এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sam | ১৬ জুন ২০১২ ০০:৫২14971
  • কাদা দা (কাকু? জ্যেঠু?) র কোথায় মনে হলো ভদ্রলোক এর মানসিকতায় কিছু প্রবলেম আছে, যাই হোক, নিজগুনে ক্ষমা করে দিলাম। এমনি তে ই পার্সোনালি চিনি না, তাই অনার মত হুট করে কনক্লুসন টানতে পারি না বা হিপক্রিসি ও করতে পারি না।
  • অভিধান | ১৬ জুন ২০১২ ০০:৫০14968
  • কালক্রমে রবীন্দ্রনাথই ধার্য হলেন বাংলা ভাষা ও সাহিত্যে। কেউ কেউ একটা শক্তিশালী বিকল্পের খোঁজ করেছিলেন- "যখন মানুষ বেঁচে থাকে, তখন জেন্ত-কথা কয়, মরে গেলে মরা-ভাষা কয়। যত মরণ নিকট হয়, নূতন চিন্তাশক্তির যত ক্ষয় হয়, ততই দু-একটা পচা ভাব রাশীকৃত ফুল-চন্দন দিয়ে ছাপাবার চেষ্টা হয়। বাপ রে, সে কি ধুম-দশপাতা লম্বা লম্বা বিশেষণের পর দুম করে- রাজা আসীৎ!!! আহাহা! কি প্যাঁচোয়া বিশেষণ, কি বাহাদুর সমাস, কি শ্লেষ!!- ওসব মড়ার লক্ষণ।" সরাসরি রাবীন্দ্রিক ভাষার বিরুদ্ধে বলা নয়, কিন্তু অন্যভাবেও বাংলাভাষার বিবর্তন সম্ভব ছিল তার প্রামাণ্য চিন্তাভাবনা। কিন্তু উনিশশো তেরো পর থেকে বিশেষ করে রবীন্দ্রনাথকে মৌলিক চ্যালেঞ্জ জানানোর মতো কেউ বেঁচে ছিলেন না।
  • Tim | ১৬ জুন ২০১২ ০০:৫০14969
  • প্পন, তারা ই মা।
  • Sam | ১৬ জুন ২০১২ ০০:৪৯14967
  • আমি তো ঘনিষ্ঠ বন্ধুত্ব ছাড়াই লুরু র অটো চালকদের প্রভূত খিস্তি করি।
  • প্পন | ১৬ জুন ২০১২ ০০:৪৮14963
  • তারা তো নকলনবিশ। ;-)
  • কাদা | ১৬ জুন ২০১২ ০০:৪৮14964
  • স্যামের কাছে আমার ক্ষমাপ্রার্থনা ডিউ আছে।
    স্যামের পরবর্তী পোস্ট পড়ে বুঝলুম স্যাম যে সমাজে বড় হয়েছে, সে আমার চেনা সমাজ নয়। আমার চেনা সমাজে গুরুজনেরা ছোটদের সামনে নারীপুরুষের যৌনাঙ্গ বা যৌনক্রিয়া নিয়ে আলোচনা করে না। আমার চেনা সমাজে কেউ তাঁর বন্ধুর ছেলেকে (স্যামের উদাহরণে মনে হয় ছেলেটি শিশু) কোন কারণেই ওইজাতীয় ভাষা ব্যবহার করে না। এমন কথা শুনিনি যে তা নয় - আমাদের গঙ্গার ঘাটের বাজারে মেছুনিকে শুনেছি তার ছেলেকে "এই **মারানির ব্যাটা" বলে ডাকতে (শুনে হাসি চেপে চলে এসেছি)।
    গুরুচন্ডালিতে সব সমাজের সকলের সমান অধিকার - বাংলায় টাইপ করতে পারলেই হ'লো। তাই স্যাম, আমার আগের পোস্টের জন্যে সরি।

    দেখ্লুম এখানে কেউ কেউ এই "কাঁচা খিস্তি"র ব্যবহার করার ব্যাপারে বেশ ওপেন-মাইন্ডেড। খুব খুব ভালো। ভবিষ্যতে আমি যদি "কাটা বাঁড়ুজ্জে" বলে কোন বিশেষ ধর্মানুলম্বীদের সম্বোধন করি, তখন আশা করি তাঁরা একই রকম ওপেন-মাইন্ডেড থাকবেন - অন্য কারুর অপছন্দ হ'লে আমায় একই রকম ডিফেন্ড করবেন। কারণ আমার কাছে এ'সবই ইকোয়ালি অফেন্সিভ (and tasteless)।
  • Tim | ১৬ জুন ২০১২ ০০:৪৮14965
  • শুধু সাহেবরা কেন অনেক অসাহেবও পড়ে বৈকি।
  • xi | ১৬ জুন ২০১২ ০০:৪৮14966
  • এটা ঐ বিষয়ে। মানে গালাগালির জন্য শুধু আড্ডা কেন, ফুটবল মাঠই বা কম কী?
  • প্পন | ১৬ জুন ২০১২ ০০:৪৭14958
  • কেশীর ক্ষী মগজাস্ত্র!
  • সায়ন | ১৬ জুন ২০১২ ০০:৪৭14959
  • দ্য আন্সার, ডিয়ার স্যাম, ইজ পাতালঘর :-P
  • pinaki | ১৬ জুন ২০১২ ০০:৪৭14960
  • তবে বয়েস বাড়ার সাথে সাথে অনেকে বাড়ীতে ছোটো ছেলেমেয়ে থাকার কারণে খিস্তি দেওয়া কমিয়ে দেয়। সেক্ষেত্রে অনভ্যাসের কারণে অনেকে সময় খিস্তি দেওয়ার স্বতস্ফূর্ততাটা হারিয়ে যায়। আমার নিজেরই এমন হয়েছে। কিন্তু দেখেছি কিছুদিন পুরোনো বন্ধুদের সাথে ফোনালাপ বাড়লেই আবার সেই হারানো ঝলক ফিরে আসতে থাকে। তখন আবার বাড়ীতে জোর করে কন্ট্রোল করতে হয়। ঃ-)
  • প্পন | ১৬ জুন ২০১২ ০০:৪৭14961
  • টিম, সাহেবরা বাদরুমে বসে বই পড়ে।
  • kc | ১৬ জুন ২০১২ ০০:৪৭14962
  • অভিধানের বাক্যবিন্যাস অনেকটা রঙ্গনের মতন।
  • xi | ১৬ জুন ২০১২ ০০:৪৬14957
  • ফুটবল মাঠ ই কম কী?
  • Tim | ১৬ জুন ২০১২ ০০:৪৫14956
  • খুব খুব, মানে পোচোন্ডো কোষ্ঠকাঠিন্য থাকলেও লোকে বাথ্রুমে যাবেনা। জানেই তো গিয়ে লাভ নেই। ঃ-)
  • pinaki | ১৬ জুন ২০১২ ০০:৪৩14955
  • গালাগালি না দিয়ে মানে কোনো খিস্তি একেবারেই ব্যবহার না করে বলতে চাইছি।
  • pinaki | ১৬ জুন ২০১২ ০০:৪১14952
  • ক্লোজ বন্ধুবান্ধবের আড্ডায় কেউ গালাগালি না দিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারছে - এমনটা কি সত্যিই হয়? হলে আমার জানা নেই। বয়েসের প্রচুর তফাৎ থাকলে বা খুব ঘনিষ্ঠ না হলে হতে পারে অবশ্য।
  • xi | ১৬ জুন ২০১২ ০০:৪১14953
  • বলেছেন সারাদিন বাথ্রুমে থাকতেন না, যেতেন না তাতো কন নাই। ঃ-)
  • Sam | ১৬ জুন ২০১২ ০০:৪১14954
  • বিপ্লব তো ভিলেন হত, সাধু হলো কই?
  • xi | ১৬ জুন ২০১২ ০০:৪০14951
  • পিনাকী, কোথায়? এতো সিম্পল। যেখানে গলাগলি, সেখানে।
    ঃ-)
  • Ishan | ১৬ জুন ২০১২ ০০:৩৯14948
  • তাইলে শিব্রাম কি বাথরুমে যেতেন না? :)
  • সায়ন | ১৬ জুন ২০১২ ০০:৩৯14949
  • ওই দ্যাখো স্যাম, শিব্রাম আগেই সাধু বিপ্লব (ওয়েল, অলমোস্ট) করে ফেলেছেন। আর কিছুই বাকি রইল না সিবায়ে দর্দে ড্যাশ! হায় হায়!!
  • Sam | ১৬ জুন ২০১২ ০০:৩৯14950
  • আবার শুরু করেছে, এবার যেন আমাকে নিয়ে টানাটানি না করা হয়, আমি খিল্লি মুডে আছি।
  • Sam | ১৬ জুন ২০১২ ০০:৩৮14946
  • ব্রামাখ্যাপা।
  • pinaki | ১৬ জুন ২০১২ ০০:৩৮14947
  • গালাগালিহীন ভাষা কোথায়? সাহিত্যে? নাকি আড্ডায়? নাকি দুজায়গাতেই?
  • xi | ১৬ জুন ২০১২ ০০:৩৫14945
  • শিব্রাম "ঈশ্বর পৃথিবী ভালোবাসা" বইটাতে একজায়গায় লিখেছেন বাড়ীতে বসার ঘর শোবার ঘর পড়ার ঘর রান্নাঘর খাবার ঘর থাকে, বাথরুমও থাকে। আমার তো তেমন কোষ্ঠকাঠিন্য হয় নি যে সারাদিন বাথ্রুমেই থাকবো। তাই আমি অন্যান্য ঘরেই বেশি সময়টা থাকি।
    গালাগালি আর গালাগালিহীন ভাষা ব্যবহার নিয়ে কথা উঠলেই গুরু শিব্রামের এই কথাগুলো মনে পড়ে, খুব ভালো যুক্তি পাই।
    ঃ-)
  • Sam | ১৬ জুন ২০১২ ০০:৩৪14944
  • বামাখ্যাপা।
  • Ishan | ১৬ জুন ২০১২ ০০:৩৩14943
  • পিনাকিকে ক। তবে বাকিরা এমনি এমনি গাল দেয়। বামেদের মধ্যে সবকিছুকেই থিয়োরাইজ করার একটা প্রবণতা আছে। খিস্তিতেও তাই। বামরা খিস্তি দিলে সেটা হল ডিক্লাসড হবার প্রয়াস। আর খিস্তির বিরুদ্ধতা করলে সেটা হল অবক্ষয়ী ভোগবাদী সমাজের বিরুদ্ধে লড়াই।

    এত থিয়োরি অবামদের পক্ষে নামানো অসম্ভব। :)
  • Sam | ১৬ জুন ২০১২ ০০:৩২14941
  • নাহ, আজকে প্রচুর বকতে ইচ্ছে করছে, কিন্তু ঘরে এক ফোঁটা পানীয় নেই, থাকলে ইপিদী পডে শুনতে শুনতে খেলা দেখতাম। :)
  • অভিধান | ১৬ জুন ২০১২ ০০:৩২14942
  • বিদ্যাসাগর এবং রামকৃষ্ণ- দুজনেই অত্যন্ত স্ল্যাংসমৃদ্ধ কথা বলতেন। বঙ্কিমের লেখাপত্রে অজস্র স্ল্যাং ছড়িয়ে রয়েছে। শরৎ তারাশঙ্কর বা বিভূতিভূষণরা সেভাবে স্ল্যাং ব্যবহার করেন নি। তখনও রবীন্দ্রনাথ প্রবল। ব্যতিক্রম আছে যুবনাশ্বের লেখায়। তবে তা সামান্য। স্ল্যাং ব্যবহৃত থাকে বিশ শতকের মাঝামাঝি থেকে। প্রায় প্রত্যেকে- রমাপদ চৌধুরী থেকে সমরেশ বসু, স্বপ্নময় চক্রবর্তী থেকে নবারুণ ভট্টাচার্য। কেউই বিপ্লব করার জন্য স্ল্যাং ব্যবহার করেন নি, সময়ের কিছু চিহ্ন রয়ে গেছে মুখের কথায়, লেখার ভাষায়। ইতিহাসটাকে তাই দেখা দরকার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত