এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩২166560
  • কিন্তু সোমবার বিকেলে কোন ইভেন্ট করলে কি করে তাতে যাব? তাও তো আপিসে থাকি সেই ঢাকার সাবার্বে। যত আপদ। কেন আজকে করলে ক্ষতি হত?
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৯166559
  • সরকারি স্কুলের আরেকটা সুবিধে আছে, তাদের ঐতিহ্য নাই। কারণ আমলাতন্ত্রের ঐতিহ্য কে ঐতিহ্য বলে ধরা র কোন কারণ ও নাই সত্যি ই। কম্প্রিহেন্সিভ স্কুল বনাম গ্রামার স্কুলের মত ডিবেট পরিষ্কার। ছোটো শহর বা হাতে গোনা গ্রামে, যে কটি পুরোনো জমিদারের বা ফিলানথ্রপিস্ট এর করা পুরোনো স্কুল আছে, যার থেকে কিছু ভালো ছেলে মেয়ে বেরিয়েছে, তাদের সুবিধে অসুবিধে, বুলিং র‌্যাগিং, স্নেহশীল ছাত্র ক্যালানি, এগুলো নিয়া চিন্তা ভাবনা যে হয় না, পুরো টা ঠিক না, স্থানীয় লেভেলেই হয়, তবে তাদের বিদেশে পড়া ছাত্র ছাত্রীরা ইনভ্যারিয়েবলি প্রচুর কন্ট্রিবিউট ও করে, এবং সব চেয়ে বেশি করে শিক্ষা দান পদ্ধতি বা সিলেবাস কে বদলানোর বিপক্ষে কথা বলে থাকে। এইটেও আরেকটা বিপদ। আমার বাবার ছাত্র দের সংগে এই নিয়ে তুমুল বিতর্ক হয়ে থাকে। কি কনজারভেটিভ শিক্ষা সম্পর্কে ধারণা ভাবা যায় না। আমি অ্যালুমনি পার্টিসিপেশনের বিপক্ষে হয়ে গেছি খানিকটা দাদা-কাকু দের সংগে মতবিরোধ হয়ে হয়ে। এবং জয়েন্ট বা আই এ এস বা ডাব্লু বি সি এস বা পাবলিক সেক্টর ব্যাংকিং দি ই বলে নুরুল কাকু, নকুল কাকু রা খুব ডিসাপয়েন্টেড হয়েছিল, শেষে যা পড়তে এলাম তাতেও ফেল করায় খুব ই কষ্ট ও পেয়েছিল ;-)
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২০166558
  • রাষ্ট্রীয় বোমা যোজনা, খুব খারাপ কিসু বলে নি ঃ-))))))))))))))))))))) হাহাহাহাহ্হা
  • cm | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১২166557
  • আমি ঈশানকৃত 10:51 আর 10:56-য় ক দেবই দেব।
  • Ishan | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৬166556
  • জাস্ট মনে পড়ল। হেরিটেজ ইশকুলেও মিডডে মিল দেওয়া হয়, সরকারি ইশকুলেও হয়। কিন্তু এই দুই মিডডে মিল নয় সমান। একটা এলিট মিডডে মিল, অন্যটা অপরিচ্ছন্ন, অনবধানতায় সেখানে পড়ে যায় টিকটিকি। একটা "আমাদের" সন্তানরা খায়, অন্যটায় "ওদের"। এই দুস্তর ব্যবধান না কমতে শুরু করলে এক আধটা ইশকুল নিয়ে খুব জেনুইন কনসার্নেও সত্যিই খুব কিছু লাভ হবেনা।
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫২166555
  • কুসুম্বা কালকের যে ইভেন্টটির কথা লিখেছেন, তার ডেস্ক্রিপশন থেকে।

    So 4 convicts get death sentence and one gets 3 years of sentence in a remand home, given the fact that he is a MINOR, who is capable enough to RAPE, INSERT AN IRON ROD INTO THE VAGINA of the opposite sex, and commit associated sexual crimes. Thats a different debate. Ok, the point is death sentence for what has been termed as rarest of rare cases is not a deterrent, mind you we are not talking of nuclear arms, that we are talking of deterrence! and to say that one rape case is rarest of rare, means we are categorizing sexual violence into broadly speaking, rarest of rare, rare and ofcourse the obvious other category would be Common. can the defenders of rarest of rare, qualitatively categorize which sexual violence act is common? or atlest not rare, is it Manorama's rape? Soni Sori's rape? Nilofer's death? Tapasi Malik's death? the rapes of thousands of women in J&K, Manipur, rapes during the riots of Gujarat? or lets forget names, are the common sexual violence acts, those which happen in every household, in Dalit villages by upper castes goon, in govt. run mental homes, in Khap panchayats, inside the womb when a female foeticide is done in the name of patriarchy. are all these common, normal cases???
    Death penalty in the very first place is not a deterrent. Some out many many rapes in our country are not "rarest of rare" cases. Gender violence in general are not common social crimes, they have deep roots in a rotten capitalist economic system of objectification/commodification of women, in out-dated religious texts which justify the lesser human status of women, in the current family structure which is a breeding ground for feudal ideals.
    death sentence presupposes that rape is only an act of perversion that begins with forceful intercourse and justice will be meted out to the victim if death penalty is given to the perpetrator. the psychological terror that the victim (if at all alive) faces, thanks to the various social gender- violence that occurs post-rape through entrenched channels of patriarchy can never be lessened or wiped out through this current system of punishment.

    i wonder, what would happen to Asaram Bapu?

    and then the verdict comes on a day, when Kamduni gang-rape victim's uncle, who was demanding justice for his niece outside Bansal Court, succumbed to his terrible head-injuries after the state- police brutally lathi-charged on him, and other family members, along with AISA- AIPWA activists, and other cultural activists.

    ENOUGH IS ENOUGH. JOIN THE PROTEST DEMONSTRATION FROM WORLDVIEW, JADAVPUR UNIVERSITY, ON 16TH SEPTEMBER, 4 PM, UNDER THE BANNER OF "STUDENT-YOUTH AGAINST GENDER VIOLENCE". LET US ALL JOIN NOT JUST IN SOLIDARITY WITH THE AGITATORS OF KAMDUNI, BUT TO DEMAND JUSTICE FOR ALL THE SEXUAL VIOLENCE VICTIMS WHO ARE YET TO SEE THE LIGHT OF JUSTICE, AND ALSO TO DEMAND THE IMPLEMENTATION OF JUSTICE VERMA COMMITTEE RECOMMENDATIONS WITH IMMEDIATE EFFECT.

    এর মধ্যে যাঁরা সাইকেল বেচা ইঃ খুঁজবেন খুঁজুন।
  • Ishan | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫১166554
  • তো, যাই হোক, হাতে সময় নাই, কিন্তু বেচার জন্য আছে রাশিরাশি সাইকেল। একদুটো বেচে দিয়ে যাই।

    সমস্ত ইশকুলকে এক স্তরে তুলে আনা এই মুহূর্তে অবাস্তব। রিদ্ধি ঠিকই কয়েছে। রিসোর্সের সমস্যা আছে। কিন্তু ডায়রেকশনটা সেদিকে থাকা জরুরি। সেজন্য সীমিত সামর্থ্যকে কিঞ্চিৎ সৃজনশীল কায়দায় ব্যবহার করা জরুরি। সেটার জন্য প্রশাসনের সদিচ্ছা, "সচেতন" লোকেদের চাপ, সবই দরকার। এই একটি ইশকুল নিয়ে যে পরিমান আলোড়ন উঠল, প্রাক্তনীরা যেভাবে সরবর হলেন, সেটা খুবই ভালো কথা, কিন্তু সামগ্রিক শিক্ষাব্যবস্থা নিয়ে যদি এর একাংশ কনসার্নও টানা দেখা যেত, তাহলে খুবই ভালো হত। জগদ্দল সিস্টেমটা একটু হলেও নড়ত।

    এইটাও আস্তেসুস্থে হবে নিশ্চয়ই। কারণ শিক্ষাব্যবস্থার শ্রেণীবিভাজনটা সামগ্রিকভাবে "আমাদের"ও ক্ষতি করছে, এটা জনতা নিশ্চয়ই টের পাবেন। এও টের পাবেন, সামগ্রিক পলিসি লেভেলে বক্তব্য রাখা, অর্থাৎ সাইকেল বেচারও কিঞ্চিৎ গুরুত্ব আছে। স্রেফ এস্যু স্তরে প্রতিক্রিয়া দেখানোটাই এক ও একমাত্র কনসার্ন নয়। এইটা হয়তো ক্রাইস্টচার্চের প্রাক্তনীরাই শুরু করেন, বা অন্য কেউ অন্য কোনো স্তরে।

    এই হল আমার আজকের সাইকেল। ভাট ছাড়া হারানোর কিছুই নেই আর বেচার জন্য আছে রাশিরাশি সাইকেল।
  • potke | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৯166553
  • বিকল্প ব্যাবস্থার কথা ভাবতে হবে। সরকার যদি মনে করে সিস্টেমেটিকালি শিক্ষা ব্যাবস্থাকে গাধার ** পাঠাবে তাহলে কিছুই করার নেই। ণাহলে অনেক কিছু করা যায়--

    ১) যে কোনো রাজ্যে রিক্রুটমেন্ট উনিফর্মালি হওয়া--একটা মাস্টার্স প্রোগ্রাম চালু করা যেখানে ট্রেন্ড, সেনিসিটিভ এবং সেন্সিবল টিচিং ওয়ার্কফোর্স তৈরী হবে, সেই প্রোগ্রাম কে হেভিলি ইন্সেন্টিভাইস করা হক এবং স্কুল গুলোকে বাধ্য করা হক সেই প্রোগ্রম গ্র্যাজুয়েট দের রিক্রুট করতে। অবশ্যই অনেক ইন্টেক থাকতে হবে সেই প্রোগ্রামে যাতে চয়েস থাকে এম্প্ল্যারদের।

    ২) ম্যান্ডেটরি ট্রেনিং যেখানে সবরকমের বুলিং এর প্রিভেন্টিভ মেকানিস্ম শেখানো।

    ৩) প্রাইভেট স্কুল এই ব্যাবস্থা মানতে না চাইলে সরকারি শিক্ষা-ব্যাবস্থা কে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে সুপার-রিচ ছাড়া আর কেউ চিন্তা করবেই না এইসব বালছাল স্কুলে পাঠানোর কথা!

    স্কুলের ওপর ভরসা করে থাকলে যে স্কুল-ই বুলিং প্রিভেন্ট করার ট্রেনিং দেবে, কর্পোরাল পানিশমেন্ট এনকারেজ করবেনা তালেই হয়েছে আরকি!
  • riddhi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৮166552
  • বাই দ্য ওয়ে, কালকে ভাট পড়ছিলাম, ঐ জিডিপির ৫% এস্টিমেটা কিন্তু বেশ অনেক্গুলো পেপারে রেপ্লিকেট হয়েছে। আর প্লানিং কমিশেনেও উল্লিখিত। তবে এই কস্ট এনালিসিসটা খুব ইন্টারেস্টিং, অনেক ভাল কোয়ান্ট মডেল রয়েছে। ;)
  • a x | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৪166550
  • এদের কোনো ফাঁসির দাবী হয়না?
  • aka | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৪166551
  • কি জানো না?
  • কৃশানু | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৩166548
  • পিছিয়ে পড়ছি এখন, সিকি।
  • Ishan | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৩166549
  • আমি জানিনা বললাম তো। আকা গোলপোস্ট গার্ড করার দায়িত্ত্ব নিচ্ছে কেন? :)
  • siki | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪১166547
  • কিশানুর খবরটা বিকেলেই দিয়েছি। অনেক বাচ্চা হসপিটালাইজড।
  • কৃশানু | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৫166546
  • আজ পোলিও রবিবার। হুগলীর গোঘাটে ১২৪ টি বাচ্চাকে পোলিওর ওষুধ খাওয়াবার বদলে হেপাটাইটিস বি এর ইঞ্জেকশন খাওয়ানো হয়েছে। শাইনিং।
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৩166543
  • সরকারের সদিচ্ছা, উদ্যোগ থাকলে অনেক কিছুই হয়। তবে সবার আগে দরকার, অন্যভাবে ভাবার ইচ্ছা। ছোট ছোট কিছু ভাল মডেল আছে। সেখান থেকে কিছু নেবার ইচ্ছা।

    আর কিছু না, কেন্দ্রীয় বিদ্যালয় ( নবোদয়ের কথাও বলছিনা, তাতে অনেক বেশি বাজেট জড়িত), মডেল ই যদি সব রকম সরকারি স্কুলে নেওয়া যেত। সেখানেও সব পার্ফেক্ট বলছিনা। কিন্তু অনেক কিছু মন্দের ভাল।
  • aka | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৩166544
  • ওহোহো ঈশান গোলপোস্ট সরিয়ে দিয়েছে স্বভাববশত। যাস্ট ফর রেকর্ড শ্রমজীবি উদ্যোগ নিয়ে কিছু জানি না, সেই নিয়ে বক্তব্য নেই। বক্তব্য গুরুতে বেরনো বুলবুলভাজা যেখানে সমস্ত জীবনদায়ী ওষুধ থেকে প্রতিযোগীতা তুলে দেবার কথা বলা হয়েছে। আহারে ঈশান কিছুতেই পারছে না। কিপ ট্রাইং মাইট। ঃ)
  • aka | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩০166542
  • যেখানে সাইকেল বেচার ইন্সেটিভ নেই সেই নিয়ে "সংগঠিত রাজনীতির" লোকেদের খুব বেশি কান্নাকাটিও নেই।
  • a x | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৯166541
  • ধুর এখানে তো একটা বাচ্চা মারা গেছে, অন্য বৃত্তে তো মিডডে মিল খেয়ে একসাথে গন্ডা খানেক মারা যায়, পোকা মাকড়ের মত। মাঝে মাঝেই যায়। সেখানে আবার হায়ারার্কি! এই করেই প্রভার্টি এলিমিনেশন হয়ে যাবে শিগ্গিরি।
  • riddhi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৪166539
  • বৈষম্য সম্পূর্ন ঘুচিয়ে দেয়াটা ইম্প্র্যাক্টিকাল। ছোট লেভেলের স্কুলে কাউন্সেলিং বা এন্টি-সেল থাকার মত রিসোর্স আনা মুস্কিল। এর সাথে সুপার-শাইনিং দের ইন্টার্ন্যাশনাল স্কুল আছে, সেখানে মধ্যবিত্তের যাওয়ার কামড়াকামড়ি থাকবেই। কিছুটা, কিছু বেসিক স্তরে, ঘোচানো যেতে পারে।
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৪166540
  • শ্রমজীবীর বাইরে আবার সার সার সাইকেল। ঃ)
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৩166538
  • 'নাঃ ইন্টার ইশকুল হায়ারার্কিটা থাকলে বাকিটা চাপ। যখনই হাইএন্ড ইশকুল থাকবে, তখনই জাতে ওঠার জন্য কামড়াকামড়ি কম্পিটিশন থাকবে। ডিমান্ডের চেয়ে সাপ্লাই কম থাকবে। এবং জাতে ওঠার জন্য অভিভাবকরা "এইসব ছোটোখাটো" জিনিসে মাথা দেবেন না। '
    ক্যাপিটাল ক। এটাই তখন লিখছিলাম, যে কর্পোরেশনের স্কুল পাতে দেবার মত না হলে, ঐ কর্পো স্কুলে দিতে হবে, এই 'ভয়' কাজ করলে কিছুই কিছু ঠিক করা যাবেনা। গেলেও সেটা জোড়াতাপ্পি দেওয়া হবে।

    এবং ঠিক এক কথা স্বাস্থ্য ক্ষেত্রেও প্রযোজ্য।
  • Lama | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:২১166536
  • এই যাহ। প্রথম পোস্টটা আপডেট হল না দেখে একই জিনিস দুবার পোস্ট করলাম।
  • Ishan | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:২১166537
  • শ্রমজীবি? আমি অবশ্য প্রোজেক্টটা নিয়ে কিছুই জানিনা, কিন্তু ওটা ইম্প্র্যাক্টিকাল তো। :)
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৯166533
  • প্রসঙ্গতঃ, বেলুড় শ্রমজীবী হাসপাতালে শিক্ষা সংক্রান্ত একটা প্রোজেক্ট নেওয়া হয়েছে। খুব ইন্টারেস্টিং। সেখানে ঐ হারারার্কি ভাঙ্গার কথাও আছে। অন্যরকমের সিলেবাস, পুরো অন্যভাবে পড়ানো। কিন্তু তাকে মূলস্রোতে যুক্ত করাও। মূলতঃ ড্রপ-আউটদের নিয়ে। দীপাঞ্জন রায়চৌধুরী ফিজিক্সের সিলেবাসটা তৈরি করেছেন, বেশিরভাগ ই চোটখাটো খুব সহজ সহজ এক্ষপেরিমেন্ট দিয়ে। সলিলকাকু ( বারবিয়ানার অনুবাদ যিনি করেছেন) ইংরিজিটা। এরকম আরো অনেকে ইন্ভলভড। এখন তো পুরোমাত্রায় পড়ানো শুরুও হয়ে গেছে।
  • Ishan | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৯166534
  • নাঃ ইন্টার ইশকুল হায়ারার্কিটা থাকলে বাকিটা চাপ। যখনই হাইএন্ড ইশকুল থাকবে, তখনই জাতে ওঠার জন্য কামড়াকামড়ি কম্পিটিশন থাকবে। ডিমান্ডের চেয়ে সাপ্লাই কম থাকবে। এবং জাতে ওঠার জন্য অভিভাবকরা "এইসব ছোটোখাটো" জিনিসে মাথা দেবেন না। "এই ইশকুল গেলে দেব কোথায়, কর্পোরেশনের ইশকুলে?" -- এটা তো জেনুইন কনসার্ন। এই ভয় তো বানিয়ে বলা নয়।

    ফলে প্যারাডাইম বদলাতে গেলে সাইকেল একটু আধটু বেচতেই হবে।
  • Blank | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৪166531
  • তোত্তো চানের মতন ইস্কুল আমারো চাই, আমি পড়তে চাই ওখানে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত