এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৬167218
  • ল্যাপিগরম ভাইরাস তাইলে বানতলার ফ্লোরে।
  • kk | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৬167219
  • অরণ্য, এক্সারসাইজ মেশিন গুলোয় যে ক্যালোরী বার্ন দেখায় তা বেশির ভাগ সময়েই অ্যাকিউরেট হয়না। কত ক্যালোরী বার্ন হলো তা বলার সবচেয়ে ঠিক উপায় হলো হার্টরেট মেপে ক্যালকুলেট করা। একটু ঝামেলার ইকুয়েশন আছে অবশ্য। যদি আপনি সত্যিই জানতে চান তো বলবেন,বলে দেবো কিভাবে করতে হয়।
  • রোবু | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৬167220
  • দুজনেই বান্তলা। একই ফ্লোরে। একজন এ উইং, আরেকজন বি।
  • শঙ্খ | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৬167217
  • লামাদা কি এখন বানতলা? আর রোবু?
  • Lama | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১০167216
  • আরে আমারও তো ল্যাপটপ গরম হয়ে নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে। সদা এদিকেও এট্টুখানি...
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৮167215
  • আজ মোদীর জন্মদিনে











    ফেকিং নিউজ থেকে।
  • শ্রী সদা | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৬167214
  • বাঃ গুরু ভাইরাস ছড়াতে পেরেছো আপিসে ঃ)
    আমি এখনো আপিসে ঐ ফোনে গুরু পড়ি, পিসিতে খুলি না। একবার আঁতেল ট্যাগ লেগে যাওয়া যে কী যন্ত্রনার।
  • রোবু | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৫167213
  • অবিশ্যি শঙ্খদাও তো আপিসের লোক, এলং উইথ ব্ল্যাঙ্কিদা, লামাদা, হুতোদা :-)
  • রোবু | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৩167212
  • আপিসের বহু লোক নীপা হচ্ছে, তাই।
  • রোবু | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০২167211
  • এতটা সফিস্টিকেটেড নয়, তবে প্রায় একই জিনিস ইউজ করি। ওই ব্যাক কভার খুলে ফ্যান ঝাড়ার জন্যই মেনলি সদাকে ডাকছি :-)
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০১167210
  • কিন্তু কিশানু হঠাৎ নাম পাল্টালো কেন?
  • শঙ্খ | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৬167209
  • ওহো লাঞ্চে উঠে গেছলুম বলে দেখা হয়নি।

    আমি এই কুলিং প্যাডটা ইউজ করিঃ
    http://www.coolermaster.com/product/Detail/mobile/notepal-series/notepal-x2.html

    এতে মোটামুটি ভালোই কাজ দেয়। আগে ছিলো অ্যান্টেকের একটা প্যাড। সেটা এখনো চলে কিন্তু তার পাওয়ার পয়েন্টটা আলগা হয়ে গেছে। কলকাতাতেও নিশ্চয়ই এইরকম কিছু পাওয়া যাবে। আমি যদিও কখনো খোঁজ করে দেখিনি।

    আরেকবার ডেলের মেকানিক এসে ব্যাককভার খুলে ফ্যান ঝেড়েঝুড়ে দিয়ে গেছলো। ঐ সরু মুখের স্ক্রুড্রাইভার নেই বলে নিজে নিজে করা হয়ে ওঠেনি তার পর থেকে।
  • রোবু | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৫167208
  • ষণ্ডারা কবে এসেছিল মনে নাই :-(
  • T | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৬167207
  • সেদিন গ্যালারীতে প্রচুর ইবের পাবলিক ছিল।
  • T | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৫167206
  • কেন, সন্ডার্স যখন খেলতে এসেছিল সেদিনও এমন হয়েছিল। সেই কবে!
  • শ্রী সদা | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৭167205
  • অরণ্যদা, এত হাঁটাহাটি করেও মধ্যপ্রদেশকে বাগে আনা মুশকিল হয়ে পড়েছে। দু বছর আগে ষাট কেজি ছিল, গত মাসে দেখি সাতাত্তর ঃ(
  • রোবু | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৩167204
  • ফেবু থেকে।
    A section of Mohammedan Sporting Club Supporters came to cheer East Bengal for their match against Semen Padang (Indonesia) where EB were representing India in their AFC Cup Quarterfinal match.

    Rivalry at its best. Salute these fans for their lovely gesture. A proud moment in Indian football.
  • রোবু | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২২:২২167203
  • ঘুরছে তো মনে হয়রে। দেখে বলব, এখন জোর টিভি চলছে।
  • aranya | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২২:২১167202
  • সদা এখনও হাঁটা চালিয়ে যাচ্ছে, গুড। আমি ৬ বছর পর আবার ট্রেড মিল শুরু করেছি, ৫০ মিনিট হেঁটে মাত্তর ৩২৫ ক্যালরী পোড়ে :-(
  • aranya | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৯167201
  • ম্যাডাম মানে কি সদার 'জিন্দেগী সেশ' ?
  • শ্রী সদা | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৬167200
  • কৃশানুদা, ভেতরের ফ্যানটা ঘুরছে? সাড়াশব্দ পাচ্ছো ?
  • শ্রী সদা | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৩167198
  • আপিসে আমার দুটো মেশিনের একটাতে সেম প্রবলেম। আমি হাতে পাওয়ার পর দেখতাম বড়সড় কিছু বিল্ডে বসালে একটু পরে ক্রিটিক্যাল টেম্পারেচার রিচড দেখিয়ে অফ হয়ে যেত। এখন একটু রিচ কন্টেন্টোয়ালা পিডিএফ পড়তে গেলেও অফ হয়ে যায় ঃ( অ্যাডমিন বলছে অন্য ল্যাপী দেবে কিন্তু আমার দাবী এটাই সারিয়ে দাও - আই বি এম থিঙ্কপ্যাড বলে কথা, হোক অনেক পুরোনো মডেল, তাও ঃ)
  • রোবু | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৩167199
  • একটা ফ্যান তো ইউজ করি, তার ওপর ল্যাপ্টপ বসিয়ে রাখি। তাতেও হচ্ছে না। হ্যাঁ, ডেলই বটে। কুলিং প্যাড কী অন্য কিছু?
  • শঙ্খ | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২২:১১167197
  • ডেলের ল্যাপটপ কি? আমারটাও বেজায় গরম হয়ে যেত, তবে বন্ধ হয়ে যায়নি। কুলার মাস্টারের কুলিং প্যাড কিনলুম। কাজ দিলো।

    কৃশানু কুলিং প্যাড ব্যবহার করে দেখতে পারো।
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৬167196
  • অক্ষ'র 7:17 তে একমত হয়ে একটা গপ্প বলি শোন।

    আমার এক কলিগ একটি মেয়ে দত্তক নিয়েছে। নিয়েছিল গত নভেম্বর মাসে। মেয়েটির বয়স তখন ৮ মাস ছিল। যাই হোক নিয়ম অনুযায়ী সে ২ মাস এমনিই আর আরো এক মাস বিজনেস ইউনিটের অনুমোদনসাপেক্ষে ছুটি নিতে পারবে। তা ও তার সাথে আরো পাঁচমাস বিনাবেতনে ছুটির দরখাস্ত করে। মোট আটমাস ছুটি পেয়েও যায়, জানুয়ারী থেকে শুরু করে এই সেপ্টেম্বরে শেষ হল। তো, কাল জয়েন করেছে অফিসে, আজ কথা হচ্ছিল ওর সাথে।

    সে বলল প্রথম যখন মেয়েটিকে পায়, তখন একমিনিটও অফিসে থাকতে ভাল লাগত না, খালি মনে হত কখন বাড়ী যাবে, কী না জানি করছে খুকীটা। এরপরে প্রথম তিনমাস খুবই ভাল ছিল। সকাল থেকে রাত কোথায় কেটে যেত বুঝতেও পারত না। তারপরের এক দেড়মাস মনে হতে শুরু করে যে এবারে দুই তিনঘন্টা একটু অফিসের কাজকর্ম, কংকল ইত্যাদি হলেও মন্দ হয় না।

    এরপরে ক্রমশঃ সেটা বাড়তে শুরু করে। সপ্তাহে সাতদিন শুধু বাড়ী নিয়ে আর মেয়ে নিয়ে থাকার মত কাজ সে খুঁজে পায় না। ২৪X৭ ব্যস্ত থাকার মত অতকিছু তো নেই তিনজনের ছোট্ট সংসারে। শেষ দুইমাস ওর রীতিমত 'কবে অফিস যাব' ভাব প্রবল হয়ে ওঠে।

    ও বলছিল ডিসেম্বারে ও চাকরীটা ছেড়ে দেবার কথাই ভেবেছিল। তখন আমাদের বি ইউ হেড ওকে বলেন উইথাউট পে'তে বেশীকরে ছুটি নিয়ে দেখতে, ছাড়তে চাইলে তো যেকোনো সময় ছাড়তেই পারে। ও বলল যে এখনো ও সপ্তাহে তিনদিন কাজ করতে পারলেই খুশী হবে, সেইমত বেতন কমে যাক বা ঘন্টা হিসেবে হোক ওর আপত্তি নেই।
    কিন্তু আমাদের কোম্পানিতে সেরকম অপশানই নেই। ভারতে আদৌ এমন অপশান কোনো কোম্পানিতে পাওয়া যায় কিনা সন্দেহ।
    অথচ আমাদের ক্লায়েন্টের দিকে ব্রিটেন, হাঙ্গেরির বেশ কিছুজনই এরকম সপ্তাহে দুই বা তিনদিন কাজ করে। আমরা ওদের কাজ করার দিন দেখে দেখেই কল ইত্যাদি রাখি। এখানে এটা দিলে কোম্পানির যে কি অসুবিধে কে জানে!
  • রোবু | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৪167195
  • সে তো আমি সচেতন ভাবে হার্ডওয়্যার শব্দটা উপেক্ষা করলাম বলে।
  • aka | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৩167194
  • এতে হিনী খুঁজে পাবার জন্য রোবুকে হিনী দিলাম।
  • শ্রী সদা | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২২:০২167193
  • মাইরি কৃশানুদার আমাকে দেখলেই মদ খাওয়ার কথা প্রথমে কেন মনে পড়ে কে জানে !!! ভিন্ডিই বা খারাপ কিসে ?
    হ্যাঁ ল্যাপটপ সারাতে খুবই আগ্রহী, তবে বন্ধ হওয়ার মত গরম হচ্ছে মানে মনে হয় ফ্যানটা একেবারে বসে গেছে। দেখে বলতে পারবো। উইকেন্ডে যাব তা হলে।
  • রোবু | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫৬167192
  • ইয়ে, সমস্ত হিনী উপেক্ষা করে জানাই, তুই কী আমার ল্যাপ্টপটা খুলে একটু দেখতে পারবি উইকেন্ডে? মনে হয় ধুলো টুলো পড়েছে। ২০-২৫ মিনিট পর পর প্রচন্ড গরম হয়ে বন্ধ হয়ে যাচ্ছে।
    মদ খাওয়াতে পারবো না, বাবা মা আছে। ভিন্ডি চচ্চড়ি খাওয়াতে পারি।
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫৩167191
  • আম্মো অনেকদিন ভাবছি মিঠু কই গেল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত