এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৭ জুন ২০১২ ০৩:১৯15361
  • আরে না, বলছি চাকরি বাকরিই কম তো। উরোপ বোলে তো লংডং, বাকি দেশে তো ভাষার সমিস্যে। আমার পাড়ার এক দাদা সুইডেনে থাকবে বলে পুরো ফেমিলি নিয়ে চলে গেল কিন্তু ভাষার সমস্যায় ফিরে আসতে হল।
  • প্পন | ১৭ জুন ২০১২ ০৩:১৮15358
  • যাগ্গে, গুন্নাইট। কাল সকালে সারা সপ্তাহের বাজার করা, চুল কাটানো সব ইম্পর্ট্যান্ট কাজ পেন্ডিং।
  • pi | ১৭ জুন ২০১২ ০৩:১৮15359
  • হাউসিং এ থাকার জন্য কিনা জানিনা, ফ্ল্যাট কালচার বলতে সেরকম আলাদা বুঝিনি। অনেকটা পাড়ার মতই।
    যাইহোক, টিম যেটা বল্লো। ঐ প্রাইভেসিতে ইন্ট্রুশন টা বাজে ফ্যাক্টর। একটা ব্যালেন্স হলে ভাল হয়।
  • aka | ১৭ জুন ২০১২ ০৩:১৭15357
  • ভালো লাগা তো চাপিয়ে দেওয়া। অনেক ছেলেমেয়ে মানিয়ে নেয়, অনেকে পারে না। অনেকের বিরাট অসুবিধা হয়, কথায় নাতায় রুড বিহেভিয়ারে। স্কুল, ডাক্তার সবাই রুড বিহেভ করে। যারা ওর মধ্যেই মানুষ তাদের খুব কিছু আসে যায় না। কিন্তু এখানে মর্যাদাপূর্ণ বিহেভিয়ার পেতে পেতে রুড বিহেভিয়ার পাওয়া এবং তারসাথে মানিয়ে নেওয়া খুব সহজ নয়। নিজেদের ভালো লাগার জন্য এই টেস্টের মধ্যে ফেলাও কতটা ঠিক জানি না।
  • প্পন | ১৭ জুন ২০১২ ০৩:১৫15356
  • কে বলল? আর ওয়ার্ক পারমিট নিয়ে যারা যায় তারাও হেলথকেয়ারের সব সুবিধা পায়। ইন্সুরেন্স নিয়ে বাজে চক্কর নেই।
  • পাই | ১৭ জুন ২০১২ ০৩:১৩15354
  • হ্যাঁ, তাতো বটেই। এখানে যারা থেকে যাচ্ছে, সেটা বেশিরভাগের বাই চয়েজই। ঐ যার যার প্রায়োরিটি অনুযায়ী।
    আমি ভালো থাকা নিয়ে বলিনি, অ্যাবসলিউট সেন্সে ভাল, মন্দ বলা খুব মুশকিল। আর উন্নত বিশ্বে ভাল থাকার সুযোগ সুবিধা বেশি থাকবে, আছে, এটাই স্বাভাবিক। সেজন্যই বহু লোকেই এখানে থাকা অপ্ট করে তো।
    আমি ভাল লাগার কথা বলেছি।
  • aka | ১৭ জুন ২০১২ ০৩:১৩15355
  • ইওরোপ তো আম্রিগার মতন ইমিগ্র্যান্ট ("স্কিলড") ফ্রেন্ডলি না।
  • প্পন | ১৭ জুন ২০১২ ০৩:১১15353
  • সবচে ভালো জায়গা ইওরোপ। দু'বছর থেকে বুঝেছি। ডিপেন্ডেসি না থাকলে আর সুযোগ পেলে সত্যি ফিরে যেতাম।
  • aka | ১৭ জুন ২০১২ ০৩:০৯15352
  • আর ফ্ল্যাট কালচার এসে সোশাল লাইফ কতটা কি থাকছে কে জানে। আমাদের পাড়ায় আমি আসার আগের দিন একজন জেঠু মারা গেলেন। ঠিক তার পাশের বিরাট ফ্ল্যাট বাড়িতে রবীন্দ্র জয়ন্তী হচ্ছিল। চিরকাল দেখে এসেছি দস্তুর হল এমন অবস্থায় মাইক টাইক বন্ধ করে সম্মান দেখানো। আমার দাদু মারা গিয়েছিলেন অষ্টমীর দিন সেবারে পাড়ার পুজোর মাইক, পার্শিয়াল আলো ব্ন্ন্ধ করে দিয়েছিল ঐদিন। কিছুই না সোশাল জেস্চার। তো ফ্ল্যাট বাড়িতে সেসব কিছু নেই। পাশের বাড়িতে মৃত ব্যক্তি শুয়ে আছে ওদিকে ফ্ল্যাট বাড়িতে রবীন্দ্র জয়ন্তী চলছে।
  • aka | ১৭ জুন ২০১২ ০৩:০৫15351
  • পাই, ভালো থাকবে মন্দ থাকবে পরের ব্যপার। আমরা ফিরতেই চাই না, কারণ আমাদের প্রায়োরিটি অনুযায়ী যেসব জিনিষ ওপরের দিকে যেমন লেখাপড়া, মিউজিক ইত্যাদি, হেলথকেয়ার ইত্যাদি এখানে বেটার। লাথ খেলে অন্য কথা, তখন ফিরতেই হবে। হয়ত তখন ছেলে মানিয়েও নেবে। কিন্তু লাথ না খেলে ফেরার কথা ভাবছিই না। হ্যাঁ ছেলে কলেজে গেলে ভেবে দেখব। আবার বুড়ো বয়সে এখানের হোসপাইসই ভরসা।
  • aka | ১৭ জুন ২০১২ ০৩:০২15350
  • পিনাকি, আমাদের এদেশীয় বন্ধু বান্ধব প্রচুর আছে। কিন্তু মুশকিল হল তাদের কাছ থেকে দেশের মতন ইনফরমাল, ওয়ার্ম রিলেশনশিপ পাওয়া যায় না। আসলে এক্সপেক্টেশনটা অন্য।
  • pi | ১৭ জুন ২০১২ ০৩:০১15349
  • আমার এখানের কিছু সিনিয়র দেশে নানা জায়গায় ফ্যাকাল্টি হয়ে ফিরে গেছিল। পাঁচ ছ বছরের ছেলেমেয়ে নিয়ে ফিরছিল, তাই চিন্তায় ছিল একটূ। ক'দিন আগে সেরকম দুজনের সাথে দেখা হল। কাজে এসেছিল এখানে। ছেলে মেয়ে নিয়ে বেশ খুশি দেখলাম। বল্লো, প্রথম এক বছর একটু অসুবিধে হয়েছে। বিশেষতঃ গরম আর ধুলো টুলো। কিন্তু পরে ভাল মানিয়ে নিয়েছে। বিশেষ করে সোসাল লাইফটাতে।
  • pinaki | ১৭ জুন ২০১২ ০২:৫৯15348
  • বিদেশে আমাদের সোশ্যাল লাইফ হয় না বা বোরিং লাগে তার কারণ কি এই যে আমরা যে দেশে থাকি সে দেশের মেইনস্ট্রীমে মেশার চেষ্টা করি না, বা চেষ্টা করার ক্ষেত্রে আমাদের কোনো মেন্টাল ব্লক কাজ করে?
  • aka | ১৭ জুন ২০১২ ০২:৫৬15347
  • হ্যাঁ ছেলেমেয়ে হলে ইকোয়েশন বদলে যায়। আমাদের গত সাতবছরের সমস্ত সিদ্ধান্ত - চাকরি থেকে থাকার জায়গা - সব কিছুরই প্রথমে এসেছে ছেলে ফ্যাক্টর। তারপরে বাকি সব কিছু।

    অনসাইট-অফশোর মডেলের অনসাইটগুলো উফফফ। মাঝে সাঝে পটলাক, নয়ত টিম ডিনার, সেই বোকা বোকা খেলা এটসেট্রা। এখন তার থেকে বেটার। অ্যাট লিস্ট বৈচিত্র্য বেশি।
  • Tim | ১৭ জুন ২০১২ ০২:৩৯15345
  • আসলে দুটো চয়েসই থাকা ভালো। লোকের মুখ দেখতে না চাইলেও দেখতে হবে এটাও দেশে থাকতে আমার মেনে নিতে কষ্ট হতো। সেদিক থেকে আম্রিকা বেটার। নিরিবিলিতে থাকা যায়। কিন্তু আবার ব্যাপক বোরিং লাইফ।
  • )ম | ১৭ জুন ২০১২ ০২:৩৯15346
  • আজ্জো, শ্যামনগরের বা বেলঘরিয়ার লাইফ আমাদের জন্যে সব সময় ভালো-কিন্তু সেগুলো মাইনাস ছেলেপিলেঃ)
  • প্পন | ১৭ জুন ২০১২ ০২:৩৬15344
  • আমেরিকাতে যে কবার গেছি কোনবারেই একটানা খুব বেশিদিন থাকতে পারিনি। একে তো একা থাকা, তারপরে সামাজিক জীবন মানে সেই অফিসের লোক আর তাদের ফ্যামিলির মুখ সারা বছর ধরে দেখে যাওয়া। উফ, ক্ষী বোরিং।

    পুরোটাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা।
  • প্পন | ১৭ জুন ২০১২ ০২:৩৪15343
  • আকা, স্কুলে তার কিছুটা পূরণ হয় বলে মনে হয়। আমার মেয়ে সবে ক্লাস ওয়ানে উঠল। এখন সকাল আটটায় বেরিয়ে যায়, ফেরে যখন বিকেল চারটে। বিকেলে এসে বিধ্বস্ত হয়ে এসে চাট্টি খেয়ে অঘোরে ঘুমিয়ে পড়ে। বিকেলে খেলতে যাবার সময় কই?

    কিন্তু স্কুলে দুটো টিফিন ব্রেক ছাড়াও নানা অ্যাক্টিভিটি হয়। সুইমিং, স্কেটিং ইত্যাদি শেখানো শুরু হয়েছে। আর স্কুলের বন্ধুদের মিস করতে সে চায় না। সব মিলিয়ে মনে হয় ঠিকই আছে। পরে চাপ বাড়লে কী হবে ভগা জানে অবিশ্যি।
  • pi | ১৭ জুন ২০১২ ০২:৩২15342
  • হাউসিং, পাড়া, আত্মীয়, বন্ধুবান্ধব সুবাদে আমাদের দেশের সোস্যাল লাইফ এনি ডে এখানকার থেকে অনেক ভাল লাগে। এখানে অনেক কিছু ভাল হলেও আমরা ফিরতে পারলে বাঁচি। আর ফেরার অন্য নানা কারণ তো আছেই।
  • Tim | ১৭ জুন ২০১২ ০২:৩০15340
  • যাহ সবাই এক কথা বলছি।
  • Tim | ১৭ জুন ২০১২ ০২:৩০15341
  • জিম আর খোলা মাঠে খেলা এক না। তেমনি ইন্ডিভিজুয়াল ইভেন্টে খেলাধুলো আর টিম ইভেন্টের খেলাধুলোর প্রভাব আলাদা। আপাতত খেলার মাঠ গিয়ে দলগত খেলাধুলো ভোগে গেছে। এর বিকল্প নেই।
  • প্পন | ১৭ জুন ২০১২ ০২:২৮15338
  • বিকল্পের কথা আমি বলিনি।
  • aka | ১৭ জুন ২০১২ ০২:২৮15339
  • হ্যাঁ জিম কালচার বেড়েছে। কিন্তু পয়েনটা হল, খেলধুলো যে শুধু শরীর তৈরি করত তা নয়, অন্যকিছু ছিল যার মনে হয় ডাইরেক্ট ইমপ্যাক্ট ছিল। আবার গোদা থিওরি যেমন টিমে মানিয়ে নেওয়া, হার মেনে নেওয়া, বা হারতে হারতে ঘুরে দাঁড়ানো, লিডারশিপ ইত্যাদি ইত্যাদি। আর অতি অবশ্য বন্ধু বান্ধব, সোশাল লাইফ। জিম বাড়লেও এগুলো কমছে মনে হয়। লোকে প্রচূর টিভি দেখে, গেমস খেলে। ঘরকুনো হচ্ছে বেশি।
  • pi | ১৭ জুন ২০১২ ০২:২৭15337
  • হ্যাঁ, জিমে গিয়ে ঝরছে। তেমনি আবার সাঁতার, টেনিস, যোগা, এইসব অ্যাক্টিভিটি স্পোর্টসও শুরু হয়েছে। তবু এগুলো কি পাড়ায় সবাই মিলেমিশে খেলাধূলার বিকল্প হতে পারে ?
    ভাইঝিটার এই একটা ব্যাপার দেখে ভাল লাগে। কার্টুন টার্টুন কি ভিডিও গেমস সেসবের নেশা হলেও বিকেল ঠিক পাঁচটা বাজলেই বন্ধুদের সাথে মাঠে খেলার নেশাটা মার খায়নি। প্রলয় হয়ে গেলেও ওটির নড়চড় নাই। মাঠ একেবারে নিশির মত ডাকে যেন।
  • aka | ১৭ জুন ২০১২ ০২:২২15336
  • ম, শ্যামনগরে আমার সোশাল লাইফ খুব ভালো। পাড়ায় বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশি, স্কুলের বন্ধু, স্কুলের টীচার সব মিলিয়ে এখনও অবধি সময় খুব ভালো কাটে। অনেক খারাপ সময়েও একা লাগে না, ফলে একটা ভালো লাগা থাকে। এখানে আমি ওগুলো মিস করি, আমি নিজে বোধহয় দেশে থাকলেই ভালো থাকব। ধুলো, ধোঁয়া, ভীড়ে আমার অসুবিধা হয় না, তবে ইদানিং দেখছি ইনএফিশিয়েন্সিতে বড় মাথা গরম হয়।
  • প্পন | ১৭ জুন ২০১২ ০২:২০15335
  • কমরেড আকার অবজার্ভেশনটি পার্শিয়াল সত্য। ক্লাব গিয়ে তো জিম এসেছে। লোক জন সামাজিক ভাবে আউটকাস্ট হয়ে যাবার ভয়ে নিয়মিত জিমে দৌড়চ্ছে। এখন বারো ক্লাস অব্দি পড়ার চাপে চেহারা ভারি থাকলেও কলেজে গিয়ে (যখন সঙ্গী/সঙ্গিনী নির্বাচনের সময় আসে) সেসব ঝরিয়ে ফেলে।
  • pi | ১৭ জুন ২০১২ ০২:১৭15334
  • হ্যাঁ পিনাকীদা, স্কুলে চালু তো হয়েছেই। এছাড়াও অন্য জিকে র বইতেও টুকটাক লেখা থাকে। খুব খারাপ না।
    আর বিদেশের বইপত্তরের বেশিরভাগই ফ্লিপকার্ট থেকে পাওয়া যায়। লোকে কেনেও।
    এখানে দেখো ঃ http://www.flipkart.com/did-come-from-0818402539/p/itmdyyfzpzmzkzua?pid=9780818402531&ref=ff28475c-8a3c-4e48-89f5-65a9622f3fef
  • প্পন | ১৭ জুন ২০১২ ০২:১৬15333
  • নিরাশাবাদী হবার কী আছে এর মধ্যে? যে সময়ে আমরা বাঁচি সেই সময়টা তো আমাদের প্রজন্মের যাপনের মধ্যে ধরা পড়বেই।
  • aka | ১৭ জুন ২০১২ ০২:১৫15332
  • এটা অবজারভেশন এই সাইকলজিকাল ঝুট ঝামেলা বাড়ছে। দেশে যেটা চোখে পড়ে তাহল একটু ভারী চেহারার ছেলেমেয়ে বাড়ছে। আমার গোদা মেঠো থিওরি হল খেলাধুলো কমে যাওয়ার কুফল। এমনকি মফস্বলেও আর মাঠ নেই। আমাদের সময়েই কমছিল, এখন নেই। ক্লাব আছে, কিন্তু ক্লাবে গেলে ফ্রি প্লেইং হয় না। আমি ক্লাবে খেলেছি, এমনিও খেলেছি। আমার ধারণা আমার চরিত্র গঠনে ঐ ফ্রি খেলাধুলোর বিশেষ ভূমিকা আছে।
  • | ১৭ জুন ২০১২ ০২:১১15331
  • এখন চল্লিশবার গুরু রিফ্রেশ করাই আমাদের ভবিতব্যঃ)
    সৈকত অবশ্য আশাবাদী। শৈশবের ভালোমন্দ বলে কিছু নাকি হয় না।সবটাই দেখার চোখ- আমরাও নতুন জিনিস দেখেছি,ওরাও তাইঃ)
    বাবামার শৈশব আমাদের মত ছিলোনা,আমাদেরটাও ছেলেমেয়েদের মত না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত