এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৮:০৯166620
  • প্রচুর লোককে ক দেবার ছিলো। এত ক নাই।
  • Tim | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৮:০৮166619
  • আর ইন্টারন্যাশনাল স্কুলের নামে যে প্রহসনগুলো চলে ভারতে সেরকম তারা সর্বত্র নয়। আস্তানার ইঃ স্কুলে একবার যেতে হয়েছিলো কাজে, সেখানে মোটেই এত বায়নাক্কা আর ঘ্যাম নেই। আম্রিকার স্কুলগুলোর মতই।
  • Bhagidaar | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৮:০৭166618
  • ইস্কুল কেটে বন্ধুর বাড়ি, সিনেমা ইত্যাদি দেখতে গিয়ে রাস্তায় কোনো এক্সিডেন্ট হলে, গাড়ি চাপা পরলেও কিন্তু ইস্কুলে গিয়েই হামলা ভাংচুর হবে। ইস্কুল কে তাই প্রোএকটিভ হওয়া নিয়ে দোষ দেওয়া যায়না।
  • a x | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৮:০৫166617
  • আমার মেয়ের স্কুলে প্রতিদিন প্রিন্সিপাল মেইন গোল রোটান্ডার কাছে দাঁড়িয়ে থাকেন, সবাইকে রোজ সকালে নিজে গ্রীট করেন। যখন খুসি চাইলেই কথা বলা যায়।
  • a x | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৮:০৩166616
  • ঋদ্ধি এটা ঠিক বলল না। অন্তত আমার অভিজ্ঞতায় আমাদের সময় মডার্ণ, ক্যালকাটা গার্ল্স/বয়েস, ডন বস্কো, লামার্টাস এগুলোর সাথে প্রেস্টিজের ব্যপারটা ছিল। কিন্তু প্রেস্টিজের ব্যাপারটার সাথে সাথে এগুলো মূলত বড়লোকেদের স্কুল ছিল। মধ্যবিত্ত লেভেলে একসাথে সাউথ পয়েন্ট ও তীর্থপতি দুটোই চলত এবং সত্যি বলতে কি খুব সাংঘাতিক কিছু তফাৎও ছিল না। জগবন্ধু, কালীধন, কমলা গার্লস, এগুলো সবই খুব ভালো স্কুল ছিল। এখন যাদের মধ্যবিত্ত বলে তারা বোধহয় এগুলোতে আর পাঠান না ছেলেপুলে কে।
  • aranya | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৩৩166615
  • আমার ভাইপো-র ক্ষেত্রে দেখলাম, দেশে স্কুলের প্রিন্সিপাল-দের সাক্ষাত পাওয়া প্রায় ঈশ্বরের দেখা পাওয়ার মত, প্রচুর তপস্যার দরকার। আম্রিগায় খুব সহজেই অ্যাপো পাওয়া যায়, কথা বলা যায়।
    ভাইপোটি স্কুল কেটে এক বন্ধুর বাড়ী গেছিল, টিচার-দের মিথ্যে বলেছিল যে স্কুলেই ছিল - প্রিন্সি বলেছেন নেক্সট টাইম এমন হলে টিসি দিয়ে দেবেন।
    ছোটবেলায় বেশ কবার স্কুল কেটে সিনেমা দেখতে গেছলাম - দাদার কীর্তি, অমিতা বচ্চনের আজাদ - সাদা ঘোড়ার পিঠে বচ্চন, তিন মূর্তি (?) - মিঠুনের - ইঃ। একবার হলে ঢোকার সময় সংস্কৃত মিসের সাথে মুখোমুখি দেখা, তিনিও বোধায় স্কুল কেটেছিলেন। সে ক্ষী বিড়ম্বনা।
    আজকের দিনে হলে ব্যাপক চাপ হত, বুজতে পারচি।
  • i | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৭:২৯166614
  • অনেক কথা হয়ে গেছে ভাটের পাতায়। সব পড়া সম্ভব নয়। এত কথা কি প্রাক্তনীদের চিঠিটি নিয়ে? তাই যদি হয়, তবে বলতেই হয় চিঠিটি ভালো করে পড়ে দেখতে আবারও। কোত্থাও শিশুমৃত্যুর থেকে স্কুল ভাংচুরকে বেশি গুরুত্ব দেওয়া হয় নি। দুটি ঘটনারই তদন্ত দাবি করা হয়েছে। এখন তদন্ত কি হচ্ছে কাকে গ্রেফ্তার করছে না করছে, এই সব জানতে প্রাক্তনীদের ভরসা খবরের কাগজই আর বিবিধ গুজব। আপনারাও যা জানেন, আমরাও তাই জানি।
    এতদিন স্কুল কীভাবে চলেছে, এখনকার শিক্ষিকারা, অধ্যক্ষা, ছাত্রী - প্রাক্তনীরা এ বিষয়ে অন্ধকারে। ব্যক্তিগতভাবে আমি মনে করি আমার খোঁজ রাখা উচিত ছিল। জানা উচিত ছিল। ব্যক্তিগতভাবে এইখানে আমার ত্রুটি।
    সামগ্রিকভাবে প্রাক্তনীরা এই মুহূর্তে যা করতে পারেন/ চাইছেন তার কিছুটা ইঙ্গিত চিঠিতে সামান্য হলেও বলা আছে। বিশদ এপাতায় এমুহূর্তে আলোচনা করা সম্ভব নয়। আমাদের যা পরিকল্পনা সেটি কার্যকরী করতে গেলে বহু পথ পেরোতে হবে। আমরা কাজ শুরু করেছি। এটুকুই বলতে পারি।
  • aranya | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৭:২০166612
  • সাইকেল = ?
    গত কদিনের ভাট খাপচে খুপচে পড়ে দেখ্লাম 'সাইকেল বেচা' শব্দ-টা এসছে অনেকবার।
  • X | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৭:০৯166611
  • একটা জিনিস হতে পারে, বাথরুমে বন্ধ থাকার সময় খুব জল তেষ্টা পেয়েছিল, অনোন্যপায় বাথরুমের কল থেকে জল খেয়েছিল। ইনফেকশন হয়ে গেছে।
  • lcm | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৫:০১166610
  • আমেরিকা/ইউএস- পাবলিক স্কুল
    লোক্যাল স্কুলে অ্যাপ্লাই করেলে অ্যাডমিশন। যদি স্কুল ডিস্ট্রিক্ট জোনে একাধিক স্কুলের অপশন থাকে তাহলে ঐ লিস্টের কোনো একটা স্কুলে ভর্তি হবে। স্থানীয় নির্ধারিত স্কুল পছন্দসই না হলে, অন্য স্কুল ডিস্ট্রিক্টে/জোনে অ্যাপ্লাই করা যায় না। সেক্ষেত্রে অন্যত্র বাড়ি কেনা বা ভাড়া নিয়ে থাকতে হবে। বাবা-মায়ের কোনো ইন্টারভিউ নাই। টিউশন ফি নাই। অনেক পরিবারের কেউই ইংরেজি বলতে পারে না, তাদের বাচ্চারা অ্যাডমিশন পায়। সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট (গ্রীন কার্ড হোল্ডার) না হলেও, অন্য ভিসা হোল্ডার বাবা-মায়েদের বাচ্চারাও অ্যাডমিশন দেয়। অনেক জায়গায় বাবা/মা ভিজিটর ভিসাতে এলেও বাচ্চার এলিমেন্টারি স্কুলে অ্যাডমিশন পাওয়া যায়।

    আমেরিকা/ইউএস - প্রাইভেট স্কুল
    বাবা-মা কে জেনারেলি স্কুলে যেতে হয়, তেমন ইন্টার্ভিউ কিছু নাই, টাকা পয়সা দেবার চুক্তি ফর্মে সই করতে হয়। অনেক প্রাইভেট স্কুল যেখানে ভিড় বেশী, সেখানে লেখা পরীক্ষা (বা/মায়ের নয়), ওয়েটিং লিস্ট.. ইত্যাদি থাকে। অনেক এলিট প্রাইভেট স্কুলে বা রিলিজিয়াস স্কুলে অ্যাডমিশনের নানারকম ক্রাইটেরিয়া থাকতে পারে, সবাইকে নেওয়া হয় না.. ইত্যাদি।
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৪:০৫166609
  • *বাপ মায়ের ইন্টারভ্যু প্রথা।

    আর দেশ মানে পঃবঙ্গ মিন করেছি। অন্যান্য রাজ্যের খবর জানিনা।
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৪:০০166608
  • কিন্তু দেশে তো সরকারি স্কুলে ইন্টারভ্যু প্রথা নেই।
    সেখানে পাড়ার স্কুল, মানে নেইবারহুড স্কুল, নাকি লটারি প্রথা বেটার ?

    আর আম্রিগার প্রাইভেট স্কুলগুলোতে কীভাবে অ্যাডমিশন হয় ?
  • Ishan | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৫৭166607
  • নাঃ আমেরিকার পাবলিক ইশকুলে ইন্টারভিউ টিউ হয়না। ভর্তি হওয়া বাচ্চার রাইট। এমনকি যেতেও হয়না। ফোন করে বললে ফর্ম পাঠিয়ে দেয়। ফেরত পাঠিয়ে দিলেই গপ্পো শেষ। ইশকুলটা অবশ্য আপনার ইশকুল ডিস্ট্রিক্টে হতে হবে। এছাড়ও ইশকুল ফ্রি, এটাও বলাবাহুল্য।

    এই পাড়ার ইশকুলের ধারণাটা এমনিতে ভালই। তবে এতে একটা সমস্যাও হয়। যেখানে "ভালো" ইশকুল, সেই ডিস্ট্রিক্টে বাড়ির দাম বাড়ে। অবস্থাপন্ন পরিবাররা বাসা বাঁধে। ফলে "ভালো" ইশকুল আরো "ভালো" হতে থাকে। এবং অর্থনৈতিক ভেদাভেদের উপর ভিত্তি করে কিছু পাড়া তৈরি হয়।

    তবে এর পরেও আমি বলব পাড়ার ইশকুল ভালো। সামাজিক ভাবে তীব্র অসাম্য থাকলে একরকম ভাবে সেটার প্রকাশ ঘটবেই। আটকানো যাবেনা। কিন্তু বাপ-মায়ের ইন্টরভিউ প্রথার চেয়ে সেটা তুলনায় অনেক অনেক বেশি গ্রহণযোগ্য।
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৪৩166606
  • ও, ফলো আপ পেয়েছি।
    অভিভাবক মঞ্চের ঐ কেসের জেরে হাইকোর্ট সারা রাজ্যে RTE র স্ট্রিক্ট ইম্প্লিমেন্টেশন এনশিওর করতে বলেছে। এটা তো ভাল খবর। কিন্তু হচ্ছে কি ? কোলকাতার প্রাইভেট স্কুলগুলোতে যাঁদের ছেলে মেয়ে বা পরিচিত কেউ পড়ে, একটু জানাবেন ?

    The Calcutta high court on Monday directed the state government to enforce guidelines under the Right of Children to Free and Compulsory Education (RCFCE) Act, 2009 in all schools except minority-run ones with immediate effect.

    The division bench of Chief Justice Arun Mishra and Justice Joymalya Bagchi also directed that the registrations of schools that refuse to abide by the guidelines should be immediately scrapped...After going through the affidavit, the court noted that steps need to be taken so that schools in the state - not only in Jalpaiguri - but also in other parts of the state abide by the provisions under the act.

    http://articles.timesofindia.indiatimes.com/2013-01-08/kolkata/36215404_1_schools-can-t-bar-neighbourhood-school-private-schools
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৩৮166605
  • টইতে sm বলে একজন লিখেছেন দেখলাম,
    'সেদিন স্কুল এ কি হয়ে ছিল সেটার চেয় বড় কথা বেসরকারী স্কুল এর গাইড লাইন তেরি এবং অডিট করা ও তার মনিটর করার জন্য প্রপার ব্যবস্থ্যা করা।'

    এটায় অনেকটা একমত।
  • cb | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৩:১৪166604
  • আহা বালিগন্জ গভ আবার আমার স্কুল, :) থ্যান্ক্স রিদ্ধি।
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৩:০২166602
  • *ফলোআপ
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০৩:০২166603
  • পঃবঙ্গে বেসরকারি স্কুলগুলোতে rte ইম্প্লিমেন্টেড হচ্ছে কিনা দেখতে গিয়ে এই খবরটা পেলাম। এটার ফলো পেলাম না।

    The Calcutta high court on Friday enquired about the steps taken by the state education department to implement the Right of Children to Free and Compulsory Education Act, 2009, in the state. The division bench of Chief Justice Arun Mishra and Justice Joymalya Bagchi, while hearing a petition from the Jatiyatabadi Paribartankami Shikshamonoshko Abhibhabak Mancha - an organization of parents from Jalpaiguri - directed the department to file an affidavit on the matter on Monday.

    The organization moved the court with a complaint that schools in North Bengal weren't abiding by the rules laid down by the RCFCE Act, 2009. In their petition, they submitted that the schools were continuing to demand capitation fees from students during admission and weren't maintaining the stipulated student-teacher ratio. Children from economically weak families were also being denied admission to schools of their choice, it was submitted.

    অভিভাবকদের সংগঠন হয়েছে দেখে এবং তাঁরা এভাবে সিস্টেমেটিক্যালি আইনি পদক্ষেপ নিচ্ছেন দেখে ভাল লাগলো,। অভিভাবকদের এরকম আর কোন মঞ্চ আছে ? এই 'জাতীয়তাবাদী' কেসটা কী যদিও বুঝি নাই, সংগঠনের নামটা কিন্তু জব্বর ঃ)
  • T | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০২:৩৪166601
  • আমেরিকায় কি স্কুলে ভর্ত্তির সময় বাবা মায়েদের ইন্টারভ্যু নেয়?
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০২:২৮166600
  • এখন তো ইঃ মিঃ অনেকের জন্যেই একমাত্র অপশন। সেটা যাঁদের হাতে পয়সা নেই, তাঁদের জন্যেও। নিজেরা খেয়ে না খেয়ে ছাতার মত গজিয়ে ওঠা ইঃ মিঃ স্কুলে, তাদের সমস্ত টাকার খাঁই সহ্য করে ছেলেমেয়েকে পড়তে পাঠান। সেখানে 'শিক্ষা' কী হয় বলাই বাহুল্য, কিন্তি খাতাই কলমে ইন্জিরি পালিশ তো পড়ে। সেটার জন্যেই বা দোষ দেওয়া যাবে কাকে। ঐ পালিশ ছাড়া তো ভবিষ্যতে অনেক এন্ট্রিও অচল।

    আর উচ্চ মধ্য, উচ্চ বিত্তরা কেউ কি আর আদৌ নিজেদের ছেলেমেয়েদের সরকারি বাঃ মাধ্যমে পড়ান ? মনে তো হয় একদমই না। ওটা বোধহয় ঐ ইংলিশ পলিশের 'প্রেস্টিজ' ইস্যুই হবে।
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০২:২০166598
  • কিন্তু অ্যাডমিশন সিস্টেমটা তাহলে কী হবে ? লটারি ? সেটা দিয়ে হয়তো মিক্সিং হয়, কিন্তু কার আদৌ লটারি লাগবে, কতদূরের স্কুলে হবে, এগুলো তো কিছুই নিয়ন্ত্রণ করা যায়না। সেগুলোও ভাল কথা নয়।

    ইন ফ্যাক্ট, লটারি সিস্টেম চালু হবার পরে স্কুল সিস্টেমে কিছু পরিবর্তন এসেছে কিনা, সেটাও জানতে ইচ্ছুক।
  • riddhi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০২:২০166599
  • আমাদের সময় একটা বাচোয়া জিনিস ছিল- "প্রেস্টিজ" এর সাথে স্কুলের রেজাল্ট বিশেষ কোরিলেট করত না। এখন করে কিনা জানি না। মানে আমদের যাদের লক্ষ্য ছিল নানাবিধ এন্ট্রন্স পাস করে ডাক্তার ইন্জিনিয়ার হওয়া, তাদের ক্ষেত্রে সরকারী স্কুলের থেকে ইঃমিঃ স্কুল কোন বেটার ওপশান ছিল না। শুধুমাত্র প্রেস্টিজের জন্য একটা "ভাল" স্কুলের বয়নাক্কা সহ্য করা ফালতু। যেমন এখন হাতে বিশাল টাকা থাকলেও বোধহয় হেরীটেজের থেকে বালিগন্জ গর্মেন্ট প্রেফার করব।
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০২:১৭166597
  • একটা ইনফো দরকার ছিল। অচিন্তিদা দিতে পারবে ? RTE দিয়ে বেসরকারি স্কুলগুলোতে যে ২৫% নিম্নবিত্ত পরিবারের জন্য সংরক্ষিত করা হয়েছিল, তা পঃবঙ্গের স্কুলগুলোতে কীভাবে ইম্প্লিমেন্টেড হয়েছে, আদৌ হয়েছে কিনা ?
  • a x | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০২:১৫166596
  • এখনই তো উঠে যাচ্ছে - গোবিন্দপুর উঠে গেল, এইরকম স্কুল সিস্টেম হলে আরো অ্যাগ্রেসিভলি ওঠানো হবে।
  • a x | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০২:১৪166594
  • রিয়াল এস্টেটের দাম দিয়ে নেইবারহুড ডিসাইডেড, লোকাল ট্যাক্স এবং ডোনেশন দিয়ে স্কুলের অনেক কিছুই চলে - যেখানে বেশি টাকা, বেশি বড়লোক লোকজন থাকে সেখানে স্কুল অনেক বেটার হয়, এদিকে ইনারসিটি স্কুলের অবস্থা ভয়ংকর খারাপ।
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০২:১৪166595
  • কিন্তু এখানে তো এরিয়াগুলোই সেগ্রিগ্রেটেড। নাকি বলছো, সেটা স্কুল সিস্টেমের জন্য সেগ্রিগ্রেটেড হয় ?
    আমাদের দেশে এটা চালু হলে কি বহুতলের পাশের বস্তিগুলো উঠে যাবে ?
  • a x | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০২:১২166593
  • একেবারেই না। এখানে তো এইভাবেই সেগ্রিগেশন হয়।
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০২:১০166592
  • সবার আগে তো দর্কার সরকারি স্কুল সিস্টেমটার মেরামত। ওটাকে ভাল করে তোলা।
    আর মাঝে মাঝে মনে হয়, নেইবারহুড স্কুল সিস্টেম চালু হলে বোধহয় ভালো হয়। আমাদের দেশে গেটেড কম্যুনিটি আছে কিন্তু সেভাবে একেকটা নেইবারহুডই গেটেড, এরকমটা নয়। এরকম স্কুল চালু হলে বোধহয় সামাজিকভাবে ভালোই হয়। ভালো মত মিক্সিং হয় 'দুই' দেশের।
  • riddhi | ১৬ সেপ্টেম্বর ২০১৩ ০২:০৮166591
  • "সকলেই জানেন, (নাকি জানেন না?) কলকাত "ভালো" ইশকুলগুলিতে ছেলেমেয়ের সমান গুরুত্ব দিয়ে বাপ-মার ইন্টারভিউ হয়" হ্যাঁ। চূড়ান্ত অপমানজনক। আমার ক্ষেত্রে মনে হয়, মার্কিন ছাপ হয়েও ছেলেকে ঢোকানো মুশ্কিল হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত