এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৬166111
  • http://www.tehelka.com/doctoring-a-revolution-2/

    চেঙ্গাইল শ্রমজীবী নিয়ে আরো কিছু জানতে চাইলে আমার কাছে লেখা আছে, চাইলে মেইল করে দিতে পারি।

    আর বেলুড় শ্রমজীবী নিয়ে গুরুতেই প্রকাশিত লেখা আছে। আর কিছু জানার থাকলে সাধ্যমত উত্তর দিতে পারি।
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৫166107
  • হ্যাঁ। তবে এগুলো মূলধারার রাজনীতি সম্পর্কে। এর বাইরে যা হয় সেটা মেনলি ভ্যালুজ থেকেই। সেগুলো মোটামুটি ছোটো ছোটো স্পার্ক।
  • aka | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৫166108
  • হানু পোষ্কার করে বলে যাই, করার কিছু ইচ্ছে থাকলে করো গুরু, সব কিছু মিললে পাশে থাকব। কিন্তু অ্যাটিটিউড দেখালে চাট্টি শুনতেই হবে গুরু। মূলত সাইকেল বেচাই যেখানে অধিকাংশের উদ্দেশ্য।
  • h | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৫166109
  • ফাইন।
  • h | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৪166106
  • ইপসিতা, একটা সাজেশন আছে। অ্যাক্টিভিস্ট দের সাপোর্টার হিসেবে, তোর কাজ খবর দেওয়া। এটা তুই নিজে বেছে নিয়েছিশ, ফাইন। কত লোক গেলো না গেলো, আগে কে কত গেছে, পরে কে কত যাবে নিয়ে হিসেব না করাই ভালো। জেনেরালি, দেখ, যার পোসাবে সে যাবে। তাতে কি হয়েছে।

    হ্যাঁ এবার যদি একটা সোশাল অ্যানালিসিস করিস, কারা কখন যায়, কখন যায় না, সেটা ইম্পার্সোনাল থেকে করাই বেটার।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩২166105
  • হানুদা, ইন্সিঔরেন্স নিয়ে লেখা আছে। এই নিয়ে অনেক কাজ করা হচ্ছে। যে টই টার লিং দিলাম, তাতে কিছুটা আছে। আরেকটা পূর্ণাঙ্গ লেখা জমা আছে, বের করা হবে।
    'পিপল ফর হেল্থ' বলে একটা গ্রুপ তৈরি করা হয়েছে, সেখান থেকে এই স্ব বিষয়েই নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
  • aka | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩১166104
  • হানু প্রসঙ্গক্রমে বলি পূন্যব্রত গুন অতীন গুনের বড় পুত্র। আমি অতীন গুনের ডাইরেক্ট ছাত্র। আমি ব্যক্তিগতভাবে শ্রমজীবি হাসপাতাল সম্বন্ধে জানত চাই।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২৯166102
  • আর প্রশ্ন থাকলে আর তার উত্তর জানার ইচ্ছে থাকলে লেখার নিচে মন্তব্যের একটা সেকশন আছে। লেখকও সেখানে উত্তর দিতে পারেন।
  • aka | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২৯166103
  • আমার হতাশ লাগে যারা সত্যি হতাশ হয় তাদের শুধুই হতাশা দেখে।
  • h | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২৮166100
  • ইকি রে ভাই, ডঃ গুণ কে দেখে হতাশা কেন হবে? ওরকম লোক তো রোল মডেল রে ভাই। তবে ডঃ গুন ব্যক্তির থেকেও আমার ওনার বক্তব্যের প্রতি বেশি ইন্টারেস্ট।

    আমি জীবনে, মেডিকাল রিপ্রেজেন্টেটিভ এর চাকরিও করেছি। কারণ আমি বহুদিন পর্যন্ত মেনলি রাজনীতি ই করতে চেয়েছিলাম, আর কোনো কেরিয়ার করতে চাই নি। দো, নাও আই অ্যাম আ সোল্ড আউট বাস্টার্ড। তো আমরা ইউনিয়ন থেকে ইন্ডাস্ট্রি ওয়াচ গোছের স্টেটমেন্ট লিখতাম আমাদের সম্মেলন গুলোর জন্য। জ্ঞান মজুমদারের করা ট্রেড ইউনিয়ন, আমাদের জেনারেশনে এসে সেটার অ্যাপিল অনেকটাই কমে গেছিলো, তবু আমরা করতাম। তো তাতে ওষুধের দাম সংক্রান্ত যেসব বক্তব্য বা পরিষেবা সংক্রান্ত যেসব বক্তব্য আমাদের থাকতো, সেটা অনেকটাই ডঃ সেন, ডঃ গুণ দের সংগে মেলে। আমি পার্সোনালি, ওঁদের বিরাট ফ্যান। তাতে ওদের কিসু যাওয়া আসার কথা না, ওদের বক্তব্যে হেল্থ কেয়ার ইনডাস্ট্রি টার কিসু যাওয়া আসা হলেই হল। তবে আই অ্যাম হোপফুল, ফুড সিকিউরিটি থেকে, হেল্থ সিকিউরিটি তে যেতে পারে গভরন্মেন্ট, যদি না মোদী যেতে আর ইনশিওরেন্স সেক্টর টা বেচে দেয়। the only mild criticism I have about Dr. Goon and Dr. Sen's writings, is that the connection with insurance sector is not always touched, may be because they are interested in basic healthcare. My friend, Dr. Marcos Pattussi, a brazillian dentist, had similar views, he was also influenced by Paulo Freire. My debates with him were similar. but it was on the topic not on, why he was doing a phd in London, he has gone back to Brazil by the way and is now a universty teacher cum health worker.
  • aka | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২৮166101
  • ইন্ডিয়ার জিডিপি ১.৮৪ ট্রিলিয়ন ডলার। তার .৫% কত দাঁড়ায়? কত পার্শেন্ট লোক ট্যাক্স দেয়?
  • san | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২৬166099
  • ভ্যালুজের জায়গা থেকে রাজনীতি সব স্তরেই কম লোকেই করে।
    বেশির ভাগ লোকে (সব নয়) ইন্সেন্টিভের জায়গা থেকেই করে।
    এবার মাঠেঘাটের রাজনীতি বা গ্রামীণ রাজনীতিতে ইন্সেন্টিভের ব্যাপার বেশি, শাইনিং দের জন্য কম। তাই তাদের পার্টিসিপেশনও কম।
    আমি ঈশানের লেখা থেকে এইটুকু বুঝলাম।ঠিক বুঝলাম ?
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২৪166098
  • আর হতাশা হয়, পুণ্যব্রত গুণ বা এঁদের মত কারুর কাজের পাশে শাইনিং দের অল্প কিছুজনকেই দাঁড়াতে দেখে। এবং বেশিরভাগদের উদাসীন, নাঃ সেও নাহয় হল, কিন্তু ব্যঙ্গাত্মক হতে দেখে।

    হতাশ লাগে, কুসুম্বারা যখন দিনের পর দিন কামদুনি যান, কোর্টে যান, সেখানে যাবার জন্য বারেবারে ডাক দেন, তখন সেখানে লিউকওয়ার্ম রেসপন্স দেখে।
  • kc | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২৩166096
  • নিজে যেটুকু পারবে সেটুকু যদি প্র্যাক্টিক্যালি করা হয় তাইলেই হতাশা কম আসবে। যারা গেটেড কম্যুনিটিতে থেকেও কাজের লোকেদের জন্য হপ্তায় একদিন কম্যুনিটি হলে ডাক্তার বসায়, সেই শাইনিংরা কম হতাশ লাগে। অনেক সময় মনে হয় এই হতাশ হতাশ ভাবটা একটা খেলা, একটা পাস্ট টাইম, একটা মেন্টাল মাস্টারবেশন।
  • aka | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২৩166097
  • হানু যা বলেছে লোকে তাতে পশ্চারিং ছাড়া কিস্যু নেই আপাতত।
  • h | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১৮166095
  • আজ্জো, বিষয় টায় কনসেন্ট্রেট কর, কে বল্লো র থেকে কি বল্লো টা ইম্পরটান্ট।
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১৭166094
  • আর কেশিকে। পুণ্যব্রত গুণ এক আধটা হাতের কাছে বলে হতাশা হয়। আরো চাট্টি থাকলে নিশ্চিন্ত থাকা যেত।
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১৫166092
  • ওহো, আকা বর্ণালী বলে কারো একটা ফ্যান। তার কথা মুখ নীচু করে শোনে। আর বাকিদের সঙ্গে অন্যরকম করে। ঠিক আছে, বাবা ইয়ার্কিই করো। আমি আর খামোখা টাইপ করবনা।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১৩166091
  • 'চিকিৎসার খরচ কোথা থেকে আসবে ও আর্থিক সুরক্ষা কি ভাবে হবে?
     কেন্দ্র ও রাজ্য সরকারগুলো মিলে স্বাস্থ্যখাতে সরকারী ব্যয় বর্তমানের জিডিপির ১।৪% থেকে বাড়িয়ে দ্বাদশ পরিকল্পনার শেষে অন্তত ২।৫% এবং ২০২২-এর মধ্যে অন্তত ৩% করা উচিত।
     ওষুধ কেনায় সরকারী ব্যয় বাড়িয়ে বিনামূল্যে অত্যাবশ্যক ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে।
     চিকিৎসা-পরিষেবার অর্থের মূল উৎস হবে সাধারণ কর, সঙ্গে যাঁরা মাইনে পান বা আয়কর দেন তাঁদের মাইনে বা করযোগ্য আয়ের অনুপাত হিসেবে অতিরিক্ত বাধ্যতামূলক অর্থ।
     স্বাস্থ্যের খরচ তোলার জন্য ক্ষেত্র-নির্দিষ্ট কর (সে্তোর-স্পেিফি তক্ষেস) তোলা বন্ধ হোক, যেমন তামাক ও মদের ওপর বেশী কর।
     জাতীয় স্বাস্থ্য প্যাকেজের জন্য ইউজার ফি বন্ধ হোক—যাঁরা গরীব নন তাঁদের কাছ থেকেও।
     যাতে সব নাগরিক সমান স্তরের অত্যাবশ্যক স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন তাই নির্দিষ্ট লক্ষ্যে অর্থ স্থানান্তর শুরু হোক যাতে সব রাজ্যে মাথাপিছু স্বাস্থ্যখাতে খরচ সমান হয়।
     রাজ্যগুলোর প্রাকৃতিক ও সামাজিক-সাংস্কৃতিক বৈচিত্র্যকে মাথায় রেখে রাজ্যগুলোর প্রস্তাবিত অর্থ সরবরাহ করা হোক নমনীয় ভাবে ও প্রয়োজন মত।
     সর্বজনীন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে সরকারী বীমা যোজনাগুলোকে যুক্ত করা হোক ইন্ডিয়া হেলথ কার্ডের মাধ্যমে।

    স্বাস্থ্য-পরিষেবায় ইউজার ফি-র বিরুদ্ধে উচ্চ-স্তরীয় বিশেষজ্ঞ দল
    ইউজার ফি অর্থাৎ পরিষেবার জন্য ফি নেওয়ার বিরুদ্ধে আলোচনা করতে গিয়ে তাঁরা দুটো উদ্ধৃতি তুলে দিয়েছেন—
    “চিকিৎসা পরিষেবার জন্য ইউজার ফি নেওয়া শুরু করা হয়েছিল খরচ তোলার এক প্রক্রিয়া হিসেবে আর চিকিৎসা পরিষেবা অপ্রয়োজনীয় ভাবে বেশী ব্যবহার করাকে নিরুৎসাহ করতে। কিন্তু তেমনটা হয় নি। বরং ইউজার ফি গরীবদের শাস্তি দিয়েছে।”—ডা মার্গারেট চ্যান, ডিরেক্টর জেনেরাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (২০০৯)
    “দ্রুত বিজয়ের রণনীতি হিসেবে মিলেনিয়াম প্রজেক্ট সুপারিশ করেছে যে ২০০৬-এর শেষের মধ্যে প্রাথমিক শিক্ষা ও অত্যাবশ্যক চিকিৎসা পরিষেবা থেকে ইউজার ফি তুলে নেওয়া হোক।”—ডা জেফ্রি স্যাকস (২০০৫)।

    স্বাস্থ্যের জন্য খরচ ও আর্থিক সুরক্ষাঃ বিশেষজ্ঞ দলের আরও প্রস্তাব
     স্বাস্থ্যখাতে সমস্ত সরকারী খরচের ৭০% হওয়া উচিত প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার জন্য, যার মধ্যে প্রাথমিক স্তরের প্রতিরোধমূলক ও নিরাময়মূলক ব্যবস্থা থাকবে, বিশেষ ঝুঁকিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা থাকবে।
     বীমা কোম্পানী বা স্বতন্ত্র কোনও সংস্থাকে যুক্ত না করে সবার নাগালে ভাল মানের চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করতে হবে কেন না স্বতন্ত্র সংস্থাগুলো পরিষেবাকে খন্ডিত করে দেয়, ফলে চিকিৎসার খরচ বাড়ে, সমাজে সুস্থ থাকার হার কমে।
     কেন্দ্র ও রাজ্য সরকারের পরিষেবা কেনা উচিত (স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত সংস্থাগুলোর মাধ্যমে।
     রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার জন্য শ্রম দপ্তর যে কারিগরী ও অন্যান্য পরিকাঠামো গড়েছে তা সার্বজনীন স্বাস্থ্য পরিষেবার মর্ম হোক এবং তার দায়িত্ব স্বাস্থ্য ও পরিকল্পনা দপ্তরকে দেওয়া হোক।
     ক্রমশ বিভিন্ন কর্মসূচী (জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন ও এইচ আই ভি/এডস-এর মত উল্লম্ব কর্মসূচী)-তে দেওয়া পরিষেবাগুলোর মধ্যে সমন্বয় সাধন করা হোক। '
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১২166089
  • হতেই পারে কামদুনির ঘটনায় লোকে নিজেদের রাজনীতি বেচে হেবি নাম কিনছে। কিন্তু সেক্ষেত্রে জিজ্ঞাসা করব, কে কে কি কি বেচল। আর কি কি প্রফিট করল। একটা সিনেমায় কি দেখিয়েছে, সেটা এখানে একেবারেই অপ্রাসঙ্গিক।
  • aka | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১২166090
  • অক্ষকে বলি বর্ণালী যদি আমাকে চাট্টি কথা বলে মুখ নীচু করে শুনব। বাকিরা বললে হয় মুচকি হাসব নয়ত এখন যা করছি তাই করব।
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৯166087
  • ধুর আকা লিখছেনা। আমিই পুণ্যব্রত গুণের লেখা থেকে কোট করে দিইঃ "বিশেষজ্ঞ দল হিসেব করে দেখিয়েছেন স্বাস্থ্যখাতে খরচ জিডিপি-র ০.৫% বাড়ালেই সমস্ত নাগরিককে বিনামূল্যে অত্যাবশ্যক ওষুধগুলো দেওয়া সম্ভব।"

    এবার এটা যদি ঠিক হয়, তাহলে খরচা ট্যাক্স এসব বাড়বে বলা নেহাৎই বাজে কথা। স্রেফ বাঁধাগতের সমালোচনা করতে হবে বলেই করা।

    আর যদি তথ্যটা নিয়েই সন্দেহ থাকে (থাকতেই পারে, আমি তো জানিনা সূত্র কি), তাহলে লেখার নীচে প্রশ্ন করা যেতেই পারে। লেখক উত্তর দেবেন।

    পুণ্যবাবুর সঙ্গে বহু লোকই দ্বিমত হতে পারে। আমিও কিছু জায়গায় দ্বিমত। সেটা কথা নয়, কিন্তু সিরিরাসলি নিলে কিন্তু এগুলো করা উচিত। না করে স্রেফ এক লাইনে "ইমপ্র্যাকটিকাল" বলে দেওয়াটা, একটা প্র্যাকটিসকে অস্বীকার করে ফেলার প্রবণতাটা, সত্যি বলতে কি বড়ই সুপারফিসিয়াল লাগে।
  • aka | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৯166088
  • আর দাদা সংগঠিত রাজনীতি? সেদিন কিশানু কইল না সুসি কাম্দুনির নামে স্কুলে যৌন শিক্ষা কত বাজে সেই নিয়ে প্রচার চালাচ্ছে, আসলে কামদুনির নামে নিজেদের রাজনীতি বেচছে। এরকম যেকোনো ঘটনায় কিছু লোক খুব ভোলেভালা মুখ করে বেচে। ইন ফ্যাক্ট বেশির ভাগ লোকই বেচে। সেদিন একটা সিনেমা দেখলাম একজন লেবার ইউনিয়নের নেতা হেব্বি বক্তৃতা দিচ্ছে। তাকে একটা গ্রুপ চেয়ার টেয়ার এগিয়ে দিচ্ছে, অন্যদের সংগঠিত করছে। তারপরে একসময়ে দেখা গেল সেই গ্রুপ স্টেজ দখল করে সাইকেল বিক্রি করছে। তখন নেতা জিজ্ঞেস করল কি হল কমরেড? বলল এত লোক জড়ো করেছ আর একটা সাইকেল বেচব না?

    হোয়াট এ সিন। আজগের বাংলা যেখানে কলা/সাইকেল বেচাই আসল রথ দেখা উপলক্ষ্য মাত্র।
  • kc | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৭166086
  • তা এখান থেকে হতাশা কেন আসছে?
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫৪166085
  • ওঃ টোন? আকার টোন পড়ে তো মনে হয় বেসিকালি তক্কো করতে হবে তাই করে।

    ট্যাক্সের বার্ডেন কেন জনতার ঘাড়ে পড়বে? কতই বা পড়বে? সেটা একটু ভালো করে বোঝাও।
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫২166083
  • না না বিকল্প কল্যাণ নয়। একটু অন্যরকম। মানে রামকৃষ্ণ মিশনের যেমন কল্যাণটাই লক্ষ্য, ওখানেই শেষ, শ্রমজীবির তা নয়। শ্রমজীবি একটা মডেল প্র্যাকটিস করেছে, সেটা সরকারি হাসপাতালেও প্রয়োগ করা যায়। এই জন্য দুটো আলাদা।
  • aka | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৫২166084
  • আমার তি অমনই মনে হচ্ছে। লেখার টোন ইত্যাদি থেকে।

    আর পূণ্যব্রত গুনের লেখা কেন ইমপ্র্যাকটিকাল? একটা ওষুধ বাজারে আনতে কত খরচ হয়? সেই টাকার দায়ভার যদি সরকার হয় তাহলে সেই ট্যাক্সের বার্ডেন চাপে আম জনতার ঘাড়ে।
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪৯166082
  • ও মা আমি কখন বললাম আকা অপরাধ করেছে? আর আকার ব্যক্তিগত সমস্যাকে আমি শাইনিং বিলাস বললাম? এসব তো যা খুশি বলা। এসব আবার কি?

    আর পুণ্যব্রত গুণ ইমপ্র্যাকটিকাল কেন?
  • kc | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০৮:৪৫166081
  • মানুষের কল্যাণ ভার্সেস মানুষের বিকল্প কল্যাণ। মত পার্থক্য তো হবেই। ঝগড়াও হতে পারে। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত