এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • 8 | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৯166440
  • স্কুল ভাঙচুর শুধু নয় যে কোনোরকম অর্গানাইজড প্রতিবাদমেথডের মধ্যে প্রত্যক্ষভাবে পোলারাইজড রাজনীতির এলিমেন্ট মিশে থাকে। এবার সরকারীমদতে হুলিগানরা ইনভলভড থাকলে কোনো স্টেপ হবে না, বিরোধীপক্ষের পাকামো থাকলে ইম্মেডিয়েট ধরপাকড় ও জেল ভরো। এইটেই মেঠো রাজনীতি। এর মধ্যে মৃত মেয়েটির জন্যে কনসার্ন, স্কুলের ম্যালপ্র্যাকটিশ বন্ধের কনসার্ন, বাচ্চাদের বাড়ির তরফ থেকে বেশি সময় আকাঙ্ক্ষা, শিক্ষিকাদের অ্যাটিচুড বদলের কথা ভাবা - এ সবই ঐ সংখ্যালঘু শাইনিং এর বিবেকদংশন। বাকি বাচ্চাদের জন্যে ইম্মেডিয়েট বিকল্প ব্যবস্থার দিকনির্দেশ দিতে বললেই সেটা লেস প্রায়োরিটি হিসেবে দেখানো হবে।
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৯166441
  • তুল্যমূল্য কিনা বলা যায়না। বুলিড হতে হতে কেউ কেউ মানসিক রোগী হয়ে যায়, কেউ কেউ সুইসাইড করে। বাবা / মাকে ঘেরাও হতে দেখে এর কোনোটাই নাও হতে পারে। প্যানিক অ্যাটাক হতে পারে, সেরেও যেতে পারে দুদিন বাদে। নাও পারে, অবভিয়াসলি।
    আমার মা একবার কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ঘেরাও হয়েছিল, প্রচন্ড ভয় পেয়েছিলাম। প্রচন্ডই।
  • aka | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৮166438
  • শাইনিং থেকে মাইনিং নিয়ে আমার বক্তব্য কিম্তু কুমড়োর ছক্কা রাঁধতে হবে।

    সোসেন, ফোজ্জি, আই দের চিঠিটা একটু কাঠ কাঠ কিন্তু দাবী দাওয়া লজিকাল। আমি প্রাক্তনী হলে মেয়েটির বাড়িতে একটা সুন্দর চিঠি পাঠাতাম যাতে ওনারা না মনে করেন প্রাক্তনীরা স্কুলের কথা বেশি ভাবছে।
  • a x | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৩166437
  • চোখের সামনে বাবা মা খুন এখানে কীভাবে এল হু? তোমার বলা হেডমাস্টারের ঘটনাটা একস্ট্রীম নিঃসন্দেহে, কিন্তু এইরকম ঘটনা কটা ঘটে আর বুলিংএর জন্য সুইসাইড, সাইক্রিয়াটিস্টের কাছে যাওয়া - এগুলো কটা ঘটে? শেষেরটা হামেশা হয়েই যাচ্ছে। শুধু বুলিং না, টিচারদের থেকে ট্রমা, এইখানেই তো প্রায়ই শুনি। আর এই ঘটনায় তো বাবা-মা'র সন্তানের মৃত্যু দেখছি। সেটা বুলিং থেকে কিনা আগে জানা দরকার নেই?
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:২২166436
  • কত বিষয়ে কত কী বলার আছে, কোনটা নিয়ে আগে বলব বুঝতে পারছি না
  • hu | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:১৮166435
  • অক্ষদি, আমার পোস্টে আমি কোথাও বলিনি যে বুলিইং থেকে ট্রমা হতে পারে না। আমার শুধু এটা মনে হয়েছে চোখের সামনে বাবা-মাকে খুন হয়ে যেতে দেখার ট্রমাও কিছু কম নয়। অন্তত আমার কছে তো সেটা বুলি হওয়ার চেয়ে বেশি ট্রমা। অন্য কারোর কাছে যদি বেশি মনে নাও হয়, তাহলেও অন্তত তুল্যমূল্য তো বটে, নাকি?
  • I | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:১৫166434
  • আসুন, আমরা সবাই মিলে বজ্জাতদের চেকে রাখবার জন্য নিয়ম করে আজ পাশের পাড়ার স্কুল, পরশু ওপাড়ার হাসপাতাল, তরশু সেপাড়ার ব্যাঙ্ক, খরশু সরকারী অফিস, নরসু অঙ্গনওয়াড়ি, তার পরদিন পোলিও টীকাকরণ ইত্যাদি যা যা মনে পড়ছে সব হাল্কা করে ভাঙচুর করি। প্রোঅ্যাক্টিভ হই। কেননা কবিগুরু চোক্তার বলে গেছেন বোম্বাচাক ইত্যাদি।
    আমরা সবাই ফ্যাতাড়ু আমাদের এই ফ্যাতাড়ুর রাজত্বে। আর বাকিরা সব দুষ্টু লোক। কাজেই আমাদের আর চিন্তা নেই। কারোর ঘরে কোনো আয়নাও নেই। নিজের ঘরে কোনো ভাঙচুরও নেই।

    আর ইয়ে, কি বলে, আমাদের ভুলেও মব বলে ডাকবেন না। মালসাটি ভাষায় আমাদের বলে বোম্বাচাক।
  • :-D | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:১০166433
  • মুখ্যমন্ত্রী মিস হয়ে গেছিলেন। রকেট সাইন্টিস্ট বানাতে চেয়ে বানাতে পারলে কিছু ক্রেডিট থকে, পর্ণস্টার বানতে চেয়ে বানাতে পারলেও কিছু সাফল্যব্লাশ। কিন্তু রকেট সাইন্টিস্ট বানাতে গিয়ে পর্ণস্টার বানিয়ে ফেললে ক্রেডিট কিভাবে নেবে? বলতে পারেন পর্ণস্টার বানাতে গিয়ে রকেট সাইন্টিস্ট বানিয়ে ফেললে ক্রেডিট নেবে কিনা। মনে তো হয় মাথা চাপড়াবে। ধরুন ছোট্টো থেকে মডেলিং এ ট্রেনিং দিচ্ছেন। দশ মিনিট র‌্যাম্পে হাঁটলে লাখে রোজগার। গুছিয়ে জিম আর ডায়েটচার্টের লেটুসপাতা। হয়ে গেল যাদবপুরের প্রোফেসর। সারা মাস ঘসে ঘসে চল্লিশ হাজার। মাথা চাপড়াবেন না?
  • a x | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:০৮166432
  • জিরো টলারেন্স ফর বুলিং এটাও স্কুলে স্কুলে জারি হোক।
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:০৬166430
  • আমার একটা প্রশ্ন ছিল, প্রাক্তনীদের সময় স্কুল যেমন ছিল, এখনো কি তেমনই আছে, সে নিয়ে খোঁজ নেওয়া হয়েছিল ?

    তবে, এখনকার কিছু স্কুল নিয়ে আমার একটা কথাই মনে হয়, ছাত্রছাত্রীদের উপর অমানুষিক চাপ কমানো দরকার। নাঃ, একটা কথা নয়। আরো দু চারটে কথা এসেই যায়।সমস্যা তো একটা নয়। এর সাথে সাথেই সরকারি, আধাসরকারি, কর্পোরেশন, বিশেষ করে একটু গ্রামের দিকের স্কুলগুলোর বেশিরভাগ জায়গায় চূড়ান্ত ফাঁকিবাজি, ছাতার মত গজিয়ে ওঠা বেসরকারি ইঞ্জিরি মিডিয়াম স্কুলগুলোতে পড়াশুনা শেখানোর নামে টাকার শ্রাদ্ধ, কেবল মুখস্থ বিদ্যের মত সব গেলানো .... পুরো সিস্টেমটাই হেজে গেছে।
    একদিকে সরকারি শিক্ষা পুরো ভেঙ্গে পড়ছে বা পড়ানো হচ্ছে, অন্যদিকে শিক্ষার মত একটা জিনিসে প্রচুর টাকাপয়সা থাকলে তবে কিছু একটা জোটার বন্দোবস্ত হচ্ছে, তাও হাতে গোণা কয়েকটি জায়গায়, সেখানেও শিক্ষা যাওবা জুটছে, অনুষঙ্গ হিসেবে আসছে টাকা মোচড়ানোর নানা কল আর আরো নানা উপসর্গ। ছাতার মত গজানো বাকিগুলোতে তো ঐ ইন্জিরি মিডিয়ামের ঢালের আড়ালে মুখস্থবিদ্যার কিছু আড়ত বানানো চলছে ! কোথাও কোন রেগুলেশন, মনিটরিং নেই। ( অবশ্যই কিছু ব্যতিক্রম নিশ্চয় আছে)।

    ধুর ধুর !
  • a x | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:০৬166431
  • হু, যেসব বাবা মা বাচ্চা পেটায় তারাও এটাই বলে, কই আমরাও তো পেটানি খেয়েছি, কিছুই ট্রমা ফমা হয়নি।
  • a x | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:০৫166429
  • আরো একটা জিনিস মিশনারি স্কুলে করপোরাল পানিশমেন্ট চলতে দেওয়া হবে এটা সরকার থেকে মানা হলে শরিয়া ল` নিয়ে চেঁচামেচি কেন? বাচ্চার গায়ে হাত দিলেই শিক্ষকের চাকরি যাবে সব স্কুল এইটা বলতে পারেনা?
  • a x | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২০:০২166428
  • কোনো কিছুই প্রমাণিত না, কিন্তু একটি মেয়ে মারা গেছে এটা তো প্রমাণের অপেক্ষা রাখছেনা। স্কুলের জন্য, না স্কুলে কিছুই হয়নি এমনি এমনি তার সেডেটিভের প্রয়োজন হয়েছিল সেটাও তো জানা দরকার। স্কুলেরই স্টাফ তো তাকে খুঁজে পায় - তাহলে কোথাও একটা আটকে ছিল? ওর ক্লাসের বাকি মেয়েদের সাথে কেউ কথা বলেনি? তিনঘন্টা একটা বাচ্চা মিসিং কেউ খোঁজ নেয়নি এটা কেমন অদ্ভূত!
  • hu | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫৬166427
  • আমার শৈশব ঠিক সব পেয়েছির শৈশব ছিল না। দারিদ্র ছিল, পারিবারিক অশান্তি ছিল, হীনমন্যতা ছিল, বুলিয়িং ছোটবেলার স্কুলে ছিল না, তবে পনেরো বছর বয়সে যখন প্রথম কোলকাতায় এলাম তখন সেই কলেজে, হোস্টেলে অবশ্যই ছিল। এমন অনেককিছুই ছিল সেই শৈশবে যা আজকের বৈজ্ঞানিক পদ্ধতিতে শিশুপালনের ধারার থেকে অনেকখানিই বিচ্যুত। তবে এগুলো কোনটাই ট্রমার কারন কারন হয়নি। সত্যিকারের ট্রমা হয়েছিল একবারই, যখন পাশ করিয়ে দেওয়ার দাবীতে আমার মায়ের স্কুলের শিক্ষিকারা ঘেরাও হয়। ছোটবেলায় একবার গল্প শুনেছিলাম কোন স্কুলে নাকি হেডমাস্টারকে চেয়ারে বেঁধে রেখে স্কুলবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। গল্পের সত্য-মিথ্যা যাচাই করিনি। তবে গল্পের ছবিটা খুব জীবন্ত ছিল আমার কাছে। তাই ক্রাইস্ট চার্চের খবরটা পড়েও সবার আগে সেই স্মৃতি মনে এল। এখানে অনেকে লিখেছেন, নিজের মেয়ের ক্ষেত্রে এই ঘটনা হলে তাঁরা কিভাবে রিঅ্যাক্ট করতেন। আমার মনে হল নিজের মায়ের ক্ষেত্রে এটা হলে কিভাবে রিঅ্যাক্ট করতাম। ঘটনাচক্রে, এই প্রিন্সিপালেরও একটি এগারো বছরের মেয়ে আছে। উইচ-হান্টিং এর খেলায় মেতে তার ট্রমার কথা ভাবার মত অবস্থা বোধহয় খুব বেশি লোকের নেই।
    যে ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। কিন্তু তাতে প্রিন্সিপাল জড়িত আছেন এমন কোন প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায় নি। এমনকি দরজা বন্ধ করে বাথরুমে আটকে রাখার খবরটিও সন্দেহাতীত নয়। সবাই উত্তেজিত হয়ে একজনকে দোষারোপ করতে শুরু করার আগে এইকথাগুলো ভেবে দেখা প্রয়োজন।
  • a x | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫৪166426
  • সব কটা চিঠি পড়ে আমারও কিন্তু মনে হয়েছিল ঐ মেমোতে স্কুলের ঐতিহ্যর প্রতি কনসার্ণ অনেক বেশি, ঐন্দ্রিলার মৃত্যু বা এই র‌্যাগিংএর কালচারের প্রতি কম। এবং অ্যালুমনিদের যে জেনেরাল প্রাইড থাকে অ্যালমা ম্যাটার ঘিরে, তার সাথে মেলেও এটা।

    এর সাথে এটাও ঠিক যে স্কুল বন্ধ রাখা মুশকিল - যদিনা কোনোভাবে কাছের কোনো স্কুলে ব্যবস্থা করা হয় এতগুলো বাচ্চাকে টেম্পোরারিলি অ্যাবসর্ব করার। যদিনা তদন্তের ডেডলাইন মানা হয়। এবং এর কোনোটাই হবেনা। আমি বিভিন্ন সূত্র (ফোন মেইনলি) থেকে বুঝলাম বিভিন্ন এলাকা দখলের অ্যাজেন্ডার মধ্যে স্কুল দখল ঢুকে গেছে। এই ভাঙ্গচুরের অধিকাংশ পাতি বাংলায় অ্যান্টি শোশ্যাল এলিমেন্টস, প্রশাসনের স্নেহছায়ায়। সুতরাং এই ভাঙ্গচুরের তদন্ত ইত্যাদির সম্ভাবনা খুব খুব কম। এক্ষেত্রে উপায় কী?

    ক্রাইস্ট চার্চে আমার খুড়তুতো পিসি পড়েছে বহু বহু বছর আগে। আমার বাবার বাড়ির প্রথম মেয়ে যে মাস্টার্স অবধি পড়েছিল।
  • riddhi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৪৫166425
  • আর দু তিন মাস একটু ছুটি থাকুক। কিছু শিক্ষা পিছিয়ে পড়বে না। আমাদের বাবরি মসজিদের সময় এরম হয়েছিল। সকলেই দারুন মস্তি পেয়েছিলাম তখন আবার সাউথ আফ্রিকার সিরিজটা চলছিল।
  • riddhi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৪০166424
  • যে বাপ মায়ের কোন কথাই শোনে না, কিছুই শোনে না, সে ল্যাপটপ আর কম্পিঊটার নিয়ে স্কুলের কি মহান কাজটা করছিল? পানু দেখছিল?
  • riddhi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩৮166423
  • ঐ ভাংচুরে প্রাথমিক ভাবে প্রচন্ড খুশী হয়েছি। এরেস্ট টা বাড়াবাড়ি। কিন্তু ঐ যে কিছুক্ষন মুখ লুকিয়ে ছিল অন্ধকারে, ঐটুকু হওয়া উচিত। এইসব মারাত্মক লেভেলের স্বেচ্ছাচারী আর ইন্সেন্সীতিভ লোকদের এটা দরকার।
    স্কুল যে কি চীজ- আমাদের আমলের আমার স্কুল আর ঐ চত্ত্বরের স্কুল গুলোর প্রিনিপাল আর প্রাইমারি র মাস্টাররা যাস্ট এরমি ছিলো- পাক্কা শুয়োরের বাচ্চা, নো লেস। একচুয়ালি হেলেন ফেলেন শিশু এদের কাছে। একদিকে যীশু খ্রীশ্ট জপ করবে অন্যদিকে বাচ্চাদের গাড় মারবে। রিচুয়ালি ক্লাস টুয়েভ্লের ছেলেরা ফেয়ারোয়েলের দিন টিউব্লাইট ভাঙ্গত আর বাথরুমে চকোলেট ফাটাত। কেওড়ামি না, জেনুইন রাগ থেকে।

    আমি শুধু চাই এটা অন্য স্কুলেও হোক। বাবা মায়েরা প্রো-একটিভ হোক। এই বজ্জাতদের একটু চেকে রাখতে হবে আর টাইম টু টাইম কড়কাতে হবে। কল্কাতার আর্ধেকের বেশী স্কুলের প্রাইমারি লেভেল হল অর্ধশিক্ষিত স্যাদিস্টিক্দের আখড়া। চূড়ান্ত অগণতান্ত্রিক সিস্টেম চলে- শিক্ষাজগত যদি একটা দেশ হয়, তো স্কুল হল আদিবাসী জোন। ওখানে একটু মাওবাদী দাওয়ায় দরকার।

    পেরেন্ট টিচার মিটিং কম্পালসরি করার কোন রেগুলেশান আছে কি? সেই নিয়ে কাউকে বলতে দেখলাম না। ঐ বিশ্বচোদুটার ভাই আর এক ও ব্রায়েন এসে নেকু নেকু স্বরে বল্লেন as teachers we feel very insulted তোর সাধের সাউথ পয়েন্টে একটা ফ্যাতাড়ু অভিযান করলে বুঝবি ইন্সাল্ট কাকে বলে।
  • :-D | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩৭166422
  • লিওন বা pun-অর্থে অ্যালিগোরিও হতে পারে। সিদ্ধার্থ জানে। ডবকা সিনড্রোমের অনিবার্য ফল।
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩৩166421
  • JNU র ঐ DSF ABVP র সাথে হাত মিলিয়েছে না ?
  • Tim | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৯166420
  • ঃ-)
    টুপি কি এখানে সানি ?
  • pi | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৮166419
  • এই লিং যখন বারবার পড়ে, তখন শাইনিং ইন্ডিয়ার ফলাফল নিয়ে এটাও থাক।
    http://www.firstpost.com/india/guwahati-molestation-this-is-really-a-fight-between-many-indias-377896.html

    আর শাইনিং থোড়াই কোন হোমোজেনিয়াস এনটিটি। সচেতনতা ইঃ আমদানি করে থাকে, ঐ এক মাইনরিটি শাইনিং এর দল, ঐ সিকি যা বল্লো, এই এপিসি সিং রাও নব্য শাইনিং আর দলে ভারিও।
  • :-D | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৫166418
  • তা কেন? পর্ণস্টার রকেট সায়েন্টিস্ট সকালে টু-পিস পরে বারান্দায় দাঁড়িয়ে বিয়ার হাতে আড়মোড়াভাঙে অন্তর্বাসহীন সি-থ্রু পরে এক হাতে কন্ডোমের ফ্যামিলি প্যাক ও অন্যহাতে বিলিতি বোতল দুলিয়ে পাড়া কাঁপিয়ে বাড়ি ফেরে, রিহার্সালের ভলান্টিয়ারদের লম্বা লাইন যথাসম্ভব এন্টারটেইন করে আর 7.1 সিস্টেমে 55" পর্দায় গাড়িবারান্দায় নিজের সিনেমার ডিভিডি শো চালিয়ে রাখে 24x7 দিন। এইরকম হলেও টুপি খোলার লোক রয়েছে তো।
  • সে | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১২166417
  • একটু আউট অফ দ্য ট্র্যাক প্রশ্ন করছি। আপনাদের মধ্যে আইনের স্ট্রীমের লোক /অ্যাডভোকেট কেউ আছেন কি?
  • Tim | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৩৩166416
  • না, সতী সাধ্বী রকেট সায়েন্টিস্ট সকালে চা করে দেয় পায়ে হাত দিয়ে প্রণাম করে গলায় মাদুলি পরে আঙুলে গোটাছয়েক আংটি পুজোয় বসলে টেনে তুলতে হয় লিভার গলে গেলেও উপোস ভাঙেনা এইরকম হলে সর্বাঙ্গসুন্দর ক্রেডিটযোগ্য।
  • cm | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৮:১২166415
  • ওরে কেউ আমি যা বললাম তা বলছেনা? মেয়ে রকেট সায়েন্টিস্ট হলে তো সব ক্রেডিট চাইবেন এরা।
  • siki | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৮:০৬166414
  • এ পি সিং এখন তড়পাচ্ছে আইবিএন সেভেনে। এখনও অ্যাডামেন্ট।
  • cm | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫৮166413
  • আর চোখ মেলার পরথেকেই যা চিন্তা ভাবনা সব কিছু প্রভাবিত করা যায় এবং চাই বা না চাই প্রভাবিত হয় তার পরবর্তী সিদ্ধান্তের দায় এড়িয়ে গেলেই চলবে। মশাই তাহলে তো আগে নিজের গায়ে কেরোসিন ঢালতে হবে।
  • সিদ্ধার্থ | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫৩166412
  • যদি কোনো মেয়ে পড়াশোনা শেখার পরে নিজের কেরিয়ারের বিভিন্ন চয়েসের মধ্যে পর্নস্টার হয়াকে বেছে নেয়, আমি তাকে তার নিজের পছন্দ বেছে নেবার সাহসের জন্যে টুপি খুলব, মাইরী বলছি!
  • siki | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৪০166411
  • কী অবস্থা চলছে! এইমাত্র বাবার সাথে স্কাইপে কথা হল।

    আজ আরামবাগের গোঘাটে পালস পোলিওর ভ্যাকসিনেশনের সময়ে বাচ্চাদের হেপাটাইটিস বি-এর ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়েছে। কী ঘটেছে কে জানে, বাহাত্তরটা বাচ্চা হসপিটালাইজড।

    আজ বেলেঘাটার একটা স্কুলে, কী নিয়ে ঝগড়া এবং মারপিট হয়েছিল কে জানে, ক্লাস টেনের একটা ছেলে ক্লাস এইটের একটা ছেলেকে খুন করে দিয়েছে। খুন করে দেহ পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ফেলেছে। এবং এই ঘটনা দেখে ফেলেছে ক্লাস ওয়ানের একটা ছেলে।

    বাকিটা হয় তো কালকের কাগজে পাবো। অসম্ভব অবস্থা চলছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত