এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:০৩167609
  • ওফ, হিন্দির তু মানে সরাসরি বাংলায় তুই নয়।

    আর তুইতোকারি তো শুনলাম অটোগ্রাফের গানে। মন্দ লাগে নি তো!
  • রোবু | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:০৩167610
  • ঝিকি দি(?) ভালো পয়েন্ট।
  • রোবু | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:০২167608
  • হা হা হা!!
  • jhiki | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:০১167607
  • আমি কাঁদলাম, কেঁদে হাসলাম তো হিট হয়!
  • siki | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১১:০০167606
  • রোজার টাইটেল সংটা বাংলায় অনুবাদ করেছিলাম। কী বলব, পড়ে মনে হল, শ্রীচৈতন্যচরণামৃত লিখে ফেলেছি। নয়নে তুমি, অশ্রুতে তুমি, নয়ন মুদিলে মনমাঝে তুমি, স্বপ্নে তুমি, প্রশ্বাসে তুমি, রোওওওওওওজাআআআআ।
  • kc | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৮167604
  • এইসব গানের মধ্যে তুইতোকারি করা এখন বাংলাতেও বেশ চালু হয়েছে। ইসে জ্বালিয়ে দ্যায়।
  • siki | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৮167605
  • বাড়ি হোক সেটা যখন দরকারি, পেরেন্টসদের কাছ থেকে যখন তার জন্য টাকা নেওয়া হচ্ছে, তখন এই ব্যাপারে পেরেন্টসদের ইনভলভমেন্টটাও জরুরি। ফোরাম তৈরি করে টাকা তোলা বন্ধ করতে বলছি না। টাকা দেওয়া হবে, যদি টাকার সত্যি দরকার থাকে। কিন্তু তার সাথে এটাও দেখতে হবে কারুর ওপর চাপ না পড়ে।

    ফোরামের যেটা বোঝা দরকার, এতদিন ধরে যেসব টাকা তোলা হয়েছে, তার কতটা কী খাতে খরচ করা হয়েছে, তার হিসেব পাবলিক করা যায় কিনা। আর পঁয়ত্রিশ হাজার টাকা এক লপ্তে না দিয়ে চার কোয়ার্টারে ভাগ ভাগ করে কিছু দিলে সেটা ফিজিবল হয় কিনা। আর এর পরেও এই খাতে আর টাকা তোলার দরকার হবে কিনা। কীভাবে এই টাকা দিয়ে স্কুল কর্তৃপক্ষ বিল্ডিং বানাবার খরচ তোলার প্ল্যান করছে, আর কীভাবেই বা স্কুলজীবনের শেষে বাচ্চার বাবা-মাকে এই টাকা ফেরত দেবার প্ল্যান হচ্ছে, তার একটা ট্রান্সপ্যারেন্ট আইডিয়া দুই তরফের মধ্যেই হওয়াটা জরুরি।
  • রোবু | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৬167603
  • আর লিরিক শোনা চলবে না। একটা গানের বাংলা মানে দাঁড়ায় - তুই শুনছিস তো? আমি কাঁদছি!
    শহরাঞ্চলে এই লিরিক এর বাংলা গান হিট হয় না, কিন্তু হিন্দি গান হয়। কেন?
  • রোবু | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫২167602
  • আমি হিন্দি গান শুনিনা প্রায় নেতাই, দু একটা হঠাত ইমপ্যাক্ট করলে শুনি। মন দিয়ে হিন্দি গান শুনেছিলাম ডেভ ডি-র লাস্ট। আর তার আগে? বোধ হয় রোজা :-)
  • রোবু | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫০167600
  • শ্রেয়া ঘোষাল এর গলায় (বোধ হয়) ভীষণ ভীষণ বোরিং, এগ্রিড :-)
  • netai | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫০167601
  • এজেন্ট ভিনোদ এর গানটাও ভালো। রাবদা।
  • Ben Arfa | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৮167599
  • উফ্‌ আশিকি ২-এর গানগুলো ক্ষীঃ বোরিং।
  • রোবু | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৬167598
  • ইনসিডেনটালি শুনে ফেলা অরিজিত সিং এর দু তিনটে গান বেশ ভালই লাগছে। একটা বরফি-র, আর দুটো বোধ হয় আশিকি ২ এর।
  • Ben Arfa | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪০167597
  • এই সিঙ্গল আউট ইত্যাদি পাঠভবনের এতদিনের ট্র্যাডিশনের সাথে কিন্তু খাপ খায় না। সেই জন্যেই কাল এসব শুনে বেশ অবাক হয়েছি।

    ফোরাম তো বানাতেই হবে, কিন্তু এই মুহুর্তে নোটিশ না পেলে কিছু করা যাবে বলে মনে হয় না, বেশির ভাগ লোকই এখনো জানে না ব্যাপারটা। আবার বাড়িটা আটকে যাক সেটাও কেউ চাইবে না, চাওয়া উচিতও নয়। বাড়ির অভাবে সত্যিই ছেলেমেয়েগুলোর কষ্ট হয়।
  • siki | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৪167596
  • ফোরাম বানাও। পেরেন্টসদের নিয়ে একটা লিগ্যাল ফোরাম বানাও, নইলে স্কুল চেষ্টা করবেই একজন বা দুজনকে সিঙ্গল আউট করে তাদের বাজে ভাবে হ্যারাস করে অন্যদের কাছে এক্সাম্পল সেট করতে। লিগ্যালি অ্যাজ আ গ্রুপ না এগোলে কোনও লাভ হবে না।
  • Ben Arfa | ২০ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৯167595
  • ডিডিদা আর ডিডিদার মেয়ের জন্যে শুভকামনা। আশা করি সব ঠিক হয়ে যাবে।

    এবার একটা সিরিয়াস খবর দিই।

    পাঠভবনের বাড়ির নিয়ে গোলমাল আছে সেটা তো জানোই সবাই। গত অ্যানুয়াল ফাংশনের দিন বলেছিলো শিগ্গিরি গার্জেনদের অ্যাপ্রোচ করা হবে এই ব্যাপারে, কারণ টাকা নেই। তো দুই তিনদিন আগে, প্রাইমারি সেকশনে একটা নোটিশ দেওয়া হয়েছে সব বাড়িতে যে প্রত্যেককে ৩৫,০০০/- করে টাকা দিতে হবে। সেটা নাকি ধার হিসেবে নেওয়া হবে, এবং ছেলেমেয়ে যখন স্কুল ছাড়বে তখন ফেরত দেওয়া হবে। সুদটা দেওয়া হবে না, সেটা কনস্ট্রাকশনের কাজে লাগানো হবে। কয়েকজনের কাছে শুনলাম কিছু ক্লাসে নাকি একটু হুমকির সুরেই বলা হয়েছে।

    এদিকে সেকেন্ডারি সেকশনে আমরা এরকম কোনো নোটিশ পাইনি। শুনলাম টিচাররা নাকি দিতে চাননি, অর্থাৎ এই সিদ্ধান্ত নিয়ে টিচারদের মধ্যেও বিতর্ক আছে।

    এবার আসল পয়েন্টগুলোতে আসি -

    (১) স্কুল কি এইভাবে টাকা চাইতে পারে? লিগ্যালি? যদিও বাড়িটা খুবই দরকার, এবং কোনো স্কুলেরই নিজস্ব আয় বলে কিছু থাকে না মাইনে ছাড়া, আর পাঠভবনের মাইনেও খুব সাধারণ স্কেলে।
    (২) যদি ধার হিসেবেই নেয়, তাহলেও তো সেটা ফর্মাল এগ্রীমেন্টের মধ্যে দিতে করতে হবে, নইলে কী গ্যারান্টী যে সেটা ফেরৎ দেবে?
    (৩) স্কুলের বাড়ির জন্যে টাকা দিতে কেউই আপত্তি করবে না, কিন্তু ৩৫,০০০/- "ধার" হিসেবেও দেওয়া কজনের পক্ষে সম্ভব? আর শুধু ছাত্ররাই বা কেন?

    যেহেতু আমরা নোটিশ পাইনি, তাই এখুনি স্কুলে কিছু বলতে পারছি না। প্রাইমারি সেকশনের লোকজন মনে হয় একটা চিঠির ব্যবস্থা করছে। এদিকে বাড়িটাও খুব দরকার। কী করা উচিত জানি না। আমার ব্যক্তিগত ধারণা একটা প্ল্যাটফর্ম তৈরী করা - এখনকার ছেলেমেয়েদের গার্জেন, প্রাক্তণী, টিচার - সবাইকে নিয়ে।
  • aka | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪৯167594
  • http://www.anandabazar.com/20desh2.html

    গার্ডিয়ান.কমের লেখাটা কেন বাজে তাই জানতে পড়ুন।

    গার্ডিয়ানের লেখা পড়ে অনেক কিছুর সাথেও এও মনে হবে যে দিল্লির ধর্ষণ আসলে শাইনিং ইন্ডিয়ার বৈষম্যের কারণে। লেখক একটি বড়সড় গোল্লা পেলেন। এই ছোটোলোক উচ্চকোটির লোক। আপাদমস্তক ফিউডাল একটা সোসাইটি।
  • অঙ্কুর পাণ্ডে | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৩167593
  • কয়েক মাসের চেষ্টায় নিজেই একটা ব্লগস্পট ওয়েবসাইট বানালাম ---> http://www.ankurin.blogspot.in/ বা যেতে পারেন এই লিঙ্কে ----> http://www.ankurin.tk/ ফ্রেন্ডস তোমাদের সবাইকে আমন্ত্রন রইল আমার ব্লগটা এক বার চেখে দেখার। বিশ্ব রাজনীতি থেকে রাজ্যের সন্ত্রাস, কূটনীতি থেকে দিল্লির দরবার......।। সব কিছু জানতে আমার ব্লগে একবার আসার আমন্ত্রণ রইল সবাই কে।
  • Taibon | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০৪:১৭167592
  • ডিডি, আমাদের সমস্ত শুভকামনা রইল। সব ভালো হোক।
  • a x | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৪৪167591
  • ডিডিকে কী বলব জানিনা। চিন্তা তো হবেই। ওভারিতে সিস্ট খুব কমন - এখানে সাইজটা চিন্তার কিন্তু ইন্দো যেমন বলেছে - আর বায়োপসি রিপোর্ট নর্মালই আসবে, দেখবেন।
  • a x | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৪০167590
  • দেখলাম।
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০২:০৪167589
  • ওঃ, ডিডিদার খবরটা এই পড়লাম। মেয়ের সব রিপোর্ট ভালো আসুক, ভালো হয়ে যাক।
  • pi | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০২:০১167588
  • ফেবু গ্রুপে এই নিয়ে বড় থ্রেড চলছে। চাইলে দেখতে পারো।
  • a x | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০১:৩১167587
  • জেইউতে র‌্যাগিংএর বিরুদ্ধে কড়া শাস্তি নেবার জন্য ঘেরাও ইত্যাদি এক্স্যাক্টলি কী হচ্ছে কেউ জানে?
  • aka | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০০:৫০167586
  • ডিডিদা আর কি বলি। শুভকামনা রইল।
  • kc | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০০:২২167585
  • এবাবা!! ডিডিদা সঙ্গে রইলাম। সব ঠিক হয়ে যাবে।
  • aranya | ২০ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৪167584
  • অবশ্যই সব ঠিক হয়ে যাবে ডিডি-দা, এতজনের শুভকামনা সঙ্গে আছে।
  • h | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৮167583
  • ডিডি দা চিন্তা কোরো না।
  • sinfaut | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৪167582
  • কী চাপ! ডিডিদা পাশে রইলাম।
  • রোবু | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৬167581
  • সব ঠিক হয়ে যাবে দীপ্তেনদা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত