এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১১165720
  • হিনী দেবার মত কিছুই বলিনি। মনে পাপ ভর্তি। তড়িঘড়ি করলে ওই হয়। বারং কিশুদার পোস্টে হিনী পড়ার কথা। 4:04-এ।
  • Tim | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৭165719
  • কিশানুর পোস্টে হাসলাম
  • Tim | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৬165717
  • ঃ-)
  • siki | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৬165718
  • ক কা কে? রিশ্মা না রিনা?
  • siki | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৫165714
  • কাজুকে তড়িঘড়ি হিনী দিয়ে দিলাম। :)
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৫165715
  • সবকটা অখাদ্য -- মেয়েগুলোর মধ্যে ক কা টা তবু এট্টু পদের -- তাও সব সিনিমায় ভাল্লাগে না!
  • siki | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৫165716
  • মেনাজো-র মিউজিকটা খুব বিখ্যাত একটা মিউজিক পিস। মানে ঐ স্যাড টোনটা, যেটা বেহালায় বাজে। আমি গিটারে একটুখানি শিখেছিলাম।
  • কৃশানু | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৪165713
  • 'রাম তেরি গঙ্গা মইলি' তেও দাঁড়ায়নি?
  • Kaju | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০৩165712
  • রাজীব কাপুর তো আরো ধুর। বাপরে 'রাম তেরি গঙ্গা মইলি' -তে দেখে বন্ধ করে বাঁচি। দাঁড়াতেই পারল না তো।
  • Kaju | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০২165711
  • একদিন 'সঙ্গম' দেখছিলাম কোনো রোববারে বেশ খানিকক্ষণ। তাতে রাজেন্দ্র কুমারকেই বেশি ভাল লাগছিল। ওই একজন ছিল বটে - দিল এক মন্দির, ঝুক গয় আশমান। 'কৌন হৈ যো স্বপ্নো মে আয়া' - গাড়ি চালাতে চালাতে, তুখোড় তুখোড় !
  • Tim | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৬:০১165710
  • রনধীর কাপুর তো অনেকটা পচা আপেলের মত। কাজু রাজীব কাপুরকে নিয়ে কিছু বললো না?
  • Blank | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫৯165708
  • রা কা র সিনেমা তো স্রেফ ক্লীপিং মোডেই দেখে এলুম, কলেজ জীবন থেকে। পুরো সিনেমা দেখার সময় পেলাম কই !!
  • Kaju | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫৯165709
  • অবশ্য আমি বলতে পারব না কাপুর ভইঅদের কাউকে ভাল লাগে না। নেভার। শাম্মী-র ফ্ল্যামবয়েন্স এখনো হুল্লাট লাগে। শশীকে শুরুর দিকে লাগত না ভালো, পরে হেয়ারস্টাইল পাল্টে, মানে একটু ঝাঁকড়া টাইপ - নমক হালাল, দিওয়ারে যেরকম - ওই সময় থেকে তুখোড় লাগে দেখতে, প্লাস চমৎকার আইল্যাশ। ইঁহাদের বাবা পৃথ্বীরাজকে শুধু আকবর রূপে দেখেছি, দুর্দান্ত, দাপুটে। আবার রনধীর অতি ধুর, চিন্টু ঋষিকেও না।
  • Tim | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫৫165707
  • জোকারের মেকাপে ফিল্মে ফুল ফোটানো যায়। রা-কা সেখানে কত সীমাবদ্ধ। স্রেফ মুকেশের গানগুলো অপার্থিব।
  • Felix Felicis | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫৪165706
  • দেখি, আজ রাতে পারলে আপলোডাবো।
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫৩165704
  • গানগুলো অবিশ্যি ভালোই -- শেয়ার করলে এখানে য্যান একখান লিং দিয়েন!
  • Felix Felicis | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫৩165705
  • আর ওই সীনটা - জোকার পুতুলটা নিয়ে নিজের ঘরে বসে কাঁদে - জানে কঁহা গয়ে উও দিন। চোখে জল এলে জোকার কালো চশমা পরে নেয় - যে হাজারো লোককে হাসায় সে অন্যকে নিজের চোখের জল দেখায় কেমন করে...

    মনে হয় না ওই সময়ে আর কেউ এই রোলটা করতে পারতো।
  • Kaju | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫০165702
  • গান তো মুকেশের, খুবই পছন্দের আমার। 'জি চাহে যব হম কো আওয়াজ দো / হাম হৈ ওয়হি হম থে জাঁহা'। খুব ভাল লাগে। বাট নট ফর রা-কা।
  • Tim | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫০165703
  • দে দিকে ক দেব? দিয়েই দি। ;-)
  • Felix Felicis | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪৯165701
  • মেরা নাম জোকার ওর নিজের গল্প, অ্যাপারেন্টলি। সিনেমাটা যখন রিলিজ করেছিলো একেবারে চলেনি, ওই লম্বা গল্প, আর বুড়োটে রাজ কাপুর। পরে চলেছিলো। আর তখন হুল্লাট চলেছিলো।
  • Kaju | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪৮165700
  • হ্যাঃ ভারি তো ! হিন্দি ভার্সন 'জাগতে রহো'।
  • siki | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪৭165698
  • গান নিয়ে তো কোনও কথা হবে না। আমি দম বন্ধ করে বসে আছি কবে অজ্জিত ওর কালেকশন শেয়ার করে।
  • Felix Felicis | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪৭165699
  • আর এই সীনটা দেখলে আমার এখনো কেমন একটা লাগে -

  • Felix Felicis | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪৬165697
  • আরে ম্যাম - শুধু গানের জন্যে হাজারবার দেখবো -

    गम जब सताये, सीटि बजाना
    पर मस्करेसे दिल ना लगाना
  • siki | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪৫165695
  • মেনাজো-তে রাজ কাপুর বড্ড বুড়ো বুড়ো। আর অসম্ভব লম্বা সিনেমা।

    কাজু, উত্তরের অপেক্ষায় আছি। :)
  • de | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪৫165696
  • রা কা কে আমারো অসহ্য লাগে -- কাপুর ভায়েদের কারোকে ভাল্লাগে না --
  • siki | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪৪165693
  • এনডিটিভি, আইবিএন, আজতক, লোকজনের কমেন্টে ধুয়ে যাচ্ছে। নেতা থেকে আমজনতা সবাই উল্লসিত।

    আয়রনিকালি, আজ নরেন মুদী পিএম উম্মীদবার ঘোষিত হতে চলেছে। :)
  • Felix Felicis | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪৪165694
  • এবার কাজুর জন্যে ক্যুইজ। "একদিন রাত্রে"-র হিন্দি ভার্সনের নাম কী?
  • Kaju | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪১165691
  • রাজ কাপুরের একটা বাংলা সিনেমা ছিল - 'একদিন রাত্রে'। 'এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি স-অ-ব সত্যি'। আহা ছবি বিশ্বাসের লিপে মান্না। রাজ কাপুর ওতে একেবারে অসহ্য গাছন্যাকা। সামহাউ ওই ধরনের ডায়লগ ডেলিভারিটাই আমার তুমুল অপছন্দের। তাই জন্যেই ভদ্রলোককে বোধায় কোনোদিন ভালো লাগিয়ে উঠতে পারলাম না।
  • Felix Felicis | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪১165692
  • মেরা নাম জোকার বোরিং? কী বলে রে...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত