • হলিউড মুভি যাদের পছন্দ, তাদের জন্য

    Designs on Film: A Century of Hollywood Art Direction by Cathy Whitlock

    http://uploaded.net/file/lls9tvua/0060881224.epub
  • kumu | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০১168175
  • এখনো বাচ্চারা থিসিস লেখে।
    সে আজিকে হোলো কত কাল,তবু মনে হয় যেন সেদিন সকাল।
    ব,খুব ভাল। পেস্টিসাইডমুক্ত ঘরের টাটকা সব্জী খাওয়া স্বাস্থ্যকর।
  • T | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩২168174
  • ইশশ্‌ দুঃখ ফের মনে করিয়ে দিল। নাহ্‌ যাওয়া হবে না। গাইড থিসিস কারেকশন করছে। কোনো উপায় নেই।
  • | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:২৭168173
  • T, পুজোতে কলকাতা আসছো নাকি?
  • | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:২০168172
  • কুমু দি, আমার মা যাতা করছে। বাগানে বেগুন,ঢ্যাঁড়শ,লঙ্কা এমন কি বললে বিশ্বাস করবে না কুমড়ো ( এখন অবধি একটাই হয়েছে)অবধি ফলাচ্ছে। আমার মন দিয়ে কুমড়ো শাক আর কুমড়ো ফুলের বড়া খাচ্ছি।ঃ)
  • T | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১৮168171
  • বিশ্রী সর্দি ধরল, কন্টিন্যুয়াস হেঁচে যাচ্ছি।
  • kumu | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১৫168170
  • ব দুক্ষু কোরো না, রোবু কেবল ভিন্ডি খাওয়াবে।
  • | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১০168169
  • হ্যাঁ। আজকাল ভাটে বা টই তে যেতে সাহস পাই না। যা গুরু গম্ভীর আলোচনা।ঃ)
  • T | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৩:০৭168168
  • আরে 'ব' দা যে! বহুদিন পরে তো।
  • Tim | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১২:৫৮168167
  • মাইরি এইসব নিয়ে দাবাখেলা দেখে ঝাঁট জ্বলে গেল। সবাই মিথ্যে, একমাত্র ছাত্র সংগঠন সত্য কারণ তারা পবিত্র কর্তব্য পালনে নেমেছে, এইটা আর নেওয়া যাচ্ছেনা।
  • ab | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১২:৪৯168166
  • Swarnendu আপনি পাগোল ফাগোলদের কথায় কান দেবেননা। আপনি ফোন কল করতে থাকুন, দুঘন্টার ISD কল করে ফেলুন।
  • | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১২:৪১168165
  • ওঃ শান্তি শান্তি।
  • T | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১২:৩৯168164
  • স্বর্ণেন্দু, কাল রাতে আপনার ঝাঁঝালো বক্তব্যের জবাবে এইটা কোট করলাম। 'এবেলা' তে প্রকাশিত হয়েছিল গতকাল, ছেলেটির নিজের বক্তব্য।

    "আবার বলছি, র‍্যাগিং এর ঘটনা ঘটেছে-এভাবে কোনো অভিযোগ করিনি আমি। ওই ঘটনার পর ভয়ংকর অপমানিত বোধ করেছিলাম। টানা বেশ কয়েকদিন ধরে ঘটনাগুলো ঘটছিল। নিরাপত্তাহীনতায় ভুগতে ভুগতে শেষে ইউজিসির ওয়েবসাইটে পুরো ঘটনাটা জানিয়েছিলাম। এর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব কিছু খতিয়ে দেখে সিদ্ধান্ত নেন, হস্টেলে ঘটে যাওয়া ওই ঘটনা র‍্যাগিংই। "

    পাতি বাংলা ভাষায় লেখা। পিসেমশাইকে জিগিয়ে দেখুন তিনি এর কি মানে করেন। রাস্তার পাগলকেও জিগিয়ে দেখতে পারেন। ছেলেটি মিথ্যে বললে সটান মামলা করুন, ইউজিসির কাছে গিয়ে ছেলেটির অভিযোগপত্র প্রকাশের দাবী করুন। অবশ্য বলতেও পারেন মিডিয়া মিথ্যেবাদী, ছেলেটিও মিথ্যেবাদী, খালি যারা দরজার সামনে হেগে রেখে গিয়েছিল তারাই একমাত্র ঠিকঠাক।

    আর ইউজিসির ওয়েবসাইটে র‍্যাগিং এর অভিযোগ জানানোর জন্য ফোন নম্বর ছাড়াও ইমেল ইত্যাদি দেওয়া আছে।

    নিজেকে বেশী ওস্তাদ প্রমাণের আগে একটু ভেবেচিন্তে নিন।
  • cm | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১২:২৬168163
  • এ পরিস্থিতিও বহুদিন দেখেননি।
  • | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১২:১৮168162
  • রোবু আমাকে নেমতন্নো করলো না !! ঃ((
  • h | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১২:০৩168161
  • সিপিএম পার্টি বর্ধমানে আপিসিয়ালি উঠে গেল মনে হয়। ভোট বয়কট বহুদিন শুনি নি।
  • h | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১২:০১168160
  • *উপহার
  • h | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫৯168159
  • আচ্ছা সকলে বোলে রাখি, সমীর সেনগুপ্ত র অমল আমার সময় হঠাত উপকার পেলাম, ভালো লাগছে। জ্যানাগন পড়ে দেখতে পারেন।
  • kaushik | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১১:০৭168158
  • দূর্জনেরা বলে - পরিক্ষা পদ্ধতিটা পাল্টানো নাকি এই জন্যই জরুরি ছিল যে ফেটসুর বাতলে দেওয়া পদ্ধতিতে ওনাদের ফেল করা চার নেতা পাশ করে যান। সত্যি মিথ্যে আর কে জানে! ফেটসু বলবে মিথ্যে আর সিপিএম বলবে সত্যি! এত ভাবে কোথাও পৌ্চন যাবে না।

    বাপস! মোবাইলে লেখা ক্ষি চাপস!!
  • kaushik | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৮168157
  • স্বর্ণেন্দু,
    ২০০৫ এ যতদুর মনে হয় পরিক্ষা পদ্ধতি বদলানোর দাবিতে আন্দোলনটা শুরু হয়েছিল। জানিনা ঠিক বলছি কিনা। আসলে হয় র‌্যাগিনে অভিযুক্ত দের ছাড়ানো বা পরিক্ষা - ফেটসুকে এর বাইরে আন্দোলন করতে দেখিনি কক্ষনও।
    যাই হোক ত্কন আর পুরনো কাসুন্দি গ্নেটে লাভ নেই, তার চেয়ে বর্তমান ইস্যুটা নিয়েই কথা বলা ভালো। (পুরনো ইস্যু অবশ্য আমিই শুরু করেছিলাম)।

    ছাত্র্দের কোর্টে যাওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে। সত্যিই যদি অভিযুক্তরা নির্দোষ হয়, শাস্তি তাদের মকুব হবেই। আসলে ফেটসু এত ভুলভাল ইস্যুতে ঝামেলা করে, যে সকলের কাছে ওদের বিস্বাশযোগ্যতা সমান নেই।
  • রোবু | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৭168156
  • এটা আমার রেগুলার ব্যাপার :-)
  • শ্রী সদা | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫০168155
  • সেই তো ঃ( আমাদের খালাসিটোলার বদলে গোল ছিল, সে সুখ ও রইলো না।
    এদিকে গতকাল ছড়িয়ে লাট করেছি। বাড়ি ফিরে ডিনার অব্দি মনে আছে আর কিছু মনে নেই। মাঝ রাতে উঠে দেখি আলো জ্বলছে, ল্যাপি চলছে, ঠিক কি কি করেছি কিছুতেই মনে পড়ছে না। সকালে উঠে আগে ফোনের কল লিস্ট চেক করলাম, তার পর চেক করে দেখলাম ফেবু বা গুরুতে কিছু ভুলভাল লিখেছি কি না ঃ)
  • রোবু | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৩168154
  • গোলও যাতে উঠে গেল? আমাদের মতো প্রলেতারিয়েতরা এবার কোথায় কামারাডারি দেখাতে যাবে?
  • রোবু | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৭168153
  • সদা উঠেছিস? দুপুরবেলা আমাদের বাড়িতে লাঞ্চ।
  • kc | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৪168152
  • জেরুজালেমটা আমার দেওয়া হলে অ্যালডিকোতেও খুলত।
  • সিনফট | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১০:২৯168151
  • ব্ল্যাঙ্কির দেওয়া জীরুজালেম ই-বুক আলডিকোতে খুলছেনা। ক্যালিবর এ খুলছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত