এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৮ জুন ২০১২ ২১:০২16108
  • আরে হু ইজ দা ভিজে বেড়াল, বল আমি দেখে নিচ্ছি তাকে।
  • pipi | ১৮ জুন ২০১২ ২১:০২16109
  • হ্যা বাংদি, আমারও মাথাটা বাঁইবাঁই করে ঘুরেছিল খানিকঃ-) তবে কিনা তিমিটা খাওয়াবে এই আশাতেই খানিক নেচে নিয়ে স্টেডি আছিঃ-))
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ২১:০২16110
  • গুরু পড়ে তুই সবটুকুই জেনে গেলি? অথচ আমি এখন এই জানলাম।
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ২১:০১16107
  • দাঁড়া আকা, মেলা গোল করিস নে বুড়োবয়সে বে করব বে করব করে। আমার এখন মাথাফাথা বোঁ বোঁ করে ঘুরছে। পাজিবজ্জাতগুলো আমকে নিয়ে কী টেবিলটেনিসটাই না খেলল!
  • pipi | ১৮ জুন ২০১২ ২০:৫৯16105
  • যাচ্চলে, আমি বলে গুরুর রেসিডেন্সিয়াল টিউবলাইট আর আমি নাকি আগে থেকে জানতাম!! আমি এই আজ সকালে (এখানকার) গুরু পড়ে জানলাম।
  • Ishan | ১৮ জুন ২০১২ ২০:৫৯16106
  • নাঃ এটা প্রেশার পলিটিক্স। খুব খারাপ কিছু না।
  • aka | ১৮ জুন ২০১২ ২০:৫৮16104
  • হু ইজ দা ভিজে বেড়াল?
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ২০:৫৭16102
  • পিপি, তুইও তো জানতিস! তুই পারলি আমার সঙ্গে এমনটি করতে! এই জন্য এইজন্য তোকে সিনেমাগুলো রিলিজ করতে না করতেই লিং খুঁজে পাঠাই!!! তোরা সব্বাই মিলে আমার সঙ্গে এমনটা করলি!!!!
  • aka | ১৮ জুন ২০১২ ২০:৫৭16103
  • এতে নেট লাভ হল যাও বা কেন্দ্র থেকে কিছু টু পাইস পাওয়ার আশা ছিল সেও গেল।
  • Ishan | ১৮ জুন ২০১২ ২০:৫৫16100
  • তবে মাক্কালী মমতার অ্যাম্বিশন যত দেখি ততই মুগ্ধ নই (কোনো ব্যঙ্গ না)। মহিলা এই সেদিন মুখ্যমন্ত্রী হলেন। অন্য কেউ হলে আপাততঃ এতেই ক্ষান্ত দিত। কিন্তু দিদির সততঃ ভূমৈব সুখম। এবার রাষ্ট্রপতি চাই। :)
  • aka | ১৮ জুন ২০১২ ২০:৫৫16101
  • বুইলে হানু আমি এখন সভ্য হাইক্লাস এক্সিকিউটিভের মতন ড্রট বিয়ার (লাইট) খাই লোক দেখাতে। বাড়িতে রামের বোতলে চুমুক মারি।
  • h | ১৮ জুন ২০১২ ২০:৫৪16097
  • সৈকত (প্রথম), সেটা হতে পারে। ইন ফ্যাক্ট মন্ত্রী হওয়ার এতো সুবিধে, যে সেটাই হতে পারে, ইন ফ্যাক্ট রাজ্যে কংগ্রেস লেগিস্লেটিভ পার্টির মিটিং এর পরেও দেবপ্রসাদ রায় বেরোতে চাইছেন না, আর 'হাই কমান্ড' ও কিছু বলছেন না, কারণ ওটাও পদত্যাগেচ্ছা মাত্র, পদত্যাগ না ঃ-)
  • pipi | ১৮ জুন ২০১২ ২০:৫৪16098
  • হে হে হে ব্যাংদি। হ্যাঁ কষে পিটিও ভিজে বেড়ালটিকেঃ-))
  • aka | ১৮ জুন ২০১২ ২০:৫৪16099
  • হানু বুইলাম। হেব্বি ড্রামা, মমতা ঠোঁট ফুলিয়েছে, সোনিয়া চা খেতে ডাকবে (ড্রট বিয়ার দিল্লিতেও নেই)। আহা আগামী কয়েকদিনের খোরাক হল। এই তো হালা পলিটিক্স, পরিবত্তন, ছুঁচোর কেত্তন।

    ব্যাং ভাবছি ডিসেম্বরে একটা বিয়ে করব। যাতে বর্তমান বউকে রেঁধে বেড়ে খাওয়াতে পারে। ঃ)
  • pipi | ১৮ জুন ২০১২ ২০:৫৩16094
  • ব্যাদি, ছরিঃ-(
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ২০:৫৩16095
  • নিকুচি করেছে আইবুড়োভাতের। আমি আগে এখানকার সবচেয়ে ভিজে বেড়ালটিকে পেটাবো আচ্ছাসে। কোথায় সে? আসুক একবার ভাটের পাতায়! কাল আমাকে ন্যাকা সেজে কী মুর্গিটাই না করল!
  • pi | ১৮ জুন ২০১২ ২০:৫৩16096
  • কিন্তু এটা কী ধরণের ন্যাকামো হচ্ছে ? কালাম নিজেই তো হবেন না বলে জানিয়ে দিয়েছেন !
  • pi | ১৮ জুন ২০১২ ২০:৫১16092
  • সুদীপ তো এনিয়ে কোন আলোচনার কথাই অস্বীকার করছেন। কিন্তু শুধু মুধু এত মিডিয়াতে এইভাবে রটলো ?
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ২০:৫১16093
  • ওরে বাবারে আমি কি কনস্পিরেসি করব রে! পিপি রে এবার কনস্পিরেসির আইডিয়াও মাথায় উঠলো।
  • pipi | ১৮ জুন ২০১২ ২০:৫০16091
  • ব্যাংদি, তিমিকে আইবুড়ি ভাত খাওয়াতে হবে কি? ঠিক আছে নো প্রবস। ও গাড়ি নিয়ে গড়গড় করে আইবুড়ো ভাত খেতে বেরিয়ে পড়ুক ইণ্ডিয়ানা টু টেনেসিঃ-)
  • h | ১৮ জুন ২০১২ ২০:৪৯16089
  • আগের পোস্ট টা আর্জো কে। এটাও।

    রিজাইন করতে গেলে অবশ্য প্রধান মন্ত্রী কে করতে হবে, নিজে নিজে, পার্টি লিডার এর 'থ্রু' তে নয়।

    প্রধাণমন্ত্রী তার পরে 'গ্রহণ' করার জন্য রাষ্ট্রপতি কে রেকো করবেন, কারণ শপথ উনি করান।

    যাই হোক, রেজিগনেশন মানে, মমতার ক্যালকুলেশন হল, ইউ পি এ হারবে ২০১৪ তে, যেটা এই মুহুর্তে খারাপ ক্যালকুলেশন না, গিভেন আন্নার প্রচার। তবে কংগ্রেস এর ঝুলি তে অনেক বেড়াল থাকে নর্মালি।
  • Ishan | ১৮ জুন ২০১২ ২০:৪৯16090
  • আমারও মনে হয় এটা মমতার কাছে ভাইদের আরেকবার আনুগত্য প্রকাশ মাত্র। তবে আমরটা কেবলই গেস।
  • Du | ১৮ জুন ২০১২ ২০:৪৮16088
  • গুরুতে মরিচঝাঁপি মনে আছে, অরন্য? ক্লু দিলাম ঃ)
  • pi | ১৮ জুন ২০১২ ২০:৪৭16087
  • কোলকাতার টিভি পত্তরে কী দেখাচ্ছে ?
    বাবা তো বল্লো, একবার দেখিয়েছে, মমতার কাছে ওরা সাবমিট করেছে। এদিকে সুদীপ অস্বীকার করছেন।
  • h | ১৮ জুন ২০১২ ২০:৪৫16085
  • এন ডি টি হি টা, কারণ ইপ্সিতা সাধারণতঃ না জেনে পোলিটিকাল কিছু বলে না।
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ২০:৪৫16086
  • পিপি থ্যাংকিউ। কিন্তু রেসিপি-ফেসিপি এখন মাথায় উঠেছে। তোর আর হুচির সঙ্গে সাংঘাতিক লেভেলে একটা কনস্পিরেসি পাকানোর ইচ্ছে আছে। কেকেকেও দলে নিতে হবে। তোদের তিনজনের হেল্প ছাড়া হবে না।

    আকা, আরেকবার বিয়ে করতে চাস বুঝি?
  • pipi | ১৮ জুন ২০১২ ২০:৪৪16084
  • এই দেখ, রেডিফ লাইভ কি বলছে Union ministers of the Trinamool Congress have offered to submit their resignations to chief Mamata Banerjee this evening.
    তাছাড়া ওনারা প্রধান মন্ত্রীকে ইস্তফা জমা দেন নি। দিদিভাইএর কাছে গুনগুন করেছেন মাত্র।
  • aka | ১৮ জুন ২০১২ ২০:৪৩16083
  • ওঃ কবীর সুমন কেস। হেব্বি খোরাক মাইরি রোজ। আমাদের পাড়ায় লবেঞ্চুস ছিল এককালে তার ফুটবল ছিল বলে রোজ রেলা নিত। মানে এই একে খেলতে নেব না, তাকে বাদ দে। আমরাও ল্যালার মতন তাকে তেলাতাম। একবার হল কি আমরা নিজেরাই চাঁদা তুলে বল কিনলাম। তখন অবভিয়াসলি লবেঞ্চুসকে বাদ দিলাম। লবেঞ্চুস নিজেই শেষে কান্নাকাটি করে খেলতে এসেছিল। আজকের লবেঞ্চুস।
  • pi | ১৮ জুন ২০১২ ২০:৪১16082
  • সাবমিট ই বলছে তো। Suggesting a possible exit of the party from the ruling UPA alliance, the Union Ministers of the Trinamool Congress have submitted their resignations to party president Mamata Banerjee.
  • aranya | ১৮ জুন ২০১২ ২০:৪০16080
  • ছিটকে গেলাম। ভাটির দেশের অনুবাদক আমাদের গুরুভাই, ওয়াও !!
    গেস করতে পারছি না, তবে তার জন্য হ্যাটস অফ, দূর্দান্ত কাজ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত