এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৭166350
  • কোন তদন্ত টি? স্কুলের ভিতরের র‌্যাগিং এর তদন্ত না স্কুলের ভাংঅচুরের তদন্ত, না হাসপাতাল ও ডাক্তারের তদন্ত।

    হ্যাঁ তদন্ত না হওয়ার অনেক মোটিভেশন রয়েছে, সেটা মোটামুটি সকলেই বুঝবে। তার মধ্যে অন্যতম হল, অন্য ছাত্রী দের আগামী পরীক্ষা। এটাকেই ইনএভিটেবল আউটকাম ও ধামাচাপা ইত্যাদি বলেছিলাম।
  • achintyarup | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৬166349
  • স্কুল খুলবে, কিন্তু তদন্তে আসল দোষীরা শাস্তি পাবে, সে সম্ভাবনা খুবই কম। প্রায় নেই বললেই চলে।
  • achintyarup | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৪166348
  • সাংবাদিক হিসেবে আমার যা অভিজ্ঞতা, তার থেকে প্রাক্তনীদের আমি এইটুকুই বলতে পারি যে ক্রাইস্ট চর্চের ভায়োলেন্সের কোনও সত্যিকারের তদন্ত আগামী কয়েক বছরে অন্তত হবে না।
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩৩166347
  • আমি কোন অভিযোগ কেই সত্যি ধরি নি। মব এর হামলা হয়েছে, সেটা সবাই টিভি তে দেখেছে, সেটার থেকে অ্যারেস্ট হয়েছে, অতএব, বিচার হয়ে গেছে। যেহেতু ঐন্দ্রিলার উপরে কি ব্যবহার হয়েছিল সেটা টিভিতে দেখা যায় নি, অথচ সেই অনুযায়ী অ্যারেস্ট হয়ে গেছে। তো আমার বক্তব্য হল, দু পক্ষই বেল পাক, ইনভেস্টিগেশন হোক এবং স্কুল যেহেতু প্রাথমিক সাইট অফ বোধ ইন্সিডেন্টস, তাই স্কুলের পুরোনো পরিচালকদের হাতে স্কুল অতি শীঘ্র ফিরিয়ে দেওয়ার স্কুল খোলার ব্যবস্থা করা র দাবী কোঅন মতেই মেনে নেওয়া যায় না। নার্সিং হোম বা হাসপাতালেও একই ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, আগে মোটামুটি রিগরাস তদন্ত হবে, ততদিন সাইট অফ পোটেনশিয়াল ক্রাম, হাসপাতাল ও স্কুল, পুরোনো কর্তৃপক্ষের হাতে না, সরকার অ্যাপয়েন্টেড অথরিটির হাতে থাকবে সেটাই হওয়া উচিত।

    এই দাবী ওঠা উচিত ছিল। এবং শুধু তাই না, এটা মব দের আচরণের বিপক্ষেই যাবে, কারণ মবের বিরুধ্ধে এভিডেন্স সহজে যোগাড় করা যাবে, র‌্যাগিং এর বিরুদ্ধে করা কঠিন হবে এবং মূলত সিরিজ অফ ইনভেস্টিগেটিভ ইনটারভিউজ থেকে উঠে আসবে। কিন্তু নানা তদন্ত মোটামুটি কমপ্লিট হওয়ার আগে পর্যন্ত স্কুল খোলার দাবী, যেমন চলছিল, তেমন চালানোর দাবী, জাস্ট মানা যায় না।

    আর আরেকটা কথা, সকলেই সকলের সন্তান দের ভালো বাসেন, স্মৃতি কেও ভালো বাসেন, সব ই ঠিক আছে, কিন্তু একটা লিগাল ইন্সিডেন্ট এর লিগাল তদন্ত চাই।
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:২৩166346
  • ধামা চাপা টা ইনএভিটেবল আউটকাম হিসেবে লেখা হয়েছে, এবং সেটা থেকে সরে আসার কোন কারণ এখনো নেই।
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:২২166345
  • অ্যাবাসার্ড এক্স্ট্রিমে আমি যেহেতু যাই নি, সেহেতু সেটার দায়িত্ত্ব দমু আমাকে কি করে দিচ্ছে, সেটা পরিষ্কার না করলে, কথাবার্তায় এনগেজ করা সম্ভব না।
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:২১166344
  • একেবারেই যেতে দিছি না, কারণ আমি এটা মনে করি, ডাক্তার ও হাসপাতাল ইনভেস্টিগেশন না হওয়া অব্দি প্রিন্সিপাল এর যা হবে তাই হওয়া উচিত। এবং শুধু তাই না, আরো বড় শাস্তি হওয়া উচিত, যদি দোষ বেরোয়, কারণ প্রিন্সিপাল, ব্যক্তিগত ভাবে দোষী নাই হতে পারেন, কিন্তু ডাক্তার বা হাসপাতালের ক্ষেত্রে নেগলিজেন্স, অনেক বেশি পার্সোনাল রেসপন্সিবিলিটি কে বিয়ার করে। প্লান আত্মহত্যার প্ররোচনার কেন ধারা দেওয়া হল বুঝলাম না, কারণ, সে কেস কোনো দিন কোনো স্ক্রুটিনি ই স্ট্যান্ড করবে না।
  • Tim | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১৯166343
  • ইন ফ্যাক্ট প্রিন্সিপ্যালের নিজের মেয়েও তো বেশ বড়োরকমের ট্রমার মধ্যে দিয়ে গেল। সে দায়িত্ব কে নেবে?
  • sosen | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১৭166342
  • ঐন্দ্রিলার মৃত্যুকে ব্যবহার করে অন্য রকম স্মোক স্ক্রিন বানানো-ও খেয়াল করতে হয়েছে হানুদা। আপনি যে ধামাচাপা শব্দটা ব্যবহার করছেন সেটা কেন করছেন বুঝতে পারলাম না, কারণ ১, ২, ৪, পর পর তিনটে জায়গায় তদন্তের কথাই বলা হয়েছে, বারংবার বলা হয়েছে এবং সেটা কেন আপনার চোখ এড়িয়ে যাচ্ছে বুঝতে পারছি না। দুই, আপনারা অপ্রমাণিত একটা অভিযোগকে ধরে নিচ্ছেন সত্যি। আমরা তদন্ত না হওয়া অবধি সেটা নিচ্ছি না। সত্য কি সেটা নিয়ে আমাদের স্বাভাবিক কারণেই কনসার্ন রয়েছে।
    ষাট সত্তর থেকে ষোলো, আমাদের অনেকেরই সন্তান আছে, আমাদের মধ্যে অনেকের মেয়ে ওই স্কুলেই পড়ে। তাদের কথা ভাবনাচিন্তা করা অবশ্যই হয়েছে। এবং প্রত্যেকটা দিক খেয়াল করেই এটা আমাদের স্ট্যান্ড। স্কুল ভেঙ্গে ফেলা নয়। কিন্তু সে-রকম স্ট্যান্ড -ও বহু মানুষের রয়েছে। তাঁরা তাঁদের স্বর ভাঙচুর করে ব্যক্ত করেছেন। আমরা আমাদের মত করে। তাই দুটো স্ট্যান্ড ই থাকুক। ভাঙচুর তো হয়েই গেছে। দু:খের আর কারণ কি।
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১৬166341
  • মানে শাইনিং ইন্ডিয়ার সোশাল ইনভেস্টমেন্টের পোটেনশিয়াল। রেপিস্টদের জন্ম দিক বা না দিক কমাতে পারত বা পারবেও হয়তো।
  • | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১২166340
  • ১) হনু ডাক্তার, নার্সিংহোম, চিকিৎসাব্যবস্থাকে কেন স্কট ফ্রী যেতে দিচ্ছে? স্কুল অতীব পাজি, হেডমিস্ট্রেস মহিলা একেবারে যতদূর খারাপ হওয়া যায় ততদূর খারাপ,, সবই তো বুঝলাম। কিন্তু র‌্যাগড হওয়ার ৪-৫ দিন বাদে ?যে বাচ্চাটা মারা গেছে --- এই মাঝের ৪-৫ দিন্নে কে কত কেয়ার নিয়েছে বা নেয়নি সেই হিসেব কেন হনুর অঙ্ক থেকে বাদ যাচ্ছে?
    ঐ নার্সিংহোম ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য কি একটা মিছিল করা যায়?

    ২) আজ স্কুল অনির্দিষ্টকাল বন্ধ রইল। তার জেরে স্কুলের সব ছাত্রীরা ভবিষ্যতে কোনও না কোনওভাবে অ্যাফেক্টেড হল। তাদের মধ্যে কেউ কিছুদিন পরে সামনে কোনও উপায় দেখতে না পেয়ে আত্মহত্যা করল?
    তখন কি গিয়ে স্কুলের বাকীটুকু গুঁড়িয়ে দিয়ে আসা হবে? বাকী টীচারদের বাড়ী গিয়ে মারধোর?
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:০৯166339
  • এইটায় খুবই ক্ক দিলাম।
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:০২166338
  • স্যান, যেটা অ্যাড করা হল না, নইলে বক্তব্য অসম্পূর্ণ থেকে যায়, সেটা হল, শাইনিং ইন্ডিয়া যদি সোশাল ইনভেস্টমেন্ট টাও করতো, এবং সেটা ইনক্লুসিভ হত, বিশেষত শিক্ষা এবং সামাজিক আদর্শে শুধুই কনজিউমার কালচার যদি গুরুত্ত্ব না পেত, তাহলে হয়তো এই অপরাধী পুরুষ দের অপরাধ প্রবণতা কমার একটা সম্ভাবনা দেখা যেত।

    পাবলিক স্পেসে, প্রাইভেট স্পেসে সর্বর্ত্র অ্যাওয়ারনেস চাই আর চাই সিরিয়াস ফাইট ব্যাক। এক ইঞ্চি জমি ছাড়া নেই।
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৩:০০166337
  • :-)
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:৫৮166336
  • সোসেন কে যেটা বলার ছিল, বহুবার পড়েও মত বদলানোর আপাতোতো কোন কারণ দেখছি না। তোমাদের অ্যালুমনি দের কনসার্ন তোমাদের দিক থেকে স্বাভাবিক (মানে আমি ধরে নিয়েছি, আমি অস্বাভাবিক, বিশ্বভারতী বা শান্তিনিকেতন সম্পর্কে আমার কোন কনসার্ন নাই, গোল্লায় গেছে, আমাদের আগেই গেছিল, আরো গেলে ক্ষতি নেই, বীর ভূমের সর্বশিক্ষা অভিযান সফল হওয়া জরুরী, অ্যান্ড আই ডোন্ট কেয়ার ইফ তৃণমূল ডাজ ইট, পয়েন্ট অফ দ্য ম্যাটার ইজ দে আর নট ইন্টারেস্টেড) যাই হোক, তোমরা যে সাবধানতাটা অবলম্বন করো নি, সেটা হল, তোমাদের বক্তব্য কে ব্যবহার করে, ম্যানেজিং কমিটি স্মোক স্ক্রীন তৈরী করবে, প্রিন্সিপাল স্মোক স্ক্রীন তৈরী করবে সেটা তোমরা খেয়াল করোনি। প্লাস পরীক্ষার্থী দের কনসার্ন ইত্যাদি কে আমার খুব ই স্বার্থপর মনে হয়েছে, ঐন্দ্রিলার বাবা মা শোকে বিহ্বল তাদের উপরে জনমতের চাপ তৈরী হল যে নানা তোমরা স্কুল টা কে চলতে দাও, ব্যক্তি মৃত্যু ধামাচাপা। সেটাই ইনএভিটেবল আউটকাম, কালকের মিছিলের, এবং আশ্চর্য্য সেটার জন্যও কেউ ব্যক্তিগত ভাবে দায়ী না। ঐন্দ্রিলা ছাড়া যা বুঝলাম, ঐন্দ্রিলার মৃত্যুর জন্য কেউ ই দায়ী না। ইট ইজ ইন্ডিড আ ক্রুয়েল ওয়ার্ল্ড। ওর আঁকা ছবি গুলো, দেওয়ালের ছবি গুলো, ঠিক আমার মেয়ের মত। আই হোপ শি উইল সারভাইভ, িদাউট এনি অ্যাডালট কনসার্ন অন্দ দেস্পাইট ইডিওটিক স্কুল্স অয়্ন্ড থে মিথ অফ ইন্স্টিটিউশন্স।
  • siki | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:৫৩166335
  • যাক, লামা লিংক আবার দিয়ে দিয়েছে।

    ভিডিওটা তো কাল দেখেছে সবাই, এবার কমেন্টগুলো পড়ুন। মেরা ভারত মহান।
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:৪৯166334
  • স্যান পয়েন্ট টেকেন। আমার দুটো কথা মনে হয়, হ্যাঁ সামাজিক পুরুষতন্ত্র, অর্থনইতিক এক্সক্লুশন এর চেয়ে কম শক্তি কিসু না। তবে বাইরে যে মেয়েরা বেরোচ্ছে, সে শাইনিং হোক বা না হোক, দিল্লী হোক, কামদুনী হোক, লোয়ার পারেল শক্তি মিল্স হোক, তারা অ্যাটাক্ড হচ্ছে এটা যেমন ঘটনা, একেবারে কিসুই না করলে, লক্ষ্মী বউটি বা মেয়েটি হয়ে বসে থাকলেও যে অত্যাচার কমছে তা না।

    আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে, ইকোনোমিক গ্রোথ, যেটা করেছে, কতগুলো পেশার জন্ম দিয়েছে, দ্যাট ইজ অলরাইট। কিন্তু প্রচুর পেশা কেড়ে ও নিয়েছে, প্লাস আগেকার ডেভেলপমেন্টের যে জিওগ্রাফিক এবং ক্লাস কাস্ট জেন্ডার বায়াস কে ইন্টাক্ট রেখেছে।

    এর চেয়ে ছোটো করে দেখলে খেলবো না ;-)
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:২৯166332
  • হানুদাকে - শুধু শাইনিং মেয়েরাই তো আর এগোচ্ছেনা। ওভারল মেয়েরা কর্মজগতে বেশি আসছে, পাবলিক স্ফিয়ারে বেশি আসছে, সব স্তর থেকেই তো। অ্যাজ এ ক্লাস অপ্রেশন থেকে একটু একটু করে হলেও বেরোচ্ছে। সুযোগ পেলেই সেই জ্বালা ফুটে ফুটে বেরোয়।
  • siki | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:২৮166331
  • এইসব বাবারা অর্থনৈতিক ভাবে নিচু স্তরের ছিলেন, খুব বেশি লেখাপড়া হয় নি, বা সুযোগ পান নি বলে নিজেদের সো-কলড মরাল ভ্যালুগুলোকে সারাজীবন আঁকড়ে ধরে থেকে বড় হয়েছেন, নিজের লেখাপড়া না হবার অপূর্ণ সাধ সন্তানের মধ্যে দিয়ে পূর্ণ করার চেষ্টা করেছেন। সন্তানেরা লেখাপড়া শিখেছে, কিন্তু তারপরে তারা তাদের বাবার স্পোকসপার্সন হয়ে উঠছে শাইনিং ইন্ডিয়ার কাছে। সেখানে তারা তাদের নিজস্ব যুক্তিজাল দিয়ে গ্লোরিফাই করছে তাদের বাবার "ভ্যালু-সিস্টেম"। লেখাপড়া শেখাটা তাদের কাছে ঐ মধ্যযুগীয় ধ্যানধারণা কাটাতে সাহায্য করে নি, করেছে ধ্যানধারণা উচ্চশিক্ষিত মহলে পৌঁছে দেবার জন্য ব্রিজের কাজ।
  • siki | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:২৫166329
  • হনু কাল একটা লিং দিয়েছিল ভাটের পাতায়, ওয়র্ল্ড বিফোর হার। সেখানে এক গর্বিত বাপ বলছেন, ছোটবেলায় মেয়ে মিথ্যে কথা বলেছিল, তাই তিনি লোহা তাতিয়ে গরম করে মেয়ের পায়ে মেরেছিলেন। সে দাগ এখনও হয় তো রয়ে গেছে, যতদিন রয়ে যাবে, মেয়ে এই "শিক্ষা"টা মনে রাখবে, মিথ্যে কথা বলা "বাবা পছন্দ করে না"। "আমার মেয়ে", শী শুড রিফ্লেক্ট "মাই কালচার", "মাই ফ্যামিলি ভ্যালুজ" ... সেই বাবার যুবতী মেয়ে পায়ের সেই ছ্যাঁকার দাগ নিয়েও কী গর্বিত, সুন্দর ভাবেই সে বাবার মরাল ভ্যালুজ-এর উত্তরাধিকার বহন করে চলেছে। সেল্ফ ডিফেন্স শিখছে সে, কেউ ছুরি নিয়ে অ্যাটাক করলে কীভাবে তাকে কাবু করতে হয়, ডিফেন্স এবং অফেন্স শিখছে সে, কেউ যদি হিন্দুত্বের অবমাননা করে, তার রিলিজিয়নের অপমান করে, তাকে সে প্রাণে মারতেও পিছপা হবে না। জাস্ট মার্ডার করে দেবে।

    এরা এই ট্র্যানজিশনের ফসল।
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:২৫166330
  • না ওটা এক্সাম্পল। এই সব ভায়োলেন্স এর পিছনে যে অ্যাগ্রেশন সেটা অর্থনৈতিক হতাশার জায়গা থেকে আসছে তার কোনো ইন্ডিকেশন আমি দেখছি না, সেটাই বললাম।
  • siki | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:২০166328
  • এই এপি সিং টাইপের লোকগুলো অর্থনৈতিক অসাম্যের ফল তো নয়ই। শিক্ষিত। ল পাস করা। কিন্তু আপব্রিংগিংটা, কথা শুনলেই বোঝা যায় হরিয়ানর ঐ টিপিকাল জাঠ কমিউনিটিতে। সম্ভবত খাপ পঞ্চায়েত এলাকায়। খুলে-আম অনার কিলিংয়ের কথা বলছে এবং সেটাকে জাস্টিফাই করছে, আমার মেয়ে, আমার পছন্দ করে দেওয়া ছেলেকে বিয়ে না করলে তার রেপড হবার সম্ভাবনা নিয়ে আমাকে মানসিকভাবে প্রস্তুত থাকার কথা বলছে। আর কিছু রেটোরিক, মেয়েদের সংরক্ষণ করা দরকার, বাল্যে পিতার বশ, যৌবনে স্বামীর বশ ইত্যাদি জাস্টিফাই করছে।

    এরা তো অর্থনৈতিক অসাম্যের ফল নয়। লা-জবাব দিল্লিতেই লিখেছিলাম অনার কিলিং এপিসোডে, এই মানসিকতা ভীষণভাবে বিদ্যমান ওখানকার শিক্ষিত কমিউনিটিতেও। এরা ঠিক শাইনিং নয়, এরা একটা ট্র্যানজিশনের ফসল। মধ্যযুগীয় গ্রাম থেকে উঠে আসা, লেখাপড়ার সুযোগ পেয়ে শাইনিং ইন্ডিয়ার সাথে গা ঘষাঘষির সুযোগ পাওয়া, কিন্তু মানসিকতায়, ভ্যালু সিস্টেমে সেই ছেলেবেলায় ফেলে আসা গ্রামের কালচার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। এগুলো হাজার রগরালেও মুছবে না।

    এরা সংখ্যায় বিশাল, দিল্লিতে প্রচুর দেখা যায় এই ধরণের লোক। মনে নেই, সেই অনার কিলিংয়ের ঘটনার পর ধৃতদের বাবা কাকারা কী বলেছিল?
  • কৃশানু | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:১৯166327
  • স্যানদি, বড্ড সরাসরি কোরিলেট করার চেষ্টা করছ।
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:১৪166326
  • কারণটা অর্থনৈতিকের চেয়ে বেশি সামাজিক বলেই আমার মনে হয়। দিল্লি বা কামদুনির মেয়েটি ঠিক শাইনিং ইন্ডিয়ার প্রতিভূ ছিল না।
  • কৃশানু | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:১৩166325
  • উফ, সব ব্যাপারেই কেন আমার মতামত দিতে ইচ্ছে করে?

    ১) কেসিদা, যখন যে বই দরকার হবে, আমার বিশ্বাস আছে, পেয়ে যাব, একটা দুটো মেল, বা ভাটপাতায় একটা বাক্য লিখতে হবে বড়জোর :-)
    আমি পছন্দ মতো বই পড়তে চাই, বেস্ট হান্ড্রেড গোছের জিনিস না, যদিও সেগুলো খারাপ তা বলছি না।

    ২) স্যানদি ১২ঃ০৪, কিছুটা সত্যি। পুরোটা নয়। ভালো করে ভিত না বানিয়ে আটতলা বাড়ি বানালে যা হয়। সমাজ- সংস্কার, শিক্ষা সংস্কার ছেড়ে ছুড়ে অর্থনৈতিক সংস্কার(?) নিয়ে পড়লে যা হয়।

    ৩) আবার কেসিদা, জয়প্রকাশ নারায়ণ, রামমনোহর লোহিয়া থেকে লালু - মুলয়ায়মে চলে আসাটাকে সোশ্যালিস্ট মুভমেন্টের ব্যর্থতা বলছি।
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:১২166324
  • কিন্ডলে পড়তে চোখের খুব আরাম।
  • h | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:১১166323
  • সেটা ঠিক কেন অসাম্য র করোলারি না বুঝলাম না।
  • kc | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:০৫166322
  • কুমুদি, আবার বলছি কিন্ডল কিনবেন না। গ্যালাক্সি ট্যাব টু সেভেন ইঞ্চি অ্যাবাভ যা খুশী কিনুন। সস্তায় অতি পুষ্টিকর জিনিস।
  • san | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:০৪166321
  • আর দিল্লি গ্যাং রেপ বা এরকম সেক্সুয়াল ভায়োলেন্সের ঘটনাকে যারা শাইনিং ইন্ডিয়ার অর্থনৈতিক অসাম্যের ফলাফল ভাবেন আমি তাদের সঙ্গে একমত নই। আমার কাছে এটা ফিউডাল ভারতবর্ষের নখ দাঁত বার করা ; মেয়েদের দিনে দিনে স্বাধীনচেতা হয়ে উঠতে থাকা, একটু একটু করে ইকনমিক ইন্ডিপেন্ডেন্স এর দিকে এগোনো, স্পেস ও ইন্ডিভিজুয়ালিটি দাবি করা এইগুলোকে মেনে নিতে না পারা। সুযোগ পেয়েছো কি, টীচ হার আ লেসন !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত