এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৭ জুন ২০১২ ১০:০৩15450
  • Abraham Lincoln was a licensed bartender

    গুন্নাইট।
  • aka | ১৭ জুন ২০১২ ১০:০১15448
  • পাই, আমি কোন ব্যক্তি কেন্দ্রিক ট্যাগিং করি না। বললাম সিস্টেমের ফেলিওরে এই ব্যক্তি হিসেবে কি করলাম জাতীয় যুক্তি অনেকদিন ধরেই আছে নতুন কিছু না - 'don't think what country can do for you' ইত্যাদি।
  • pi | ১৭ জুন ২০১২ ১০:০১15449
  • মামুর লাস্ট পোস্টের সাথে একমত।
    এগুলো হচ্ছে, আরো হবে। আর তার জন্য আমাদের চুপচাপ দেখে যাওয়াও দায়ী। আর এই নানাবিধ মৃত্যুর দিকে আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে প্যাসিভলিই দায়ী নই, কখনো অ্যাকটিভলিও। এই যে ভাষার মৃত্যু, এর জন্য আমরাও ভাগীদার নই ? হয়তো ভিশাস সাইকেল, কিন্তু আমাদের চাহিদার দায়ভারও আমরা এড়াতে পারিনা।
  • aranya | ১৭ জুন ২০১২ ০৯:৫৮15447
  • আমার মনে হয়, আকা যা বলছে, সেটাও একটা কষ্টের জায়গা থেকেই বলছে। জাস্ট সমালোচনার জন্য নয়।
  • aka | ১৭ জুন ২০১২ ০৯:৫৫15446
  • দিল্লিতে লেডিজ সিট আছে। শুধু সেখানেও জাঠ ছেলেরা বসে, প্রতিবাদ করলে বহেন চোত তেরা কেয়া বলে। নিজে কানে শুনেছি।
  • aranya | ১৭ জুন ২০১২ ০৯:৫৪15442
  • দায় বলে তো কিছু হয় না, নিজের বাবা-মার ক্ষেত্রেই হয় না, কোন শহর বা স্টেটের ক্ষেত্রে তো আরো ই নয়। তবে ভালবাসা হয়। সেই ভালবাসা থেকেই লোকে কষ্ট পায় কোন শহর/প্রদেশ/দেশের মানুষের জন্য, কখনো হয়্ত সেই ভালবাসা থেকেই কিছু কাজও করে তাদের জন্য - এইতো ব্যাপার।

    আর যে ভালবাসে সে সমালোচনা করলে তা গায়ে লাগে না।
  • pi | ১৭ জুন ২০১২ ০৯:৫৪15443
  • তবে আমার খুব আশ্চর্য লাগে, আমাকে এগুলো বলতে দেখলে। কোলকাতার সমস্যা নিয়ে আমি তো কম কিছু লিখিনি এখানে। কোলকাতাকেন্দ্রিকতা নিয়ে আপত্তি ও অসুবিধা নিয়ে এই কদিন আগেই লিখলাম।
    এই দুমদম ট্যাগিং গুলো দেখলে একরকম করে বাজেই লাগে।

    এনিওয়ে। আজ এডের একটা অনুষ্ঠানে গেছিলাম। যেসব প্রোজেক্ট সাপোর্ট করে এরা, সেই সব জায়গা গুলোর ছবি কোলকাতার চেয়েও অনেক ভয়ঙ্কর। অনেক গ্লুমি। ঐ জায়গাগুলো গন কেস, লস্ট কেস বলে ছেড়ে আসার জন্যে যথেষ্ট। তবু অনেকে অনেক কিছু করছে।
    এন জি ও বলে অনেকেরই নাক, ভুরু কুঁচকে যাবে হয়ত। ঐ বামপন্থী ছুঁতমার্গের বাইরে গিয়ে দেখলে কিন্তু অনেক ভাল কিছু খুঁজে পাওয়া যেতে পারে।
    হ্যাঁ, সিস্টেমটা ঠিকঠাক করাও জন্যও কিছু করছে। অন্তত ঃ চেষ্টা।
    লোকজন কিছু তো করছে। মরণোন্মুখ কি প্রায় মৃত কিছু জায়গার জন্যেও।

    হতে পারে, আমি হয়তো প্রচণ্ড মাত্রায় আশাবাদী ঃ)

    ভাল কথা, এই রভি কে নিয়েই স্বদেশ হয়েছিল।
    http://www.aidindia.org/resources/press/swades.htm
    হ্যাঁ, এদের জন্যও হয়তো ঐ দেশভক্ত বিজেপি ইত্যাদি ট্যাগিং জুটবে। ঃ)
  • kc | ১৭ জুন ২০১২ ০৯:৫৪15444
  • এই দ্যাখো, তুমি এবার কর্মসংস্থান এনে ফেললে। সফটওয়ারের হ্যানাত্যানা বাদ দিলে কর্মসংস্থানও নিশ্চয়ই হচ্ছে। দেখো সবকটা প্রাইভেট ব্যাঙ্কের ব্রাঞ্চও হয়ে গেছে। টাকা না থাকলে আর তা হবে কেন? আর মাইগ্রেশন এইসব ছোট শহরগুলোতেও খুব বেশী। সংখ্যাতত্বের হিসেবে বোধ হয় কলকাতার থেকে বেশী। কিন্তু আমি বলতে চেয়েছিলাম কলকাতার বাইরের লোকজন কলকাতার থেকে ভাল থাকে। অন্তত আমি যা দেখি।

    হানুদা, জিড্ডূ কৃষ্ণমুর্তির একটা বই পড়লাম, This Light in Oneself জীবনকে অন্যরকম করে ভাবার রসদ পেয়েছি।
  • Ishan | ১৭ জুন ২০১২ ০৯:৫৪15445
  • আমি দিল্লিতে থাকিনি। শুনেছি দিল্লীর লোকেরা খুব বাজে ব্যবহার করে। গোটা দেশের মধ্যে খারাপ। শুনেছি দিল্লীর বাসে কোনো লেডিজ সিট নেই। মানে, প্র্যাকটিকালি নেই। শুনেছি দিল্লীতে কেউ নিরাপদ নয়। রাতের রাজপথে মেয়েরা নয়। দিনের রাজপথে পথচারী নয়। অজানা গাড়ি এসে তুলে নিয়ে যায়। অচেনা বাস এসে পিষে দেয়। রাজপথে ডেডবডি পড়ে থাকে। এইসব।

    আমি মুম্বাইতে থাকিনি। শুনেছি মেয়েরা নিরাপদ। লোকাল ট্রেন ঘড়ি ধরে চলে। মাঝে মাঝে বোমা ফাটে। শুনেছি বাংলাদেশীদের উপর তান্ডব করে শিবসেনা। ফিদা হুসেনকে বৃদ্ধ বয়সে দুবাই চলে যেতে হয়। মেরিন ড্রাইভের একটি শিলাও কাঁপেনা।

    আমি কলকাতায় থেকেছি। অনেক অনেক দিন। কলকাতায় বোমা ফাটেনা। দাঙ্গা হয়না। মেয়েদের গায়ে চুপচাপ হাত দেয় দুষ্টু লোকেরা। ট্রামে বাসে। কিন্তু তার বেশি কিছু হয়না। আমি দাঙ্গা দেখিনি। খুন-ধর্ষণ দেখিনি। গণমৃত্যু দেখিনি। আমি চুপচাপ দেখেছি, গত তিরিশ বছর ধরে দেখছি, বাংলা ভাষা মরে যাচ্ছে। ছেলেপুলে তেড়ে হিন্দি বলছে। ইংরিজি বলছে। জাতিয়তাবাদী হচ্ছে। আর যুক্তাক্ষর দেখলে ঘাবড়ে যাচ্ছে। এফেম কন্যারা এক অদ্ভুত ভাষায় কথা বলছে। টিভি তারকারা কষ্ট করে বাংলা উচ্চারণ করার চেষ্টা করছে। চুপচাপ মরে যাচ্ছে একটা ভাষা। আর লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। চারিদিকে ঘিরে। গোল হয়ে।
  • aka | ১৭ জুন ২০১২ ০৯:৫৩15441
  • তো কলকাতা, আমাদের প্রাণের আদিখ্যেতা কলকাতায় আজই আমার এক পরিচিত বন্ধুর মা মারা গেছেন সেপ্টিসেমিয়ায়, কি হয়েছিল? অর্থোস্কোপি। মিনিমালি ইনভেসিভ, কিন্তু সেপ্টিসেমিয়া হল কেন?
  • aka | ১৭ জুন ২০১২ ০৯:৫১15440
  • তো যেটা বলার ছিল হানু আর অক্ষ কেমন জানি মাইল্ড হয়ে গেছে, আজগাল মনে হয় তক্কো করতে ভয় পায়। বুউউউউউউ। ঃ)
  • aka | ১৭ জুন ২০১২ ০৯:৪৯15439
  • কেসির কথাটা সেই শোলের বীরুর জন্য সম্বন্ধ করার মতন হল। ঃ) এমনিতে খুব ভালো আছে শুধু জ্বর হলে মরে যায়।

    (এটা কিন্তু গুরুত্বপূর্ন স্টেটমেন্ট নয়)
  • aka | ১৭ জুন ২০১২ ০৯:৪৮15438
  • কিন্তু এইবারে আমি একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দেব। খুবই গুরুত্বপূর্ণ, বিশেষত হানুর দেখাই উচিত। ওয়েট।
  • Tim | ১৭ জুন ২০১২ ০৯:৪৬15437
  • পাই, সরকার চালানো এবং সদিচ্ছা সহকারে মানুষের জন্য কিছু করা আমাদের দেশে মিউচুয়ালি এক্সক্লুসিভ।
  • Tim | ১৭ জুন ২০১২ ০৯:৪৪15436
  • এবার, সাধারণ অসুখ বিসুখেই যদি লোক মারা যেতে পারে, তাহলে সেখানে অন্য আর কি ভালো আছে তাই নিয়ে ম্যাটার করে কি?
  • h | ১৭ জুন ২০১২ ০৯:৪৩15434
  • আমার ক্র্যাপ লেগেছে, তবে তুমি নতুন কিছু বললে পড়ে দেখতে হবে আবার।
  • Tim | ১৭ জুন ২০১২ ০৯:৪৩15435
  • এইটা কেসিদা কি বললে? দূরারোগ্য বাদ দাও, এমনি সাধারণ অসুখ হওয়া কি খুব রেয়ার ঘটনা? তাহলে সেটা বাদ দিয়ে কিভাবে তুমি একটা জায়গাকে মূল্যায়ণ করবে?
  • aka | ১৭ জুন ২০১২ ০৯:৪১15433
  • কেসি কি বলে বুই না। কলকাতার বাইরে একটা কর্মসংস্থান কেসি দেখাতে পারবে। কেন কলকাতায় মাইগ্রেশন হচ্ছে?
  • h | ১৭ জুন ২০১২ ০৯:৪০15431
  • কৌশিক, বাই দ্য ওয়ে, জিড্ডু কৃষ্ণমুর্তির লেখা কি অর্থে সাংঘাতিক নতুন, এই টা পঃ করে বলবে?
  • pi | ১৭ জুন ২০১২ ০৯:৪০15432
  • যেকথাগুলো কেউ অস্বীকার করেনা, সেগুলো মুখে বসালে আবেগসর্বস্বতা, দেশভক্তি, বিজেপি এইসব ট্যাগাতে যদি সুবিধা হয়, বসানো যেতেই পারে। ঃ)
    ওটাকে বলে গোলপোস্ট সরানো। ঃ)
  • kc | ১৭ জুন ২০১২ ০৯:৩৯15430
  • আর পঃবঙ্গ মানেই কলকাতা, এটা একটি বিশুদ্ধ আবাপিয় স্ট্যান্ড। আবাপ কলকাতা ছাড়া কিসু z।নেনা, ব্যস আবাপিয় বঙরাও কলকাতা ছাড়া আর কিছু বোঝেনা। কলকাতার বাইরের শহরগুলো কলকাতার থেকে ভাল আছে। শুধু কিছু দুরারোগ্য রোগ হলে আর তার চিকিৎসার খরচ করার মতন পহা থাকলে তাঁরা কলকাতায় আসেন। বহরমপুর, মালদা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, সিউরি,(মানে কলকাতাগামী লোকাল ট্রেনের আওতার বাইরে থাকা শহরগুলোতে কিছুদিন থেকে দেখো।
  • aka | ১৭ জুন ২০১২ ০৯:৩৫15428
  • আমি এও দেখি যে কলকাতা নিয়ে ন্যাকামোতে চাপা পড়ে যায় যে কলকাতার ত্রিশ কিমির মধ্যেও লোকে অ্যাস্পিরিনের অভাবে মারা যায়, সাপের কামড়ে মারা যায়, ভুলে যান জঙ্গলমহল। কলকাতা, ন্যাকামো এবং বর্ষপূর্তি আদিখ্যেতা সুখে উদযাপন করে বইমেলা।

    তো এই আবেগ সর্বস্ব রোমাঞ্চর দায়ভার নিতে আমি অস্বীকার করি।
  • pi | ১৭ জুন ২০১২ ০৯:৩৫15429
  • আরে দেশের লোকে অভদ্র বললে সেই লোকের মধ্যে আমি পড়বো না ?
    আমরাও দেশে অন্যদের সাথে অভদ্র ব্যবহার করি, সেটা বলবো না ? আমি হোলিয়ার দ্যান দাউ, আর সবাই আমার সাথে অভদ্র ব্যবহার করে যাচ্ছে ?
  • pi | ১৭ জুন ২০১২ ০৯:৩৩15427
  • ঘটনা হল, আমাদের সিস্টেমে অনেক গলতা আছে।
    এখানেও এরকম কিছু হলে লোকে আগে ৯১১ কল করবে এবং সেটা তখুনি আসবে। এরকম সাপোর্ট সিস্টেম আমাদের নেই। করা এমন কিছু কঠিন না। কিন্তু সে সদিচ্ছা আছে কিনা জানা নাই।
  • Lama | ১৭ জুন ২০১২ ০৯:৩১15425
  • জেনারালাইজ করা যায় না বোধ হয়। রুড ব্যবহার প্রসঙ্গেঃ

    দিল্লিতে এক রবিবারে বন্ধুর বাড়ি খুঁজছিলাম। তিলক নগর পোস্ট অফিসই ল্যান্ডমার্ক এটা জানা ছিল। তিলক নগর পৌঁছে পাড়ার দোকানে পোস্ট অফিসের খোঁজ করামাত্র দোকানী খেঁকিয়ে উঠে যা বললেন তার মানে দাঁড়ায় "এই রোব্বারের দিনে পোস্ট অফিসের খবর নিয়ে তোর কি হবে র‌্যা?"
  • aka | ১৭ জুন ২০১২ ০৯:৩১15426
  • প্রথম কথা কলকাতা নিয়ে বিশেষ আদিখ্যেতা আমার নেই। আই ডোন্ট বিলং টু কলকাতা। দ্বিতীয় কথা এই একটা আপাদমস্তক ভেঙে পড়া একটা সিস্টেমের দায়ভার মাথায় নিয়ে হারকিউলিস হয়ে দাঁড়িয়ে থাকার শক্তি বা দায়বদ্ধতা কোনটাই আমার নেই। তাই একটাও আঙুল আমার দিকে ওঠে না। কালাম, বিজেপি, বিদেশে ডানপন্থী পার্টিগুলোও এমন করেই সিস্টেম ফেলিওরে ব্যক্তি এবং পরিবারের ভূমিকা নিয়ে প্রচূর কথা বলে। নতুন না।
  • kc | ১৭ জুন ২০১২ ০৯:২৯15424
  • আরে আমি কোথায় কইলাম যে কলকাতা বিশাল কিছু করে ফেলেছে? লোক চলে যাওয়া আর নতুন লোক আসার মধ্যে ব্যালান্সটা যেন একটু বেশ কমই। যত লোক চলে যাচ্ছে, তার থেকে বেশী লোক আসছে। মুশকিল হচ্ছে, কি জানি কি? এর বেশী বললে বুবি ট্র্যাপে পড়ে যাব।
  • pi | ১৭ জুন ২০১২ ০৯:২৮15423
  • এই কোলকাতাতেই আমরিতে আগুন লাগলে আশের পঞ্চাননতলার বস্তির ছেলেপুলে নিজেদের প্রাণের তোয়াক্কা না করে ছুটে গিয়ে বাঁচায়। আর সেগুলো বোধহয় খুব ব্যতিক্রমও না।
    তাহলে কি কোন একটা শ্রেণীর মানুষের মধ্যে এই ডোন্ট কেয়ার কি ক্রূঢ়তা, এগুলো বাড়ছে ? তবে ঘটনা হল, সেই শ্রেণীতে আমরাও বিলং করি ঃ)
  • aka | ১৭ জুন ২০১২ ০৯:২০15422
  • আরে বাঁকুড়ায় থাকার থেকে কলকাতায় থাকার পজিটিভ ইন্সেটিভ বেশি। তাতে করে প্রমাণিত হয় না, কলকাতা বিরাট কিছু করে ফেলল। আবার বলি কখনো পঃবঃ নিয়ে কথা বলতেই পারি না। সারা পঃবঃয়ে একটাই আলোচ্য বিষয় কলকাতা। এটা ইটসেল্ফই কি বিরাট মেট্রিক নয়?
  • pi | ১৭ জুন ২০১২ ০৯:১৮15421
  • কী জানি। আমার খালি মনে হয়, এসব কিছু নিয়েই আঙুল তুল্লে চারটে আঙুল নিজেদের দিকে চলে আসে। এটুকুই ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত