এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১৫ জুন ২০১২ ০১:১৮14431
  • হ্যাঁ একটু বুড়োমতন, গুহায় থাকতো। আমার সমসাময়িক, তাই নাম মনে পড়ছেনা। ডাকনাম সমু।
  • xi | ১৫ জুন ২০১২ ০১:১৫14429
  • জটায়ুর এক দাদা ছিলো, বলো তো কে?
  • xi | ১৫ জুন ২০১২ ০১:১৪14427
  • তাইলে তো জটায়ু বললে আরো সুবিধে হতো টিম, উড়ে উড়ে ফলপাকুড় খেতে খেতে বেড়াতে পারতে। ঃ-)
  • Tim | ১৫ জুন ২০১২ ০১:১৪14428
  • না না তেল নষ্ট কোরোনা। ঐ তেলটা লম্ফতে ব্যবহার করবো, শূন্যে লাফানোর সময় একটা আলোটালো হলে সুবিধে হয়।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০১:১২14426
  • তেলের দাম বাড়ছে বলে ভয় পাস নি। নাহয় তোকে এবার পুজোয় একটা তেলমাখানো বাঁশ দেব, সেটায় চড়ে যেথায় খুশি যাস।
  • Tim | ১৫ জুন ২০১২ ০১:১০14424
  • হু বেসিকালি কিপ্টে। অতিবুদ্ধি বলতে চেয়েছিলো, কিন্তু অবচেতন যাবে কোথায়। ক্যাঁক্করে চেপে ধরে অল্প লিখিয়ে নিয়েছে।
    জাই আমাকে হনুমান বল্লো? থ্যাঙ্কু থ্যাঙ্কু। ভালোই হলো, তেলের যা দাম বাড়ছে, এরপর লাফিয়ে লাফিয়ে চলতে হবে।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০১:১০14425
  • আগের দিনেই আমি গিয়ে টিফিনের সময় কথা বলার শাস্তি নিয়ে আপত্তি জানিয়েছিলাম, তাই উনি এখন কুমুদিবর্ণিত ভাতে মারার কম্মোটি করছেন। রোজ অন্য টিচারদের ডেকে ব্যাঙাচিকে দাঁড় করিয়ে, দেখিয়ে অন্য টিচারদের বলছেন "এর গলায় যাতে খাবার না আটকে যায়, তাই আমি একে মুখে খাবার নিয়ে কথা বলতে মানা করেছিলাম বলে, এই ছেলে নিজের মায়ের কাছে গিয়ে নালিশ করেছে"
  • xi | ১৫ জুন ২০১২ ০১:০০14422
  • এই হচ্ছে মুশকিল, ভালো স্কুল পেলে সেখানে নাহয় সরিয়ে নিতে। কিন্তু যা শুনছি, এদের তো প্রায় সেই ভোটের টইয়ের আপেলের দোকানের মতন, মনোপলি। পচা আপেলই লোকে কিনছে।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০১:০০14423
  • আমি ঠিক করেছি আর একদিন ব্যাঙাচিকে লাঠি দিয়ে মারলে পরের দিন ওর ক্লাসে গিয়ে দেখা করে ঐ লাঠি টেনে নিয়ে ওনাকে কয়েক ঘা বসিয়ে দিয়ে দেখাব, কেমন লাগে লাঠির বাড়ি। ছেলেকে অন্য কোথাও ভর্তি করতে হবেই যখন, তখন ওনার ওষুধ আগে ওনাকে গিলিয়ে আসব।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০০:৫৪14421
  • না হে নিশি, স্কুল কর্তৃপক্ষের কচুপোড়া। আগের প্রিন্সিপালটি ভালো ছিলেন এসব অভিযোগে কর্ণপাত করে টিচারগুলোকে কড়কে দিতেন। কিন্তু তাড়ানোর সাধ্য নাই, কারণ এদের চাকরি হয় চার্চের মাধ্যমে। তাই প্রিন্সিপাল এদের চাক্রি খেতে পারতেন না। কিন্তু এখনকার প্রিন্সিপালটি কোনো অভিযোগেই কর্ণপাত করেন না, একটিই বাঁধা উত্তর - না পোষালে অন্য কোথাও চলে যান। টিসি দিয়ে দিচ্ছি। আমি একটা সিটের জন্য একশোটা অ্যাপ্লিকেশন পাব।
  • | ১৫ জুন ২০১২ ০০:৪৯14420
  • আমাদের স্কুলের এক শিক্ষিকার কথা মনে পড়ে গেলো- তিনি রেগে গেলেই জুলপি ধরে টানতেন। কেন হাসলে জুলপি টানা, কেন বাঁদিকে তাকালে জুলপি টানা- তো আমাদের কৈশোরে কিছু পাকা মেয়ে সামনের একগোছা চুল ছোট করে কেটে ঝুলিয়ে রাখতো। তাদেরকে অনেকেই বলতো, বাবা দ্যাখ,ঝুলপি কেটেছে। নাগিনী মাঝে মাঝেই তাদের জুলপি টেনে ঝুলপি কাটার শাস্তি দিতেন।
  • xi | ১৫ জুন ২০১২ ০০:৪৮14419
  • ব্যাং, এইসব স্কুল কর্তৃপক্ষই বা কীরকম? এই ধরনের টিচারদের পিংক স্লিপ ধরিয়ে দিয়ে ভালো টিচার আনতে পারে না?
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০০:৪৭14418
  • হুচি, ঐ লেকের কিছু পাখির ছবি
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০০:৪২14416
  • মিঠু আমিও শিওর নই, ওটা এখনো আছে না গেছে।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০০:৪১14415
  • নিশি, ঐ শাস্তিটা ওদের স্কুলে কমবেশি অনেক টিচারই দিতেন বা দিয়ে থাকেন। কিন্তু ইনি হচ্ছেন সেই তিনি যিনি ক্লাস ওয়ানেও কপালে জুটেছিলেন। আর বেজায় জিনিস চাইতেন, শাড়ি থেকে আরম্ভ করে ওনার ছেলের কলেজের অ্যাসাইনমেন্ট করে দেওয়া থেকে বিরিয়ানি থেকে চিকেন চাউমিন শুধু নিজের জন্যই না ওনার বন্ধুদের জন্যও। এনার স্বভাবটা এত খারাপ বাচ্চাদের কোনো কিছু করতে মানা করার বদলে লাঠির বাড়ি বসান। গত দুইদিনে আরো তিনচারটি ছেলেকে লাঠির ঘা বসিয়েছেন পেন মুখে দেওয়ার জন্য।
  • aka | ১৫ জুন ২০১২ ০০:৩৯14414
  • না আমি আদৌ জানি না উহা আছে না গেছে। কোন আইডিয়া নেই।
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০০:৩৭14413
  • হুচি ঃ-)) সম্ভব হলে ঐ লেকটার সাইটে গিয়ে ছবিগুলো দেখিস। কী ছিল, আর সেটাকে কীভাবে আজকের অবস্থায় আনা হয়েছে!
  • xi | ১৫ জুন ২০১২ ০০:৩৬14411
  • খুব ভালো করেছ ব্যাং। একজন শিক্ষিকা, ওরকম নামীদামী স্কুলে, অথচ তিনি ই কিনা জানেন না শিক্ষিকার রোল। এঁদের রীতিমতন আলাদা করে ট্রেনিং দেওয়া উচিত।
    এই ইনি ই কি তিনি, যিনি ট্র্যাশের উপরে দাঁড় করানোর মতন কান্ডজ্ঞানহীন শাস্তি দিতেন বাচ্চা বাচ্চা স্টুডেন্টদের?
  • | ১৫ জুন ২০১২ ০০:৩৬14412
  • আমি আবার তাকে খুব ইয়ে করে বলেছি, দোকানটা আছে, বহাল তবিয়তে আছে, উঠে যায় নি- সত্যিই আছে তো? ও আজ্জো, কিছু জানো? তুমি তো লোকাল ছেলেঃ)
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০০:৩৪14409
  • মিঠু, ঐ তো আকাই বলে দিয়েছে। তা, ওটা কিনা আকার এলাকা, ওর কলেজের সামনেই। তাই এই ঠিকানা বোঝানোর অধিকারটুকু আকারই থাক।
  • hu | ১৫ জুন ২০১২ ০০:৩৪14410
  • ব্যাংদি, হারিয়ে গেলেই বা কি মানেটা কি? যেসব মানুষের গল্প পড়ে আমাহেন অচল পয়সারও একটু নড়ে চড়ে বসতে ইচ্ছে হয় তাদের কথা হারিয়ে গেলে দোষ নেই?
  • | ১৫ জুন ২০১২ ০০:৩৩14408
  • মানে বাঁদিকের যে সরু রাস্তাটা বইপাড়ার মধ্যে দিয়ে চলে গেছে, মানে হাউজের পাশের রাস্তাটা?
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০০:৩২14406
  • নিশি, এ কেমনিধারার প্রশ্ন! সে তো অনেক কিছুই করলাম সকাল থেকে। সবচেয়ে ভালো যেই কাজটা করলাম, সেটা হল সেই বদ দিদিমণিকে বলে এলাম "এরা আমাদের ছেলে। মানুষের সন্তান, তাই মানুষ। সার্কাসের জন্তু নয় যে লাঠি মারার ভয় দেখাবেন প্রতি মুহুর্তে, যেকোনো কাজ করানোর জন্য"
  • | ১৫ জুন ২০১২ ০০:৩২14407
  • ব্যাং, আরো ভালোকরে বুঝিয়ে দাও। একবন্ধু (বাংলাদেশী) শনিবার কঃস তে গিয়ে ওখানে খাবে বলেছে। তার বাবার মুখে সে ওখানকার কাটলেট এর কথা শুনে শুনে কান পাকিয়ে ফেলেছেঃ)
  • aka | ১৫ জুন ২০১২ ০০:৩১14405
  • শ্যালদা থেকে কলেজ স্ট্রীটের দিকে এগোলে মোড় ক্রস করার আগে বামদিকে।
  • | ১৫ জুন ২০১২ ০০:২৯14404
  • আজ্জো;X আমার ছেলের মত ঠিকানা দিও না।
    কোথায় বাবা
    ঐ দিকে
    তোমার দিক নির্দেশ দেখে কোনদিকে এগোবো!

    মুখ ভেংচিয়ে।
  • xi | ১৫ জুন ২০১২ ০০:২৬14403
  • ব্যাং, আজকে কী কী করলে?
  • ব্যাং | ১৫ জুন ২০১২ ০০:২৫14401
  • কলেজ স্ট্রীট আর মহাত্মা গন্ধী রোডের ক্রসিংয়ে।
  • xi | ১৫ জুন ২০১২ ০০:২৫14402
  • ৎ ও খুব খতরনাক। এমনকি ঙ্ম ও মারাত্মক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত