এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১৫ জুন ২০১২ ২২:০২14792
  • এটা ইন্টেরেস্টিং একটা আলোচনা হতে পারত, কিন্তু হবেনা। যাইহোক, আমাদের বাড়িতে একদম খিস্তিখাস্তা চলত না, মানে আমার বাবাকে জীবনে একবার হারামজাদা বলতে শুনেছি, এবং শুনে ভয়ংকর অবাক ও ভয় পেয়েছিলাম (এ সবই প্রাক তৃতীয় শ্রেণি বয়স)। বাবার বন্ধু বিজন কাকু খুব হাসত, চেঁচিয়ে কথা বলত, আর কথায় কথায় শালা বলত, সেটা একটা সর্ট অফ এম্ব্যারেসিং ব্যপার ছিল যেন। যেদিন দাদা জানল বিজন কাকু কোন পার্টিতে গিয়ে মদ খেয়েছে, মুখটা হাঁ করে, চোখ গোল করে বলেছিল, "বিজন কাকু মদ খায়?!" তো সেই আমি দমাদ্দম খিস্তি মেরে স্কুলে, কলেজে, ইউনিতে, এবং এখনও বাড়িতে কাটিয়ে দিলাম। মেয়েটা বড় হোক, এরপর ওর সাথেও মারব।
  • Tim | ১৫ জুন ২০১২ ২২:০১14787
  • যদ্দুর জানি, আমরা বাবামা'র সাথে বা ছেলেমেয়ের সাথে একঘর জাতীয় শব্দও ব্যবহার করিনা। কিম্বা শ-কার। তাবলে কি শ-কার নকল আমির ভাষা? মানে জীবনে কোন অবস্থাতেই কেসিদা একবারো শালা বলেনি? সত্যি?
  • Sam | ১৫ জুন ২০১২ ২২:০১14788
  • আদতে ব্যাপারটা হলো একটা যুগ এর ফারাক, একটা পরিবর্তনের (দিদি সংক্রান্ত না) ফারাক। এটা সব যুগে ছিল, থাকবে ও, নতুন আর পুরনো র লড়াই আর কি, সবাই নিজের তা ভালো মনে করে।
  • xi | ১৫ জুন ২০১২ ২২:০১14789
  • কেসি, ক কয়ে ক্ক। এই কথাটাই বলতে চাইছিলাম।
  • pi | ১৫ জুন ২০১২ ২২:০০14785
  • মেয়েদের মধ্যে কম, কিন্তু ছেলেদের মধ্যে তো এগুলো আকছার ব্যবহার হতে শুনেছি। তারা বিদেশী এক্ষপোজারে আর স্মার্টনেস দেখাতে এসব করত বলে ঠিক মনে হয়নি।

    'ঘরে যেখানে ব্রাহ্মণ্য সংস্কৃতি প্রিভেইল করছে সেখানে এনারা গুডি গুডি বয় হয়ে বাপমায়ের দেখানো পথে চলেন ও করেন। সেখানে এসব বিপ্লব আনেন না। কারণ তাহলে এতদিনে রাজ্যটা আর দেশটাও বদলে যেতো। ' .. তার মানে বলছো, ঘরেও বাপ মায়ের সাথে খিস্তিখাস্তা করে কথা বল্লে তোমার আর আপত্তি টাপত্তি থাকতো না ? দেশ সমাজ বদলে টদলে যেত ?
  • kk | ১৫ জুন ২০১২ ২২:০০14786
  • এইবারে আরেকটা প্রশ্ন করি। বেশির ভাগ খিস্তি যৌনতা বিষয়কই হয় কেন? যৌনতা তো একটা বেসিক ইনস্টিংট ছাড়া কিছু নয়। তাহলে খাওয়া বা ঘুম ইত্যাদি অন্য বেসিক ইনস্টিংট নিয়ে কেন খিস্তি হয়না?
  • Tim | ১৫ জুন ২০১২ ২১:৫৯14781
  • এটাও তো অ্যাজাম্পশন ( নাকি পার্সেপশন?)। আমি আবার ইংরিজিতে কাঁচা।
  • Sam | ১৫ জুন ২০১২ ২১:৫৯14782
  • আপনারা শুদ্ধ ভাষায় আঁতলামি করে কোন বিপ্লব টা আনলেন? নাকি সেই পথে ই হাঁটেন না? করা সুবিধাবাদী তাহলে?
  • kc | ১৫ জুন ২০১২ ২১:৫৯14783
  • যে ভাষায় নিজের বাপমায়ের সঙ্গে কথা চালাতে পারবনা। ভাই বোনদের সঙ্গে কথাবার্তা চালাতে পারবনা। সর্বোপরি যে ভাষায় কথা বলতে আমার পুত্রকে এনকারেজ করতে পারবনা, সে ভাষা আমার নয়। ওটা নকল আমির ভাষা।
  • aka | ১৫ জুন ২০১২ ২১:৫৯14784
  • তাইলে তো রিদ্ধির কথামতন কোয়ান্ট করতে হবে। সাহিত্যের কোয়ান্ট প্রমাণ। আজ বিকেলের দিকে দিয়ে দেব।
  • Sam | ১৫ জুন ২০১২ ২১:৫৮14780
  • চারিদিকে প্রেসার রে ভাই, আমি হকিন্স হয়ে যাচ্ছি।
  • xi | ১৫ জুন ২০১২ ২১:৫৭14779
  • পাই, কারণ ঘরে যেখানে ব্রাহ্মণ্য সংস্কৃতি প্রিভেইল করছে সেখানে এনারা গুডি গুডি বয় হয়ে বাপমায়ের দেখানো পথে চলেন ও করেন। সেখানে এসব বিপ্লব আনেন না। কারণ তাহলে এতদিনে রাজ্যটা আর দেশটাও বদলে যেতো।
    সুবিধাবাদী বিপ্লবী সব।
    এটাকেই কৃত্রিমতা বলছি।
  • riddhi | ১৫ জুন ২০১২ ২১:৫৬14776
  • জই আপনি গুচ্ছের স্টিরিওটাইপিং করছেন। খিস্তি যদি প্রেসারে পড়ে হয়, তবে সব সাহিত্য কলা ও প্রেসারে পড়ে। আপনার যুক্তি গুলো, সমাজের কালচার কাকু/কাকীমারা দেন।
    আর এর মধ্যে ইমি বামি কোত্থেকে আসে? ইমি বামি চেনার এলও টাই বা কি? আপনি তো বুঝে বসে আছেন নতুনদের বেশীর ভাগ ই মি। কি করে ঠাহর করলেন একটু বোঝান তো।
  • Sam | ১৫ জুন ২০১২ ২১:৫৬14777
  • আপনার কমপ্লেক্স বক্তব্য বুঝতে পারি না, জ্ঞান এর পরিধি অত্যন্ত সংকীর্ণ কি না, একটু বুঝিয়ে সুঝিয়ে দিন।
  • pi | ১৫ জুন ২০১২ ২১:৫৬14778
  • পার্সেপশন নিয়ে তো তর্ক হয়না। কিন্তু জাই তো এটা প্রমাণের মোডেই আছে মনে হচ্ছে ঃ)
  • Sam | ১৫ জুন ২০১২ ২১:৫৫14775
  • আপনারা কোন জগতে বাস করেন আমি জানি না, তবে আমি যেখানে মানুষ হয়েছি, সেখানে বন্ধু বান্ধব এমনকি গুরুজনেরা ও খিস্তিখাস্তা করে থাকেন, এতে আমি দোষ এর কিছু দেখি না।
  • pi | ১৫ জুন ২০১২ ২১:৫৪14772
  • না, জানা গেল কীকরে, চারপাশের প্রেশারে পড়েই, বাইরের নকলনবিশী করেই এগুলো ব্যবহার করছে ? বাংলা সাহিত্যে এটা আনা মানেই কৃত্রিম কেন হবে ?
  • xi | ১৫ জুন ২০১২ ২১:৫৪14773
  • আমি ওদের খাটো করিনি স্যাম, ওরা যেভাবে ঝগড়া করতেন বিনা কারণে সেগুলো গ্যালারিতে বসে দেখতাম। আপনিও না বুঝে বলতে আসবেন না।
  • অভিধান | ১৫ জুন ২০১২ ২১:৫৪14774
  • গুদ একটি তৎসম শব্দ।

    গুদ বি. {(সং.গুদ+অ(ক)-ক;ছান্দস) যাহা কুঞ্চনাকুঞ্চন দ্বারা ক্রীড়া করে; মলনির্গমমার্গ, গুহ্যদেশ, পায়ু; হরিচরণ বন্দ্যোপাধ্যায়} প্রচলিত অর্থে যোনি।
  • Sam | ১৫ জুন ২০১২ ২১:৫৩14770
  • হিজরে দের ছোট চোখে দেখার তো কোনো কারণ দেখি না। হিজরে দের সাথে ও ট্রেনে চড়ার অভিজ্নতা হয়েছে, আর তাদের সাথে বসে কথা বলে তাদের জীবনের সেইসব দিকগুলোর কথা জানার ও অনেক অভিজ্নতা হয়েছে যেগুলো আপনারা জানতে ও চাইবেন না। এবার আমার বলার পালা, না জেনে মন্তব্য করবেন না।
  • aka | ১৫ জুন ২০১২ ২১:৫৩14771
  • জাইয়ের দুই নং পার্সেপশন, প্রমাণ হয় না। সে সাহিত্য মূল্যায়ণই পার্সেপশন। আমার কবিতাগুলো যে কেউ পাতে দেয় না তো কেউ কি প্রমাণ করেছে যে সেগুলো আসলে কবিতা নয়। সে সাধ্য কারুর নাই। কিন্তু ঐ আর কি পার্সেপশন। বোঝা যায়।
  • সায়ন | ১৫ জুন ২০১২ ২১:৫২14769
  • সম্বুদ্ধ, "মানুষের কথ্যভাষায় এখন ব চ সব আছে" - নাথিং নিউ ইন ইট। তবে, 'কথ্যভাষায়'? মানে যে ভাষার ব্যবহার সর্বত্র? স্কুলকলেজের খিস্তিখাস্তা স্কুলকলেজ ছাড়িয়ে স্বগৃহে ঢুকলে যেখানে গৃহত্যাজ্য হওয়ার চান্স, সেখানে সাহিত্যে (?) খিস্তিখাস্তার প্রয়োগজনিত আউটকাম স্বগৃহের চাইতে অনেক বেশী ইম্প্যাক্টওয়ার্দি। এটা ফ্যাক্ট। কেউ যদি শ-কার ব-কার চ-কার চাট্টি লিখে ছড়িয়ে ভাবে 'কী দিলাম মাইরি' - সরি মাইট, ইউ গট ইট অল রং!
  • xi | ১৫ জুন ২০১২ ২১:৫১14767
  • তবু তো স্যাম হিজড়েদের সঙ্গে ট্রেনে চড়েন নি। তাহলে কত কী শিখতে পারতেন আরো।
  • Tim | ১৫ জুন ২০১২ ২১:৫১14768
  • পাই, প্রমাণ মানে? উদাহরণ?
  • Tim | ১৫ জুন ২০১২ ২১:৫০14763
  • হুঁ দুই নম্বর পয়েন খুবই ভ্যালিড।
  • Sam | ১৫ জুন ২০১২ ২১:৫০14764
  • অন্যকে দেখাতে যদি গালাগালি দেওয়া হয় বলে মনে হয়, তবে ভোরের বনগা লোকালে একটু যাতায়াত করে দেখবেন, রবিঠাকুর ও খিস্তি করবেন ওই রকম ভয়ানক গবাদি পশুর মত ডেলি প্যাসেন্জারী করতে হলে।
  • pi | ১৫ জুন ২০১২ ২১:৫০14765
  • কিন্তু কোথাও কোথাও দেখি চারপাশের প্রেশারে পড়ে প্রাণপণে লোকে গালাগালি দিতে শিখছে নিজেকে স্মার্ট প্রমাণ করতে। .... এটার প্রমাণ কী ?
  • Tim | ১৫ জুন ২০১২ ২১:৫০14766
  • বঙ্কিম কেন শুধু, পুরোনো অনেক গল্প উপন্যাসেই তো আছে কথ্য ভাষা, যা তৎকালীন সমাজে স্ল্যাং বা খিস্তি ছিলো। শুধুই সুললিত ভাষায় মৃদঙ্গ ইত্যাদি দিয়ে বাংলা সাহিত্য রচিত হয়েছে কি?
  • aka | ১৫ জুন ২০১২ ২১:৪৯14761
  • জাই এতক্ষণে কোরে গেছে। এটা ভ্যালিড কমেন্ট। এটার সাথে স্টিরিওটাইপিংয়ের যোগাযোগ নাই।
  • kk | ১৫ জুন ২০১২ ২১:৪৯14762
  • নিশি, বুঝিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত