এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২২166770
  • ক্যামেরা মব ফ্রেন্জির ক্যাটালিস্ট ?
    http://www.telegraphindia.com/1130916/jsp/frontpage/story_17354568.jsp#.UjbuMRtvMWY

    যাইহোক, এখন নানা বিষয়ে কেবল পরিবর্তিত, রি-পরিবর্তিত ভার্শনই শোনা যাবে মনে হয়। কোনটা যে সত্যি তা আদৌ বেরোবে কিনা সন্দেহ। মেয়েটির মৃত্যু নিয়ে তো বটেই।
    তেমনি, এই যাঁরা প্রিন্সিপালের পদত্যাগের জন্য সই করেছিলেন, তাঁরাও সত্যি কোন ক্ষোভের জায়গা থেকে করেছিলেন, নাকি এই পরিবর্তির ভার্শনগুলো অনুযায়ী আবেগ তাড়িত হয়ে করে ফেলেছিলেন, তা ও বোধহয় জানা যাবেনা।
  • রোবু | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২০166769
  • কাজু ভালো ইনফরমেশন স্টোর করে, কিন্তু লজিকালি কানেক্ট করতে পারে না :-(
    রোগা কবিদের কিন্তু ওরম হয়না।
  • kumu | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১৯166768
  • দুখে, সায়ন, অর্পণ কতজনকেই দেখি না।
  • Kaju | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৭:০২166767
  • রোবু হল কিশুদা। এত পিশু পিশু দেখে বোধায় নাম বদলে নিয়েছে !
  • sinfaut | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৫০166766
  • ডিডি দা কে কতদিন দেখিনা। গেলেন কোথায়?
  • h | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩২166764
  • যাক একেবারে খোলসা হয়ে গেল।
  • de | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩২166765
  • সিরিয়াস কিছু সমস্যা হচ্ছে -- এরকম আগে দেখেছি কি?

    http://www.anandabazar.com/16uttar1.html
  • রোবু | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৬:২৮166763
  • রোবু হলো ইয়ে, মানে আমি।
  • de | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১৯166762
  • থ্যাংকু, কুমুদি --
  • kumu | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১৩166761
  • দে ফোজ্জিদের চিঠির লিং গতকাল সকালের ভাটে পাবে।
  • cm | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৪166760
  • মনের ব্যায়াম একটি বই যেটি ছোট বেলা ঈশান পড়েছেন। মানে সেরকমই একদিন বলেছিলেন মনে হচ্ছে।
  • cm | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০২166759
  • স্কুল কেন বন্ধ রাখতে বলছেন আমার কাছে কোন মতেই পরিষ্কার নয়। এই স্কুলের বাচ্চারা কোন এক্সেপশনাল বুলিয়িং বা র‌্যাগিং করেনি। এ জিনিস অবাঞ্ছনীয় হলেও প্রায় সর্বত্রই হয়। যদি বলেন পূজো এসে গেছে বাচ্চাগুলো মজা করুক তাহলে আলাদা কথা নইলে ছুটির কোন কারণ দেখছিনা।
  • h | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫৮166758
  • আছে স্কুল টা চালু করার স্বার্থে তদন্ত গুলো ঠিক ঠাক তাড়াতাড়ি কমপ্লিট করা। অবশ্য মিডিয়ায় ড্রিফ্ট যা দেখলাম, তদন্ত ফদন্ত কচু হবে, স্কুল খুলে যাবে। মব দের দুই একটার বিচার হবে হয়্তো। তবে সে প্রসেস তো স্লো।
  • j | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫৫166756
  • কুমুদি এই অপরাধটি নিয়ে তো প্রশাসনের তরফে কোন অ্যাকশন পয়েন্টই দেখছি না
  • h | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫৫166757
  • দে - তোমার আগের একটা পোস্টে, 'তবে, চিকিৎসা আর বাবা-মায়ের প্রবলেম অ্যাড্রেস করার গলদই বাচ্চাটার প্রাণ কাড়লো -- আদারওয়াইজ ট্রমাটাইজড হতো, কিন্তু বেঁচে থাকতো!' এই বাক্যের পরিপ্রেক্ষিতে কথাটা বলা।
  • a x | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪৯166755
  • পাই আম্রিকার পাব্লিক সিস্টেম আমরা এই এক্সপ্যাটরা যেটা দেখি, সেটা একটা প্রিভিলেজড ভিউ পয়েন্ট থেকে দেখি। এখানেই রেইল লাইন পেরোলেই পাব্লিক স্কুলের অবস্থা দিন আর রাতের মত তফাৎ। একই শহরে উইদিন ১ মাইল বদলে যেতে পরে স্রেফ নেইবারহুডের দৌলতে। এর সাথে আছে চার্টার্ড স্কুলের রাজনীতি। এগুলো নিয়ে অনেক বিশদে লেখা উচিৎ, সময় হয়না।
  • kumu | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪৩166754
  • বাচ্চার মিথ্যাবাদী হওয়ার প্রশ্ন নেই।একই ঘটনাকে একেক জন একেক ভাবে দেখে।
    সিএম ৩ ০৭ সম্ভবপর হতেই পারে।ভীত বাচ্চাটি ভাবছে সে লকড হয়ে গেছে আসলে তা নয়।একটি ট্রমাটাজইড বাচ্চার পক্ষে সাহস হারানো অস্বাভাবিক নয় মোটেই।
    কিন্তু একটি বাচ্চাকে ভয় দেখানো, তাক বাথরুমে রেখে দরজা টেনে দেয়া এটাই তো ক্ষমার অযোগ্য অপরাধ।
  • de | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪২166753
  • ফোজ্জিদের চিঠি কোথায় গেলে পড়া যাচ্ছে?

    হানুদা, আমি সিদ্ধান্ত নেবার কে?
  • j | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৯166752
  • আর এই ঘটনার প্রেক্ষিতে স্কুলের দায় নিয়ে প্রাথমিক তদন্ত হওয়ার আগেই যেকোন মুল্যে স্কুল খোলার দাবীটাও বেশ অমানবিক
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৬166751
  • মিডিয়া তো মবের বাবা। সব খবরই বেচা যায়।
    যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে কিছুই বলা যাবেনা।
  • h | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৫166750
  • দে, তদন্ত সম্পূর্ণ হওআর আগে সিদ্ধান্ত না নেওয়াই ভালো।
  • de | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২২166749
  • যা মবের ধরণ -- তাতে বড় মেয়েগুলির নাম যাতে মিডিয়াতে কোন অবস্থাতেই না আসে, সেটাও দেখা উচিত। অপরাধ প্রমাণিত হলে ওই দমদি যেমন বলছে সেরমই হওয়া উচিত।

    তবে, চিকিৎসা আর বাবা-মায়ের প্রবলেম অ্যাড্রেস করার গলদই বাচ্চাটার প্রাণ কাড়লো -- আদারওয়াইজ ট্রমাটাইজড হতো, কিন্তু বেঁচে থাকতো!

    প্রিন্সিপ্যালের বেল পাওয়াটা ভালো খবর। উনি এবার নিজেকে একটু "মোর অ্যাকসেসিবল' করবেন, এই আশা রাখি। আমরা তো যখন খুশী প্রিন্সির সাথে দেখা কত্তে যাই। সেদিন মেয়ের স্কুলে পিটিএম ছিলো, দেখি এক বাবা আরেক বাবাকে বলছে, "যাই একটু রামুর সাথে দেখা করে আসি!" রামু হলো রামচন্দ্র গৌড়া -- মেয়েদের প্রিন্সি!
  • j | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৫:১৮166748
  • ঐ তিন বা চারজনকে কারেকেশনাল হোম বা কাউন্সেলিং করা হোক, ঐন্দ্রিলার সহপাঠীদের কাছ থেকে এভিডেন্স নেওয়া হোক, ঐ তিন ননীগোপালি যে শুধু ঐন্দ্রিলার কাছ থেকেই পয়সা চেয়েছে তা তো নয় ... সব্বাইকে জিগ্গেস করলে আরো তথ্য পাওয়া যাবে

    কিন্তু এটা মানা গেল না যে এই পরিণতির কথা আদৌ ভাবে নি

    ভাবে নি মানে ? এয়ার্কি হচ্ছে ?? ক্লাস নাইনে পড়ে, ইউরিনালে একটা হাঁটুর বয়সী বাচ্চাকে আটকে রাখলে কি হবে জানে না?
  • san | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৫:১৭166747
  • মনের ব্যায়াম কি জিনিস? তাতে কি আছে?
  • cm | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৫:১০166745
  • যারা বুলি করেছে তাদের মনের ব্যায়াম বইটি তিন বার খাতায় নকল করতে বলা হোক।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৫:১০166746
  • *বাই অল মিনস
    (ঘোড়াড্ডিমের কল)
  • h | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৫:০৯166744
  • মিডিয়া ট্রায়াল কখনই কাম্য না, কিন্তু জুভেনাইল কোর্ট? শুড ডিপেন্ড অন এভিডেন্স।
  • h | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৫:০৮166742
  • প্রিন্সিপাল বেল পেয়েছেন। সেটা অবশ্য ভালো খবর।
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৫:০৮166743
  • আর কালকে মেয়েটির বাবার ইন্টারভিউ থেকে তো মনে হল মেয়েটি আদৌ ইন্ট্রোভার্ট ছিল না।

    বড় ক্লাসের মেয়েরা বুলিয়িং করে থাকতেই পারে, অসম্ভব কিছু নয়, সেক্ষেত্রে তাদের গার্জেন এবং স্কুলে যদি সেটা স্বীকার করে তাদের কাউন্সেলিঙের ব্যবস্থা করেন এবং অবশ্য কিছুদিন বাকীদের থেকে কোনওভাবে আলাদা রেখে ওদের বুঝতে দেন যে কাউকে বুলি করাটা, বাইল অল মিনস অন্যায় -- তাহলে ঐ স্কুলে বাকীরা অন্তত সতর্ক হবে বা বুঝবে মনে হয়। নাম প্রকাশ করার দরকার নেই। মিডিয়া ট্রায়ালের যা ছিরি!! শুধু হয়ে থাকলে অন্যায় যেন নিজেরা স্বীকার করেন এবং ব্যবস্থা নে, এইটুকুই আশা।
  • cm | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ১৫:০৭166740
  • আকাও একই লাইনে বলেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত