এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫০167490
  • ক চামচ লাগবে ?
  • Kaju | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৮167489
  • প্লিজ এবার শুরু কোরো না। ক্ষ্যামা দাও।
  • Blank | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৭167488
  • পদ্য লেখার থেকে আপিস করা কি ভালো নয় !!
  • Kaju | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৪167487
  • ধুর এরম জায়গায় আবার আপিস করা যায় নাকি? সারাদিন বিশাল নির্জন ঘরে খাট পেতে উপুড় হয়ে পড়ে থাকো আর পদ্য লেখো। আহা আমার নভি মুম্বাইয়ের সেই ঘর আর একা একা দুপুরগুলো মনে পড়ে গেল রে...
  • kc | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪১167486
  • গৌহাটিতে খুব টুনটুনি পাখি দেখতাম।
  • sinfaut | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৯167485
  • টুনটুনি পাখিকে জানলায় বসতে কখনো দেখিনি। আবার নীল ট্রেন, পাহাড়ের সারি। ই কুথা বাবু?
  • b | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৩:২৬167484
  • আমার অপিসের জানলা দিয়ে আরেকটা আপিস আর মাঝে মধ্যে জানলার রডে বসা দুটো টুনটুনি পাখি।
    বাড়ির জানালা দিয়ে কৃষ্ণচূড়া গাছ, বাবুইয়ের বাসা, ধানক্ষেত, ডিজেল ইঞ্জিনে টানা নীলরঙা ট্রেন, তার ওপারে পাহাড়ের সারি, সূর্যাস্ত।
  • h | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১৫167483
  • দমু মেনলি হাপ্প্যান্ট দের দেখে অবসর যাপন করে শুধু তাই না, কুমু কে ডাকা ডাকি কচ্ছে।
  • Bhagidaar | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪৫167482
  • আহা সোসেন ওগুলো তো বাড়ি থেকে দেখা যায়না!

    দু ফুট স্নো পড়লে খাবার কিনতে যেতে গাড়ি বার করতে হবেনা, এইটুকুই চাহিদা ছিল
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪২167481
  • ব্ল্যাঙ্কির রূপো পাওয়া ছবিটার কেন্দ্রে আবার লুঙ্গি পরা লোক।
  • | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৮167480
  • ইঃ ভাগীদারেরটা কি বোরিং! দোকান বাজার কি জানলা দিয়ে দেখার জিনিষ!
    স্যাঃ
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৪167479
  • এক্ষনে কাটিলাম, শুভরাত/দিন বন্ধুগণ
  • sosen | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৩167478
  • সত্যি বাপু, বাড়ির পিছনে একট আস্ত নদী, দু পা গেলে আকাশ্জোড়া ভুট্টাক্ষেত, এসবের কথা তো কইস না।
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩২167476
  • জানলা-র পাশেই ওয়াইল্ড লাইফ, আর কি তালে বাকী রইল - টু গুড
  • san | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩২167477
  • কেসিদা বুজ্জোয়া, জানলা বললে কম্পু বোঝে ঃ-)
  • Tim | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩১167475
  • আমার বাড়ির জানলা দিয়ে স্তেপ আর মাথা উঁচিয়ে থাকা ইমারত আর সৌধ দেখা যায়। আধুনিক শহরের হয়ে ওঠা আর একখানি শান্ত নদী। আপিসের জানলা দিয়ে আরো আরো আপিস দেখা যায় একই ইউনির।
  • kc | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩০167473
  • আমার জানলা দিয়ে আউট্লুক আর গুরুচন্ডালি ফেসবুক এসব দেখতে পাওয়া যায়।
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩০167474
  • হরিয়ানা, ইউপি - পুরো গোবলয় জুড়েই এই খাপ মেন্টালিটি, হনার কিলিং - শিক্ষা কিছু চেঞ্জ করছে না। স্কুলে, একদম ছোটবেলা থেকে যদি এর বিরুদ্ধে বলা হয়, হয়ত কিছু হতে পারে
  • de | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:২৯167472
  • তবে জানালার বেশী কাছে আমি যাই না অরণ্যদা-- তাচ্চেয়ে লবিতে বেরিয়ে ঘুরে দেখে আসি। জানালায় গোদা গোদা শাখামৃগ পুরো পরিবার নিয়ে বসে থাকে, কাছে গেলেই দাঁত খিঁচোয়!
  • Bhagidaar | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:২৫167471
  • আমার জানালা ( ও বারান্দা) দিয়ে দেখা যায় KFC, বার্নস এন্ড নোবল, ওয়ালমার্ট, ফেডেক্স, পেটকো, আর একটু দুরে স্টারবাকস, যে সি পেনি, টার্গেট
  • j | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:২৩167470
  • অরণ্যদা আরো ভয়ংকর যেটা ..... এখানকার লোকাল "শিক্ষিত" হরিয়ানভিরা এটাকে ভাল চোখেই দেখে
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:২১167469
  • পাহাড় + সমূদ্র - দে-ই জিতলেন। এই কম্বি-কে বিট করা টাফ
  • de | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৮167468
  • দেখেচো -- কি কুচ্ছো!! আমি বলে সে ছোট্টবেলায় হাত ঘোরালে নাড়ু পাবো আর কিছু নাচিনি, সেই আমাকে ভাংড়া!! মামু আবার ছবিও চেয়েচে!

    আমার আপিসের তিনদিক পাহাড় দিয়ে ঘেরা আর একদিকে সুমুদ্দুর। জানলা দিয়ে তাকালেই এলিফ্যান্টা কেভ আর বম্বে হাই। আপিসটা নীচু ভ্যালিতে হওয়ায় মাঝে মাঝে মেঘে ঢাকা হয়ে যায় বর্ষাকালে!
  • Bhagidaar | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৫167466
  • কুরুলের জাউ তে তো মস্তান সৈনিকের ঝুলি'র মধ্যে ঢুকেছিল!
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:১৫167467
  • হ্যাঁ, নামাব। বড় ভাল গল্প, বড় ভাল ছোটবেলা - টিভি, কম্পু, ইন্টারনেট বিহীন দিন - শুধু বইকে ভালবাসা
  • রোবু | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:১২167465
  • কুড়ুলের জাউ। ওই বইয়েরই। আহা কি গপ্প। অরণ্যদা, ওটা নামিয়ে নাও না, ডোডো-তাতাই টই থেকে পেয়ে যাবে।
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:১১167464
  • কেষ্টপুরের মশা লা জবাব। বরফের পাত্রেও দু একটা ভাসছিল, তাই আমি গ্লেন নিট খেলাম
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:০৯167463
  • আমি প্রায় সবই ভুলে গছি। সোভিয়েত রাশিয়ার উপকথা নামে একটা বই ছিল - এক চাষীর দস্তানায় ডাইনী না দৈত্য ঢুকে সেটা বরফের মত জমিয়ে দিয়েছিল ..
    শুধু ভাল লাগাটাই মনে আছে। স্মৃতি আর সঙ্গ দেয় না
  • রোবু | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:০৬167461
  • আকাশ পরিস্কার থাকুক চাই না থাকুক আমার বাড়ির থেকে উল্টো দিকের বাড়ি অবশ্যই দেখা যায়। কেষ্টপুর খালের গন্ধ আর মশাও আকাশের ওপর মতেই ডিপেন্ডেন্ট নহে।
  • san | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১১:০৬167462
  • রাশিয়ান বইতে সেই মস্কোর মিনারে লাল তারা মনে আছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত