এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মৌ | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৬165512
  • ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। র‍্যাগিং'এর যা বর্ণনা পেলাম তার থেকে হাজার গুণ বেশী টিচারের কেয়ারলেস ভাব 'নিজেদের মধ্য মিটিয়ে নাও'।
    একটা কথা ভাবাচ্ছে, মেয়েটিকে টিফিন টাইমে বাথরুমে লক করা হয়, তিন ঘন্টা বন্ধ থাকে, এই সময় কেউ তার খোঁজ করেনি! তার সহপাঠী বা ক্লাস টিচার কেউ না! আর স্কুলের দারোয়ান মেয়েটিকে উদ্ধার করে, সে অধ্যক্ষকে জানায় ব্যপারটা, অধ্যক্ষের একবার দায় পড়ল না মেয়েটির সাথে কথা বলার, কে তাকে আটকেছে তা জানার !! আমরা আমাদের চার পাশটা আসতে আসতে ইনভিসিব্যাল করে দিচ্ছি।
  • I | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৫165509
  • প্রিন্সিপ্যালকে বড়জোর ক্যালাস বলতে পারি। সাক্ষাৎকারে বলছিলেন-আমি কী করে জানবো, কে কাকে টয়লেটে বন্ধ করে রাখছে, যদি অভিভাবকরা না বলেন?
    কিন্তু খুনী!!!!!
  • Ishan | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৩165508
  • হ্যাঁ, মানুষের দাবী। যত্তসব। কম্পু ভেঙে, জানলা ভেঙে "জনরোষ" প্রকাশ করে ন্যায়বিচার হচ্ছে। ক্যাঙারু কোর্ট আর কারে কয়।
  • kumu | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪২165507
  • সিকি মেয়েটির দাদু থানায় এফাইআর করেছেন প্রিন্সির নামে।খুনের অভিযোগে (!!)।
  • Ishan | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৯165506
  • শুধু জুভেনাইল হোম না। জেলখানা একটি আপদ বিশেষ। আমি সক্কলকে মীনাক্ষি সেনের জেলের ভিতর জেল অন্তত একবার পড়ে নিতে বলব। কী অসম্ভব খারাপ এইসব তথাকথিত সংশোধনাগার। পড়লে গা গুলিয়ে ওঠে।

    আমি সরকারে থাকলে আমার কি কি প্রায়োরিটি হত আমি জানি। কিন্তু সেসব এই আপিসের জোয়াল ঠেলার ফাঁকে লিখে লাভই বা কি। চাট্টি ফ্রাস্ট্রেশন রিলিজ করে আবার তো ঠান্ডা হয়ে যাব।

    পরে এসব নিয়ে বরং ভালো করে কথা বলাই ভালো।
  • siki | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৮165505
  • আর এই স্কুলের কাছে ভয়ে কাঁটা হয়ে থাকা। যদি বাচ্চার ওপর প্রতিশোধ নেয়। যদি টিসি ধরিয়ে দেয়। এখনও বর্তমান। কত গল্প লিখব। কদিন আগেই ঘটে গেল, জাস্ট দু সপ্তাহ আগে। আমি ব্যাঙ্গালোরে বসে বসে ফোনে শুনলাম। কিছুই বলার নেই, কিছুই করার নেই।
  • siki | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৫165504
  • এবিপি আনন্দ লিখছে, মানুষের দাবি মেনে নাকি প্রিন্সিপালকে গ্রেফতার করা হয়েছে।

    এমনি করে "মানুষের দাবি মেনে" কাউকে গ্রেফতার করা যায় নাকি? ভ্যালিড গ্রাউন্ড ছিল না কোনও গ্রেফতার করবার?
  • pi | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৪165503
  • জুভেনাইল হোম রিফর্ম নিয়ে কাজকম্মো হচ্ছে না ? না হলে সেই দাবিটা তোলাও তো খুব জরুরি।
    সংশোধনাগার সংশোধন।
  • Tim | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩১165502
  • হ্যাঁ আমরা সবাই আসলে কনফিউজড।

    যাক এবার আসি। ও হ্যাঁ আমিও বাড়িতে ঐ মার খাওয়ার কথ অনেকদিন অবধি বলতে পারিনি। কারণ আমাদের দেশে তখনও অন্তত শিক্ষকদের কথাকেই লোকে বেশি বিশ্বাস করতো। বদমাইশি না করলে কেন মারবে লোকে বুঝতো না। প্রশ্ন হলো, এখনও বোঝে কি?
  • Ishan | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৯165500
  • আমি মোটেও নৈর্ব্যক্তিক না। হেবি রেগে আছি। আমার ছেলে তো ক্লাস ফোরে পড়ে। এটা আমার মেয়ে হলে কি করতাম কে জানে। খুনখারাপি করে ফেলতাম? কে জানে।
  • Tim | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৯165501
  • হ্যাঁ সরকারি ইশকুলে পড়তাম তো, আমিও খেয়েছি ঐ মার। দুবার প্রবল মার খাওয়া খুব মনে আছে ও থাকবে কারণ কিসুই না করে খাওয়া মার ছিলো। দেওয়ালে মাথা ঠুকে ঠুকে আর এলোপাথাড়ি চড় মেরেছিলেন সেই শিক্ষক। ক্লাস সিক্সে। ট্রমা শব্দটাই জানতাম না। তবে মরে যেতে পারতাম বলে তখনই মনে হয়েছিলো।
  • Ishan | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৭165499
  • আর এই জুভেনাইল হোমগুলো। থাকিনি, যাইওনি। তাতেও যা জানি, সেগুলো অপরাধী বানানোর আড়ত। সংশোধন না হাতি, ওতে আরও বড়ো স্কেলে অপরাধ করানোর জন্য ট্রেনিং দেওয়া হয়। সবরকম ট্রেনিং, হাতে-কলমে থেকে শুরু করে, শক্তপোক্ত হয়ে ওঠা পর্যন্ত।

    জুভেনাইলদের বাড়িতে রাখলে যা হবে, জেলে পাঠালে তার বাড়া হবে। সেই জন্য জুভেনাইল আইন যে কী হওয়া উচিত, সইত্য বলতে কি, আমি এই নিয়ে কনফিউজড।
  • Tim | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৫165498
  • আইন দিয়ে যাবে কি না যাবে সেটা বড়ো প্রশ্ন। কিন্তু সেই তর্কের জন্য তো আর অপরাধ অপেক্ষা করে থাকবেনা। ততদিন কি হবে? ভিক্টিম বা তার পরিবার কি বসে থাকতে রাজি হবে? আমাদের নিজেদের গায়ে এসে লাগলে কি পারতাম এত নৈর্ব্যক্তিক হতে?
  • Ishan | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:২১165497
  • টিমকে কি লিখি। আসলে আমাদের ছোটোবেলায় কিছু শিক্ষক কান্ডজ্ঞানহীনের মতো পেটাতেন। মানে নির্মম ঠ্যাঙানি যাকে বলে। তাতে দুচাট্টি ক্যাজুয়ালটি কী আর হতনা? কে জানে। ছেলেপুলে দুচাদ্দিন খুঁড়িয়ে হাঁটতো, সেসব তো হতই। আর ট্রমা-ফমার হিসেব কে রেখেছে? তোৎলাকে তোৎলাই নিয়ে ভ্যাঙানো, একটু পিছিয়ে পড়া ছেলেকে হাবা বলে ক্ষেপানো -- এসব কতই হল। হল মানে অন্য লোকে করে দিয়ে গেল, এমন না, আমরাই করলাম। আমাদের পাড়ায় তো একটি লোককে "ধনা পুই পুই" বলে ততক্ষণ উত্যক্ত করা হত, যতক্ষণ না সে রেগে গিয়ে ইট ছুঁড়ে মারে। তাতে সবাই ভারি আমোদ পেত।

    একটু পলিশড কায়দায় সবই চলছে এখনও। কিংবা হয়তো আরও ক্রুড হয়েছে ব্যাপারটা। নিজে ইশকুলে পড়িনা বা পড়াইনা বলে পুরো বুঝিনা। দেশে থাকলেও বহুতলে বাস করি, সেটাও না বোঝার আরেকটা কারণ। তবে সর্বত্রই একটা হিংস্রতা দেখতে পাই এখন। যেটা ছোটোবেলায় চোখে পড়তনা। এসব কি আর কোনো আইন দিয়ে যাবে?
  • Tim | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৮165496
  • ঈশানদা, হাগা সেশ হলে উত্তর দিও। ;-)
  • siki | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৭165495
  • বিগ হাগটা আম্মো বুঝি নি ;-)
  • Tim | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৬165492
  • ব্যক্তিগত অভিজ্ঞতা একেকজনের একেকরকম হবে, এতে কিছু করার নেই। যদিও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনেকটাই দমদির মত, তবু তর্ক করার সময় চাই তথ্য। নইলে কিছু প্রমাণ হয়না।
  • pi | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৬165493
  • সেই। সেই কাকলি সাঁতরার ঘটনা থেকে শুরুর করে এই ঘটনা, সবেতেই মনে জয় তাৎক্ষণিক জনরোষকে যদি ঠিকভাবে, লং টার্মে, কাজের কাজ হবার মত কিছুতে চ্যানেলাইজ করা যেত।
  • Ishan | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৬165494
  • কিকিকেও বিগ হাগ (যদিও কেন বুঝিনি :) )
  • hu | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৫165491
  • দমদিকে 10.12র পোস্টের জন্য সাধুবাদ।
  • siki | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৪165490
  • বুলিয়িং ইত্যাদির মধ্যে দিয়ে আমিও গেছি দীর্ঘদিন, ঘাটালে ছিলাম তখন। কিকির ছেলের সঙ্গে অনেকখানি মিলে গেল। মূলত আমার গায়ের রং আর মুখের বাংলা ডায়ালেক্ট মেদিনীপুরের টিপিকাল লোকজনের সঙ্গে মিলত না, সেই ছিল আমার অপরাধ। টানা দু বছর আমার কোনও বন্ধু ছিল না, টিফিনের সময়ে চুপ করে বসে থাকতাম, আমায় কেউ খেলতে নিত না, জোর করে দলে ভিড়তে চাইলে বাজেরকম ভাবে মারত। শেষ বছরে গিয়ে পরিস্থিতি সামান্য উন্নত হয়েছিল।
  • Tim | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৩165489
  • ঈশানদা কি তাহলে জুভেনাইল আইন ইত্যাদি নিয়ে খুশি বা এক্সিস্টিং নিয়মে সহমত?
  • | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:১২165488
  • আর চান্দুমামা আমি বেশ কিছু ছেলেমেয়েকে চিনি যারা সত্যিই অনেক আদর ভালবাসায় মানুষ, কিন্তু শাসন নয়। তারা কোনো অন্যায় করলেও মায়েরা বলেন 'আহা আমার ছোনু মোনু এমন করতেই পারে না'। অন্যায়টা স্বীকার করেন না। এদেরই মধ্যে একজন বড় হয়ে বাবা মা'কে বাড়ী থেকে বের করে দিয়েছে। আরেকজন বাবার মৃত্যুর পর ছোটভাই দুটিকে সবকিছু থেকে বঞ্চিত করার জন্য উঠেপড়ে লেগে সফলও হয়। নিজেরটুকু ষোলোআনার জায়গায় আঠারোআনা বোঝে, কেউ সামান্যতম সমালোচনা করলে আশে পাশের বাড়ীতে গিয়ে তাদের নামে অজস্র আজেবাজে কথা বানিয়ে বানিয়ে বলে আসে।

    এদের প্রত্যেকের মা বাবার আদর ভালবাসার (জিনিষপত্র নয় বোল্ড এন্ড আন্ডারলাইন) দিকে কোনও ঘাটতি ছিল না। ঘাততি ছিল ন্যায় অন্যায়বোধের।
  • siki | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:১১165487
  • খুব খারাপ লাগছে, কেন যেন মনে হচ্ছে এই জনরোষ অনেকটাই মিডিয়ার তৈরি করা। কাল যেভাবে চটকাচ্ছিল সবকটা নিউজ চ্যানেল এই ব্যাপারটা নিয়ে, স্কুলকে ভিলেন বানিয়ে।

    এই জনরোষটা যদি ঠিক কাজে লাগানো যেত ...
  • Tim | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:১০165485
  • গুগল বলছে (টেলিগ্রাফের খবর) বেসু আর জেইউ তে এর আগে র‌্যাগিং এর জন্য এক্সপালশন, সাসপেন্শন আর আর্থিক জরিমানা জাতীয় শাস্তি হয়েছে।
  • cm | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:১০165486
  • আইন যা বলে তা বলে, তা নিয়ে আলোচনার কিছু নাই। কিন্তু কি হওয়া উচিত? এবং কেন উচিত? তা নিয়ে আলোচনার অবকাশ আছে।
  • kiki | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৮165484
  • মামু,
    বিগ হাগ।(ভাচ্চুয়ালী:P)

    কুমু আর দে ডেকেছিলে। দেখেছিলাম।ঃ)
  • Tim | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৭165483
  • দোষ প্রমাণিত হলে, র‌্যাগিং এর যা শাস্তি তাই হওয়া উচিত। সাথে কাউন্সেলিং। আইন কি বলে?
  • | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৬165482
  • জেল কিনা জানিনা অতটা ভেবে উঠি নি। তবে আমি চাইব এরা যেন ঝট করে একদম কিচ্ছুটি হয় নি এমনভাবে স্বাভাবিক জীবনে না ফেরে। তবে বাথরুমে আটকে রাখলে দেশের আইনে জেল হয় না। এখানে ডাক্তার অনেক সরাসরি জড়িত জীবন মৃত্যুর সাথে।
  • Tim | ১২ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৫165481
  • গার্ডিয়ানের ঐ লেখাটা ভালো লেগেছে বলতেও বাধো বাধো ঠেকছিলো। কিন্তু সত্যিই অনেক খেটে তথ্য জোগাড় করে লেখা। আকাদার পোস্টে মনে হলো আপত্তির সুর। বুঝিনি কিসের আপত্তি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত