এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৫167730
  • রোবুর তো ঐ চেহারা। একটা মারলে আরেকটা মারার জায়্গা নেই। ওরে আর কে ক্যালাবে।
  • Tim | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৪167728
  • প্রাপ্ত বয়স্কই বটে, মানে কিনা বয়সটা ফোকটে পেয়েছেন। ;-)
  • san | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৪167729
  • রোবুকে ধরে কেউ ক্যালালে আমি কিছু মনে করব না।
  • রোবু | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩৮167727
  • দিয়ে দিয়েছি, নতুন লেখক টই।
  • Ben Arfa | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩৬167726
  • কোন গল্প? কোথায়?
  • san | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩৪167725
  • তাইলে গল্পের বদলে আখরোট খেলে হয় না ?
  • de | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৩৩167724
  • গল্পটার একটা কপি পেস্ট করে দিও কোন একটা টইতে -- আম্মো একটু দাঁতের এক্সারসাইজ করি!
  • রোবু | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:২৩167723
  • আচ্ছা, কেউ ওই রকম গল্প রেগুলার ভিত্তিতে কি ভাবে লিখে যেতে পারেন? মানে কী ক্ষমতা থাকলে এটা করা যায়? একজন প্রাপ্ত বয়স্ক মানুষ, কোনো নওলকিশোর নয়!!
  • রোবু | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০৭167721
  • নাহ, এরা তিনজনও বহুপঠিত বটেন।
  • Ben Arfa | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০৭167722
  • দে - সেটাই। এই চিঠি হেরিটেজ দিলে অবাক হতাম না। পাঠভবন দিয়েছে বলেই অবাক হচ্ছি।
  • Ben Arfa | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০৫167719
  • অত কিছু তো এই চিঠিতে লেখেনি। প্রাইমারির গার্জেনরা দেখা করতে যাবে, তখন জানতে পারবো।
  • san | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০৫167720
  • আহা, বহুপঠিত কবিদের মধ্যে।
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০২167716
  • *১০০ হেক্টারে 1 sq km
  • de | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০২167717
  • ভাগ্যিস আপিসে ফেবু খোলে না -- রোবুর লিং য়ের হাত্থেকে বেঁচে গেলাম!
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০২167718
  • অরিজিৎ, যদি দশতলা বাড়ি হয়, বিশাল এরিয়ার বাড়ি না হলে, ৩ টে বোরহোল টেস্ট করলেই হয়ে যাওয়া উচিত, খুব আলগা ধরলেও মোবিলাইজেশান নিয়ে ২- ২.৫ লাখ সয়েল টেস্টিং, আর সার্ভের রেট হেক্টার (১০০ হেক্টারে ) প্রতি আড়াই হাজার। ঐ ২৩ লাখ অন্যান্যটা চেক করে নেবেন। আর টাকাটা স্কুল ব্যাঙ্ক থেকে পেলো না কেন ? আসেট দেখিয়ে না পাওয়ার তো কোনো কারণ নেই।
  • de | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০১167715
  • পাঠভবনে খালি বড়লোকেরাই পড়ে? এতো টাকা একসাথে এইভাবে স্কুল চায়, এটা দেখে বেশ অবাক হলাম!

    ডোনেশান, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম এইসব করেও তো টাকা তোলা যায়!
  • রোবু | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৪:০০167714
  • কেসটা এবার রাখল বালক হয়ে যাবে :-(
  • /\ | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫৬167712
  • "তুই" বলার জন্য কবিতায় শিবাশিস, বিনায়ক আর মন্দাক্রান্তাও ছিল তো।
  • kc | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫৬167713
  • কিন্তু এত সাবধানবাণী উপেক্ষা করেও আমি রোবুর লিং পড়ে ফেলেছি। এবার থেকে সমস্ত সাবধানবাণী মেনে চলব। এটাই আজকের শিক্ষা।
  • Ben Arfa | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৯167711
  • একবারে নয়, চারবারে।

    নভেম্বর '১৩ - ১০,০০০/-
    ফেব্রুয়ারী '১৪ - ৭,৫০০/-
    জুলাই '১৪ - ৭,৫০০/-
    নভেম্বর '১৪ - ১০,০০০/-
  • kc | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৮167710
  • পাঠভবনের প্রাক্তনীদের অনেকেই বিরাট বিরাট লেভেলের লোক। তারাইতো বানিয়ে দিতে পারে।
  • Ben Arfa | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৭167709
  • এক একই কোশ্চেনগুলো তো আমাদেরও। মুশকিল হল যেহেতু আমরা নোটিশ পাইনি, তাই ফর্মালি স্কুলে গিয়ে কথা বলতে পারছি না, কারণ গার্জেনরা অধিকাংশই এইটা জানে না।

    গত ফাংশনের সময় অজয় চক্রবর্তী স্টেজে বলেছেন উনি একটা প্রোগ্রাম করবেন - যা টাকা উঠবে সেটা বিল্ডিং ফান্ডে দেবেন। এরকমভাবে, বা প্রাক্তণীদের কাছ থেকে, এমনকি এখনকার ছাত্রছাত্রীদের গার্জেনদের কাছ থেকেও তো ডোনেশন তোলা যায়। এই স্কুলটার গুডউইল এতটাই যে কেউ তাতে অরাজী হবে বলে মনে হয় না।
  • de | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৪167707
  • বাবারে! ৩৫০০০ টাকা!! এই টাকা দেওয়ার ক্ষমতা একবারে তো অনেকেরই থাকবে না -- যদি না দিতে পারে তবে কি হবে?
  • Ben Arfa | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৪167708
  • ব্রেক-আপটা দিচ্ছি। জমিটা দেখেছি, তবে মাপের আন্দাজ নেই। মার্লিন পার্কের বিল্ডিংটা যদি চেনেন, তাহলে তার পিছনের অংশটা।

    জমি - ৩,১২, ৭২,১৯২.০০
    মিউটেশন - ৬,৬৯,৩৭২.০০
    প্ল্যান স্যাংশন ফী - ৪১,৩৯,৬৪৮.০০
    অন্যান্য - ২৩,২৬,৩৫৮.০০
    ব্রীজ অ্যান্ড রুফ (কন্সট্রাকশন) - ৪৯,৯৫,১২৮.০০

    (অন্যান্য = সয়েল টেস্ট, সার্ভে, কে এম সি সার্ভে, কে আই টি/জি আই চার্জ, দমকল, যাদবপুর ইউনির প্ল্যানিং, সুপারভিশন ইঃ)

    এইটা খরচ হয়েছে এতদিনের ডেভেলপমেন্ট ফী থেকে - মাসে দেড়শো টাকা করে - বহুকাল ধরে নেয়।
  • a x | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৩167706
  • ফেরৎ দেবে কীভাবে আর কবে? আমি যদি ক্লাস ৩'এই হঠাৎ স্কুল ছেড়ে দিই, তখনি ফেরৎ পাব? সবার হাতে এত ডিসপেন্সবেল ক্যাশ নগদ থাকে? যাদের দুটো বাচ্চা?
  • a x | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪০167705
  • স্কুল ডোনেশন চাইছেনা কেন? বড়লোক বড়লোক প্রাক্তনী আছে তো।
  • a x | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৯167703
  • আচ্ছা আজ থেকে প্রজ্ঞা বলেই ডাকব খনে।
  • sch | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৯167704
  • অরিজিৎ একটু জানতে চান জমি, সয়েল এই ব্রেক আপ টা কি? আপনার কি আন্দাজ আছে কতোটা জমি ?
  • Ben Arfa | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৬167701
  • অক্ষদা - চিঠিটা এইমাত্র দেখলাম - একজন স্ক্যান করে পাঠিয়েছে। সেখানে একটা গোদা হিসেব দেওয়া আছে - এখনো অবধি জমি+স্যাংশন+প্ল্যান+সয়েল টেস্ট ইঃ নিয়ে ৪,৩৪,০২,৬৯৮ টাকা খরচ হয়েছে। স্কুল নাকি ব্যাঙ্ক থেকে ১০ কোটি লোন চেয়েছিলো, কিন্তু পায়নি, তাই ফী বাড়ানো বা এই রকমভাবে ইন্টারেস্ট ফ্রী ডিপোজিট নেওয়া ছাড়া উপায় নেই। এই চিঠিটা আর টাকার রসিদ হল ফর্মাল ডকুমেন্ট - সেটা লিগ্যালি কতদূর গ্রহণযোগ্য সেটা নিয়ে সন্দেহ আছে। দ্বিতীয় প্রশ্ন - স্কুলের আয় বলে যখন কিছু নেই, ফেরৎ দেবে কীভাবে?

    চিঠিটা পাম অ্যাভিনিউ-এর প্যাডে হলেও সই আছে পার্থ ঘোষের - যিনি ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট।
  • | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৬167702
  • আমি কদাচ কখনো ফেবুগুরুর কিস্যু খুলি না। কেউ সেখান থেকে কপিপেস্ট মারলে ঐ অংশটুকু স্ক্রোল করে বেরিয়ে যাই।একে বলে প্রজ্ঞা, বুঝলে অক্ষ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত