এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নেতাই | ১৫ জুন ২০১২ ২০:০৫14700
  • লামাদা, একটা।
    একটা গান গাও প্লিজ।
    কথা দিচ্ছি আর গাইতে বলবোনা
  • xi | ১৫ জুন ২০১২ ২০:০৪14698
  • পাই, ব্যতিক্রমেরা চিরকালই আছেন। তাঁদের কথা হচ্ছে না। ঃ-)
  • নেতাই | ১৫ জুন ২০১২ ২০:০৪14699
  • আজ শুক্রবার
    মাল খেয়ে এসেছো আবার?
    --------------------কবি নেতাই
  • pi | ১৫ জুন ২০১২ ২০:০৩14697
  • নাঃ জাই, এটা একটু স্টিরিওটাইপিং ই হল ঃ)
    কিছুজনের কিছু লেখার উদাঃ দিতে লোভ হচ্ছিল, কিন্তু সম্বরণ করলুম ঃ)
  • pi | ১৫ জুন ২০১২ ২০:০১14696
  • কুছ লেতে কিঁউ নেহি ?
  • Lama | ১৫ জুন ২০১২ ১৯:৫৯14695
  • না ভাই, তোমরা আজ আমায় গাইতে বোলো না। আজ আমার গলাটা তেমন ভালো নেই।
  • xi | ১৫ জুন ২০১২ ১৯:৫৩14694
  • বুঝলে কুমুদি, এখানে অনেক জ্যোতিষ্ক। তুমিও আরেক জ্যোতিষ্ক। চারিদিকে এত জ্যোতি, যে আমি চোখের উপরে ফেট্টি বেঁধে আসি, ফেট্টির নিচ দিয়ে অল্প করে দেখি। ঃ-)
    সূর্যের বাড়ী বেড়াতে গিয়ে ফীথনের এই অবস্থাই হয়েছিলো। ঃ-)
  • kumu | ১৫ জুন ২০১২ ১৯:৪৭14693
  • জাই,এখানে এত বড় বড় জ্যোতিষ্করা জ্বলজ্বলাচ্চেন,এদের সামনে আর ঐসব কথা তুলো না।

    এখন আমি আমার ডেরাইভারের বেবস্তা করতে যাচ্চি,আজ ওর একদিন কি আমার একদিন।
  • | ১৫ জুন ২০১২ ১৯:৩৯14692
  • কোন ভাষায় চিন্তা করছি তার ছাপ লেখার উপর অবশ্যই পড়ে।
  • xi | ১৫ জুন ২০১২ ১৯:৩৮14691
  • কুমুদি, আগেই জানি, অনুমান করেছিলাম তোমার লেখালিখির অভ্যেস আছে। ঃ-)
    কোথায় ? পাক্ষিক পাত্রিকায়? নাকি দৈনিক পত্রিকার রবিবাসরীয়ে?
  • xi | ১৫ জুন ২০১২ ১৯:৩৬14690
  • আকা, অভিজ্ঞতা হলে চিন্তাভাবনা বদলায়, আর তা বদলালে মূল ব্যক্তিত্বের উপরে নতুন স্তর পড়ে, সমৃদ্ধ হয়। কিন্তু ব্যক্তিত্বের মূল কাঠামোটা কিন্তু একই থাকে।
  • kumu | ১৫ জুন ২০১২ ১৯:৩৫14689
  • জাই,সে ত্যামোন কিছু না(লজ্জায় মাথা নত করা ও ফিকফিক হাসির ইমো)
  • xi | ১৫ জুন ২০১২ ১৯:৩৩14688
  • না, আকা, স্টিরিওটাইপিং না, পর্যবেক্ষণ করা কিছু ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টামাত্র।
  • aka | ১৫ জুন ২০১২ ১৯:৩১14687
  • জাই এগুলো স্টিরিওটাইপিং।
  • xi | ১৫ জুন ২০১২ ১৯:৩০14686
  • কেডি, আপনার এই পুকুরের এপার আর ওপার করা জীবনটা খুব আশ্চর্য লাগে, ভাবি এই অভিজ্ঞতা সত্যি সত্যি পেতে কেমন লাগে। কী জানি, হয়তো কোনোদিন---
    ঃ-)
  • xi | ১৫ জুন ২০১২ ১৯:২৮14685
  • কুমুদি, আগে তুমি কোথাও লিখতে?
  • kumu | ১৫ জুন ২০১২ ১৯:২৬14684
  • কেডিদা,না,খুদা কেমন খুদি মতো।কেডি লেখেন্না কেন,লোকে সহজে চিনতেও পার্বে।
    আচ্ছা,অপরাজিতর পিডিএফ কেউ আমায় দিল না কেন?তাইলে আরো চাট্টি মূল্যবান মতামত দিতুম।
  • xi | ১৫ জুন ২০১২ ১৯:২৫14683
  • ই মি এর কিছু কিছু ছেলেপিলে কেন জানি মনে করে কটা ক চ ব ল দ ওলা শব্দ লিখলেই বুঝি বিরাট বাংলাসাহিত্যের যুগান্তকারী কিছু করে ফেল্লো। এদের অনেকেরি বাংলা সাহিত্যের বিভিন্ন পর্যায়ের সঙ্গে সামান্যতম পরিচয়ও নেই, আর অনেকের একেবারে ত্রিশঙ্কু কেস, ইস্কুলে প্রাণপণে জ্যাকসন মুনওয়াক লেনন ইত্যাদি কালচার শিখে এসে বাড়ীতে দেখেছ বদখত পা বাড়িয়ে গম্ভীরমুখে দাঁড়িয়ে গুরুজনেরা, প্রণাম নেবার জন্য। যতক্ষণ না পা ছুঁয়ে প্রণাম করা হচ্ছে ততক্ষণ নিস্তার নেই।
    এই দুই কালচারের মাঝখানে এরা ত্রিশঙ্কু, এটা ও নিতে পারে না, ওটাও নিতে পারে না। তার ফলে যেটা হয়, সেটা বলতে পারবেন মনোবিদেরা।
    সবাই নয়, তবে বেশ ভালো সংখ্যক এরকম দেখেছি।
  • kumu | ১৫ জুন ২০১২ ১৯:২৩14682
  • আমি এসেচি দুবছর হোলো,তবে আমার বয়সীরা বাং/ইং মিডিয়ামের উর্দ্ধে।
  • xi | ১৫ জুন ২০১২ ১৯:১৬14681
  • এমনকি প্রচুর বানানটাও আকা কীরকম লিখলেন! ঃ-)
  • aka | ১৫ জুন ২০১২ ১৯:১১14680
  • আমি খুব লেজি রাইটার, আমার বাংলা এবং ইংলিশ দুই লেখার সময়েই প্রচূর ভুল হয়।
  • pi | ১৫ জুন ২০১২ ১৯:০৯14678
  • ইংলিশ মিডিয়ামে পড়লে অনেকের ( বোল্ড, আন্ডারলাইন, সবার নয়) বাংলা লেখার সময় বেশ ভুল হয়। ঃ)
  • কাদা | ১৫ জুন ২০১২ ১৯:০৯14679
  • ক্ষি, আমি মে মাসের শেষে পুকুরের পুবদিকে চলে এসেছি।

    "কাদা' পছন্দ না? তবে? আমার অন্য ডাকনাম অনুযায়ী "খুদা'' - ঠিক আছে?
  • aka | ১৫ জুন ২০১২ ১৯:০৭14677
  • কাব্লিদা কি জর্দা পান খান?
  • aka | ১৫ জুন ২০১২ ১৯:০৬14676
  • এইটা সবাই বলে যে মানুষের ব্যক্তিত্ব নাকি স্কুল লেভেলে তৈরি হয় তাই স্কুলের প্রভাব খুব বেশি। বুঝি না বুঝি না। আমার চিন্তাভাবনা নিরন্তর বদলায় যত বেশি অভিজ্ঞতা হয় তত বেশি বদলায়। আর চিন্তাভাবনা বদলালে অবশ্যই ব্যক্তিত্বও বদলায়। এটাই তো খুব স্বাভাবিক বলে মনে হয়। হ্যাঁ ইংলিশ মিডিয়ামে পড়লে ইংলিশ লেখার সময়ে ভুল কম হয়।
  • শ্রী সদা | ১৫ জুন ২০১২ ১৯:০৫14675
  • আমিও মাধ্যমিক অব্দি বাংলা, তারপর ইঞ্জিরি।
  • কাদা | ১৫ জুন ২০১২ ১৯:০৪14674
  • বিস্কুট দিয়ে মাল খাওয়া এমন কী। রেড ওয়াইনে ব্রেডস্টিক ডুবিয়ে খাওয়া তো কমন প্র্যাকটিস আমেরিকা, ইউরোপে - তবে সাহেবরা কী করে জানি না।

    আর হুস্কি খেতে খেতে মাঝে মাঝে পান খাওয়া আমার রোজকার ব্যাপার। বিস্বাদ লাগবে কেন? (অবিস্যি আমি পান খেতে খেতে রসোগোল্লাও খেয়েছি, তবে তখন পানটা গালে থাকে - আউট অফ দ্য ওয়ে)
  • কাজু | ১৫ জুন ২০১২ ১৯:০২14672
  • না উমাতে আমি মা-ভা ছেড়ে ভেউ ভেউ করে কটিশ কালেজে ই-ভা তে চলে গিছিলুম।

    ও হ্যাঁ সে হিসেবে অপেক্ষাকৃত নতুন। ৩ বছর আসচি হেথা।

    আমি-ই-ই- হেথায় থাকি সু-উ-উধু-উ-উউ
    ফক্কুড়ি মারার তা-আ-আ-লে
  • xi | ১৫ জুন ২০১২ ১৯:০২14673
  • তার পরের কথা না, ঐ স্কুল পর্যায়ে ই মানুষের ব্যক্তিত্বের নব্বুই ভাগ তৈরী হয়ে যায় কিনা, তাই। ঃ-)
  • xi | ১৫ জুন ২০১২ ১৯:০১14671
  • তাই বলছিলুম, অনেকের উ মা ও বা মা। নিশিকান্তেরো তাই। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত