এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:১১165961
  • আর কামদুনি? আমি কেন মেয়েটার সঙ্গে রিলেট করিনা বলতে পারি। কারণ,

    এক। বারাসতের লাগোয়া গ্রাম, অনেকদূর। প্রায় বর্ডারের কাছে। ওখানে কি সভ্যতা আছে?
    দুই। ফেসবুকে এই ধরণের মেয়েরা থাকেনা।
    তিন। আমার বোন/বন্ধু/ভাইপো/ভাগ্নী এদের কারোরই ঠিক এই মেয়েটির মতো আর্থিক/সামাজিক অবস্থান নয়।
    চার। এরকম মেয়েরা আমার চারপাশে নেই। আমি যে মেয়েদের চিনি, তারা যাদবপুর কিংবা স্কটিশে পড়ে, নিদেনপক্ষে কঃবিঃ, অ্যাটলিস্ট বঙ্গবাসী।

    ইত্যাদি।
  • san | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৯165959
  • রাজনৈতিক দলগুলির, তাদের সভ্য ও সমর্থকদের কোনো দায় নেই যে তারা তাদের কার্যকলাপ দিয়ে বীতশ্রদ্ধ মানুষকে সংগঠিত রাজনীতি থেকে অ্যালিয়েনেশনের দিকে ঠেলে দেয় ?
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৭165958
  • আমরাই বা কজন ভূপাল নিয়ে কতটা কী বলেছি। সেভাবে শহরে শহরে গ্রামে গ্রামে এনিয়ে প্রতিবাদ শোনা গেলে হয়তো কিছু বেটার আউটকাম আসতো। সেদিন এখানে AID এর জীবনসাথীর কথা শুনলাম। রচনা। আম্রিগায় ডাও কেমিক্যালসে কাজ করতো। AID করতে গিয়ে ভূপাল নিয়ে বিস্তারিত জানার পর চাকরি টাকরি সব ছেড়ে ভূপালে চলে গেছে। ঐ নিয়ে অনেক কাজ করছে এখন। ফুলটাইম। এরকম লোকজন আরো বেশি হলেও হয়তো কিছুটা ভাল হত। আবার এদের জন্যেও হয়তো টুকটাক কিছু কাজ হচ্ছেও।নইলে আরোই কিছু হতনা।
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৬165957
  • সরি ইলা মিত্র।
  • Ishan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৫165956
  • কনসার্নে কোনো সমস্যা নেই। ঐন্দ্রিলার কথা ভাবার সময় আমারও নিজের ছেলেটার কথা মনে হয়েছিল। স্বাভাবিক। কিন্তু পৃথিবীকে ছোটো করে ফেলায় সমস্যা আছে। খুব ছোটো স্কেলেও আছে। আজকে হরিয়ানায় যে ধর্ষণ হল, সেটা নিয়ে যদি কোনো আলোড়ন না হয়, তাহলে সেটা শুধু হরিয়ানাতেই থেমে থাকবে এমন তো নয়। পরশুদিন দিল্লীতেও হবে।

    এখানেই শাইনিং ইন্ডিয়ার কথা আসে। আমরা শাইনিং জগতে বসে যদি বাকি পৃথিবী নিয়ে চোখ বুজে থাকি, তাহলেই কিন্তু বাকি পৃথিবীটা উবে যাবেন। আসলে ফেসবুকে, মলে, সুরক্ষাচক্রের আড়ালে আপিসে, হাউসিং এ একটা দেয়াল দেখতে দেখতে দেটাকে সত্যিই একটা দেওয়াল ভাবা আমাদের অভ্যেস হয়ে গেছে। সেইজন্যই এর বাইরের পৃথিবীটায় আমরা ঠিক রিলেট করিনা। কিন্তু পৃথিবীটা আছে। এই হল মোটা দাগে সমস্যা।

    এটা কোনো রাজনৈতিক, সামাজিক আহ্বান নয়। বাস্তব প্রবলেম স্টেটমেন্ট।
  • aranya | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৪165955
  • নিয়মগিরির ক্ষেত্রে কংগ্রেস/রাহুল গান্ধীর সাপোর্ট ছিল না?
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৩165954
  • সন কিছু অত এক ছাঁচেও ফেলা যাবেনা। নিয়মগিরি কিন্তু পেরেছে, ক্ষমতাকে তাদের দোরগোড়ায় নিয়ে আসতে। তারা আর কতটুকু ক্ষমতাশালী ছিল? তাই এখনো অতটা হতাশ হইনা।
  • a x | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:০১165953
  • ওটা অর্চনা গুহ না, ইলা মিত্র।
  • aranya | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:০০165952
  • ভূপাল, ১৯৮৪, প্রায় ৩০ বছর কেটে গেল :-(
  • sosen | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৯165949
  • আগে বলত অপরাধের বিচার হোক, অপরাধীর নয়। এখন অপরাধগুলো দুটো ব্যাপারকে জড়িয়ে নিয়ে আসে। প্রতিটা কেস-ই ইউনিক।
  • a x | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৯165950
  • রাগ কে করল? আর মানুষ রিলেট করুক না করুক, বক্তব্য হচ্ছে কোন স্তরের মানুষ করছে সেটাই ম্যাটার করছে। কতজন করছে এমনকি সেটাও না। প্রতিবছর ভোপাল থেকে শয়ে শয়ে মানুষ দিল্লি যান, এখনও যান। কারো কিস্সু হলনা। কাজেই জনতার রোষ কথাটা মিসলিডিং লাগে আমার। ক্ষমতাশালী জনতার রোষ বলা দরকার।
  • pi | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৯165951
  • আইডেন্টিফিকেশনের সমস্যা একটা আছে বটে। কিন্তু ২১ তারিখের কোল্কতার সেই মিছিলে মানুষ কিন্তু এসেছিলেন। নিজেদের বৃত্তের বাইরের ইস্যুগুলো নিয়ে পা মেলাতেই।
  • aranya | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৮165948
  • কামদুনি-র মেয়েটি কলেজ স্টুডেন্ট, কলেজে ক্লাস করে বাড়ি ফেরার সময় রেপড & মার্ডারড। তাও রিলেট করা যাচ্ছে না?
  • aka | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৭165946
  • ঐন্দ্রিলার মৃত্যু নিয়ে আমরা যত চঞ্চল না খেতে পেয়ে মরে যাওয়া শিশুদের নিয়ে তার বিন্দুমাত্র নই। কিন্তু তাতে ঐন্দ্রিলার মৃত্যু নিয়ে কনসার্নটা মিথ্যে হয়ে যায় না।
  • sosen | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৭165947
  • যৌনাঙ্গে রড ঢোকানো, কেটে ছিঁড়ে ফেলা, গর্ভবতী মায়ের পেটের বাচ্চা বের করে আনা, কারোর শরীরের বিভিন্ন অংশ আস্তে আস্তে কেটে খুন করা, বারংবার ছুরিকাঘাত, কিংবা প্রয়োজনাতিরিক্ত গুলি চালানো। -এগুলো খুন। কিন্তু, অপরাধতত্ত্বে একে বলে "ওভারকিল"। সাধারণ কিলিং এর থেকে এর চরিত্র আলাদা। আলাদা চ্যাপ্টার, বিশ্লেষণ আলাদা।
  • Ishan | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৬165945
  • সব খুন একরকম ভাবে দাগ কাটেনা, সেটা শুধু নৃশংসতার কারণে নয় তো। মনোরমার যৌনাঙ্গে রড নয়, গুলি করা হয়েছিল। সোনি সোরির যৌনাঙ্গে পাথর কুঁচি ঢোকানো হয়েছিল। অর্চনা গুহর যৌনাঙ্গে সেদ্ধ করা গরম ডিম ঢোকানো হয়েছিল। শেষ দুজন অবশ্য মরেন নি। কিন্তু কারোর উপর নৃশংসতার জন্যই দিল্লী বা কলকাতার রাস্তায় মিছিল হয়নি।

    জনতার বিক্ষোভ আসে, অনেকটা নিজেদের রিলেট করার জন্য। অনেকটা বাকি পৃথিবী থেকে নিজেকে অ্যালিয়েনেট করে রাখার জন্য। দুটোই আসলে সমস্যা বাড়ায়। কমায় না।
  • aka | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৫165944
  • এই নিয়ে রাগারাগি করার কি আছে? মানুষ রিলেট করলেই তো বেশি রাগ, ক্ষোভ হয় স্বাভাবিক।
  • a x | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫১165942
  • কোন জনতা আসবে কামদুনির ডাকে? সোশ্যাল মিডিয়া, ফেসবুকের লোকেরা? কেন আসবে? শ্রেণির কোন ইন্টেরেস্টটা মেলে তাদের? কোথায় রিলেট করে যে আসবে? দিল্লির মেয়েটি তো আমাদেরই একজন, আমারই সামাজিক আর্থিক বৃত্তের।
  • aka | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫১165943
  • অক্ষ অবশ্যই। সব খুন একভাবে মানুষের মনে দাগ কাটে না তো। এক্ষেত্রে ও কামদুনির ক্ষেতেও নৃশংশতা একটা বড় ব্যপার।
  • a x | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৯165940
  • কাস্টডির ভেতরে প্রোডাক্টিভ কেন করা যাবেনা?
  • Ishan | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৯165941
  • উফ। এই লোকটার বক্তব্য শেষ পর্যন্ত শুনতে পারলাম না।
  • pi | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৮165938
  • কামদিনির জনতা হয়তো কেশ হেলাতে পারতো, যদি সংগে আরো জনতা থাকতো। যে জনতা দিল্লির সময়ে পথে নেমেছিল।
    মিডিয়া খুব খারাপ কভার করছে, এমন নয়।
    তবে, এক্ষেত্রে কেসটা খুব জটিল, ভেড়ি টেড়ি ইঃ অনেক কিছু পলিটিক্যাল ব্যাপার জড়িয়ে আছে। দেখি, কুসুম্বা হয়তো লিখবেন।
  • a x | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৮165939
  • একটা জিনিস নোট কর - শুধু খুন না, বার বার যৌনঙ্গে রড ঢোকানো এটা বলতে হচ্ছে - শুধু একটি মেয়ে খুন হয়েছে বলাটা ইনাফ না। ইনাফ না কেননা তাতে রাগ বা ব্যক্তির ভেতরের ভায়োলেন্সটা সেইভাবে জেগে ওঠেনা, সেইটা জাগানোর জন্য বার বার যৌনাঙ্গে রডের রিমাইন্ডার চাই।
  • aka | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৭165937
  • কি করে বোঝা যাবে প্রোডাক্টিভ মেম্বার হয়ে উঠবে কিনা? হ্যাঁ ১৪ বছর বাদ দিয়ে ৫০ ৬০ বছর হলে খারাপ না।
  • a x | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৫165935
  • যাবজ্জীবন হোক - প্রোডাক্টিভ মেম্বার করার চেষ্টা করা হোক।
  • pi | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৫165936
  • ছোটো হলেও, বিচ্ছিন্ন হলেও আছে। সেটা আশার কথা। কিন্তু হতাশার কথা হল, সেটাকে বড় করার,আরো জনগণের সাথে আরো যুক্ত করার তেমন আশা দেখিনা। সেগুলো সেই সংগঠনগুলোর দায় নাকি জনতার, সেই প্রশ্নও উঠতে পারে। এই কামদুনির কেসটার উদাঃ ই নেওয়া যেতে পারে। কোর্টে আসার জন্য বারবার কয়েকজন বলে গেলেন। সংগঠনের বাইরে ক'জন গেলেন ? ( যাওয়াতে অনেক প্র্যাক্টিকাল অসুবিধা থাকবে, সেটা ধরে নিয়েই বলছি)। এবার এটা ঠিকমত ডাক দেওয়া হল না নাকি সেই ডাকটা ঠিকমত কমিউনিকেটেড হল না, বা হয়েও রেসপন্স এলনা, বুঝতে পারিনা। আঠারো তারিখ আবার ডেট। দেখা যাক, সেদিন কিছু হয় কিনা।
  • a x | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৪165933
  • নাহ, জনতার পথে নাম দিয়ে হয়না। কোন জনতা নামছে তা দিয়ে হয়। কামদুনির জনতা কারো একটা কেশও হেলাতে পারছেনা। পাব্লিক প্রেশারে পাব্লিক কে, সেটা একটা বড় ডিটারমাইনিং ফ্যাক্টর। সাথে মিডিয়া তো আছেই।
  • aka | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৪165934
  • কিন্তু তাবলে যোনাঙ্গে রড ঢুকিয়ে কাউকে খুন করলে কি করা উচিত?
  • 4z | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৩165932
  • অমি একটা লিংক দি। ইস্কুলের বাথরুমের দরজার ছবিঃ
  • aka | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪২165930
  • খুব ভালো হত যদি এদের ৫০ বছরের জেল দেওয়া যেত উইথ পসিবিলিটি অফ পেরোল। আইনের সংশোধন দরকার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত