এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩১166920
  • আর ঝগড়া, সারাদিন ফে বু তে মোদীর কে নিয়ে ঝগড়া করেই কেটে যাচ্ছে।
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:২৯166918
  • মেয়ে এখন স্কুল থেকে ফিরে একাই থাকে। আরেকটা বাচ্চার মা, আমাদের ব্লকেই থাকেন, তিনি নিয়ে আসেন, ঘরের চাবি দেওয়া থাকে তাঁর কাছে, মেয়েকে ঘরে ঢুকিয়ে তিনি চলে যান, মেয়ে ভেতর থেকে লক করে নেয় দরজা। ওকে পইপই করে বলা আছে, বাইরের কোনও লোক ডাকলে খবরদার দরজা খুলবি না, দরকার হলে আন্টিকে ফোন করে বলবি, আন্টি এসে বাইরের লোকের সঙ্গে কথা বলে নেবে।

    তো, এতদিন বাইরের কেউ আসে নি, দরকারও হয় নি। মেয়ে এসে জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে মা-কে একবার ফোন করে নেয়, আর খেয়ে নিয়ে ঘুমোতে যাবার আগে মা-কে আরেকবার ফোন করে নেয়। মা সন্ধ্যেবেলায় এসে দরজা খোলে।

    ঝামেলা হয়ে গেছে গত শুক্রবার। হঠাৎ মা-কে ফোন করে হাউমাউ কান্না, বাইরে কে একটা আঙ্কল এসে বারবার ডাকছে, দরজা ধাক্কা দিচ্ছে, তুমি শিগগির এসো। ... শুনে তো সিকিনীর হাত পা ঠাণ্ডা হয়ে গেছে, বলেছে খবরদার দরজা খুলিস না, সাড়াও দিস না, আমি আন্টিকে ফোন করছি। মেয়ে তত হাউমাউ করে কাঁদে, না তুমি এক্খুনি এসো।

    তখন বাজে পাঁচটা দশ, তখন বেরিয়ে মেট্রোতে বসলেও যা টাইম লাগবে, সাড়ে পাঁচটায় অফিসের বাস আসবে, তাতে করে ফিরলেও একই টাইম লাগবে। কোনওভাবেই তাড়াতাড়ি বেরোবার উপায় নেই। অফিসেরই এক কোলিগ তখন বলে যে, চলুন ম্যাডাম, আমারও বাড়ি ওদিকেই, আজ তাড়াতাড়ি বেরিয়ে পড়ি।

    ততক্ষণে সেই আন্টিকেও ফোন করা হয়ে গেছে, মেয়ে নিজেই বুদ্ধি করে আন্টিকে ফোন করে নিয়েছিল, সেই মহিলা এসে দেখেন একজন কুরিয়ার বয়। আমার মেয়ে সম্ভবত প্রথমবার দরজায় নক শুনেই ভুল করে সাড়া দিয়ে ফেলেছিল, তারপরে মনে পড়েছে দরজা না খোলার কথা, ওদিকে ভেতর থেকে সাড়া পেয়ে আর তার পরেও দরজা খোলা না পেয়ে কুরিয়ার বয় বারকয়েক ডেকেছে, দরজায় ধাক্কা মেরেছে, মেয়ে তাতে ভয় টয় পেয়ে একাকার।

    কে জানে, কী বিপদ হতে পারত, তবে হয় নি কিছুই। সিকিনী ছটা নাগাদ বাড়ি ফিরে দ্যাখে মেয়ে তখন ঘুমিয়ে কাদা। ঘুম থেকে উঠে মা-কে দেখে আশ্বস্ত হয়ে খুব লাজুক হেসে নাকি বলেছে, কেন যে তখন অত ভয় পেয়ে গেছিলাম। দরজা তো ভেতর থেকেই বন্ধ করা ছিল। আমি আর ভয় পাবো না। :-|
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:২৯166919
  • আকাদাকে জন্মদিনের শুভেচ্ছা।
  • Ishan | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:২৮166917
  • আকা আরও দৌড়োক এবং আরও ঝগড়ুটে হোক। :)
  • Blank | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:২০166916
  • আকাদা হেপ্পি জম্মদিন
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:১৬166915
  • সব্বার আগে আকাকে হ্যাপি বার্থডে বলে ফেলি।
  • sosen | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:১৫166914
  • আরেকটা কথা ব্ল্যান্কির কথার লেজুড় হিসেবে। সেটা হলো, যে মেয়ে তিনটিকে আইদেন্তিফাই করার জন্য সবাই মরছে, তাদের বিরুদ্ধে কোনো এফ আই আর আসেনি। শুধু এইচ এম আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন এই অভিযোগ, গিরেফতার ও বেইল। পি এম নাই। কেস ফর্ম করেনি। তদন্ত শুরু হয়নি। সব্বো তদন্ত মিডিয়ার। এই অবস্থায়, ওই মেয়েগুলোকে, যদি তারা সত্যি থেকেও থাকে, কি করে পুলিশ ধরে আনবে বুঝলাম না। মানে অনেক দিন আগে থেকেই বুঝিনি। কিন্তু আজকাল ভয়ে এক লাইন সত্যি ও লিখতে দশবার ভাবি। বুলি কি শুধু ইস্কুলে হয় রে ভাই।
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:১১166913
  • কানাইলালবাবুর স্কুলের কথা পড়ে ভাল লাগ্ল।

    ওদিকে জে এন ইউ তে তো আইসা ক্লিন সুইপ করলো।
  • রোবু | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৮166912
  • সিবি, একদম ঠিক। রশোমন। অক্ষদা যখন সিনেমার কথা বলল, এটাই মনে পড়ল।
  • sosen | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৫166911
  • আরো খুপরি আছে। ছোট বাথরুমে কোনো দরজাই নেই। একটা করিডোর, দুদিক খোলা, একদিকে একসার খুপরি। ছটা। তার টিনের দরজা ধরে দাঁড়াতে হয়। নিচটা প্রায় নেই, তাই তাতে সুসার হয়না।

    অন্যটা হোস্টেল লাগোয়া। এতেও কাউকে আটকে রাখা অসম্ভব। ঢুকে এক চত্বর, তাতে জল খাওয়ার টিউবওয়েল। লাগোয়া হোস্টেলের স্নানের জায়গা, খাবার ঘর। ওই গোটা পনেরো ষোলো খুপরি। গায়ে লাগা। চেঁচালেও শোনা যায়।

    কিন্তু এসব ছবি অনেক দিন আগেই ব্যাখ্যা করা। এর মধ্যেই সামনের গুলোর দরজা ভেঙ্গেছে। আর বড় বাথরুমের মেইন দরজা।
    কিন্তু বলে লাভ?
  • cb | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:০২166910
  • রশোমন
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:০০166909
  • এনিওয়ে, ঐ মেয়েগুলিকে নিয়ে মিডিয়া এখন জেরা করছেনা সে মন্দের ভাল। কিন্তু এত অনুসন্ধিৎসা আছে যখন, সেটা পূর্ণ না করে তাদের নাম জানানো টাও অন্যায় হয়েছে।
  • Blank | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৯166908
  • জেরার মুখে কোনো একটা ঘটনার বর্ননা বিভিন্ন লোকের থেকে বিভিন্ন ভাবে পাওয়া যায়। প্রত্যেকেই হয়তো জিনিসটা দেখেছে, কিন্তু বিভিন্ন আলাদা ভিউ পয়েন্ট থেকে, খাপছারা ভাবে। অনেক সময়তেই তাতে নিজেদের কল্পনা জুড়ে সিরিজ তৈরী হয়, অনেক সময়ে নিজেকে ঘটনা থেকে সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন অংশ বাদ দেওয়া হয়।
    পুলিশের কাজ এই ধরনের তথ্য জুড়ে সত্যি ঘটনাটাকে বার করা। সেটা মিডিয়াকে করতে দিলে এমন জট পাকাবেই।
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৬166907
  • সুমন দে কে কেউ জেরা করুক, প্রথম দিন এইসব কথা আসেনি কেন আর ঐ মেয়েগুলোর কথাই বা এলো কেন, আর তখন যখন এল, এখন সেব্যাপারে কোন ফলোআপ নেই কেন।
  • rabaahuta | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৪166906
  • কয়েক বছর আগে এক ভদ্রলোক, হয়তো গোপনে মরতে চেয়ে পার্কস্ট্রীটের এক হোটেলে আত্মহত্যা করেছিলেন। তাঁর বাড়ির লোকজন, মা বা বোধয় দেহ নিতে/শনাক্ত করতে এসেছিলেন থানায় বা সেই হোটেলে। তারা মুখ ঢাকতে চাইছিলেন, আর মিডিয়ার সে কি ধাকাধাক্কি কোন ফাঁক দিয়ে একটুখানি মুখ দেখিয়ে দেওয়া যায়, একটুখানি মুখের রুমাল বা আঁচল সরে যাচ্ছে কিনা, মরে যাওয়া ছেলের মা বাবার গোপন রাখতে চাওয়া মুখ কি ভাবে দেখিয়ে দেওয়া যায় ফাঁকতাল খুঁজে।
  • Ishan | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫২166905
  • র‌্যাগিং এর সময় কতো দামড়া ছেলেকে দেখলাম, "খাটের তলায় হামাগুড়ি দিয়ে বসে থাক" বলা হওয়াতে দুঘন্টা নির্বিবাদে খাটের তলায় বসে রইল। তাদের বয়স আঠারো কুড়ি, আর খাটের তলার কোনো দরজাও থাকেনা। এ তো বাচ্চা মেয়ে।

    সুমন দে রহস্যোদ্ঘাটন করতে চাইলে "অভিযুক্ত"দের ধরে জেরা করুন না। সেটা যদি আন এথিকাল মনে হয়, তো বাচ্চার বাপকে ডেকে আনাও আন এথিকাল।
  • Ishan | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৯166904
  • সোসেন কি এইটাই মিন করল, যা দমু বলল? আমার তা মনে হয়নি।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৮166903
  • হ্যাঁ ভদ্রলোককে দুদিন ধরে স্টুডিওতে এনে যেটা করছে ..... সুমন দে কে কেউ ধরে দুই সাইজ ছোট জামা পরিয়ে বসিয়ে রাখতে পারে তো!!
  • Ishan | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৬166901
  • আর মরে যাওয়া মেয়ের বাপকে "এই দেখুন বাথরুম, এবার বলুন মেয়ে কিকরে মরল" বলে ক্যামেরার সামনে ডেকে আনাটা জাস্ট অসহ্য। উনি কি জাজমেন্ট দেবার অবস্থানে আছেন?

    খুব ভয় পেলে "বাথরুমেই থাকবি, বেরোলে মজা দেখিয়ে দেব" বললে দরজা খুলে রেখে চলে গেলেও সারাদিন একটা বাচ্চা মেয়ে ভয়ে বাথরুম থেকে না বেরোতে পারে। এসব যুক্তি সন্তানহারা বাপ মাথা থেকে বার করে করে দেবেন, এটা প্রত্যাশিত নাকি?
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৬166902
  • উফ! ঈশান বুঝছে না। দুটোই বাথরুম। একটার ভেতরে ১৫ টা খুপরি আরেকটার ভেতরে ৪। ঐ খুপরিগুলোর দরজা বাইরে থেকে বন্ধ করা যায় না সেইটা দেখালো। সোসেন বলছে মূল বাথরুম (যার ভেতরে ৪টে কিম্বা ১৫ টা ছোট খুপরি আছে) সেরকম একটার দরজা ভেঙে নিয়ে গেছে।
  • a x | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৫166900
  • একটা ভালো সিনেমা হয় এই মেয়েটার মৃত্যু নিয়ে।
  • Ishan | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪২166899
  • ওই দেখ আরও বাথরুম ছিল, সেগুলো দেখায়নি।
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪১166898
  • চান্স ফ্যাক্টরের থিওরিটা দিন কে দিন তাৎপর্য্যপূর্ণ হয়ে উঠছে।
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৯166897
  • ঋদ্ধি, নাইনে ডিপিসি কোথায় বাপ? বললাম না, ছেলে অ্যাক্সিডেন্টে মরে যাবে এইরকম কোন ভয় থেকে নিয়ে যেত। সামান্য ক্যাবলা ছিলাম, তাই হয়ত।
  • sosen | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৮166896
  • ভাই বাথরুমের দরজা কোনকালে বাইরে থেকে আটকানো যেত না। আমি কারেন্ট স্টুডেন্ট দের জিগ্গেস করলাম। তারাও বলল তাই। তবে, তত কনফিডেন্ট না।
    আমাদের সময় বাথরুমে টাইলস ছিল না। সামনের বাথরুম গুলোর দরজা ভেঙ্গেছে। ভাঙ্গাগুলো দেখায় নি।

    ঔর বোলেগা তো বোলোগে কি বোলতা হ্যায়--
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৭166895
  • দরজার কথাটা ঐ বিক্ষোভের দিন কোথাও কেউ একটা বলেছিলেন, এখন মনে পড়ছে না, কিন্তু আবচা মনে হচ্ছে একজন বলতে নিয়েছিলেন সম্ভবতঃ তারপরি ক্যামেরা ঘুরে যায় অন্যদিকে।
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৫166893
  • *দরজার কথাটা
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৫166894
  • প্রথমদিন জবাবদিহি করার সময়ই প্রিন্সিপাল, শিক্ষিকা, এঁরা দরকার কথাটা বললেন না কেন ? নাকি বলেছিলেন, সব মিডিয়া চেপে দিয়েছে ?
  • aka | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩১166888
  • জট পাকিয়ে গিয়েছে, বিশেষত ধৈর্য্য স্থৈর্য্য ও ল&অর্ডারের প্রতি অনাস্থায়। এখন যা হচ্ছে সবই স্পেকুলেশন। আর এত বেশি মিডিয়া অ্যাটেনশন পেয়েছে যে সবাই সেফ খেলবে। প্রকৃত সত্যি কোনদিনও সামনে আসবে না।
  • san | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩১166889
  • এইটা তো আমিও জানতে চাইলাম।টিচার প্রথমেই কেন কনফিডেন্টলি বলতে পারলেন না, যে ও ক্লাসেই ছিল ? অন্য বাচ্ছারা কনফার্মও করতো ! কি জানি খুব অদ্ভুত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত