এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৮ জুন ২০১২ ১০:৪৩15928
  • ব্যাং, ছেলের বিয়ের ইচ্ছে টা আমার প্রাণেও আকুলিবিকুলি কচ্ছে।লাল বেনারসি পরলে এখনো ততটা খারাপ দেখাবে নাঃ))))
    সাতদিন আগে থেকে একটা বাড়ি ভাড়া নিয়ে নেবো।
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ১০:৪৩15929
  • শ্রাবণী, আপাতত তিমি আর ভুতোকে দিয়ে শুরু। তারপর শেষ নাই। দীপু আছে, আমাদের সব্বার ছেলেমেয়েগুলো আছে।
  • pi | ১৮ জুন ২০১২ ১০:৪৩15930
  • মনে আছে, দাদার বিয়ের সময় সেই কত রাগ দেখে দেখে সারেংগীর ক্যাসেট বাছাই। ঐ শাদি কি শেহনাই সিরিজ মোটে বাজতে দিইনি।
  • Paramita | ১৮ জুন ২০১২ ১০:৪১15926
  • ভুতো আর তিমির বিয়ে, শ্রাবণী।
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ১০:৪১15927
  • মিঠু, পামিতা, অজ্জিত, কেসি সব্বাই মিলে আমাকে এমন উস্কাচ্ছে যে মনে হচ্ছে এখনই ছেলের বিয়ে দিয়ে দিই। আমি নিজের মাকে কত করে বোঝালুম মা ভাইয়ের বিয়েতে নহবতখানা বসাও। মা কিছুতেই রাজি হল না। ছেলের বিয়েতে আমি নহবতখানা বসাব। চিতপুর থেকে ব্যান্ডপার্টিও আনব। ছেলে আমার সেই ইচ্ছেপ্রকাশ শুনে বলেছে "ব্যান্ডপার্টির লোকগুলৈ বিয়ে করবে। আমি করব না"
  • Paramita | ১৮ জুন ২০১২ ১০:৪০15924
  • তবে বছরশেষে শিলং-এ একটা বাঙালী বিয়ের নেমন পেয়েছি।
  • pi | ১৮ জুন ২০১২ ১০:৪০15925
  • অজ্জিতদা, কলিদি আমার জন্য স্লো কুকার প্রেসক্রাইব করে রেসিপির জন্য তোমাকে রেকো করে গেছে।
  • pi | ১৮ জুন ২০১২ ১০:৩৯15922
  • নূরজাহান, জাহাঙ্গীর, মমতাজ, তৈমুর,বাবর .. পুরো মোগলাই মেনু করা যায়।
  • | ১৮ জুন ২০১২ ১০:৩৯15923
  • অরি, মনে আছে, সেই যে তোমার স্লোকুকারে মাংস রান্নার দিনগুলিঃ)
  • শ্রাবণী | ১৮ জুন ২০১২ ১০:৩৮15919
  • কার কার বিয়ে হচ্ছে?
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ১০:৩৮15920
  • পামিতা ১০ঃ৩৭ ঃ-)))))
    ঝাঁপিয়ে পড়ে সাপোর্টালুম পামিতাকে।
  • pi | ১৮ জুন ২০১২ ১০:৩৮15921
  • কেশীদা, ভুবনেশ্বরেও একটা হবে তো ?
  • Toba Tek Singh | ১৮ জুন ২০১২ ১০:৩৭15914
  • শুধু হকিন্স না, এখন লিস্টে মধুর জাফরিও আছেন। আর সর্ষের টই থেকে সব কপি করে একখান প্রিন্ট আউট। মাঝেমধ্যে মা যখন রান্নাঘরের দিকে ঘেঁষতে দেয় তখন সেগুলো বেরোয়;-)
  • | ১৮ জুন ২০১২ ১০:৩৭15915
  • পারমিতা, তাইলে বাঁশ বেঁধে প্যান্ডেল থেকে শুরু করো। আর আমি সেই প্যান্ডেলে চড়া থেকে অনুষ্ঠানের আনন্দ নিতে চাই।
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ১০:৩৭15916
  • ভুতো তো কথাই দিয়ে দিয়েছে একবছরের মধ্যেই বিয়ে। তিমিটা খোলসা করে বলছে না।
  • Paramita | ১৮ জুন ২০১২ ১০:৩৭15917
  • কেসি, সব জায়গায় দেখিয়ে দেবেন তো। কলকাতা, লুরু, দিল্লি। বিশেষতঃ লুরুতে। সক্কলের দেখা উচিৎ পাত পেড়ে খাওয়া কাকে বলে।
  • pi | ১৮ জুন ২০১২ ১০:৩৭15918
  • গুরুর এত শেফ থাকতে আর কেটারার কেন ? ঃ)
    একেক্জন একেকটা ইস্পেশাল আইটেম করবে। সর্ষেবাটার টই থেকে মেনু ঠিক হবে।
    তবে এককের সিংহের চপটা রাখতেই হবে।
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ১০:৩৬15913
  • না না পৈতে দিস নি। মাথা ন্যাড়া করতে নিশ্চয়ই ও রাজি হবে না।
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ১০:৩৫15912
  • নাঃ ফুলের বড়া খাওয়ার মতন দম আমার নেই। আর হকিন্সের প্রেশার কুকারও নেই। প্রেস্টিজের আছে।
  • kc | ১৮ জুন ২০১২ ১০:৩৪15909
  • বেঙি বেয়ের আগে তো পইতে আছে। আর বছরখানেকের মধ্যেই নামাতে হবে। অনুষ্ঠানবাড়িতে বাঙালি খাওয়া কাকে বলে সেটা দেখানোর জন্যই আমাকে ছেলের পইতে দিতে হবে।
  • Paramita | ১৮ জুন ২০১২ ১০:৩৪15910
  • তালে কি দাঁড়ালো? ভুতিমির বিয়ে কবে, কোথায়, কিভাবে? কেটারিং না বাড়িতে রসুই? নড়বড়ে বেঞ্চিতে না দাঁড়িয়ে? আইসকিরিম না খুড়ির দই? শাল লাগবে না হাতপাখা?ইত্যাদি।
  • | ১৮ জুন ২০১২ ১০:৩৪15911
  • দেশের লিস্ট থেকে বাদ গেছে ফুলের বড়া স্পেশ্যালিস্ট দম আর হকিন্স বাইবেল খ্যাত অরিঃ)
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ১০:৩৩15908
  • এবারে আমার ছেলের বাংলা বইয়ে গ্রামের যাত্রা বলে একটা চ্যাপ্টার আছে। সেটায় রায়বাবুর নাতির অন্নপ্রাশনের পরের যাত্রাদেখার অংশটুকু আছে। সত্যি ঐ ক্ষীর খাওয়ার বর্ণনাটা পড়ে থেকে আমার এত লোভ হত!
  • pi | ১৮ জুন ২০১২ ১০:৩২15906
  • হ্যাঁ, মা শাশুড়ি এই ঝাড়ু দেওয়া নিয়ে ঝাড় দিতে গেছিল। আমি তো বল্লাম, ধুলো কাদাকে ডিজাইন ভাবো। বুটিকের শাড়ি মনে হবে।
  • Toba Tek Singh | ১৮ জুন ২০১২ ১০:৩২15907
  • আর সেই পান্তুয়ার ডেসক্রিপশন। আর ক্ষীর। শালা কেউ আজ অবধি ওরকম পাত পেড়ে ক্ষীর খাওয়ায় নি।
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ১০:৩১15904
  • আমার হল মাছের ঝাল আর চাটনি।
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ১০:৩১15905
  • কেসি, তোর ছেলের বিয়েতে আমাকে ভুলিস নে বাপু।
  • pi | ১৮ জুন ২০১২ ১০:৩০15902
  • বিয়েবাড়িতে আমার মেইন আট্রাকশন তো রাধাবল্লভী।

    আর অন্যটা লোকে গেস করতে পারবে না
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ১০:৩০15903
  • বইমেলার মাঠ আঁচল দিয়ে ঝাড়ু দেওয়ার পরে কটা আর শাড়ি নেমন্তন্নয় যাওয়ার জন্য আস্ত ছিল কে জানে!
  • kc | ১৮ জুন ২০১২ ১০:২৯15900
  • না না কালনা ছাড়িয়ে বহরমপুর হয়ে মালদা, বালুরঘাট পেরিয়ে কুচবিহারেও এখন ঐ ক্যাটারারের রাজ আর ঐ থোর্বড়িখারা, টাইপের মেনু। মায় এখন খুব কম বাড়িতেই মিষ্টি দই দ্যায়, সবাই ঐ আইসক্রিম।

    সুখ আর নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত