এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাই | ১৬ জুন ২০১২ ২৩:১৮15300
  • পিনাকীদা, একটু মেইল দেখো তো।
  • kiki | ১৬ জুন ২০১২ ২৩:১১15299
  • হি হি, আজকে হেবি টপিক আর আমি কিছুক্ষন আছি।

    তা সে আমাকেও অনেক পোহাতে হলো। এখন অনেক কমে এসেছে। তো এই অল্পকাল আগে আমায় একবার জানতে চাওয়া হয়েছিলো বিশেষ এক অঙ্গ মাঝে সাঝেই তার কিছু বদল করে ফেলে কেন! বেশ ভয় পেয়েই। আমি দমবন্ধ করে হাসি সামলে বলেছিলুম, আমি তো মেয়ে কিনা তাই ঠিক বলতে পারবো না। বাবাকে জিগিয়ো। বাপকে আগে থাকতে সাবধান করার জন্য স্কাইপে বলার সঙ্গে সঙ্গে কান ফাটিয়ে দেওয়া হো হো হাসি হলো খানিকক্ষন। তারপর বলে কিনা, ওরে বাবারে! তুই সামলা। অ্যাজ এউজুয়াল বাপেরা যেমন সব দায়িত্ব থেকে পালায়। অবাক হইনি।:X
  • | ১৬ জুন ২০১২ ২২:৫২15297
  • এ ব্যাপারে আমরা খুবই সৌভাগ্যবান। বহুজ্ঞান ছেলে বই পড়েই জেনে নেন। ২০১১ র কথা।কোলকাতায় একদিন বাড়ি থেকে বেরোচ্ছি, হঠাৎ ছেলের সজোরে হুংকার- মা আ বেবি কি করে হয় আমি জানি,তুমি কি জানো- লিফটের সামনে আরো দুএকজন দাঁড়িয়ে ছিলো। কোনোরকমে সামলে নিচে এলাম, বল্লাম এইবার বলো।
    বডিতে দুটো সেক্স সেল থাকে। মেল আর ফিমেল। একটা এগ অন্যটা স্পার্ম- একটা রিভারের মত আছে, অনেক গুলো স্পার্ম তাতে যায়- তুমি কি জানো ওরা প্রপেল করে? আমি বাকস্তব্ধ, বাবার চোখ ছানাবড়া- ছেলে বলেই চলে, স্পার্মের একটা বডি আছে আর একটা অ্যান্টেনার মত টেইল আছে, ঐটা দিয়ে ওরা সাঁতার কাটে। এগ কিন্তু একটাই থাকে- যে স্পার্ম টা সবচে স্ট্রং ও সবার আগে চলে যায়, সবাই ট্রাই করে,কিন্তু পারে না। যে আগে যায়, ও গিয়ে এগটাকে ফার্টিলাইজ করে দেয়। তখন দুজনে মিলে একটা বেবি বানায়।তারপর মার টামিতে বেবিটা বড় হয়।
    তোমরা জানতে?
    আমাদের অজ্ঞানতায় ছেলে খুশি হয়ে অন্য প্রসঙ্গে চলে যায়।
  • একক | ১৬ জুন ২০১২ ২২:৩২15296
  • সস্তার মধ্যে বেস্ট পারফরম্যান্স Nikon Monarch 12x42dcf তে পেয়েছি . বিশেষ করে ট্রপিকাল ফরেস্ট এর জন্যে . টেস্ট করে দেখতে পারেন .
  • একক | ১৬ জুন ২০১২ ২২:২২15294
  • কেকে কিরকম বায়নাকুলার কিনতে চাইছেন ? একেবারে এস্ত্রনমিকাল লেভেল না হলে কিচ্ছু বাতলাতে পারি.
  • kk | ১৬ জুন ২০১২ ২২:০২15293
  • সায়ন, জাইসের বাইনোকুলার তো স্বপ্ন! কিন্তু অত বাজেট নেই ভাই !!
  • aka | ১৬ জুন ২০১২ ২১:৪০15289
  • এর নেট রেজাল্ট হয়েছিল একদিন যখন ওর মাই দুষ্টুমির চোটে অধৈর্য্য হয়ে স্বগতোক্তি করছিল - 'কি করে যে এমন হলি'? উত্তর এল - 'আমি তোদেরই পার্ট'। শালা চিরকাল চাপ খেয়েই গেলাম। ছেলেবেলায় মায়ের এখন ছেলের।
  • aka | ১৬ জুন ২০১২ ২১:৩৬15288
  • আমার বউ বলেছিল বাবার স্পার্ম আর মায়ের এগ মিলে বেবি তৈরি হয়। কিভাবে স্পার্ম আর এগ মেলে? যখন বাবা আর মা মেক লাভ (ইংরিজি বেটার চয়েজ) তখন। মেক লাভ কি? সেটা বাবা আর মায়ের প্রাইভেট ব্যপার। প্রতি গ্রোন আপেরই এমন প্রাইভেট ব্যপার থাকে। ইত্যাদি ইত্যাদি। ঠিক ভুল জানি না। তবে প্রশ্নবাণ বন্ধ হয়েছিল।
  • প্পন | ১৬ জুন ২০১২ ২১:৩২15287
  • ঠিক হয়েছে। কমঃ মিত্তির এমন কট্টর যুক্তিবাদী তার মেয়ে তো বাপকে ছাপিয়ে যাবেই। ;-)
  • পাই | ১৬ জুন ২০১২ ২১:২৯15286
  • এদিকে বিয়ে না হলে বাচ্চা কেন হয়না, এ কোশ্ন আমার বহুদিন ছিল। বাড়ীর লোকজনকে এসব তেমন জিগাতাম না। জিগালেও বলত, বড় হলে জানবে। ইস্কুলের বড় দিদিরা ছিল এসবের জন্য জ্ঞানাঞ্জনশলাকাবহনকারী।

    এজন্যই ঐ টইটা তুলেছিলাম। এসবের প্রশ্ন তো আমরাও করেছি এককালে। অবশ্যই এখনকার প্রশ্নপত্তর অনেক আডভান্সড।
  • pinaki | ১৬ জুন ২০১২ ২১:২৬15285
  • পাই। ঃ-)
  • pinaki | ১৬ জুন ২০১২ ২১:২৩15284
  • না না, সাধারণতঃ ভুজুং আমরাও দিই না। এখন মেয়েদের বা ছেলেদের এনাটমি ফিজিওলজির তফাৎ অব্দি সিরিয়াসভাবে বুঝিয়ে দেওয়া যায়। অঙ্গপ্রত্যঙ্গ রিলেটেড প্রশ্নও অনেকাংশে অলরেডি অ্যাড্রেসড। কিন্তু বিয়ের পরে কি এমন ঘটে যে মেয়েদের পেটে বাচ্চা চলে আসে - এই স্পেসিফিক প্রশ্নের উত্তর কি দিলে এবং কিভাবে দিলে ঠিক হবে সেটা সত্যিই জানি না। অথচ এই প্রশ্নটা এতটাই নিঁখুত নিশানায় আসতে চলেছে অচিরেই - এরকম ফীলিং হয় মাঝে মাঝে। ঃ-)
  • পাই | ১৬ জুন ২০১২ ২১:২১15283
  • পিনাকীদা, :)
    উফফ ! ওর সেই সব অকাট্য যুক্তি আর বাক্য বিন্যাস মনে পড়ে গেল ! আর সেই সব কায়দা ! সেই ঘরময় পাজল ছড়াতে ছড়াতে নিজেকে বকে চলেছে - ছি দিতসা, এমনি করতে নেই। ঈপ্সিতামাসির ঘরকে নোংরা করতে আছে ?
    আরেকটু ছড়ানো এবং নিজেকে আরেকটু বকা- আবার করলে ? কথা শুনছোনা কেন ?
    এবং আরেকটু ছড়ানো এবং সেলফ বকা - উফ ! তোমাকে নিয়ে তো আর পারা যায় না।
    এবং আরো আরো ছড়ানো এবং আরো আরো বকা- দিতসা, তোমাকে কিন্তু এবার সবাই বাজে মেয়ে বলবে !
    এবং আরো ... এবং আরো ...

    এদিকে বিয়ে না হলে বাচ্চা কেন হ্যনা
  • aka | ১৬ জুন ২০১২ ২১:১৫15282
  • একটা জিনিষ আমার মনে হয়েছে যে গ্রোন আপরা যে একটু বড় এবং কিছু জিনিষ করতে পারে সেই বাউন্ডারিটা সেট করে নেওয়া মনে হয় সুবিধা জনক। নইলে সব কিছু যুক্তি দিয়ে এক্সপ্লেইন করতে পারি না। যেমন মদ্যপান আমি কেন করি? এবং ছেলে কেন করতে পারে না।
  • | ১৬ জুন ২০১২ ২১:১১15281
  • পিনাকী, যা যা জানতে চায়, সেগুলো ওর মত করে বুঝিয়ে দিও(ঠিকঠাক ফান্ডা দিয়ে)আমি প্রাণপনে হাসি, সংকোচ চেপে এইসব ওর প্রশ্নের উত্তর দিই,কখনো দুজনে মিলে দিই- একটিও ভুজুংভাজুং দিই না। গ্রহ,নক্ষত্র,নদী,অংক,ফিজিক্সের অন্য প্রশ্নের মতই এটাকে ট্রিট করি।

    পাকামি না ভেবে কৌতুহল হিসেবে দেখলেই উত্তর দিতে ততটা কষ্ট হয় নাঃ)

    সেক্সচেঞ্জ করলে এক্জন বাবা কেন দুধ খাওয়াতে পারবে না বা তার টামিতে কেন বেবি হবে না-এইসব প্রশ্নের সেশান আমরা পার করে ফেলেছি;)
  • kk | ১৬ জুন ২০১২ ২১:০৭15280
  • বেশ বেশ টিম। খুব ভালো। আমার খুব হাই ফাই দরকার নেই। ওতেই হবে মনে হয়।
  • পাই | ১৬ জুন ২০১২ ২১:০৫15279
  • পুরানো অভ্র দিব্বি চলত। নতুন ইন্সটল করতে গিয়ে যত ঝামেলা। প্রথমে ফন্ট ঘাঁটল। পোর্টেবল দিয়ে িংলিশ থেকে বাংলা বদলাচ্ছিলোনা ঠিকঠাক। খালি একটা মেসেজ আসছিল।
    আরেকটা কম্পুতে করলুম তো বাংলা ঠিক। এদিকে খানিক বাদে িংলিশে আর যাওয়া যায় না !! এফ ১২ কি ট্যাব কিছু দিয়েই হয়না। এই যেমন এখন হচ্ছে না। মেইল, গুরু কি গুগলে ইংলিশে কিছু টাইপ করতেই পারিনা ! ওয়ার্ডে করা যায় কিন্তু সেটাও কখনো কখনো হয় না।
    রিস্টার্ট করা ছাড়া গত্যন্তর নাই ! কাঁহাতক এমনি চালানো যায় !
    নতুন অভ্রতে কিছু অন্যরকম হয়েছে কি ? মামুও বলল নতুন অভ্র নামিয়ে লিখতে পারছে না।
    আর এদিকে আপিসের কম্পুতে বরাবরি চলে না। কি একটা লাইন ৯ এ এরর দেখায়।

    বংগলিপিতে চলে যাবো ভাবছি। কিন্তু ফা ফ না হলে তো বাংলা কি বোর্ড করা যাবে না ! নতুন ফা ফ আবার কেবলি ঝুলে যায়।
  • Tim | ১৬ জুন ২০১২ ২১:০৩15278
  • কলিদি, চোখ বুঁজে বুশনেল। আমার একখান আছে সেটা পাখি দেখার জন্য আদর্শ না, কিন্তু সেটাতেও ওয়াইল্ড লাইভ দূর্দান্ত দেখা যায়।
  • pinaki | ১৬ জুন ২০১২ ২০:৫৬15277
  • না না, বাচ্চাদের এই সব ডেঞ্জারাস কোশ্চেনের জবাব দেওয়াটা পুরো আলাদা ইস্যু। ঐ টইতে হবে না। হ্যয় কোয়ি জওয়ান নয়া টই খুলনেবালা?

    আমার মেয়ে লজিক ছাড়া এক পাও চলবে না। ভুজুং দিয়ে আজ অব্দি কোনো কাজ হয় নি। মাঝে মাঝে অবশ্য রিভার্স সুইং এ কাজ হয়। যেমন ধরা যাক সে খুব ভালো করেই জানে যে মেয়েদের বাচ্চা হয় একমাত্র বিয়ের পরেই। এবার যখন এই প্রশ্নটা করেছিল যে বিয়ের পরেই কেন বাচ্চা হয়, বিয়ে না হলে কেন হয় না, তখন রিভার্স সুইং দিয়ে বলা হয়েছিল বিয়ে না হয়েই যদি বাচ্চা হত, তাহলে বাচ্চার বাবা থাকত কিভাবে? এই রিভার্স সুইং এ এখনো অব্দি কাজ হয়েছে তার কারণ সে এখনো অব্দি বাবা নেই এমন কোনো বাচ্চাই দেখে নি। কাজেই বাচ্চার সাথে বাচ্চার বাবা থাকাটা সে একটা ন্যাচারাল ব্যাপার হিসেবেই দেখে। কিন্তু সে নিয়ে তার দুঃখু আছে মনে। কারণ সে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে সে বিয়ে কোনোদিন করবে না। অথচ তার একটা পুচু বাচ্চা হলে খুব ভালো হয়। এদিকে বিয়ে না করলে যদি বাচ্চা না হয়, তাহলে তো একটা গোল বেধে যাচ্ছে। খুব সম্প্রতি এই দুশ্চিন্তার কথা সে আমাদের জানিয়েছে। আমাদেরও সেই দুশ্চিন্তার ভাগীদার হয়ে বলতে হয়েছে যে সত্যি এই সমস্যার একটা সলিউশন ভেবে বের করতে হবে ও বড় হওয়ার আগেই।
  • kk | ১৬ জুন ২০১২ ২০:৪৯15276
  • SS, থ্যাংকু। আমিও ওদের কটা মডেল দেখছিলাম অ্যামাজনে। দামও খুব বেশি নয়। দেখবো ব্যাস প্রো তে গিয়ে।
  • T | ১৬ জুন ২০১২ ২০:৩৬15275
  • কী হয়েছে?
  • পাই | ১৬ জুন ২০১২ ২০:২৪15274
  • অভ্র নিয়ে খুব সমস্যায় পড়েছি। আছে কোই হেল্প করনেওয়ালা ?
  • পাই | ১৬ জুন ২০১২ ২০:২২15273
  • বাইনারিদার টইটা পেলাম। হয়ত পুরো যায় না, কিন্তু ওখানে ও নিয়ে লেখাই যায়।
  • SS | ১৬ জুন ২০১২ ২০:১৪15272
  • কেকে, Bushnell এর খুব নাম শুনি। Bass and Pro দোকানে গিয়ে দেখতে পারো।
  • T | ১৬ জুন ২০১২ ২০:১৩15271
  • ইউরো কাপ লাইভ দেখার লিঙ্কঃ
    http://www.istream.com/euro-2012/
    গত কয়েকদিন ধরে দিব্যি দেখছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত