এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১২:৩৪167040
  • সিনিকাল বাস্টার্ড।
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১২:৩৩167038
  • দে, ওটা পার্সন ডে।
  • কৃশানু | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১২:৩৩167039
  • ট্যাক্স পেয়ারদের টাকা হাজারো জায়গায় নষ্ট হচ্ছে। এখানেও নয় হলো। শেষ অবধি উপকারই হবে মনে করি।
    আসারাম এর যাবজ্জীবন (দোষ প্রমাণিত হলে) এবং রাম জেঠমালানি-র সাসপেনশন (একবছরের জন্য) এবং কাউন্সিলিং। ক্ষমা না চাওয়া অবধি সাসপেনশন জারি (একবছরের পরেও)
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১২:৩২167036
  • আমি অপেক্ষা করে ছিলাম কতক্ষণে টিম আমায় এসে শুধোবে :)

    ডিফেন্স লইয়ার কি এই ধরণের মন্তব্য করতে পারে, নিজের ক্লায়েন্টকে ডিফেন্ড করতে গিয়ে? পাগল, রোগাক্রান্ত, এই ধরণের কথা বলা যায় অন্যপক্ষ সম্বন্ধে? ভুলভাল সওয়াল জবাব করে তাকে পাগল বা ভুলোমনা প্রমাণ করা যায় কেস ঘোরাবার জন্য, কিন্তু এ রকমের ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট কি দেওয়া যায়?
  • de | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১২:৩২167037
  • এটার মানে কি?

    আবাপ থেকে -- "মমতার দাবি, আগের সরকারের আমলে পশ্চিমবঙ্গে প্রায় সাত-আট লক্ষ কর্মদিবস নষ্ট হলেও তাঁদের আমলে এখনও একটিও কর্মদিবস মার যায়নি।"

    বছরের ৩৬৫ দিন কাজ কল্লেও তো এই হিসেবে গত উনিশশোর কাছাকাছি বছর বামফ্রন্ট পঃ বঃ শাসন করছে --

    কেউ আমারে বুঝায়ে দাও --
  • san | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১২:৩১167035
  • জাস্ট খিস্তি পাচ্ছে। ভিক্টিমের ক্রনিক ডিজিজ !
  • sch | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১২:২৭167034
  • কৃশাণু কার যাবজ্জীবন চাইলেন? জেঠমালানির না আসারামের। আমায় একটা কথা বলুন তো এইভাবে যাবজ্জীবন দিতে থাকলে জেলের পপুলেশান যা হবে তাতে কূলোবে ? জেল সিস্টেম ইম্প্রুভমেন্টের জন্যে ট্যাক্স পায়ারদের অনেক টাকা যাবে কিন্তু। তাতে আপত্তি নেই তো?
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১২:২৬167033
  • একটা সিক্রেট এজেন্সি করে এই লোকগুলোকে টপাটপ মেরে দিলে এই জিনিস কমলেও কমতে পারে।
  • cb | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১২:২৫167032
  • এরা যে সব বিষয় নিয়ে এরকম মন্তব্য করে, সেইরকম ই বললাম। যেমন ঐ অন্য ল ইয়ারটি (দিল্লীর কেসে) নির্ভয়াকে নিয়ে যেসব দাবি করেছে
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১২:২৪167031
  • সিকি কি আমারে শুভেচ্ছা জানালো? ;-)
  • sch | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১২:২১167030
  • ছিঃ cb ওমন বলে না - এক্ষুণি আপনার তুলনা হতে পারে দিল্লীর রেপিস্টদের সাথে - সেটা কি ভাল্লাগবে?
    জেঠমালানী তো নামকারা ডিফেন্স ল ইয়ার - ভাট বকাই ওর কাজ - দিনকে রাত করার জন্যে ও পয়সা পায়। ওকে বলে কি লাভ। দেখুন আইনের কোনো সংশোধন সম্ভব কি না যাতে এই ধরণের কেসে অভিযোগকারিণীর বিরুদ্ধে এই ধরণের ডিরোগেটারি মন্তব্য প্রমাণ করতে না পারলে তাকে সাস্পেন্ডেড হতে হবে
  • রোবু | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১২:১৭167029
  • এদের আমি সিরিয়াসলি যাবজ্জীবন চাই। রিগোরাস। আর চোদ্দ বছর নয়।
    এগুলোর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হয় না? চোখের সামনে দেখতে থাকব দেশটা সুশিক্ষিত তালিবানে ভরে যাবে?
  • cb | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১২:১০167028
  • আমার ও একটা ক্রনিক ডিসিস আছে, এই টাইপের পাবলিক দেখলেই পেছনে রড ঢোকাতে ইচ্ছে করে
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪৩167026
  • দ অ্যান্ড টিমকে অনেক শুভেচ্ছা।
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫৭167024
  • আমি এই গল্পের মত ভালো খবরটা অভ্যু আর দমদির কাছে আগে শুনেছি। এরকম একটা কাজ চালিয়ে যাওয়া খুবই চ্যালেঞ্জের।
  • রোবু | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৬167022
  • পাইদি আছ? একটা প্রশ্ন ছিল।
  • i | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১০:০৬167023
  • লাইব্রেরি এখনও চলছে। আর এই লাইব্রেরি সূত্রে লাইব্রেরির কাজ শেষ হওয়ার পরেও নানাভাবে বিভিন্ন মানুষ নিষ্ঠার উদ্যোগে নিজেকে জড়িয়েছিলেন এবং যতদূর জানি তাঁরা এখনও সেই সব কাজ করে চলেছেন।
  • kc | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১০:০২167021
  • দমুদি, খুব ভাল লাগল। সকালটা ভাল হয়ে গেল।
  • lcm | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১০:০১167020
  • বাহ, ভালো খবর। কাজকর্ম শুরু যদিও বা করা যায়, চালিয়ে যাওয়া চ্যালেঞ্জ।
  • রোবু | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫৫167019
  • দমুদি, খুব খুব ভালো লাগলো।
  • sosen | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১৮167018
  • দমুদি, শুনে খুব ভালো লাগলো।
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১৬167017
  • লাইব্রেরীটা চলছে এখনও? কত বয়সের বাচ্চাদের জন্য?
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৬167016
  • এই যাঃ দুবার পোস্ট হল কেমন করে।
  • a x | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৪167015
  • না দ্বিতীয়টাও যায়না। তোমাদের অবজার্ভেশন পাওয়ার খুব খারাপ। দ্বিতীয়টাও ঐ গোল সিলিন্ডারটা ফাঁপা।
  • hu | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০২167013
  • পড়ে ভালো লাগল দমদি।
  • সিনফট | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০২167014
  • দ্বিতীয় দরজাটা দিব্বি বাইরে থেকে ছিটকিনি লাগানো যায়। আর মিডিয়া স্কুলের দরজা তদন্ত করছে এটা হাইলি সাসপিশাস।
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫৬167011
  • আচ্ছা এটা প্রায় মাসখানেক আগের খবর। তবু আজ লিখি, আমরা সবাই বড্ড ডিস্টার্বড। .......

    বছর কয় আগে আমরা কয়েকজন একটা এন জিওর সাথে মিশে একটা লাইব্রেরী বানাবার উদ্যোগ নিয়েছিলাম। সে প্রজেক্টের বহু কাজই আমরা ভুলভাবে করেছি বা যা করতে চেয়েছি তা না হয়ে অন্য কিছু হয়েছে। সে যাই হোক, সব কিছুর পরেও বারুইপুরের নিষ্ঠা'র সাথে বাচ্চাদের জন্য একটা লাইব্রেরী তৈরী হয়েছে। বাচ্চা মানে বেশীরভাগ প্রথম প্রজন্মের পড়ুয়া।

    এবারে এই কাজটি শুরু করার পর আমরা জানতে পারি যে নিষ্ঠা বারুইপুর রেড লাইট এরিয়ার মেয়েদের সন্তানদের রাতে রাখবার জন্য একটা নাইট শেল্টার চালাত। সেটি প্রায় সেইসময়ই টাকার অভাবে বন্ধ হয়ে যায়। তো, আমাদের উদ্যোগ থেকে আমরা কিছু করতে পারি নি। তবে সেই উদ্যোগের ব্যপারে কিছু স্টেপ নিতে গিয়ে কবিতীর্থ ও অভ্যুর সাথে আলোচনা হয়। অভ্যু 'আশা'র তরফ থেকে এই নাইট শেল্টার আবার চালু করার উদ্যোগ নেয়।

    এবার নাইট শেল্টার মানে নিষ্ঠা শুধু শোয়ার ব্যবস্থা করে দেখে যে বাচ্চারা সন্ধ্যেবেলা মায়ের কাছ থেকে ন খেয়েই চলে আসছে। হয়ত মা রাতে যা রোজগার করবেন, তাই দিয়ে পরের দিন খাওয়া হবে, রাতে আবার অপেক্ষা .... যাই হোক খাবার ব্যবস্থা করতে গেলে বাজেট বেশী লাগে।

    এইসময় অভ্যু যোগীয়া আশার হয়ে একটা প্রোপোজাল বানায় যে ঐ বাচ্চারা সন্ধ্যেবেলা এসে পড়াশোনা করবে .... দেখা যায় তাতে যে পরিমাণ বাজেট আশার তরফ থেকে বরাদ্দ করা যাবে, তাতে খাওয়া শোয়া পড়া সবই কভার করা সম্ভব। অভ্যু শীতে আসে সময় আশা'র হয়ে শেল্টার ঘুরে দেখে রিপোর্ট জমা দেয়। শেল্টারটি চলছে।

    যাই হোক এই লালবাতি এলাকায় মেয়ে সন্তানদের স্বাভাবিক জীবনে ফেরানো এক কঠিন চ্যালেঞ্জ। অনেক সময় দেখা যা যে মা প্রাণপণে চেষ্টা করে গেছেন মেয়ে যাতে তাঁর পেশায় না আসে, সেই মাই একটানা অসুস্থ হলে মেয়েকে স্কুল ছাড়িয়ে নিয়ে গিয়ে নিজের পেশায় নামিয়ে দেন বা অন্তত চেষ্টা করেন। কারণ পেট বড় আপদ। এছাড়া স্কুলে পরিচয় ফাঁস হলে সামাজিক ঠ্যালাগুঁতো তো আছেই।

    এরকমভাবেই এতকিছু বাধা পেরিয়ে দুই তিনজন স্কুলের গন্ডী পেরিয়ে কলেজেও পৌঁছায়।
    গতমাসে একটি মেয়ে রাজ্য সরকার পরিচালিত নার্স হিসেবে নিয়োজিত হয়েছে। মাসে কোনও বেতন পাবে না প[রথম তিনবছর তবে থাকা খাওয়া ও ট্রেনিং ফ্রী।।
    এখনও পর্যন্ত মেয়েটির পরিচয় গোপন রাখা হয়েছে।

    আশা করি মেয়েটি নিজেই একদিন নিজের পরিচয় মাথা উঁচু করেই দিতে পারবে।
  • | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫৬167012

  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]

মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত