এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩১166890
  • হ্যাঁ অনেককিছুই বেশ অদ্ভুত। টিমিই মনে হয় ঠিক বলেছে। ইচ্ছে করেই কেউ বা কারা গুলিয়ে দিয়েছে।
  • riddhi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩১166891
  • টিম, "ডিপিসির হার্ডার প্রব্লেম কম্প্লিট?" বলত না তো? খুনী তো নয়ই, তবে এক্ষেত্রে একটা পয়েন্টের পরে বিরক্তিকর হয়ে যাবার হাই চান্সেস আছে।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩১166892
  • হ্যাঁ অনেককিছুই বেশ অদ্ভুত। টিমিই মনে হয় ঠিক বলেছে। ইচ্ছে করেই কেউ বা কারা গুলিয়ে দিয়েছে।
  • a x | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৯166887
  • আচ্ছা দরজা আটকানো সম্ভব না, কিন্তু একটা মেয়ে তিনঘন্টা ক্লাসে নেই এটা কোনো ক্লাসমেট, কোনো টিচার খেয়াল করবেনা? কেউ তো বাথরুমে গিয়ে অজ্ঞানও হয়ে যেতে পারে। বাথরুমে তিনঘন্টায় কেউ যায়নি? খুবই অদ্ভূত এই পুরো ঘটনাটা।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৮166885
  • আরে টীচার্স কমনরুমের দরজা মনে হয়। একটা ঘর দেখালো তো যার দরজা ভাঙা।
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৮166886
  • এই কেসটা অদ্ভুৎভাবে জট পাকিয়ে গেছে। বা জট পাকিয়ে দেওয়া হয়েছে।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৫166882
  • ঐন্দ্রিলার বাবাকে বাথরুমের ভিডিও দেখিয়ে জিগ্যেস করল সুমন দে যে উনি তো দেখতেই পাচ্ছেন দরজা আটকানো সম্ভব নয়। তাহলে? ভদ্রলোক কিছু বলতে পারলেন না। বললেন ওনাকে নাকি তাইই বলেছিল ঐন্দ্রিলা, মারা যাওয়ার একদিন আগে।
    অথচ আবাপয় দেখেছিলাম মেয়ে নাকি স্রেফ ডাক্তারকেই বলেছে, বাড়ীতে কিছু বলে নি।
  • h | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৫166883
  • বানিয়ে যদি থাকে, কি অন্যায় মাইরি।
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৫166884
  • সোসেন বাথরুমের দরজা লেখেনি, কিন্তু বাথরুমের দরজা নিয়ে আলোচনা হওয়াতে ও সোসেনের ঐ দরজা ভাঙ্গার তথ্য দেওয়াতে আমারো মনে হয়েছিল বাথরুমের দরজা।
  • h | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৪166881
  • বাথরুমের নাহয় তো।
  • Ishan | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২২166880
  • কিন্তু সোসেন লিখেছিল না, ফ্রেম সমেত সব দরজা উপড়ে আনা হয়েছে? সোসেন ভুল না আনন্দ ভুল?
  • a x | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২১166878
  • দরজা ভাঙ্গেনি? এই যে সোসেন বলল দরজা ভেঙ্গে নিয়ে চলে গেছে?
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২১166879
  • আমি এই কেসটার কিছুই বুঝছি না। স্পেকুলেট করতে চাই না। কিন্তু বাথরুমের এটাই কেস হলে সেটা তো স্কুলের মেয়েদের সবথেকে ভাল জানার কথা। তারা ঐ বিক্ষোভে অংশ নিল কেন, প্রিন্সিপালের পদত্যাগ চাইলো কেন ? আর ঐ তিনটে মেয়ের নাম বেরোনোর কেসটাও বুঝছিনা। ওটা কি তখন মিডিয়া বানিয়ে দিয়ে দিয়েছিল ? সেটা হলেও তো সাঙ্ঘাতিক অন্যায় !
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২০166877
  • স্কুলের তরফে বোধহয় কমিটির কেউ বললেন টীচার্স ডে উপলক্ষ্যে চাঁদা চাওয়া হয়েছিল, সেই চাঁদা প্রিফেক্টরাই কালেক্ট করে। দেখতে হবে অতিরিক্ত টাকা এই তিনটি মেয়ে চেয়েছিল কিনা। ঐন্দ্রিলার বাবাও বললেন মেয়ে টীচার্স ডে'র দশ টাকা নিয়ে গেছিল, উনি দিয়েছিলেন।
    ঐ ভদ্রলোকেদের কথায় মনে হল মেয়ে তিনটি সম্ভবতঃ প্রিফেক্ট।

    এবারে এই স্কুলে কি সেকশানপিছু প্রিফেক্ট হয় নাকি তিনটি ক্লাসের মেয়ে সেসব কিছু জানা গেল না।
  • h | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৭166874
  • সব পক্ষ প্রতি পক্ষ ঃ-))))
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৭166875
  • এটা ঋদ্ধিকে বললাম। ঃ-)
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৭166876
  • আমাকে যদিও ঠিক ননীগোপালের পর্যায়ে ফেলা যায়না, কারণ যৌথ পরিবারে উদুম শাসনে যথেচ্ছ দস্যিপনা করে ও মারধোর খেয়ে বড়ো হয়েছি, তবে আমার মা ক্লাস নাইন অবধি আমায় স্কুলে দিয়ে আসতো। সম্ভবত ভিড় বাসে যাওয়া আসা ও চওড়া রাস্তা পারাপার ছিলো বলে এইটা শুরু হয়েছিলো থ্রি তে, যা নাইন অবধি চলে। তবে কোনদিন পড়ালেখা নিয়ে কিসু বাড়াবাড়ি ছিলোনা (হোপলেস কেস ছিলো সেই সময়, সেই কারণেও হতে পারে)। ;-)
    তো, এতদসত্ত্বেও আমি হারামি, খুনি বা বিরক্তিকর কিছু হইনি বলেই মনে হয় তবে সময় শেষ হয়ে যায়নি। ছেলেমেয়েদের ইশকুলে যারা নিয়ে যান তাদের সবাইকে একই ফর্মুলা ফেললে মুশকিল আছে। আবার ফর্মুলা মমও কি নেই, আছে বইকি। সাধারণভাবে কিছুই বলা যায়না।
  • Ishan | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৬166873
  • সেও বুঝলাম। কিন্তু "ওই তিনটি মেয়ে"কেও তো আনন্দই আইডেন্টিফাই করেছিল। তারা এখন উবে গেল কিনা সে বিষয়ে নিশ্চয়ই কিছু বলেনি।
  • Ishan | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৪166871
  • যা বোঝা যাচ্ছে, খাতা এবার বন্ধ হবে। ইশকুলে কোনো বুলি হয় নাই।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৩166869
  • না না নতুন দরজা কেন হবে? বাথরুম তো ভাঙেনি। এই দরজাই বহুকাল যাবত আছে। স্কুলের দুটো বাথরুম। একটায় ১৫টা খুপরি, কোনওটারই দরজা বাইরে থেকে বন্ধ করা যায় না, ভেতর থেকে আলতো ঠ্যালা দিলেই খুলে যায়।

    আর একটায় তিনখানা খুপরিতে লোহার দরজা, জং ধরা পাল্লা, কিন্তু বাইরে থেকে বন্ধ করা যায় না। একটা প্লাস্টিক না প্লাইউড কিসের জানি ঠিক খেয়াল করি নি, কিন্তু ঐ বাইরে থেকে আটকানো যায় না।
  • h | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৩166870
  • বন্ধুরা কি করছিল জানা নেই অবভিয়াসলি, পুলিশ কেস এর ভয়ে কেউ কখনো কিসু বলবে কিনা কে জানে, যা পুলিশ, তবে ঐ আর কি এই কেস এর কোনো ভবিষ্যত নেই, কারো কিছু হবে না।
  • Blank | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১২166867
  • তবে বাথরুম গুলো বেশ ভালো, ছবিতে যা দেখলাম। আমাদের ইস্কুলের বাথরুম হলে ওখানেই শেষ। গন্ধ যে মৌলিক পদার্থ তা ওখান থেকে জানা যেত।
  • aka | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১২166868
  • ঐন্দ্রিলার সমস্যা একথা কেউই বলছে না কিন্তু, আমি যতকিছু পড়েছি তাতে একমাত্র তুমিই এই অ্যাঙ্গেলটা বললে। অনেক কিছু পসিবিলিটি আছে। অ্যাবসলিউটলি দশচক্র হতে পারে। যদিও মেয়েটির মৃত্যুটি খুবই দূর্ভাগ্যজনক।
  • Ishan | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৯166865
  • নতুন দরজা লাগিয়ে দেখাল?
  • h | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৯166866
  • না ট্রেইন্ড নয়, তবে সেটা ঐন্দ্রিলার সমস্যা হতে পারে না। এগুলো অ্যাডভান্স্ড স্কুল হিসেবে আমল পেয়ে থাকে, মানুষ তার কাছ থেকে চিন্তা ভাবনায় লিডারশিপ আশা করে থাকে। হয়তো পেয়েও থাকে, কিন্তু ক্রাইসিসে, সত্য উদ্ঘাটনে র থেকে এই ক্লোজিং অফ র‌্যাংক্স এতটা ডিফেন্সিভ স্কুল না হলেও পারতো, একটা ছোটো মেয়ে আফটার অল।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৮166864
  • আজকে আনন্দে স্কুলের দুটো বাথরুম অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো যে কোনও খুপরিই বাইরে থেকে বন্ধ করা যায় না।
  • riddhi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৬166860
  • আরে টিম, বিলো দ্য বেল্ট কোনটা ছিল?
  • aka | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৬166861
  • আচ্ছা ওর বন্ধুরা কি করছিল? যার পাশে বসেছিল? এই লিখতে লিখতে মনে হল?
  • h | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৬166862
  • স্লা কি হারামি ছেলে। মাদের দিয়ে অত্যাচার করাচ্ছে। আমার কখ্কনো রেজাল্ট ভালো হয় নি, ইশ রে ....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত