এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhagidaar | ৩১ আগস্ট ২০১৩ ০৫:২৪163320
  • কেন ফজ্জি শুক্কুরবার সন্ধাবেলা এমন কথা কেন?
  • 4z | ৩১ আগস্ট ২০১৩ ০৪:৩০163319
  • হরি দিন তো গেল সন্ধ্যা হল পার কর আমারে
  • aranya | ৩১ আগস্ট ২০১৩ ০৩:২৫163318
  • বাঃ, ভারত জিতেছে, খুব ভাল খবর। ধন্যযোগ স্চ ভাই :-)
  • pi | ৩১ আগস্ট ২০১৩ ০২:৪৯163317
  • *শিউলি
  • Az | ৩১ আগস্ট ২০১৩ ০২:৩১163316
  • আর, মৃত্যুদন্ডবিরোধীরা সর্বদা দেখি বলেন মৃত্যুদন্ড যেসব দেশে আছে সেসব দেশে সাংঘাতিক অপরাধ কমে নি।
    কিন্তু উল্টো দিকে কী হলো সেটা তো কই বলেন না কখনো!!!! মানে যেসব দেশে মৃত্যুদন্ড রদ হয়ে গেছে, সেসব দেশে কী অবস্থা? সাংঘাতিক অপরাধের হার কমে গেছে?
    দুটো দিক বিবেচনা করলেই তো তবে বোঝা যাবে। তাই নয়?
  • Az | ৩১ আগস্ট ২০১৩ ০২:২৮163315
  • একক এর কথার সঙ্গে একমত হলাম। এটা প্রচন্ডভাবে সত্য।
  • একক | ৩১ আগস্ট ২০১৩ ০২:২৬163314
  • শ্রেণীস্বার্থ, গোষ্ঠী স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ কিছু একটা আঘাত না পেলে মানুষ কোনদিন ই বিদ্রোহ করেনা। খুব বেশি হলে ফিলানথ্রপি করতে পারে।
  • pi | ৩১ আগস্ট ২০১৩ ০২:২৩163313
  • এটা কিন্তু ঘটনা। কিছু ঘটনা আমাদের বেশি নাড়া দেয়। হরিয়ানার ঐ কেস টা নিয়ে বিশেষ কোন হেলদোলই নেই। মিডিয়াতে না, আমাদের মধ্যেও না। মিডিয়াতে না আসাটা আবার দ্বিতীয়টার কারণ ফল দুইই হতে পারে।
    শিউলির কালকে যে সভার কথা লিখেছেন, তাতে ক'জন লোক হবে সন্দেহ আছে।
  • pipi | ৩১ আগস্ট ২০১৩ ০১:৫২163310
  • আমি আবার ঐ ঘুম টুম পাড়িয়ে রাখতে পারি না। খচরমচর তৎক্ষণাত নেমে যায়।
  • Blank | ৩১ আগস্ট ২০১৩ ০১:৫২163311
  • একক দা পুরো জুলিয়াস সিজারের মতন ক্লাসিক ডায়লগ দিচ্ছে -
    'মদ ছেরে দিলেও এটা (কালো রাম) ছারিনি'
  • ন্যাড়া | ৩১ আগস্ট ২০১৩ ০১:৪৮163309
  • সুমন কী অসম্ভব খারাপ হিমাংশু দত্তর গান করেন। অ্যাক্চুয়ালি, এর থেকে খারাপ আর কাউকে গাইতে শুনিনি।
  • Ekak | ৩১ আগস্ট ২০১৩ ০১:৩৮163308
  • bourbon হুইস্কি তে প্র্যুনস চুবিয়ে রাখলে হেব্বি খেতে হয়। মানে এগুলো তো ঠিক খাবার জিনিস না। টাকরায় ঘুম পরিয়ে রেখে ঘরের কাজকম্ম কত্তে হয় :)
  • pipi | ৩১ আগস্ট ২০১৩ ০১:৩৩163307
  • একক, ভাল ফাণ্ডা। করে দেখতে হবে। আমি যেটা করে রেখেছি সেটা হল হাপ কেজি খানেক ব্লুবেরী ভডকায় চুবিয়ে রেখেছি আজ দেড় মাস। আহা তার যা রং খুলেছে। বোতল বার করে মাঝে মাঝে দেখি আর দিল বাগ বাগ হয়ে যায়। ধান্দা টা হল ঐ ভডকায় চোবানো ব্লুবেরী গুলি টুকটুক করে সদ্ব্যবহার। আর নইলে মকটেলের মধ্যে ওদের ছেড়ে দেওয়া সাঁতার কাটবার জন্যঃ-)
    আশায় আশায়....
  • Ekak | ৩১ আগস্ট ২০১৩ ০১:০৯163306
  • পিপি
    ড্রাই ফ্রুটস ভালবাসেন কি ? তাহলে একটা গল্প আছে। একটা বিয়ার মাগ এ পছন্দমত ড্রাই ফ্রুট ঠাসুন অর্ধেক অবধি। এবার রেড রাম। প্রেফারেবলি ওল্ড মঁক গোল্ড দি। ক্যাপ্টেন মরগ্যান ও দিতে পারেন।
    রামের আগে চার চামচ ডার্ক ব্রাউন সুগার। রাম তা ধীরে ধীরে একপাশ দিয়ে ঢেলে দেবেন। তিনের চার ভাগ অবধি।
    এবার মিনিমাম ১৫ দিন রেখে দিন। রাম কমে এলে এড করুন। পনের বাদ থেকে ফ্রিজে রাখবেন আর যখন ইচ্ছে হবে টুক করে একটা তুলে মুখে। আবার রাম এড করা। ফ্রুটস এড করা এইসব চলতে থাকবে।

    মদ ছাড়লেও এটা ছাড়িনি :)
  • pi | ৩১ আগস্ট ২০১৩ ০১:০২163305
  • হানুদা আছো ? হরিয়ানার ধর্ষণের কেসটা নিয়ে কাল বিকেল পাঁচটার সময় বেকবাগান রো এ প্রতিবাদ সভা/মিছিল আছে।
  • netai | ৩১ আগস্ট ২০১৩ ০১:০০163304
  • রিনিউএবল এর বাংলা হচ্ছে অপ্রচলিত।
    কেমন করে হচ্ছে সেটা জানিনা
  • pi | ৩১ আগস্ট ২০১৩ ০০:৫৮163303
  • আচ্ছা।

    লণ্ডাচ, দেখেছি। ফাইল ডাউনলোড করতে চাইলে আমার কাছেও ফেবু র সব ইনফো চাইছে। অ্যাকাডেমিয়া.এডুকে সব ইন্ফো দিয়ে দেওয়া কি ঠিক হবে ?
  • aka | ৩১ আগস্ট ২০১৩ ০০:৫৭163302
  • শুক্কুরবারের বিকেলে গান শুনুন।

  • rabaahuta | ৩১ আগস্ট ২০১৩ ০০:৫৩163300
  • ঠান্ডা নেই... সকাল বা সন্ধ্যেবেলা একটা পাতলা জ্যাকেট থাকলে মন্দ লাগবে না। ৬৫ থেকে ৮৫ র মধ্যে থাকছে।
  • ladnohc | ৩১ আগস্ট ২০১৩ ০০:৫৩163301
  • পাইদি পিডিএফ্টা নামছে না, মেল চেকান।
  • pipi | ৩১ আগস্ট ২০১৩ ০০:৫২163299
  • আমিও পিপিটি বানাই। পাশে জলের বোতল ভত্তি সাংগ্রিয়া। তাতে রাম, ভারমুথ, ভডকা কি নাই। মানে ঘরে যা ছিল সব দরাজ হাতে উপুড় করে দিয়েছি। আর যা ছিল স্ট্রবেরী, ব্লুবেরী, র‌্যাস্পবেরী, আপেল, কমলালেবু ইত্যাদি প্রভৃতির হদ্দমুদ্দ। তিনদিন ফ্রীজে পড়ে পড়ে তার রং ও টেস - দুইই খুলেছে জব্বর। ল্যাবে বসে সবার চোখে ধূলো দিয়ে আমি এখন ঢুকু ঢুকু সাংগ্রিয়া আর টুকু টুকু পিপিটি।
  • pi | ৩১ আগস্ট ২০১৩ ০০:৫০163298
  • হুতো, কানেকটিকাটে ঠাণ্ডা কেমন ? নেট ঘাঁটতে আর ইচ্ছে করেনা।
  • pi | ৩১ আগস্ট ২০১৩ ০০:৪৫163297
  • দেদি, আমি তো মুভিমেকার ব্যাভার করি। সেখানে সেভ মুভি অ্যাজ (ফর ইমেইল/কম্পু) করলেই ভদ্রসভ্য সাইজের মুভি ফাইল সেভ হয়ে যায়।
  • h | ৩১ আগস্ট ২০১৩ ০০:২৩163296
  • দিল্লি সাফারি ব্যাপক ফিল্ম।
  • Blank | ৩১ আগস্ট ২০১৩ ০০:১৮163295
  • কাজু হীন কবিতে হয় না। কই কাজু?
  • rabaahuta | ৩১ আগস্ট ২০১৩ ০০:১৭163294
  • কিন্তু ডিডিও, হায়, ডিডিও, কবিদের উপেক্ষা করলেন। হায়। কবিরা কি চায় না লোকে তাদের দেখুক?
  • Blank | ৩১ আগস্ট ২০১৩ ০০:১৬163293
  • আন্দালুসিয়া পদ্য, শুঁটকি আর খোলবাদ্য ছারা সব মিললো
  • rabaahuta | ৩১ আগস্ট ২০১৩ ০০:১৫163291
  • আরেকটু প্রচার করলাম, নিতান্তই জনস্বার্থে।
    ------------------------------------------
    ইঙ্গিতময় লুঙ্গীতে বাজে জালাময় যত সঙ্গীত
    ভঙ্গিতে তার বেলেল্লাপনা কিঞ্চিৎ যেন জঙ্গী।
    --------------------------------------------
    সিংগেল মল্ট বিবাহযোগ্য পলিগামী করে ব্লেন্ডেড
    খান্ডববনে বেড সীন আর ফাইটিং আছে এন্ডে
    সাততাড়াতাড়ি রামনামগানে দশ জনপথে শংকা
    জানি আমি সবই তদুপরি কবি তবু নাই কোন অংখার
    পদে পদে মিল ঝিলপাড়ে নীল অসতের যত ভান্ড
    হৃদি ভেসে যায়, অলকানন্দা, মোদো মাতালের কান্ডে
  • potke | ৩১ আগস্ট ২০১৩ ০০:১৫163292
  • রোব্বার আমি সিকিরে মিট করতে পারি,সিকি আছ কোথায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত