এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ১৪ জুন ২০১২ ২২:২৫14341
  • যাচ্চলে জাই পিছিয়ে গেলেন। দুয়ো দেওয়াটা ক্ষি ঠিক হবে? ঃ-)
  • | ১৪ জুন ২০১২ ২২:২৫14342
  • তুই? ত্তুইই??
  • Blank | ১৪ জুন ২০১২ ২২:২৪14338
  • আপাতত ছেলেদের হয়ে কিছুক্ষন লড়ে দিতে পারি।
  • kk | ১৪ জুন ২০১২ ২২:২২14337
  • আরে, আকা দেখি এক্কেবারে আমার মুখের কথা কেড়ে নিয়ে বলে দিলো !
  • | ১৪ জুন ২০১২ ২২:২১14336
  • আহা অপু আর লীলা যদি সেই পোর্তো প্লাতায় ডুবোজাহাজ খুঁজতে যেতে পারত --- বেশ হত।
  • xi | ১৪ জুন ২০১২ ২২:২০14335
  • হ্যাঁ, আপনাকেই তো বললাম কেসি। ঃ-)
    ডেফিনিশন নিজেই খুঁজে বার করুন, খাইট্যা খান।
    ঃ-)

    জানেন তো, লোকপ্রচলিত ছড়া আছে, "পড়লো কথা সভার মাঝে/ যার কথা তার গায়ে বাজে"
    ঃ-))))
  • aka | ১৪ জুন ২০১২ ২২:১৮14334
  • খোকাবাবুদের পায়ে লালজুতো থাকে। আর খোকাবাবুরা যখন যাতায়াত করে তখন বড় বড় দিদিরা চোখ চেয়ে থাকে।

    (নেতাইয়ের মতন কবি নই বলে গদ্যই আমাদের একমাত্র হাতিয়ার)।
  • kc | ১৪ জুন ২০১২ ২২:১৭14333
  • যাচ্চলে জাই যে একদম হাইপার হয়ে আছে দেখি। আপনারা ফাপনারা বলে কারে জিগাচ্ছেন? গুরুর পুরুষদের? আর ওই 'খোকাবাবুর' একটা ডেফিনেশন দিয়ে দ্যান না কেনে? একটু নিজের সঙ্গে মিলিয়ে দেখতুম। ঃ-)
  • a x | ১৪ জুন ২০১২ ২২:১১14332
  • আরো কিছু গরু রোগাক্রান্ত রচনা ঃ-)

    http://www.theglobeandmail.com/report-on-business/careers/career-advice/you-cant-get-ahead-on-merit-alone/article4226012/

    Unconscious prejudices remain so powerful that one study found people apply gender stereotypes even to a computer, judging those with a female voice to be less competent in explaining technological issues than a male one, he explained.

    Dr. Mlodinow cites another study in which physics students, after being given a lecture, were asked to judge their professor’s competence. Half saw a man deliver the lecture, while the other half saw a woman do so. Both were actors delivering the identical script, yet the students judged the man as being significantly more qualified.
  • xi | ১৪ জুন ২০১২ ২২:০৬14331
  • শুধু লেবেলিংই করেন নি, সেই ললিত লবঙ্গলতা লেবেলিং কে বিরাট সম্মান হিসাবে মাথায় তুলে নিতে বাধ্যও করেছেন। একটু যারা অন্যরকম মহিলা তাদের ক্ষ্যন্তগর্দানী নাম দিয়ে পুড়িয়ে মেরেছেন, গলায় দড়ি দিতে বাধ্য করেছেন অথবা তাও না পারলে চরিত্রে কলঙ্ক দিয়ে মেরেছেন।
    মেয়েরা আপনাদের এইসব লেবেলিং করে সেটাকে সম্মান হিসাবে নিতে বাধ্য করছে কি?
  • xi | ১৪ জুন ২০১২ ২২:০২14330
  • মহিলাদের আপনারা লেবেলিং করে যাচ্ছেন হাজার বছর ধরে, সেইদিকটার দেখতে পান না? মোটেই সবাইকে বলা হয় নি, কিন্তু প্রচুর "খোকাবাবু টাইপ" পুরুষ যে আছেন, অস্বীকার করতে পারেন বিবি?
  • bb | ১৪ জুন ২০১২ ২২:০০14329
  • এইখানে XI এর কথার ভীষন প্রতিবাদ করে যাই, নিজে সফল হলেই বাঙালী মহিলারা কি করে অন্য পুরুষদের "খোকাবাবু" বলে লেবেলিং করেন। এই stereo typing গুলিও ভীষণ বিরক্তকর।
  • xi | ১৪ জুন ২০১২ ২১:৫২14328
  • দূর ব্যাটা রিদ্ধি, তোকে কে কইলো! তোর তো এক লাইনে চ দ ব ল ছাড়া কথা নাই।
    আমি অন্য লোকের কথা কইলাম!
  • xi | ১৪ জুন ২০১২ ২১:৫১14326
  • এই যে দুখে, সত্যি সত্যি যদি অমন বড় পজিশন থেকে আপনাকে সরিয়ে ঘরে বসিয়ে রাখা হয়, ধরে নিলাম টাকাকড়ির সাপ্লাই কোথাও থেকে স্মুদালি আসতে থাকছে, গৃহিণীও যত্ন করছেন, কিন্তু তাও কতদিন সহ্য হবে বলে মনে করেন?
  • riddhi | ১৪ জুন ২০১২ ২১:৫১14327
  • জাই, আমি লুচি না বিরিয়ানি না হান্টার খেতাম, আপনি সেটা জেনে বসে অাছেন? কার মাথায় ভগবান কিভাবে হেগে দিয়েছে তার লিস্ট আপনার কাছে আছে? সর্বজয়া কে আমার তু-খো-ড় লাগে, দূর্গাকে স্বর্গে একশোটা বেতের বাড়ি মারলেও লাগবে। এর সথে খোকা খুকির ব্যাপার নেই। অমার জামাই বাবু দায়িত্ব জ্ঞান ইন লোক, লিভার পচিয়ে মরে গিয়ে দিদি ভান্গ্নে কে পথে বসালেন, তবুও আমার দেবদাস কে চরম লাগে, আমার বৌদির সে নানা অশৈল কান্ড, প্লাস কেরিয়ারিস্ট, তবু আমি দো-আনজানের রেখা কে তিনবার বিয়ে করব। আমার প্রফ মরিয়ার্টি, ড্ন(শারুখে), কবন্ধ শয়তান দের প্রতি শ্রদ্ধা-মিশ্রিত ভালবাসা অছে।
    একটা লোক /মহিলা কি রকম ভাল, সকলের প্রতি কি ন্যায়-বিচার করল, তা দিয়ে সাহিত্যের চরিত্রদের বিচার করা আমি প্রথম দেখছি! সে আপনি করতেই পারেন, তবে অমুকের এই কারণে ভাল লাগে টাইপ এসাম্পশান করে চলবেন না প্লীজ।
  • xi | ১৪ জুন ২০১২ ২১:৪৮14325
  • ধ্যান করে সেই চরিত্রে ঢুকে যেতে হয়, বিশ্বাস না হয় অভ্যুকে জিগান আপনেরা, রামায়ণে ওরকমই হয়েছিলো।
  • pipi | ১৪ জুন ২০১২ ২১:৩২14322
  • আহা দুখের সাধটা আমারও। কর্মহীন, উদ্যোগহীন জীবণ... বাবার যদি একটা জমিদারী থাকত কিম্বা হত বড়বাজারের মাড়োয়ারি....
  • hu | ১৪ জুন ২০১২ ২১:৩২14323
  • গৃহিনী পর্যন্ত তো ঠিকই ছিল। সচিব, সখী ইত্যাদি আবদারের লোভেই নিখিলেশ মরল।
  • Tim | ১৪ জুন ২০১২ ২১:৩২14324
  • গরুরোগের ভাইরাস খুবই প্রবল।
  • dukhe | ১৪ জুন ২০১২ ২১:৩০14321
  • না না পুরুষ না, খোকাবাবু। কুড়িতেই (কিংবা তার আগেই) বুড়ি হয়ে গেলে আর রিলেট করা যাবে না।
  • hu | ১৪ জুন ২০১২ ২১:২৮14320
  • অপুর সাথে রিলেট করতে পুরুষ হতে লাগে! ধুর! কি সব লিখে গেল নিশি!
  • dukhe | ১৪ জুন ২০১২ ২১:২৭14319
  • ঐ জন্যই তো নিখিলেশ দুখে হতে পারল না। ভানুকে পইপই করে বলেছিলাম - কাজটা কি ভালো করছিস? ভদ্রলোকের ছেলেকে খামোখা দৌড় করানো।
    তো গরিবের কথা বাসি না হলে তো আর -
  • xi | ১৪ জুন ২০১২ ২১:২৪14318
  • এমনকি এই সেদিনের ছেলে রিদ্ধিমান অবধি লুচি সন্দেশ পেতো, এসব যে একেবারে উঠে গেছে, তাও কিন্তু না।
    ঃ-)
  • xi | ১৪ জুন ২০১২ ২১:২২14317
  • দুখে, এরকম তো সেই "ঘরে বাইরে"র নিখিলেশ ও পেতো, তাতে কি আর তার মন উঠলো, বলুন? ঃ-)
  • dukhe | ১৪ জুন ২০১২ ২১:২০14315
  • হ্যাঁ হ্যাঁ মন্দ কী ! শুধু এসবের জন্য যেন কুটোটি নাড়তে না হয়। এ না হলে জন্মই বৃথা।
  • xi | ১৪ জুন ২০১২ ২১:২০14316
  • খাবার পরে আছে স্পেশাল পান আর চরণ সংবাহন(মানে পা টেপা আরকি ঃ-) )---এসব চাই না?
    ঃ-)
  • xi | ১৪ জুন ২০১২ ২১:১৮14314
  • দুখে,
    কাঁসার থালায় ভাত সাজিয়ে দিয়েছে আর চারপাশে বাটিতে বাটিতে ষোড়শ ব্যঞ্জন, পাশে বসে ডিজাইন করা হাতপাখা দিয়ে হাওয়া করছে আর বার বার কোমল কন্ঠে জিগাচ্ছে "ভালো হয়েছে ভালো হয়েছে রান্নাগুলো? " গৃহিনী সচিব সখী প্রিয়শিষ্যা ললিত কলাবিধৌ---এসব চাই না? ঃ-)
  • dukhe | ১৪ জুন ২০১২ ২১:১৫14313
  • আহা। বরাবরের স্বপ্ন কর্মহীন উদ্যোগহীন জীবন কাটাই। এক গেলাস জলও যেন নিজেকে না গড়াতে হয়। হ্যার চাইতে আর সুখ কিসে? বাবার জমিদারি থাকলে আজ -
    দাদা আমি কিন্তু খোকাবাবু থাকতে চেয়েছিলাম-লাম-লাম।
  • xi | ১৪ জুন ২০১২ ২১:১২14312
  • অনেক টাইপো রইলো, বুদ্ধিমান লোক আপনারা, ঠিক করে পড়ে নিবেন। ধন্যবাদ। ঃ-)
  • xi | ১৪ জুন ২০১২ ২১:০৯14311
  • সর্বজয়ার গপ্পে আমার আমার মনে হয় একেবারে কাঠে কাঠে সব মিলে গেছে, অপরাধ ও প্রায়শ্চিত্ত একেবারে দাঁড়িপাল্লায় তুলে ব্যালেন্স হয়ে গেছে। এইখানেই বিভূতিভূষণের একেবারে জিত, এমন একটা বিধুর স্রোতের মতন জীবন বয়ে যাচ্ছে, যে যা ভালোমনদ ভুল ত্রুটি অপরাধ করে যাচ্ছে আবার সেইমতন ফলও পেয়ে যাচ্ছে। দুর্গাকে পিটিয়ে ইন্দিরকে তাড়িয়ে যে সর্বজয়া অপুকে পায়েস করে খাওয়াতো, সেই তাকে সব হারিয়ে দাসীবৃত্তি করতে করতে অপুকে মালিকের হাতে মার খাওয়া দেখতে হলো। গল্পকার সব নির্বিকার উদাসীন্যে কথকের মতন লিখে গেছেন, জাজমেন্টাল হন নি, সেটাই লেখকের জিত।
    অপু-সর্বজয়ার সম্পর্কের সঙ্গে বাঙালি পুরুষরা খুব রিলেট করতে পারে, খোকাবাবু মানসিকতা যে। কিন্তু দুর্গারা সেভাবে রিলেট করতে পারে না, সেটাও স্বাভাবিক। তবে দুর্গাকে আমার জিতে যাওয়া মনে হয়, মরে গিয়ে জিতে গেছে মেয়েটা, চিরকালের জন্য। নইলে বে থা করে সে হয়তো আরেকটা সর্বজয়া হতো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত