এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৯167309
  • ব্ল্যাংকিকে কনগ্রা।অনেক অনেক সাফল্য আসুক জীবনে।
    উকুনের ভাল ওষুধ রেখে গেলাম।বৌকে/দের দিও।
  • Ben Arfa | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫২167308
  • ফোটোগ্রাফি সালোন (কম্পিটিশন টাইপের) - সার্বিয়াতে।
  • netai | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৯167305
  • ব্ল্যান্কি কে কনগ্রা।
    আর চাইল্ড ২০১৩ সার্কিট টা কী ?
  • রোবু | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৯167306
  • সচকে সাপোর্ট দিলাম। যেভাবে প্রিচ করলে গেফতার করা হয়, এক্ষেত্রেও সেটা হওয়া দরকার।
  • রোবু | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৮167304
  • নবনীতা দেবসেন সেদিন আমাদের এক্সিবিশন হলের নিচে যেটা হচ্ছিল সেটা দেখে গেলেন। আগে জানলে ইনভাইট করা যেত :-(
  • sch | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৫167303
  • http://www.ndtv.com/article/cities/lawyer-for-delhi-gang-rape-convicts-told-to-explain-conduct-420078?pfrom=home-lateststories

    Mr Singh risks losing his licence to practise law with the Bar Council stating that his comments amounted to "professional misconduct".

    এইটাই চাইছিলাম - যা খুশি বলে পার পেয়ে যাবে না। এই নিয়মটুকুই থাকা দরকার - যে কোনো যা খুশি করার এক্তিয়ার কারো থাকবে না। এই শো কজটা যদি রেপ কান্ডে মন্তব্য করা রাজনৈতিকবিদদের করা হতো তাহলে আরো অনেক অনেক সংযত হতো তারা।
  • j | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৬167301
  • বুনানবাবুকে কনগ্র্যা !!
  • রোবু | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩২167300
  • name: lcm mail: country:

    IP Address : 118.91.116.131 (*) Date:18 Sep 2013 -- 08:32 AM

    হ্যাঁ, লা মার্টিনিয়ার্স-এ ছাত্র মারা যায়।
    তবু তো লামার্ট্স বা ক্রাইস্টচার্চ হলে খবর হয়, গোবিন্দপুর বা সরলাবালা স্কুলে এসব নিউজ একদিনের ছোট খবর।

    ক দিয়ে গেলাম।
  • রোবু | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩১167299
  • ব্যাপক রেজাল্ট হয়েছে!!
  • Ben Arfa | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩০167298
  • সাথে ৩২টা অ্যাকসেপ্টেন্স।

    পুরো ক্লাবের ২০৬টা অ্যাকসেপ্টেন্স, ১০টা অ্যাওয়ার্ড।
  • Ben Arfa | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১০:২৫167297
  • ব্ল্যাঙ্কি চাইল্ড ২০১৩ সার্কিটে সিলভার মেডেলে পেয়েছে। সবাইকে জানিয়ে দিলুম। এবার সবার দায়িত্ব ব্ল্যাঙ্কির থেকে ট্রীটের ব্যবস্থা করা।
  • রোবু | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১০:২২167296
  • এই লাইন গুলো মনে পরে যায়:

    হঠাত পাওয়া ছুটির মত খরচাপাতি ফুরিয়ে ফেলে,
    জীবন, তোমার কাছে হাত পেতেছি,
    দুপুরবেলা পাত পেতেছি।
    বলতে পারো এক জীবনে,
    অঙ্কে যত শুন্য পেলে।
  • kc | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১০:২০167295
  • কেন কেন? ছুটি কিসের?
  • | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪৪167294
  • আহা আজ একটা হঠাৎ পাওয়া ছুটি। কি আনন্দ।
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২৬167293
  • আমাদের প্রাইমারি সেকশনটা সকালে হতো। সেই বাঁশবনে যখন আমরা ফোরে উঠলাম তখন আমরাই সিনিয়রমোস্ট। তখন শিক্ষক দিবসে পড়িয়েছিলাম। দুজন করে এক একটা ক্লাসে পাঠিয়েছিলো। আমি আর সৈকত (গুরুর নয়) গেছিলাম।
    সেকেন্ডারি তে এসে চাঁদা তুলে স্যারকে (ক্লাস টিচার)মিষ্টি খাওয়ানো, পেন গিফট করা এসব বাজে ব্যাপার চালু হলো। সেদিন সবাই মিলে স্যারকে খামোখাই প্রণাম করা হতো। সেই সুবাদে লোকজন হুজ্জুতি করে নিত ইচ্ছেমত।
  • lcm | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২৫167292
  • তা ছিল, যখন এলিমেন্টারিতে ছিল, তখন বাড়ি থেকে বানিয়ে কিছু নিয়ে যেত স্কুলের শেষ দিনে টিচারকে দেবার জন্যে। মিড্‌ল স্কুলে আর হাই স্কুলে সেসব নাই।
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১০167291
  • হ্যাঁ আমরাও ফুল নিয়ে যেতাম! সেসব মিসেরা খোঁপাতে পরতেনও ঃ-)
  • hu | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৯167290
  • আমাদের স্কুলে গিফট হত বাড়ির গাছের ফুল, হাতে আঁকা গ্রিটিংস কার্ড, রাখীর দিন রাখী - এই সব।
  • lcm | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৬167289
  • এদিকে শুনেছি, অবশ্য এলিমেন্টারি-তে। এক বাঙালী খুব গব্বো করে বলেছিল তাদের স্কুলে ফার্স্ট গ্রেড টিচারকে বাচ্চারা লুই ভুটনের সাংঘাতিক কিসব গিফ্‌ট দিয়েছে। আমি যখন বললুম মেয়ের স্কুলে নাই - তখন সে খুব তুচ্ছ্জ্ঞান করল।
  • lcm | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৪167288
  • বেঁচে গেছি, মেয়ের স্কুলে এসব ছিল না, নো কালচার
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০২167287
  • গিফট বাধ্যতামূলক না হলেও গিফট দেওয়ার কালচারটা স্কুলে থাকলেই অনেক প্রশ্ন এসে যায়। তাছাড়া ছোট বাচ্চাদের একজন দিচ্ছে, একজন দিচ্ছেনা সেটা বাচ্চার পক্ষেও খুব একটা সুবিধের না। লাঞ্চটা জানিনা টেক্সাস স্পেসিফিক কিনা। এখানের সব স্কুলে হয়, মাসে একদিন করে।
  • lcm | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫৯167286
  • আমাদের এখানে। টাকা তোলা নাই, লাঞ্চ নাই, বাধ্যতামূলক গিফ্‌ট নাই। বাচ্চারা চকোলেট বিক্রি করে ফান্ড তোলার ব্যাপার থাকে তবে অপশন্যাল।
  • Bhagidaar | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫৪167285
  • আমাদের ইস্কুলে টাকা তোলা হত একবারই, সরস্বতী পুজো হতনা তাই টিচার্স ডে তেই হত। চিল্দের্ন'স ডে তে ইস্কুল এমনি খাওয়াত। ক্রিস্টমাস এর সময় ছুটি থাকত বলে ছোট করে একটা অনুষ্ঠান ছুটি পরার আগেই করা হত কিন্তু তাতে পয়সা দিতে হতনা.।
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪৯167284
  • বিটিডব্লিউ, এদেশে টাকা তোলা হেবি কমন। প্রাইভেট পাব্লিক সব স্কুলে। প্রতি মাসে টিচার্স অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ বলেও একটা জিনিস হয়। গিফট দেওয়া টেওয়াও চলে ভালোই। অতি বিরক্তিকর।
  • a x | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪৫167283
  • আমাদেরও টিচার্স ডে হত, তখন বড় ক্লাসের ছেলে মেয়েরা ছোটদের ক্লাস নিত। অল্প কিছু খাওয়া দাওয়া হত। কোনোদিনও পয়সা দিয়েছি বলে মনে পড়ছেনা। ইনফ্যাক্ট ঐ পাঠভবনের বিখ্যাত "ডেভেলপমেন্ট ফি" মানে যা দিয়ে অনন্তকাল ধরে বাড়ি তৈরি হয়েই যাচ্ছে, এ ছাড়া আর কোনো টাকা কোনোদিনও দিইনি। স্কুলে পুজো ফুজো হত না। স্বাধীনতা দিবসে পতাকা তোলা হত, কোনো প্রবীন বিপ্লবী বা ঐতিহাসিক এসে কিছু বলতেন। খুব ভালো ভালো লেকচার শুনেছি সেই সুবাদে। ভাগীদারের কথা শুনে মনে হল টাকা তোলা স্কুলে কমন ট্রেন্ড।
  • lcm | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৩২167282
  • হ্যাঁ, লা মার্টিনিয়ার্স-এ ছাত্র মারা যায়।
    তবু তো লামার্ট্স বা ক্রাইস্টচার্চ হলে খবর হয়, গোবিন্দপুর বা সরলাবালা স্কুলে এসব নিউজ একদিনের ছোট খবর।
  • hu | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ০৮:২৫167281
  • ফ্রিতে প্রাইভেট পড়ানো আমিও দেখেছি। বছর পাঁচেক আগে পর্যন্ত আমার পরিচিতদের করতেও দেখেছি। স্কুল সম্পর্কে সেন্টিমেন্টটা এমন হয়ে গেছে যে স্কুলকে টাকা রোজগারের কল ভাবতে এখনও কেমন যেন লাগে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত