এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kd | ১৮ জুন ২০১২ ১৮:৩৭16050
  • চক্রবেড়িয়া ঘোড়ার আড্ডার পেছনে একটা ফুচকাওলা বেস্ট। দামও ঠিক্ঠাক - টাকায় একটা। লাস্ট খেয়েছি গত মাঘের শেষে - ২০তে থামতে হ'লো - বুঝলুম বুড়ো হয়েছি।
  • kd | ১৮ জুন ২০১২ ১৮:৩২16049
  • kc@5:43PM,
    উল্টোটা হ'লে তাদের তো পুরুষসিংহ বলে, তাই না?
  • Blank | ১৮ জুন ২০১২ ১৮:২৯16048
  • লেক কালি বাড়ির সামনের ফুচকাটা বেশ খেতে
  • harmad | ১৮ জুন ২০১২ ১৮:০১16047
  • সত্যিই করে। তবে ট্রেনিঙ্গ কিছু দেইনি।
  • pi | ১৮ জুন ২০১২ ১৭:৫৯16045
  • আমাকে ফুচকা, রাধাবল্লভী আর ফিশফ্রাই খাওয়ালেই হবে। এই একটি জায়গায় আমি ফিশ খেয়ে থাকি।
    তবে ফুচকাটা মাস্ট। বাইরে খেতে কেমন ভয় ভয় করে ( তবুই খাই অবশ্য), কিন্তু বিয়েবাড়িতে গেলে হুলিয়ে মারা যায়। মোটামুটি ওটা দিয়েই পেট ভরিয়ে দি। আর তারপর একটু জায়গা করে ঐ বাকি দুটো আইটেম। আর হ্যাঁ, পানটা যেন অতি অবশ্য থাকে।

    তবে, আমি যে ভাবলুম, এদের বিয়েতে সর্ষেবাটা টইএর ঐ মোগলাই রেসিপিগুলো হবে !
  • nirjatito swaami | ১৮ জুন ২০১২ ১৭:৫৯16046
  • @ হার্মাদ
    seriously ঘর এর সব কাজ করে !!! তা হলে দাদা আপনি হয় ভাগ্যবান নয়তো দিব্যি training দিয়েছেন। secret ta বলবেন?
  • harmad | ১৮ জুন ২০১২ ১৭:৫৪16044
  • ইয়ে কেসি দা, মাছের মাথা দিয়ে মুগের ডাল টা বাদ গেছে মনে হয়।
  • harmad | ১৮ জুন ২০১২ ১৭:৫১16043
  • না দাদা, আমার বৌটি সরকারী অফিসার।
    অফিস করেও বাড়ী ফিরে রান্না করে, আরো ঘরের কাজকর্ম করে। আমি কিছু করে দিতে চাইলেও করতে দেয় না।
  • kc | ১৮ জুন ২০১২ ১৭:৫০16042
  • শ্রাবণীদি,
    মেনুর তো কোনও দাবী নাই, শুধু সেটা বাঙালি হতে হবে, হেই যেমন লম্বা মতন বেগুনভাজা, লাল শাক, সাদা ভাত, শুক্তো, ইলিশ পাতুড়ি, চিঙড়ির মালাইকারি, গরগরে করে পাঁঠার মাংস, আমসত্ত্বের চাটনি, রসগোল্লা, নরমপাকের সন্দেশ, আর মিস্টি দই। একটু বড় ফাঁকা ফাঁকা জায়গা। ব্যস।
  • nirjatito swaami | ১৮ জুন ২০১২ ১৭:৪৫16041
  • @ হার্মাদ
    আমার তিনো বউ তো চাকরি টুকু করেই খালাস। ঘর এর বাকি কাম কাজ তো সব আমাকেই করতে হয়। আপনার টি নিশ্চই house wife হবে ?
  • harmad | ১৮ জুন ২০১২ ১৭:৪৪16039
  • শ্রাবণী দি,
    আপনি সিপিএম না তিনো, তার উপর ডিপেন্ড করে লোক কাট্ছাট করতে পারবেন।

    উদাঃ - আমি যদি ভোজ দি, বোতিন্দা আসবে না মনে হয় ঃ-p
  • Blank | ১৮ জুন ২০১২ ১৭:৪৪16040
  • এই চাপের জন্যই আর বে থা হলো না ঃ(
  • phutki | ১৮ জুন ২০১২ ১৭:৪৩16037
  • এক্ষেত্রে পরিবত্তন বিনা গতি নাই। হয় দল নয় বউ। দেখলেই যেখানে গাড়ির চাকার তলায়, এত চাপ কেউ নেয় ?
  • kc | ১৮ জুন ২০১২ ১৭:৪৩16038
  • কিংবা স্বামীরা বউদের পায়ের নীচে থাগলেই ক্ষি তাদের সিপিএম স্বামী, তিণোমূল বউ, এরম বলা যেতে ফারে?
  • harmad | ১৮ জুন ২০১২ ১৭:৪২16036
  • @ nirjatito swaami

    আমার ঘরেও একটা তিনো বৌ আছে, তবে তার এতো সাহস ও হয়নি এখনো।
  • শ্রাবণী | ১৮ জুন ২০১২ ১৭:৪১16035
  • গুরুর এত জন (পেটুক জন কি বলা যাবে) কে ডেকে খাইয়ে বিয়ে করতে গেলে এদের শ্বশুরের থেকে সাহায্য নেওয়া ছাড়া উপায় থাকবে না......সেটা সবার পক্ষেই ধর্মসংকটের হবে! আজ রাতে হয়ত তিনদিনের মেনু ও স্থির হয়ে যাবে।

    এইফাঁকে বলে রাখি, আমাকে বিশেষ খাওয়াতে হবেনা, আমি শাড়িগুলো পরার সুযোগ পেলেই খুশী, কুমুদিও প্রায় তাই মানে বেশী খাবেনা......
  • nirjatito swaami | ১৮ জুন ২০১২ ১৭:৩৬16034
  • সিপিএম স্বামীর তৃনমূল বউ হলে কি স্বামীরা বউ দের পায়ের নীচে থাকে ?
  • Bhuto | ১৮ জুন ২০১২ ১৭:৩৪16033
  • কিকি দি,
    ওরে এখন আমার না, আগে তিমি র হোক, বুনু র হোক, পোরে আমার।

    হনুদা,
    সে কি ভোলার কথা.. তবে তোমার মোবাইল নাম্বার কি আর আগের মতো আছে? সে বোধকরি পরিবর্তিত হইয়াছে। মেল আইডি টি ও চলে না,

    (এবার খ্যাঁক করে ).... বলি নেমন্তন্নটা করবো কি করে?
  • harmad | ১৮ জুন ২০১২ ১৭:২৬16032
  • ভক্ত বোতিন্দা কৈ ?
  • কোয়ার্ক | ১৮ জুন ২০১২ ১৭:২৩16031
  • বল মা তারা দাঁড়াই কোথা!

    সেদিন আলুচানা হচ্ছিল ওনার ঐ সাদা নীল চপ্পল কি বাটা নাকি মুগুর ছাপ অজন্তা। তা কেউ একজন বল্ল ওটা ববি হাকিম বা জল শোভন সব চে ভালো বলতে পারবে। কারণ ওরা "closest to her foot"। এখন মনে হচ্ছে জ্যোতিপ্রিয় এদের ছাপিয়ে যাচ্ছে।
  • Toba Tek Singh | ১৮ জুন ২০১২ ১৭:১১16030
  • সন্তোষী মায়ের নয়া অবতারের ভক্ত।
  • harmad | ১৮ জুন ২০১২ ১৭:০৩16029
  • @TTS
    কিসের ভক্ত ?
  • h | ১৮ জুন ২০১২ ১৭:০১16028
  • বৈদিক যুগে থালা ছিল না, শুধু বাটি, ঝোল খাওয়ার জন্য আর বেদে শুধু ঝোল খাওয়া হত? মানে বৈদিক যুগের সায়েন্স কি নিয়ে এই সব কথা? আপনার বাড়িতে এনি মোমেন তোগাড়িয়া এলো বলে।
  • Toba Tek Singh | ১৮ জুন ২০১২ ১৬:৫৬16027
  • নাম লিখে যে কোনো লে-আউটে ক্লিক করলে টপিকের নাম লেখার বাক্স দেখাবে।
  • kd | ১৮ জুন ২০১২ ১৬:৫১16026
  • নতুন টই কী করে খোলে? ডানদিকের প্যানেলে যা ক্লিক করতে বলা হচ্ছে, তেমন কিছু টইএর পাতায় বা প্রথম পাতায় নেই। মাথার ওপর যে ইন্স্ট্রাকশান আছে, তাতেও তো কিছু দেখছি না। নাকি কিছু লিখে সেটা পোস্ট করার চেষ্টা করলে তখন হেডিং লেখার জায়গা দেখাবে?

    কাঞ্চন বসু নামে এক নতুন পাঠক কিছু লিখতে চান - উনি আমায় ফোন করে সাহায্য চাইছিলেন।
  • Toba Tek Singh | ১৮ জুন ২০১২ ১৬:৪৪16025
  • আশেপাশে একটাও ভক্ত নাই? ইস্‌স্‌স
  • kd | ১৮ জুন ২০১২ ১৬:৩৭16023
  • মিঠু, দাদার কাছ থেকে প্যাকেট পেয়েছো কি? না দাদা ভুলে গেছে, মনে করাতে হবে?
  • kd | ১৮ জুন ২০১২ ১৬:৩৪16022
  • আমরা সাহেবদের যত বাজে জিনিস কপি করেছি। আসলে তার থেকেও, পুরোটা নিইনি।
    যেমন থালা বদলে প্লেট নিয়েছি, কিন্তু তাতে খাই ভাত-ডাল-ঘন্ট। সব ঘেঁটে ঘ হ'য়ে যায়।
    যেমন পংক্তিতে বসে না খেয়ে কাঙালীদের মতো লাইন দিয়ে বুফে। কিন্তু সেকেন্ড্স নিতে গেলে ওই নোংরা প্লেট নিয়েই লাইনে দাঁড়াবে (ওটাই নাকি এখানে নিয়ম - কেটারারেরা এঁটো প্লেট গুনে চার্জ করে বলে)।

    আমি আমার ছেলের বিয়েতে পুরো বসে খাওয়ার ব্যবস্থা করেছিলুম - ভেজ ননভেজ পুরো আলাদা জায়গায়। পরে পাব্লিক ডিম্যান্ডে আর একটা আলাদা ব্যবস্থা করতে হয়েছিলো বুফের জন্যে - কারণ শুনেছিলুম অনেকে নাকি তাড়াতাড়ি খেয়ে চলে যেতে চায়, দেরী হ'লে বাস-ট্রেন পাবে না বলে। তবে সেই সঙ্গে ওখানে আরও দু'টো ব্যবস্থা করেছিলুম - প্লেট হাতে নিয়ে বুফে এরিয়া থেকে কেউ বেরুতে পারবে না (কেউ কেউ বুফে খাবার নিয়ে বসে খাওয়ার টেবিলে চলে আসে) আর বুফে লাইনে শুধু ফ্রেশ প্লেট।
  • h | ১৮ জুন ২০১২ ১৬:২৯16021
  • ..কদিনই বা...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত