এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মতি | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১২:০৯163620
  • আজ আবার কামদুনির কেসের ডেট। ওরা আসে। aipwa'র কয়েকজন যায়। কামদুনি থেকে আসা মানুষদের সাথে পুলিশ দুর্ব্যবহার করে। আরো বেশী মানুষ যাওয়া দরকার।

    ৭ সেপ্ট কামদুনিতে প্রতিবাদ সভা। সব মাসেই ওই তারিখে হয়। এই তারিখে যাব সম্ভবত। কলকাতায় একটি ধিক্কার মিছিল প্রয়োজন, উকিলরাও বলছল যে বাইরে রাজনৈতিক চাপ না তৈরী করলে সরকার পক্ষ কোর্টেও নেগেটিভ ভুমিকাই চালিয়ে যাবে। চেষ্টায় আছি।

    এক বান্ধবি সব ডেটেই যায় কোর্টে, আজ যাব এখন ওর সাথে।
  • sosen | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১২:০৮163619
  • কিকিদি দুটো প্রশ্ন। এক, তুমি কি ১০ বছরে জামা প্যান্ট খুলে খেলা, পনের বছরে বান্ধবী বা বন্ধুর সঙ্গে সেক্সুয়াল এক্সপিরিয়েন্স, এরকম ব্যাপারগুলোকে দলবদ্ধ ভাবে, সঙ্গীসহ একটা মেয়েকে তুলে রেপ ও তার পর শরীরে রড ঢুকিয়ে ঘোরানো, তার পর বাস থেকে ছুঁড়ে ফেলার সাথে তুলনা করছো? জানতে চাইছি। মানে দুটো জিনিসকে এক-ই ক্যাটেগরিতে ফেলছো?
    দুই, কোনো জিনিস আগে হত, সামনে আসতো না বলে এখন সামনে এলে তাকে ঠিক কতটা ক্যাজুয়ালি নেব? কন্যাভ্রুণ ও সদ্যজাত কন্যাসন্তান হত্যা আগে হত, খবরে আসতো না, এখন আসছে। এটাকে এখন কি ক্যাজুয়ালি নেব? যেহেতু আগেও হত?

    পার্সোনালি নিও না। একটু ভেবে দেখতে অনুরোধ করলাম।
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১২:০২163618
  • কামদুনি নিয়ে একটা সংহতি মঞ্চ হয়েছে। কিছু লোজকন সেখানে নিয়মিত কাজ করে যাচ্ছেন। আরো লোকজন দরকার।
  • kiki | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩০163616
  • মনে হয় আইন পাল্টানোর সাথে সাথে প্রত্যেক স্কুলে প্রত্যেকটি বাচ্চার নির্দিষ্ট সময় অন্তর কাউন্সেলিং এর ব্যবস্থা, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, প্যারেন্টস দের সাথে আলোচনা হওয়াটা জরুরী। কিন্তু এত বড় আর এত অব্যব্স্থা ময় দেশে কি করে সম্ভব কে জানে!

    আর প্রচুর বাচ্চা যারা ঠিক করে খাবার, শিক্ষা, চিকিৎসা কিছুই পাচ্ছে না, তাদের কি করে মুল স্রোতে ফেরানো যেতে পারে। এরকম করে কি কিছু করা যায়, যে প্রত্যেক ফ্যামিলি যারা পারবেন, অন্তত একটা বাচ্চার ভরন পোষনের ভার নেবেন।

    কিন্তু এখানেও একটা প্রবলেম। আমাদের পাইয়ে দেবার রাজনীতি মানুষের ভাবনার যা অবস্থা করে দিয়েছে, সেটাকেই হয়তো অধিকার বলে ভাবা হবে। মুস্কিল হলো, বাচ্চাকে ঠিক করে মানুষ করতে না পারলে, তকে বাচ্চা না আনতে বলাটাও তো আবার অবিচারের ব্যাপার হয়ে দাঁড়ায়। অথচ এই বিরাট জনসংখ্যার দেশে যদি এ ধরনের কিছু ব্যবস্থা নেওয়া না যায়, কি হতে পারে বিকল্প ব্যবস্থা। এমন কি যেসব লোকজন আর্থিক দিক দিয়ে এগিয়ে কিন্তু দায়িত্ব নিতে সক্ষম নয়, তাদের ও যদি বাবা মা হওয়াটা বন্ধ করা যেত।

    মোট কথা আমার এবার কেটে পরার সময় হয়েছে।
  • ম্যাক্সিমিন | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩০163617
  • কামদুনিও তাই। এবং অপরাধীরা গরীব, এটা কেউ বলে নি।
  • ম্যাক্সিমিন | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১১:২৬163615
  • দুটো কালচারাল গ্রুপের ক্ল্যাশ -- কোন কালচারটা ভালো? গ্রামের জমি বিক্রি করে দিয়ে এয়ারপোর্টের পোর্টার হয়ে মেয়েকে পড়ানোর চেষ্টা ভালো কালচার নয়?
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১১:২৫163614
  • কামদুনির কেস আজ কোর্টে উঠছে না ?
  • cm | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১১:২০163613
  • আবার তাকিয়ে দেখেন যখন দুটো কালচারাল গ্রুপের ক্ল্যাশ বিরাট হই হই নইলে এ জিনিস ছিলো আর আমরা বিশেষ ভাবিত নই অন্তত সামগ্রিক ভাবে। কিকির শেষ দুটো প্যারার প্রসঙ্গে বললাম।
  • Ben Arfa | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১১:১০163612
  • না, ইপিএল শুরু হয়ে গেছে যে আগস্টে। এদ্দিন নাম দেওয়ার মত কেউ ছিলো না।
  • kiki | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১১:০৬163611
  • ওহ! এই আদরের ননীগোপাল কথাটা জ্বালিয়ে দিলো।তাই বলেই যাই।

    যারা সত্যি আদরে বড় হয়, তারা বিস্তর নেকুপুষু হয় বটে, কিন্তু অকারন আঘাত হানতে তারা শেখে না। আর সেটা দেখলেও কষ্ট পায়।

    পরিবর্তে অনেক কষ্ট করে যারা বড় হয় তারা সহজেই লোককে খামচে দিতে পারে। টাইম টু টাইম এটা তাদের গনতান্ত্রিক অধিকার মনে করে।

    আমার একটা নাইনের ছাত্র আমার কম্পু তে প্রজেক্ট করতে চেয়ে রাজ্যের বি এফ দেখে গেলো। সেটাকে পত্র পাঠ বিদেয় করেছিলাম। আর তার মাকে ডেকে বলায় তার যা হাবভাব দেখলাম তাতে মনে হলো তার ছোট্ট ছেলে না বুঝে কিছু করে ফেলেছে। তিনি চাকরি করেন। আমি কাদের সঙ্গে মেশে খোঁজ নেওয়াতে বলায় হেসেই উড়িয়ে দিলো।আরেকটাকে দেখি রাত এগারোটায় ফোন নিয়ে আমাদের ফ্ল্যাটের নীচে দাঁড়িয়ে সামনের বাড়ীর মেয়েটার সাথে গল্প করছে। এর সবাই দুর থেকে দেখলে আদরের মনে হবে। ড্রেসে, স্কুলে, খাওয়া পরায় কোন অভাব নেই। কিন্তু এদের বাড়ীতে একটা বিরাট ফাঁকা জায়গা আছে। তা হলো এদের বাবা মায়েরা কেউ এদের সঙ্গ দেবার প্রয়োজন বোধ করে না। আর সব কিছু এত এদের হাতের নাগালে যে যা ঘটাচ্ছে তা কিছু অস্বাভাবিক ও নয়।

    আর কিছুই কখন ও ঘটতো না নাকি? আমাদের গ্রাম গুলো সরল লোকে ভরা ছিলো? যেমন লেখা টেখায় দেখা যায়? আমার মামাবাড়ী বেশ সম্পন্ন গ্রাম ছিলো। সে গ্রাম পুরো মুখুজ্জে গুষ্ঠির। আমার নিজের দাদু শিবপুরের, তার মেজদা ডাক্তার, বরদা বোধায় সেইসময়ের আই আই টিয়ান বা এরকম কিছু। তাদের নাতি পুতিদের যা দশা দেখেছিলাম। আমার এক মামাতো ভাই, তখন বোধায় আমার দশ বছর হবে বয়স, বলেছিলো, চল জামা প্যান্ট খোল একটা খেলা খেলবো। তারপর সেই খোলার আতঙ্কেই আমার যখন প্রবল জ্বর(অত্যন্ত নেকুপুষু ছিলাম সন্দেহ নেই।) সারাদিন আমার মাথার কাছে বসেও ছিলো। তখন ই ওদের কাছে এত অদ্ভুত কিছু গল্প শুনি যা শহুরে আমিকে বিষ্ময়ে ফেলে দিয়েছিলো। আমার শহরের বন্ধুদের এধরনের গল্প করতে কখন ও শুনিনি। অন্তত আমার যে গ্রুপ ছিলো।

    আজ সব চোখের সামনে আসছে তাই এত হায় হায়, এগুলো কি হঠাৎ শুরু হয়েছে নাকি!
  • siki | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১১:০৩163610
  • অরিজিতের কি সার্কেল কমপ্লিট হল?
  • Ben Arfa | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪০163609
  • হেল্লো হেল্লো
    আজ আমার মুড
    বহুত ভাল্লো,
    বেন আর্ফা
    কি খেল্লো, আর
    গোলটা কি দিল্লো

    ;-)
  • siki | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১০:২৮163608
  • কেশীর পোস্টের পরিপ্রেক্ষিতে, নিজের সন্তানের ওপর এই পীয়ার প্রেশারে অবিশ্বাস জন্মানোর চেয়ে বড় অশান্তি বোধ হয় আর কিছু হয় না।
  • i | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১০:২৪163607
  • লেখাটা খুব কিছু দাঁড়ায় নি বলে মনে হয়েছে-যে লেখা 'অনেকের সঙ্গে গল্প করলেই জানতে পারবেন' গোছের ভিত্তিতে তৈরি হচ্ছে- সে লেখা দাঁড়ায় না কোনোভাবেই। তবু তাৎক্ষণিক চমকে গেছিলাম।
    এ নিয়ে কোনো তথ্য ও বিশ্লেষণ মূলক লেখা পেলে পড়তে আগরহী।
  • cm | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১০:২১163605
  • হ্যাঁ সেটাই বলতে চাইছিলাম কালচারাল গ্রুপের ক্ল্যাশ হলেই হইচই বেশি হচ্ছে। যাদের বস্তিতে কাজ করার অভিজ্ঞতা আছে তারা জানবেন সমাজের ঐ অংশে এ জিনিস কি হারে ঘটে। কিন্তু তা প্রকাশ্যে আসেনা। ঘুরিয়ে বললে তুমি তোমার পাড়ায় যা খুশি কর আমরা চিন্তিত নই। এর বাইরে আসার দরকার।
  • pi | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১০:২১163606
  • ২০০১ থেকে ২০১০ এ বেশিরভাগ অপরাধই বেশ বেড়েছে, যদ্দুর মনে পড়ছে।
  • kc | ০২ সেপ্টেম্বর ২০১৩ ১০:১২163603
  • কালচরাল গ্রুপের ক্ল্যাশ মোটেও নয়। অবশ্যি যখন কালচারাল গ্রুপের ক্ল্যাশ হিসেবে দাঁড়াচ্ছে তখনি এগুলো নিয়ে হৈহল্লা হচ্ছে। সেটা বাদ দিলে সমাজের ভিতরে এক্দম চাড়িয়ে গেছে এই রোগ। দীর্ঘমেয়াদী নিবিড় প্রচার দরকার। মুল্যবোধের প্রচার। তাতে যদি লোকে সোকল্ড ধার্মিক হয়ে ওঠে তো হোক। কিন্তু এই অসুখ থেকে আগে নিস্তার চাই। আমার ছেলেও কিছুদিন পরেই টিনে পা দেবে। ইদানিং সব সময় চিন্তায় থাকি যদি কোনও মেয়েকে অসম্মান করে আসে কোনওদিন? টেনশনে থাকি, আর এই টেনশন কোনও মেয়ের বাপের থেকে কিছুমাত্রায় কম না।
  • cm | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫৭163602
  • ঈশানকে তথ্যের জন্য ধন্যবাদ। ঐ বাচ্চাগুলো খালি দুবেলা খাবার পাচ্ছেনা তাই নয়, ওরা মনের খোরাকের দিক থেকেও বঞ্চিত। আর সেই সাথে রয়েছে হাজার রকমের ভুল এক্সপোজার। ওদের আমরা ফাঁসি দিতে পারি, কড়া কড়া শাস্তি দিতে পারি কিন্তু ওদের দরকার অন্য কিছুর।

    দিল্লী, কামদুনি সাম্প্রতিকতম বোম্বের ঘটনা সব কটিই দুটি কালচারাল গ্রুপের ক্ল্যাশও বটে।
  • siki | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫৫163601
  • যাই হোক, আমরা অন্য খবরে মন দিই। জনদরদী সরকার বাহাদুর আমাদের খরচ কমাবার জন্য দাওয়াই হেঁকেছেন, রাত্তির আটটা থেকে সকাল আটটা পর্যন্ত পেট্রল পাম্প বন্ধ রাখা উচিত।
  • siki | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫৩163600
  • জানা তো ছিলই। তবু আট মাস লাগে? এইটাই ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। আইনি ফর্মালিটিজ সম্পূর্ণ করতে মিনিমাম আট মাস সময় লাগে?
  • | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫২163599
  • আর এটা ঈশানকে। এইটা একটু ব্যক্তিগত হয়ে যাচ্ছে, তাও বলি।

    আমার ১৩-১৪ বয়স থেকে আমি জানতাম যে 'ইয়ং ছেলেরা' (তখন মোটামুটি ১৮-২০ থেকে ৩০ অবধি ছেলেদের ইয়ং ছেলে বলে রেফার করা হত) সাধারণত ২-৪ টে গানের কলি গেয়ে বা বেশ দলে ভারী থাকলে/অত্যন্ত বদ হলে দুচারটে অশ্লীল ঈঙ্গিতপূর্ণ কথা বলে, কখনো একটু বেশী কোনো বিশেষ ক্রিয়ার উল্লেখ করেই ক্ষান্ত দেবে। কিন্তু ৪০-৬০ অবধি বুড়ো ভামগুলো মহা খঃ তারাই বেশীরভাগ বাসে ট্রেনে খাবলায়। এটাই আমরা জানতাম অনেকদিন পর্যন্ত।

    কিন্তু এই বছর চারেক আগে জানলাম এখন নাকি ১৪-১৫র ছেলেরাও সুযোগ পেলেই বাসে ট্রেনে খাবলায়। এবং সেটা শুধু সমবয়সীদের নয়, রীতিমত বিবাহিত মহিত মহিলাদেরও। শুনে প্রথমে আমি পুরোই বিউশ্বাস করতে অস্বীকার করি, বলি এক আধটা স্ট্রে কেস হবে। কিন্তু আমাদের পাড়ার বেশ কিছু মেয়ে মহিলা (বয়স মোটামুটি ১৪ থেকে ৩৫) আমাকে বারবার করে নানা উদাহরণ দিয়ে বোঝায় যে না এটা সত্যিই ঘটছে এবং বেশ ভালসংখ্যায় ঘটছে।
  • Ishan | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৫১163598
  • ওহো টিমের পোস্টটার উত্তর দিয়ে যাই। শুধু জুভেনাইল ক্রাইম বাড়া দিয়ে কিছু বোঝা যাবেনা। সমস্ত অপরাধ কতটা বেড়েছে তার পরিপ্রেক্ষিতে দেখতে হবে।
  • Ishan | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪৮163597
  • ষোলো-আঠারোরা বেশি নৃশংসতা দেখাচ্ছে মনে হয়না। স্টিল আমি ষোলতে সাবালকত্বের পক্ষে। সর্বক্ষেত্রে। কিন্তু এই নিয়ে বাকি বাণী পরে দেব।
  • Tim | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪২163596
  • Juvenile crime rose 40 percent between 2001 and 2010, according to India's National Crime Records Bureau (NCRB). The spike in violence and crimes against women by young offenders has been even more dramatic. Rapes by juveniles have more than doubled in the same period, murder is up by a third and kidnappings of women and girls has grown nearly five times.

    Those figures have prompted a drive to give trial judges the discretion to try juveniles as adults, or to define youths over 16 years old as adults when it comes to serious crimes.

    http://www.globalpost.com/dispatch/news/regions/asia-pacific/india/130118/india-juvenile-crime-broken-system
  • | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪১163594
  • ১৬-১৮ বছরের ছেলেমেয়েরা, ঐ আর কি, আইনের সংজ্ঞাতেই 'নাবালক', এমনিতে খুব কিছু নাবালক তারা থাকে না। অন্তত আমি আশেপশে যাদের দেখি। ভারতের আইনের কিছু, ঐ যাকে বলে পাতলি গলি, সেই আছে। যেমন ১৬ বছরে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। তো ১৬ হতেই লাইসেন্স পেয়ে সেই নিয়ে উদ্দাম র‌্যাশ ড্রাইভ করে দুচাজ্জনকে মেরে ফেললেও ঐ 'নাবালক'এর পাতলি গলি দিয়ে ছাড়া পেয়ে যায়।

    আমার মতে, বিচারের রায় অপরাধের রকম দেখে স্থির হওয়া উচিৎ। তার সাথে দেখতে হবে এই সো-কলড নাবালকেরা তাদের জীবনযাপনে সত্যিই নাবালকের আচরণ করে, নাকি তারা আদতে দিব্বি সাবালকের মত। এবারে জজেরা আর সেটা কোত্থেকে জানবে, পুলিশকেই তদন্তের সময় এইগুলি ডিটেলে নথিভুক্ত কত্রতে হবে।

    আর আইনে এই বদলগুলোর জন্য চাপ দিয়ে যেতে হবে অনবরত। এই দিল্লী কেসের শুরু থেকেই এই আলোচনাটা হয়ে আসছিল যে 'নাবালক' অজুহাতে সবচেয়ে নৃশংস আচরণ করা দুপেয়েটা খুব সামান্য সাজায় ছাড়া পাবে। রায়টা তো মোটামুটি প্রত্যাশিতই ছিল। আমার নতুন করে কিছু অবাক/হতাশ লাগল না।
  • Tim | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৭163593
  • হ্যাঁ এইটা তো হওয়ারই কথা। আবার হোমলেসরা ক্রিমিনাল হয় এই মিথটাও ভেঙে দিয়েছে এই রিপোর্ট।
    Even the argument that broken families and children without parents lead to more juveniles taking to crime falls flat if the NCRB data is any indication. It shows that in 2011, only 5.7% of all juveniles arrested were found to be homeless. The rest either stayed with their parents (81.3%) or relatives.
  • ম্যাক্সিমিন | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৫163592
  • অপরাধ নৃশংস কিনা তা মাপার দায়িত্ব বিচারকের।
  • Ishan | ০২ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৪163591
  • However, socio-economic conditions have been a factor. A large chunk of the offenders come from extremely poor families making for close to 57% of all juvenile criminals. Lack of education is another important factor with over 55% juvenile criminals being with illiterate or limited to primary education.

    টিমের লিং থেকে চান্দুমামার জন্য। নিজেরাই খুঁজে দেখব ভেবেছিলাম, কিন্তু কাজ সোজা করে দিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত