এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ১০:২৯15901
  • আহা, রায়বাবুর নাতির অন্নপ্রাশনের ভোজের বর্ণনার কথা মনে পড়লেই জিভে জল এসে যায়। আর সেই ডায়লগ - খা খা তোরা ভলো করে খেলেই আমার দাদার কল্যান হবে।
  • pi | ১৮ জুন ২০১২ ১০:২৮15899
  • বেশ কিছুদিন বাদে বাদে একটা আধট বিয়ে বাড়ি ভাল লাগে। সিজনে লাইন দিয়ে পড়লে হাঁপ ধরে যায়। বোরিং ও লাগে। আগে বিয়েবাড়ির সাজুগুজু করতে ভাল্লাগতো। এবার দেখলুম সে করতে গেলেও কেমন সং সং লাগছে ঃ(
    অবশ্য বইমেলার ঠ্যালায় সেসবের সময় টময়ও ছিলনা তেমন। ঝটিকা তৈয়ারি।।ভাগ্যে ড্রেসার ননদিনী ছিল।
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ১০:২৭15898
  • পামিতা, আমি ভেবেছিলেম তুমি রান্না কত্তে অপছন্দ কর। সেই যে লিখেছিলে না, একবছর রান্নাঘরে ঢুকবে না সেই কড়ার করেছ। তাই লিস্টে রাখি নি। রাখতে আর আমার অসুবিধে কী! রাখলেই হল! আমারই সুবিধে। আর দেশ থেকে রেখেছি তো দেবযানীকে। কিকিকে অবিশ্যি সাহস করে রাখতে পারি নি। কুমুদিকে রাখতে পারি না, কাজটা ন্যায্য হবে না।
  • Toba Tek Singh | ১৮ জুন ২০১২ ১০:২৬15897
  • খেতে হলে সেই আবদুর রহমানের প্রথম ভোজ বা ভোম্বল সর্দারে রায়বাবুর নাতির অন্নপ্রাশনের ভোজ - সেরকম কি আর কেউ খাওয়াবে?
  • Paramita | ১৮ জুন ২০১২ ১০:২৫15896
  • তাহলে আরেকটু গভীরে যাও - শান্তিপুর, বনগাঁ, কালনা ইত্যাদি।
  • Toba Tek Singh | ১৮ জুন ২০১২ ১০:২৪15895
  • কারেকশন - ইচ্ছেমতন খেতে দিলেই হল।
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ১০:২৩15892
  • আমি দুবছর আগে আমার এক বোনের বৌভাতে শ্রীরামপুরে গেলাম। সেখানেও বসার জায়্গা নেই, দামী শাড়ির উপর (কোলের উপর) থালা রেখে খেতে হল। আর ক্যাটারারের ছেলেগুলো দেখি হাতাতে যদি বড় পিস উঠেও যায় ভুল ক্রমে, সেটা ঝেড়ে ঝেড়ে ফেলে ঘেঁটে ঘেঁটে ছোট পিস তুলে আনে।
  • Paramita | ১৮ জুন ২০১২ ১০:২৩15893
  • তবে ব্যাঙ দেখলাম ইউটিউবে রান্না তুলবার লিস্টে আমারে রাখে নাই। দুঃখ নেই, ব্যাং অদ্যাবধি কোন প্রমাণ পায় নি যে আমি রান্না কত্তে পারি(আমি নিজেও বহুদিন হয়ে গেল পাই নি)। কিন্তু ডিডিদা ছাড়া ও লিস্টে আর কোন ভারতে বসবাসকারীর নাম নেই, সব বড় বড় রাঁধিয়েরা এনারাই, এ থেকে আর্থ-সামাজিক-জেন্ডারিক কোন মডেল বার কত্তে পারো কেউ?
  • | ১৮ জুন ২০১২ ১০:২৩15894
  • এই যে, আরেক পাত্র হাজির হয়েছেন!
  • Blank | ১৮ জুন ২০১২ ১০:২২15890
  • আমার বাফে বা ব্যাচে কিচ্ছুতে আপত্তি নেই। খেলেই হলো
  • | ১৮ জুন ২০১২ ১০:২২15891
  • আমাদের ছেলেমেয়েদের বিয়ের সময়( যদি বিয়ে করে, আমাদের সুযোগ থাকে,বাঙালি খানার স্কোপ থাকে) আমি সবকটা বিয়েতে যেতে চাইঃ)
  • | ১৮ জুন ২০১২ ১০:১৯15889
  • আমি শেষ নেমন্তন্ন খেলাম সিঙ্গুরে। শেষের দিকে ব্যাচে।বসে বসে রয়ে সয়ে খেলাম।
    খুব পরিচিত কারুর বিয়েতে, যেখানে ফেরার তাড়া নেই-শেষ ব্যাচে খেলে খানিকটা পুরোনো বিয়েবাড়ির স্মৃতি মনে আসে।
  • kc | ১৮ জুন ২০১২ ১০:১৮15886
  • নাহ!! আমার ব্যুফেতে আপত্তি নাই। কিন্তু ঐ পাঁচমেশালি পদগুলোয় (কাশ্মিরি আলুর দম, মাটন দো পেঁয়াজা, রাধাবল্লভি, কাসুন্দি আর পেঁয়াজ কুচি ছড়ানো মাছের চপ) ভরপুর আপত্তি আছে।
  • pi | ১৮ জুন ২০১২ ১০:১৮15887
  • এই গত বছর আমাদের এক্ক দ্যাওরের বিয়েতেও তো পাত পেড়ে খাবার বন্দোবস্ত ছিল।
  • Toba Tek Singh | ১৮ জুন ২০১২ ১০:১৮15888
  • দক্ষিণে সোনারপুর আর উত্তরে বারাসাত আজকাল মফস্বলের মধ্যে আসে কিনা কে জানে - যদি আসে তবে মফস্বলেও মেলে না।
  • | ১৮ জুন ২০১২ ১০:১৬15884
  • হ্যাঁ,মনে হয় একটু রয়েবসে খেলে লোকে ধাক্কা দিয়ে তুলে দেবেঃ(
  • Paramita | ১৮ জুন ২০১২ ১০:১৬15885
  • আমার মনে হয় মফস্বলে গেলে এখনও যেমনটি চাই তেমন নেমন্তন পাওয়া যেতে পারে।
  • pi | ১৮ জুন ২০১২ ১০:১৫15882
  • তবে ম্যাট্রিমনি সাইটের দৌলতে কিছুজনের অভিজ্ঞতা শুনে চমকে চমকে উঠি। এই সেদিন একজন বান্ধবীকে তার হহপা শাশুড়ি রাত সোয়া এগারোটায় হঠাৎ ফোন করেছেন। প্রথমবার। করেই, সে কত তাড়াতাড়ি ছেলে পিলে বানাতে পারবে সেই কোশ্চেন করেছেন। সঙ্গে অবশ্য এও জানিয়ে দিয়েছেন, হলেও হতে পারে শ্বশুর এদেশের বড় ডাক্তার কিনা, তাই এটা নেহাত ডাক্তারি শুভাকাঙ্খা থেকে বলা।ঃ)
    ওঁদের এদেশে কত বড়, ক'টা বাড়ি, কী কী গাড়ি আছে সে লিস্টিও দিয়েছেন।
    বলা বাহুল্য, সেটাই শেষ বার ফোন। বান্ধবী আর ধরে নি।
    বেচারি ভালমানুষ। খিস্তিটুকু আর মুখ দিয়ে বেরোয়নি।
  • Toba Tek Singh | ১৮ জুন ২০১২ ১০:১৫15883
  • আর এইটুকু এইটুকু করে দেয়। দুটো মিষ্টি দিয়ে কেটে পড়ে। আরে খান পনেরো কুড়ি না খেলে আর মিষ্টি খেলাম কই?
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ১০:১৪15880
  • এমনকি এক থালা ভর্তি করে চাটনি খাওয়ার ইচ্ছে ছিল, সেটাও আমাকে খেতে দেওয়া হয় নি।
  • | ১৮ জুন ২০১২ ১০:১৪15881
  • পাওয়া যায়, তবে তাদের ঐ নিস্পৃহ,যান্ত্রিক পরিবেশন ও ভাল্লাগে না।
  • Toba Tek Singh | ১৮ জুন ২০১২ ১০:১২15878
  • হুঁ, তিমির বাড়ি নানু বাবুর বাজারের কাছে।

    শুধু বাফে কেন, টেবিলে ক্যাটারারের লোক সার্ভ করে - সেখানেও টেবিলের পাশে লোকে দাঁড়িয়ে থাকে তীর্থের কাকের মত - গত তিন চার বছরে সবকটা বিয়েতে একই অভিজ্ঞতা। বিয়েবাড়ি না সেক্টর ফাইভের ভজহরি - বোঝা যায় না।
  • ব্যাং | ১৮ জুন ২০১২ ১০:১২15879
  • হ্যাঁ, আমার বিয়েতে খেতে গিয়ে দেখি ভাত আছে মাংস নেই কেস। বড় বড় দেখে দুই পিস মাছ চেয়ে নিলাম। আরো খাওয়ার ইচ্ছে ছিল। (কিন্তু মা পিছন থেকে খোঁচা মেরে ফিসফিস করে বল্লো, মনে রেখ আজ কিন্তু হ্যাংলামির দিন নয়। সারা জীবন তোমাকে অনেক ভালোমন্দ খাওয়ানো হয়েছে। আপাতত শ্বশুরবাড়ির লোকের সামনে একটু রয়েসয়ে) এমনকি আইসক্রিম শুদ্ধু খেতে দিল না আমাকে কেউ। ওঃ হো হো রে!! ভাবলেই হাহাকার করে কাঁদতে ইচ্ছে করে।
  • | ১৮ জুন ২০১২ ১০:১১15876
  • আমারো ঐ চারটে পেরিয়ে গেলে বরণ করে ঘরে তোলার দলে নাম লেখাতে হবেঃ)
  • Paramita | ১৮ জুন ২০১২ ১০:১১15877
  • সত্যি বাফে আর সহ্য হয় না। মানে বিয়ে না খেয়েই বলছি। কিন্তু আজকাল আর পরিবেশনের স্কিলসেট পাওয়া যায় বলে মনে হয় না।
  • pi | ১৮ জুন ২০১২ ১০:১০15875
  • আমার বেশ কিছু বন্ধু আর জুনিয়রের বিয়ে বাকি। মুশকিল হল, আমার উপর ঘটকালির ভার। তাই সেগুলোর আউটকাম নিয়ে সংশয়ে।
  • | ১৮ জুন ২০১২ ১০:০৯15874
  • অরি, তোমাদের কাছে পিঠেই মনে হয় তিমির বাড়ি। ও বাঙালি খানা খাওয়াবে বলেছে( মানে খাওয়াবে না বলেনি),তবে ঐ বাফে ব্যাপার টাতে সব চে অসহ্য হলো বসার জায়গা পাওয়া যায় না।
  • pi | ১৮ জুন ২০১২ ১০:০৮15872
  • নিজের বিয়েতে মোটেও ভাল করে খাওয়া যায়না।
  • Paramita | ১৮ জুন ২০১২ ১০:০৮15873
  • আমার তুতো ও ইন-ল ভাইবোনেদের মধ্যে কারুর বিয়ে বাকি নেই আর। যাদের আছে তারা আর ও পথে যাবে বলে মনে হয় না। বছর পাঁচেকের মধ্যে মাসি-পিসি-মামি শাশুড়ী হয়ে অনেক বিয়ে অ্যাটেন্ড করতে পারবো। তবে মধ্যিখানের এই যে দীর্ঘ গ্যাপ, সে কি বৃথা যাবে?
  • Toba Tek Singh | ১৮ জুন ২০১২ ১০:০৭15870
  • কেশী বাঙালী বিয়ে খাবে? তাইলে নিজে আরেকটা বিয়ে করো, সেখানে বাঙালী স্টাইলে খাইও, আর নিজেও খেও। নইলে শখ অপূর্ণ থেকে যাবে, আত্মা শান্তি পাবে না;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত