এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৮165540
  • সবই শাইনিং ইন্ডিয়ার দায় এটা মোটেই লেখাটির প্রতিপাদ্য ছিলো বলে মনে হয়নি। বরং এই ধাঁধার জটগুলো নিয়ে নাড়াচাড়ার চেষ্টা আছে দেখে ভালো লেগেছে। নইলে তো সবাই লিঞ্চিং করেই খালাস।
    কারণ খুঁজতে বসে আর্থ সামাজিক প্রেক্ষাপট আর তথ্য নিয়েই এগোনো উচিত ছিলো। যা এই লেখাটায় পেলাম।
  • 4z | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৮165541
  • এটা কি শুক্রবারের ঘটনা? মানে বাথরুমে বন্ধ করার ঘটনা? ইস্কুল তো শনি-রবি বন্ধ থাকে (আমাদের সময়ে তাই থাকত)
  • Az | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৭165537
  • চারিদিকে ভয়ানক ভয়ানক সব খবর। ঃ(
  • I | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৭165538
  • আকা,
    তাও বলি। ঐরকম রাইট, লেফট অ্যান্ড সেন্টার লোরাজেপাম ইঞ্জেকশন দেওয়াটা কিন্তু বেশ রিস্কি। জিপি প্র্যাকটিসে। আমাদের তো শেখানোই হত, হসপিটালের বাইরে নেহাত বাধ্য না হলে ইঞ্জেকশন প্রেসক্রাইব করবে না। করলেও নিজের হাতে দেবে না। পৃথিবীর নিরীহতম ওষুধেও মানুষ মরে যেতে পারে। আর ইঞ্জেকশন, বিশেষতঃ আই ভি হলে বাঁচানোর সময়ও পাওয়া যায় না। তখন একটা প্রাণ তো গেলই, তোমার নিজের প্রাণ নিয়েও টানাটানি। নিদেনপক্ষে বলবে, রোগীর ধাত জানে না, চিকিচ্ছে করতে এসেছে ! টুকে পাশ নিশ্চয়ই।
  • kumu | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৫165536
  • মেয়েটির পিসীর কথায় শনিবার থেকে মেয়েটি খাওয়াদাওয়া করেনি, টিউলিপ নামের একটি নার্সি~ম হোমে ছিল দেড় দিন তারপর এই ডাক্তারের কাছে আসে।
  • aka | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪০165535
  • টিম, নিশ্চয়ই দরকার, কিন্তু সবকিছুকে শাইনিং ইন্ডিয়ায় কনভার্জ করানোর একটা বাঁধা গত আছে। এই লেখাটাতেও সেই গতটাই আছে। ১৯৭০ থেকে আজ অবধি রাফলি ৯৭০% রেপ বেড়েছে তার জন্য শাইনিং ইন্ডিয়া দায়ী? নাকি রেপ করার পরে যৌনাঙ্গে রড ঢোকানো শাইনিং ইন্ডিয়ার জন্য? নাকি ১৫ বছরের ছেলে দেড় বছরের শিশুকে রেপ করছে সেও শাইনিং ইণ্ডিয়ার জন্য?

    তারপরে লেখাটায় এক জায়গায় আছে পুলিশরা পুওরলি পেইড। লোকের হাতে টাকা না থাকলে ট্যাক্স মানি আসবে কেমন করে? ট্যাক্স মানি না এলে পুলিশদের টাকাও দেওয়া যাবে না, ইকুইপডও করা যাবে না।
  • 4z | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৯165534
  • ইন্দোদা, এক্জন বলল মেয়েটির এক আত্মীয়/য়া নাকি বলেছেন, ডাক্তার ইঞ্জেকশন দেওয়ার আগে একটা ঘুমের ট্যাবলেট দিয়েছিলেন। তাতে কাজ না হওয়াতে লোরাজেপাম। এতে ওভারডোজ হওয়ার চান্স কতটা?
  • kumu | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৭165533
  • সিকি, কী ডেঙ্গী হচ্চে গো! আঅমাদের ক্লাবেরি তিনজন ১১ ১২ এ র বাচ্চা আরেকজন বড়, হাসপাতালে।
  • aka | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৫165532
  • ঠিক তাই, দায়ী কে? আমার মতে একটা দূর্ভাগ্যজনক ঘটনা। ডাক্তার হয়ত আর একটু সতর্ক হতে পারত। কিন্তু সে হয়ত এর আগে ১০০ জনকে এই ইঞ্জেকশন দিয়েছে, ঐন্দ্রিলার কেসে এরকম হল।
  • Tim | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৪165531
  • আবার এলাম। আকাদা, আমার অমন মনে হয়নি। শাইনিং ইন্ডিয়ার পাশে ড্রাউনিং ইন্ডিয়ার ছবি আঁকা খুব দরকারি বলে আমি মনে করি। বিশেষতঃ যেখানে বৈষম্যটা এতটাই।
    সিকি,
    যতদূর মনে পড়ে "অখন্ড" টায় লেখা আছেঃ চার খন্ড একত্রে। ঃ-)
  • I | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৩৩165530
  • ব্যাপারটা সম্ভবতঃ এরকম-মেয়েটির PTSD হয়েছে; ডাক্তার ডেকেছে-ডাক্তার লোরাজেপাম দিয়েছে। মেয়েটির রেসপিরেটরি প্যারালিসিস হয়েছে। এবার এই গোটা ঘটনাক্রমে কে দায়ী খুঁজে বের করুন। বড় দিদিরা, প্রিন্সি, না ডাক্তার।
  • siki | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৮165529
  • আমার কাছে তা হলে অখণ্ডটা আছে।
  • aka | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৪165528
  • কি মুশকিল!!!

    আদরের ননীগোপাল শুধু দিল্লির সেই আইনত নাবালক ছেলেটিকে বলা যে সেদিন সবথেকে বেশি নিষ্ঠুর আচরণ করেছিল, কিন্তু আইনের ফাঁকে সে শুধুমাত্র তিন বছরের জেল খাটবে। এর থেকে জেনারাইলাইজেশন করার কোনো উদ্দেশ্য ছিল না এখনও নেই।

    যারা ঐন্দ্রিলা নামক মেয়েটির সাথে অমন ব্যবহার করেছে তারাও বাজে কাজ করেছে, কিন্তু দিল্লির ঐ লাডলার সাথে তুলনাটা বাজে তুলনা। আপাতত আমার বক্তব্য এই যে মেয়েটির মৃত্যু নিয়ে ভালো করে তদন্ত হওয়া উচিত। কালকেও বলেছিলাম সন্দেহ হচ্ছে কিন্তু আজ সন্দেহ আরও জোরালো হয়েছে যে ট্রমা থেকে দুম করে মেয়েটি মরে যায় নি। হয়ত ওষুধের জন্য হয়েছে, হয়ত অন্য কোন মেডিকাল কণ্ডিশন ছিল। এর সাথে বুলিয়িং গুলিয়ে ফেললে মুশকিল। মূলত যে রাগ ইত্যাদি দেখা যাচ্ছে তা মেয়েটি মারা গেছে বলেই, নইলে বড় মেয়েগুলোর স্কুল লেভেলে শাস্তি হলেই ব্যপার মিটে যেত।

    আর গার্ডিয়ানের লেখাটা নিয়ে এমনিই জিজ্ঞেস করেছিলাম। আমার লেখাটা ভালো লাগে নি। কেমন মনে হল, যারা অপরাধ করেছে আসলে শাইনিং ইণ্ডিয়ার উন্নতি তাদের অমন নিষ্ঠুর ব্যবহার করতে বাধ্য করেছে, আর মেয়েটি মারা গেল কিন্তু তার বাপ মা প্রচূর টাকা পেয়ে সুখে শান্তিতে রয়েছে, যেখানে ঐ পরিস্থিতির শিকার ঐ ছেলেগুলো জেলে পচছে।
  • a x | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২০165527
  • অন্তত ৪ খণ্ড যে সেটুকু মনে আছে!
  • মৌ | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৭165526
  • বাচ্চারা কেন নিজেদের অসুবিধার কথা বাবা মা বা অন্য কাউকে জানাতে পারে না, এই নিয়ে বেশ গুরু গম্ভীর আলোচনা দেখেছিলাম একদিন। অর্ধেক মাথায় ঢুকল না। কিন্তু বড় কারণটা ছিল ভয়। অবিভাবকরা বাচ্চাদের সম্পূর্ণ বক্তব্য না শুনে বা না বুঝেই বাচ্চাকেই দোষ দিয়ে দেয়, আর বাচ্চারা এইটা আগে থেকেই বোধহয় বুঝে যায়, তাই কিছু বলতে পারে না। নিজের কথা ভেবে মিলাচ্ছিলাম, আমিও পারিনি। ক্লাস ২/৩'তে স্কুলে টিনে পা কেটে যায়, ভয়ে টিচার বাবা মা'কে কিছুই বোলতে পারিনি, ফল সেপটিক হয়ে পা'র যাতা অবস্থা হয়ে যায়। বরারবরই কাউকে কিছুই বোলতে পারিনি, কখনো ভয়(আমাকে দোষ দেবে), আবার কখনো কারো টাইম হয়নি আমাকে শোনার। চুপচাপ চেপে গেছি বা মানিয়ে নিয়েছি। তারপর আসতে আসতে আর কাউকে দরকার পড়লো না কিছু বলার।
  • | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১১165525
  • ৪ খন্ডই তো।
  • siki | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৭165524
  • লৌহকপাট আমার দিব্যি মনে আছে, কিন্তু লৌহকপাট চার খণ্ড কবে থেকে হল?
  • kumu | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৫165523
  • ১০ ৪২ ২৪ ঘন্টা চ্যানেলে এক পুলিশ অফিসার এমনটাই বল্র ছিলেন।
  • a x | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০১165522
  • লৌহকপাট আমার কিস্সু মনে নেই। একেবারে ফসসা হয়ে গেছে।
  • | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০০165521
  • হুঁ 10:51 নিয়ে দ্বিমত নাই। কিন্তু আগের পোস্টটি বিভ্রান্তিকর ছিল।
  • cm | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৯165520
  • স্কুলে মার খেয়েছি দুবার ক্লাস ফাইভে হেড স্যার বাংলা পড়াতেন তো তিনি ইতিহাস পিরিয়ডে ক্লাসে আসায় বলেছিলাম স্যার এটা ইতিহাস পিরিয়ড ব্যস অমনি আমি জানতে চেয়েছি কি পিরিয়ড বলেই চুলের মুঠি ধরে কিলের পর কিল। সিক্সেও অনুরূপ কারণে আরেকবার। এখন মনে হয় ওনারা বোধহয় হতাশায় ভুগতেন। তবে অকারণে পেটালে তা ভাল নয় ওর থেকে একরকম প্রতিশোধ স্পৃহার জন্ম নেয়।
  • | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৫165519
  • এই ঈশান, তোমাদের আমাদের বলে নয় আমাদের পেটানোর ঐতিহ্য অতি পুরানো। যদ্দুর মনে পড়ছে শিবনাথ শাস্ত্রীর পন্ডিতমশাইয়ের উদ্দাম পেটানোর খবর আছে, 'রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ' বইতে। তার আগেও নির্ঘাৎ প্রচুর ক্যালাত পন্ডিতরা।

    আর সকলকে জরাসন্ধের জেল, বোর্স্টাল স্কুল নিয়ে লৌহকপাট - ৪ খন্ড আরো দুই একটা বই পড়ে দেখতে বলার অনুরোধটি করে আমিও কাটি।
  • cm | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫১165517
  • দ -Date:12 Sep 2013 -- 10:12 PM পরিপ্রেক্ষিতে বলব সেই সব অভিভাবকেরা আদরের মানে বোঝেননি। আমি তো স্পষ্ট করেই বললাম আদর আর আশকারা কিন্তু আলাদা জিনিস। মা বাবার আদর মানে কি ন্যায় অন্যায় বোধের বাইরে কিছু। সে সব ক্ষেত্রে কি হয় অনেক বাচ্চাই সিগনাল পায় যে আমি যা খুশি তাই করতে পারি। এ হলে অসুবিধে আবার অতি শাসন যে নিজের অসুবিধের কথাটুকুও বলতে পারছিনা এতেও সমস্যা। ব্যাপারটা সহজ (১) আদর জরুরী ওটি চাই আর (২) অন্যায় করলে ওটি মিলবেনা ব্যস। সরল নিয়মেই উল্টোপাল্টা কিছু করার যো নেই।
  • Ishan | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫১165518
  • আমার দীর্ঘদিন ধরে নবারুণকে গাল দেবার ইচ্ছে ছিল এই অ্যাঙ্গলে। কোনোদিনই হয়তো দেবনা। বা দিতেও পারি। আপাতত খালি ইন্দোকে জানিয়ে রাখলাম।
  • a x | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫০165516
  • ঈশান - " বয়সের আইন হলে তা দুজনের জন্য দুরকম হয়না।" অপরাধ অনুযায়ী দুরকম দিব্বি হয় তো। এদেশেই হয়। ১৭ অবধি জুভেনাইল কিন্তু খুন এবং নাবালককে ধর্ষণের অপরাধে ১৭ বচর বা তার নীচে প্রাপ্তবয়ষ্কর মাতই সাজা।

    আমি সাপোর্ট করি কিনা বলছিনা, হয় এটাই বলছি।

    এই তিনটে মেয়ে কী কী করেছে পুরো জানিনা, তবে ভাবতে সত্যি ভয় হয় প্রত্যক্ষ বা পরোক্ষ যাই হোক একটি প্রাণের দায় সারাজীবন বয়ে বেড়াতে হবে এদের। হার্ডকোর ক্রিমিনাল তো না এরা!
  • I | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৯165513
  • এই মব-এরাই কি ফ্যাতাড়ু? এই ভাঙচুর কি তোষকের মধ্যে লুকনো ডিনামাইটের স্টিক?

    কিন্তু মব দেখলে যে আমার হাগা পায়, বিপিন !
  • মৌ | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৯165514
  • মেয়েটিকে যে ইঞ্জেক্সান দেওয়া হয়েছিল সেটি কি ঘুমের ইঞ্জেক্সান? আবাপ'এ তার পিসির কথা শুনছিলাম, তাকে আগে একটা কিসের ট্যাবলেট খাওয়াতে বলে (বোধহয় ঘুমের) তার পর আবার ইঞ্জেক্সান। দু'বার ঘুমের হাই ডোজ দেওয়া হয়েছিল !!!??
  • Ishan | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৯165515
  • যাইহোক আমি ঘটনাটা নিয়ে প্রায় কিসুই জানিনা। টিভিও দেখছিনা, কাগজও পড়িনি। প্রিন্সিপাল কী করেছিলেন, কী বলেছেন, কিসুই জানিনা। আমার আগ বাড়িয়ে এসব বলতে যাওয়া একেবারেই ঠিক হচ্ছে না। পরে ঠান্ডা মাথায় উল্টো কথা কইলে কেউ দোষ দেবেন না প্লিজ।
  • Ishan | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৬165510
  • হ্যাঁ, বড়ো স্কেলে ওনারই দায়িত্ত্ব। যাকে বলে নৈতিক দয়িত্ব। কিন্তু খুন? তাহলে তো ব্রাত্য বসুকেও অ্যারেস্ট করতে হয়।
  • kumu | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৬165511
  • সোসেনের কথাটা আমারো মনে হয়েছে।স্কুল টাইমে একটি টয়লেট চার/ পাঁচ ঘন্টা বন্ধ থাকবে এটা সম্ভব না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত