এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সায়ন | ১৪ জুন ২০১২ ১৯:১৪14280
  • এখন সময় নেই, শিয়রে শমন তাও সত্যের পথে অবিচল থাকতে গেলে এসব হ্যাঁপা পোয়াতেই হবে।

    হুচিকে একবস্তা ফ্রেশ ক দিলাম। হাজারো দোষ-ত্রুটি-বিচ্যূতি সত্ত্বেও সর্বজয়া বা অপু - কাউকেই ঠিক ভালো না-বাসতে পারি না। চরিত্রগুলো আদতে যে ওরকমই। এক প্রিয় মানুষের গায়ের গন্ধ হঠাত পানের বাটায় পাই, অথবা জর্দা হয়ত। সে তো গল্প শোনাতো গোটা ছোটবেলা জুড়ে। আরেক উপেক্ষিতাকে দেখতাম, বাহ্য-দাস্তের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ঘর বিছানা নোংরা করতেন। এই স্নান করিয়ে নিয়ে এনে রাখলো তো ওই শুরু। এদিকে নাড়ুগোপালের মূর্তির সামনে তো সেদিনও তেমন স্থির হয়ে বসতেন। লোভ, নাকি বেশী বয়সে সামান্য জাগতিক আকাঙ্খা এক মানুষকে অপেক্ষাকৃত কম বয়সী মানুষের চোখে ঘৃণ্য করে তোলে! কতোবার শুনেছি তাঁকে মৃত্যুশাপ দেওয়া হচ্ছে! তবু তিনি রান্নাঘরের জানালাটায় কোনওরকমে নিজেকে টেনে হিঁচড়ে এনে কী করুণ স্বরে খাবার চাইতেন, 'মণি, আমাকে কিছু খেতে দেয়নি আমি বেগ সামলাতে পারিনি বলে। আমাকে দুটো লুচি দিবি?' ... হাতের প্লেট হাতেই রয়ে যেত। আর ভাবতাম, কোনওদিনও না। এমন যেন কোনওদিনও না!

    যদি কোনওদিনও তেমন উপক্রম হয়, নিজের জন্য যা কিছু সঞ্চয়, তাই দিয়ে নিজের 'ব্যবস্থা' নিজে করে নেবো। এইটুকু পারাই যায়। কোনও অবলম্বন না খোঁজার মত।গতকালের ওই প্রিয় মানুষগুলোর কারুর সেই সুযোগ ছিল না - এটা পার্থক্য। বাদবাকিটাতে কারোর দোষ দেখি না। আমরা এমনভাবেই তৈরী হয়েছি। আমরা সবাই ক্ষেত্রবিশেষে কমবেশী এমনই 'রিয়্যাক্ট' করবো। নিঃস্বার্থ সেবা এমনি এমনি আসে না।
  • hu | ১৪ জুন ২০১২ ১৯:১৩14279
  • বুনো মোষের লাল চোখ হয়।
    কিন্তু বুনো মোষ তাড়ানোর কথা বলছি না। তারা তো নমস্য ব্যাক্তি। অপু কোন বুনো মোষ তাড়ায় নি। সে নিজের মত করে পৃথিবীটা দেখতে চেয়েছিল।
  • একক | ১৪ জুন ২০১২ ১৯:০৬14278
  • সে হেব্বি চাপের জিনিষ ! দূর থেকে ছবি তুলেছি. রাগী রাগী ভঙ্গি তে তাকিয়ে থাকে.
  • pi | ১৪ জুন ২০১২ ১৯:০১14277
  • এটা অনেক দিনের জানার ইচ্ছে। বুনো মোষের স্পেশালিটি কী কী ? বেশি ভাল দুধ দ্যায় ? তাড়ানো বেশি কঠিন ?
  • bb | ১৪ জুন ২০১২ ১৮:৫৮14276
  • হু- সবাইকে সংসারী কেন হতে হবে? ঘরের খেয়ে বনের মোষ তাড়ায় যারা তাদের জন্যেই এই পৃথিবীতে অনেক ভাল জিনিষ হয়- তাই নয়কি?
  • pi | ১৪ জুন ২০১২ ১৮:৫৪14275
  • হু, হ্যাঁ। আর দ্যাখো, আমরা কিন্তু দিকশূন্যপুরের নীলু কিম্বা হিমুকেও ভালবাসি। কিন্তু কজন সত্যি হিমু হতে চায় ? বা হিমুর মত সঙ্গী বাস্তবে পেতে চায় ? ঃ)
    কিম্বা আমরা ঘোরতর বাস্তববাদী বলেই মনে মনে হয়তো ঐরকম কিছু সেফটি ভাল্ভেরও আমাদের দরকার থাকে। অন্তত বেশিরভাগেরই। সেটাকে দ্বিচারিতা বল্লে তাই ঃ)
  • Lama | ১৪ জুন ২০১২ ১৮:৫৩14273
  • আজ বিকেল সাড়ে পাঁচটায় বাড়ি ঢুকে পড়িচি
  • একক | ১৪ জুন ২০১২ ১৮:৫৩14274
  • সায়ন
    লিভ হবে :)
  • সায়ন | ১৪ জুন ২০১২ ১৮:৫১14272
  • @ এককঃ 5:45 PM "লীভ" ইওর লাইফ? ঃ-)
  • pi | ১৪ জুন ২০১২ ১৮:৪৭14270
  • একক, হ্যাঁ, জেনেরালাইজেশন না করা হলে, স্পেসিফিক ক্লাস টর্গেট করে বলা হলে অনেকটা একমত।
  • | ১৪ জুন ২০১২ ১৮:৪৭14271
  • আচ্ছা পুনার সিমবায়োসিসে এইচ আর এ এম বি এ কীরকম। প্লেস্টমেন্ট ইত্যাদি। ইন্ফি ছেড়ে এটা করা কী যুক্তিযুক্ত?
  • একক | ১৪ জুন ২০১২ ১৮:৪৪14269
  • হু কে অনেক ক্ক . অপু কে একদম ঠিক ধরেছেন . ঐটেই লিবেরেশন . ওটাই একটা মানুষ কে তাড়িয়ে নিয়ে বেড়ায়. আমারও ওই পৃথিবীর রাস্তায় পথ খোঁজা অপু খুব প্রিয়.
  • pi | ১৪ জুন ২০১২ ১৮:৪১14268
  • গল্পের চরিত্রগুলোর মধ্যে আদর্শ চরিত্র খুঁজতে যাওয়া উচিতই না। তাহলে সে সাহিত্য না হয়ে নীতিপাঠমালা হয়ে যাবে।
  • কাজু | ১৪ জুন ২০১২ ১৮:৪০14266
  • নিয়ে পথের পাঁচালী
    এত শোর মাচালি !!

    থেমেছে কূটকচালী
    এবার তবে বাঁচালি
  • pi | ১৪ জুন ২০১২ ১৮:৪০14267
  • *গতানুগতিকতা

    কুমুদি, মেলাবো ঃ)

    অনেকের অনেক মেইল পেন্ডিং হয়ে আছে। কিঞ্চিত কাজ ও মেইল বৈরাগ্য এসেছিল। কিছু লোকের ফালতু কথায় ফালতু গুরুত্ব দিতে গিয়ে। এখন দীক্ষে নিয়েছি, গুরুমন্ত্র হল, লোক না পোক ঃ) কিছুজনকে তো পোকার মত ঝেড়ে ফেলতে হয় ঃ)

    ভাল কথা, তুমি কি অভ্রতে লেখো ? ইউনিকোডে লেখার বানান দেখতে পারবে ?

    ও হ্যাঁ, 6:14 তে প্রায় ক।
  • একক | ১৪ জুন ২০১২ ১৮:৩৯14265
  • @পাই
    আমি তো ফ্যালনা বলছি না ! কোনো ছেলে বা মেয়ে যদি মনে করে যে আমরা চাকরি করবো সংসার করবো নিজেদের মতো সুখে শান্তি টে থাকবো তাতে তো একবিন্দু দোষ নেই . থাকুক না .
    আমি শুধু বলেছি ওই এচিভমেন্ট টাকে "মুক্তি" ভেবে নেওয়া কী ঠিক ?

    এবং আমার এই বক্তব্য টা একটা নির্দিষ্ট ক্লাশের প্রতি. সবার প্রতি নয় . যে পরিবারে আগের প্রজন্মে কোনো মেয়ে শিক্ষার গন্ডি পেরোয় নি . চাকরির কথা হাব্তে পারেনি সেখানে যখন একটি মেয়ে কষ্ট করে একটা চাকরি পায়, উন্নতি করে তার স্পীআর এ দাঁড়িয়ে ওই সময় ঐটুকুই মুক্তির স্বাদ . এদের নিয়ে আমার কথা নয়.

    আমি দিনের পর দিন চোখের সামনে আরেকটা প্রজন্ম কে দেখছি যারা ইচ্ছে করলে আরও অনেক বেশি কিচ্ছু করতে পারতো. ইকনমিক পতেনশিয়ালিতির ধাপ পেরিয়ে এসে নিজের মনের কথা শুনতে পারতো. কিন্তু পারে না শোনে না কারন তাদের ইআরডস্টিক টাই হয়ে গেছে "ছেলেদের মতো পদোন্নতি ও রোজগার" . ছেলেটাও ছাগল . মেয়েটাও তার দেখাদেখি ছাগলী . বেসিক ইকনমিক স্টেবিলিটি দরকার এটা যেমন ভীসন সত্যি ওটাই যে শেষ কথা নয় এটা আরও বড় সত্যি. সেটা যারা এচিভ তো দুরে থাকুক ট্রাই করে দেখার কোথাও ভাবে না তাদের আমি লিবেরেটেড বলি কেমনে ?
  • hu | ১৪ জুন ২০১২ ১৮:৩৬14264
  • পথের পাঁচালী নিয়ে কথা হল। আমি কি কিছু না লিখে থাকতে পারি! অপ্রাসঙ্গিক হয়তো, তবু লিখি ঃ-)
    পথের পাঁচালীর চরিত্ররা কেউই রোল মডেল নয়। হরিহর সার্থক স্বামী বা সার্থক বাবা হতে পারল না। সব দায় এসে চাপে সর্বজয়ার ঘাড়ে। সর্বজয়া সংসারের জন্য যথাসাধ্য করল, কিন্তু দারিদ্র্য তাকে ছোট করে দিল। শেষ জীবনে এসে সে বুঝতে পারত ইন্দির ঠাকুরনের ওপর অন্যায় করেছে। কিন্তু তার নিজের জীবনই কি খুব সুখের ছিল? দুর্গার কথা ধরছি না। লেখক তাকে বড় হওয়ার সুযোগটাও দেন নি। যতটুকু ছিল ভাইকে খুব ভালোবাসত। অন্যের গাছের ফল চুরি করে ভাইকে খাওয়াত। লোভী ছিল খুব। জ্ঞাতিবাড়ি থেকে হার চুরি করে পুতুলের বাক্সে লুকিয়ে রেখেছিল। তার মৃত্যুর পর অপু সেই হার খুঁজে পায়।
    অপুর কথাও যদি ধরি - এই উপন্যাসের নায়ক - সেও কি আদর্শ ছেলে, আদর্শ স্বামী, আদর্শ বাবা? আদৌ নয়। গরীব পুরুতের ঘরের ছেলে, কোন সংস্থান নেই। তার মায়ের জ্যাঠামশাই তাদের নিজের কাছে নিয়ে এলেন, ঘর-বসত দিলেন, ভাবলেন অপু লোকের বাড়ি পুজো-আচ্চা করে পরিবারের হাল ধরবে। সাধারন বাঙালী ছেলে হলে বড় হওয়ার আশা বিসর্জন দিয়ে তাই করত। এমন স্যাক্রিফাইসের গল্প ঘরে ঘরে আছে। অপু তা করল না। সর্বজয়া যে না খেতে পেয়ে মরেনি তার কারন জাতিভেদ প্রথার মাহাত্ম্য, মনসাপোতার মানুষদের করুণা।
    পড়াশোনার সময়েও অপু কিন্তু ভাবছে না তাকে চাকরী করে অনেক রোজগার করতে হবে। সে পড়ছে নিজের খেয়ালে এলোপাথাড়ী। সে ভাবছে পৃথিবীটাকে জানতে হবে। পৃথিবীর সৌন্দর্যের রসে সে মশগুল। অপরাজিতর শেষে দেখি নিজের একমাত্র ছেলে কাজলকে নিশ্চিদিপুরে তাদের পোড়ো ভিটেয় ফেলে রেখে সে বিদেশে পাড়ি দেয়। কোন দায়িত্বশীল বাবা এমন কাজ করবে?
    পথের পাঁচালী, অপরাজিত আমার কাছে ধাঁধার মত। এই মানুষগুলো ব্যর্থ মানুষ। তবু এদের ভালোবাসি। অপুর সংসার সিনেমার শুরুর দিকে থিয়েটার দেখে ফেরার সময় অপুর সাথে তার বন্ধু পুলুর একটা কথোপকথন আছে। সেখানে সত্যজিত রায় এই বইদুটোর স্পিরিটটাকে দারুন ধরেছেন। অপুর জীবনে আঘাত আসছে, ভাগ্য তাকে গলা টিপে মারছে, তবু সে মরছে না। সে জীবনকে উপভোগ করছে। সে বিদেশ যেতে চাইছে। অর্থকরী বিদেশ না, পৃথিবী দেখার জন্য ঘরের বাইরে পা বাড়ানো। কোনমতে ডালভাত খেয়ে বেঁচে থাকা তার কাছে পানসে। তার জন্য সে এমনকি নিজের দায়িত্বও অস্বীকার করে ফেলে কখনও কখনও। এমন মানুষকে বাস্তবে দেখলে ভয় করে। মনে হয় দিই তার মাথায় চারটি সাংসারিক জ্ঞান ঢুকিয়ে। তবু কি অদ্ভুত দ্বিচারিতা। পথের পাঁচালী-অপরাজিতর একটি চরিত্রকেও ভালো না বেসে থাকতে পারি না।
  • কাজু | ১৪ জুন ২০১২ ১৮:২৯14263
  • আমি তো আমাদের এখেনে দেখি না। পুরনো পাড়াগুলোতেই দেখেছি চিরকাল। বড়বাজার, জোড়াসাঁকো, শ্যামপুকুর, দর্জিপাড়া এইসব।
  • kumu | ১৪ জুন ২০১২ ১৮:২৫14262
  • কেউ চটে যাবেন্না পিলিজ,বলছিলাম হাতে টানা রিক্সা কলকাতায় সর্বত্র চলতে পারে না কিছু কিছু জায়গায়?
  • kumu | ১৪ জুন ২০১২ ১৮:২৩14261
  • অর্পণ,৫-৩৬-সে তো একশোবার,আমার ল্যাগবেগে হাতে কি আর ভুবনের ভার আছে!!যার যার জীবন তার তার।
    তবে ঐ,শেষদিন পর্যন্ত আমার দায়িত্ব যেন আমারই থাকে।
  • | ১৪ জুন ২০১২ ১৮:২০14260
  • আবারও ঝুড়ি ঝুড়ি বস্তা বস্তা ক কুমুকে।

    আর এই কিকি খামোখা আমাকে ভুলভাল কোট করেন কেন? আমি কোনোকালেও বলি নি সব্বাইকে রোজগার করতে হবে, বলেছিলাম এই কুমুর কথাগুলোই। এত গুছিয়ে বলি নি, তবে খুব একটা অপরিস্কারভাবেও বলি নি।
  • pi | ১৪ জুন ২০১২ ১৮:১৯14259
  • কে কত উঁচু পোস্টে উঠলো কি রোজগার করলো, এগুলোকে মাপকাঠি করার মধ্যে একটা শস্তা ব্যাপার আছে ঠিকই কিন্তু এই মাপকাঠির কিছু জিনিস কোন কাজ না করে, কিছু অ্যাচিভ না করে এমনি এমনিও তো পাওয়া যায়না। মানে, করলেই পাবে এমন না আবার না করেও পাওয়া যেতে পারে না, এমন নয়। তাই মাপকাঠি হিসেবে ভাল নয়। কিন্তু তাই বলে সেই কাজ করা, কিছু একটা করতে পারা ( গতানিগতিকত হলেও), ঠিকঠাক ভাবে করতে পারা সেও একেবারে ফ্যালনা তো নয়।
    ছক, বাক্সের বাইরে গিয়ে অন্যরকম কিছু করতে পারলে তো নিঃসন্দেহে ভাল। তবে সবাই আবার কেবল অন্যরকমই করলে সেও আবার আরেক রকম করে মুশকিল ঃ)
    গতানুগতিক বলে অপ্রয়োজনীয় তো নয়, কখনো কখনো অপরিহার্যও।

    আর কুমুদির ঐ রিক্সাওয়ালার পোস্ট নিয়ে একটা কথা যোগ করার ছিল। হ্যাঁ, দিনের শেষে ও`দের সম্ম্মান তো প্রাপ্যই, কম রোজগারের মাপকাঠিতে নিচু চোখে দেখা নয়, অবশ্যই। তার সাথে এটাও যোগ করবো, ঐ কাজ করেই অনেক বেশি রোজগারটাও তাঁদের প্রাপ্য।
  • কোয়ার্ক | ১৪ জুন ২০১২ ১৮:১৮14258
  • ডিস্টার্বিং নিউজ http://tinyurl.com/cvbmsy5
  • kumu | ১৪ জুন ২০১২ ১৮:১৫14257
  • পাই,তুমি তো আর আমাকে মেলাও না!!!ঃ-(((
  • kumu | ১৪ জুন ২০১২ ১৮:১৪14256
  • আজকাল যা অর্থ অর্থাত ওই অখন্ডমন্ডলাকার কে বহন করে তাই অর্থবাহী- না,বোঝাতে পারিনি বোধহয়।অর্থবাহী/signiificant বলতে আমি বলতে চেয়েছি এমন কাজ যাতে জীবনের কিছুট হলেও উপকার হয়।
    উদা-গরীব বাচ্চাদের ফ্রি কোচিং দেয়া,ওয়েস্ট ম্যানেজমেন্ট বা ঐ রকম প্রকল্পে যোগ দেয়া,বৃদ্ধাবাসে পরিসেবা দেয়া ইঃ

    কটা মেয়ে নিজের ইন্ডাস্ট্রি চালায় ? অনেক, কাকুরে শুধান।
    কটা মেয়ে ছবি আঁকে ? এও অনেক।
    কটা মেয়ে ইউক্লীদ বা পৈকার নিয়ে ভেবে মাথা খারাপ করে ফেলে, লেখালেখি করে ? কজন হিচ-হাইক করে ??। ।।।।।।। ওসব ছেড়ে দাও। ।।।।। কটা মেয়ের মনে হয় ঃ আমি স্বাধীন, চলো একটা ব্যাকপ্যাক নিয়ে দেশ দেখতে বেরই -এরাও অনেক,গুরুতেই আছে তো পোচুর উদা।
    অর্পণ,বাচ্চাদের দেখাশোনা করার দরকার থাকে আঠেরো বছর বয়েস পর্যন্ত।সেজন্য একজনের সারা জীবন বেকার হয়ে থাকার দরকার আছে কি?তার্চেয়ে একটা ভাল ক্রেশ কাম টিউটোরিয়াল খুলুক,no-profit,no-loss।
  • একক | ১৪ জুন ২০১২ ১৮:১১14255
  • @পাই
    হ্যা, পারেনা তো. সেই কারণে আমি পুরুষের ওই হিরোইসম হ্যানো ত্যানো ওগুলোকেও ট্র্যাশ বলেই মনে করি.
    আমরা সবাই বাজার এর ক্রীতদাসত্ত করছি. যতটা পারা যায় তার বেড়িয়ে আসা টাই একটু বেঁচে নেওয়া .
    সেই কারণে নারী-পুরুষ নির্বিশেষে কে কত রোজগার করলো আর কে কত উঁচু পোস্ট এ উটলো এগুলো দিয়ে মাপামাপি আমার আত্মপ্রবঞ্চনা মনে হয় .
  • pi | ১৪ জুন ২০১২ ১৮:০৬14254
  • *ঠাকুমা

    একক, হ্যাঁ, সে অর্থে প্রায় সকলেই ক্রীতদাস ঃ)
    বাজারের গোলামি ধরতে গেলে 'লিবেরেশন' শব্দটাকেই ট্র্যাশ বলা উচিত। শুধু উওমেন্স লিব নয়। পুরুষদের এতদিনকার লিবারেশনও।
    তৃতীয় প্যারার প্রশ্নগুলো পুরুষদেরও করা যায়। কিছু ব্যতিক্রম বাদ দিলে ক'জন করে বা করতে পারে ? তাদের উপর তো অবার একদিকে অন্ন সংস্থানের করার চাপটা আরো বেশি। তাই গতানুগতিক ভাবে ঠেকনা দেওয়া কাজে অর্থ উপার্জনে সে অর্থে ক্রীতদাস তারা আরো বেশি হয়।
  • pi | ১৪ জুন ২০১২ ১৭:৫৭14253
  • প্পন, একক, কুমুদি, বিবিদা, সকলকেই আংশিক ক।
    কেন আংশিক সে লিখছি পরে। আপিসের গুচ্ছ কাজ।

    তবে অনেকের দিদা ঠাকিমদের অভিজ্ঞতার সাথেও মিল আছে, আর সেও আংশিক ঃ)
    অমনি বসে গেছিলেন আমার ঠাকুদ্দাও। প্রায় সব হারিয়ে। কোলকাতার কোলে একটা মস্ত বাড়ি ছাড়া। বোঝাই যাচ্ছে, এপারের লোক ঃ)
    আর সব হারিয়ে ওপার থেকে আসা দিদিশ্বশুর আর শ্বাশুড়ির জীবনের যুদ্ধের গপ্পো একেবারে কন্ট্রাস্টে।
  • bb | ১৪ জুন ২০১২ ১৭:৪৮14252
  • প্পন কে 'ক'। আজকের দিনে আমি এই ধরণের লোকের অভাব খুব বোধ করি।
  • একক | ১৪ জুন ২০১২ ১৭:৪৫14251
  • আজকাল যা অর্থ অর্থাত ওই অখন্ডমন্ডলাকার কে বহন করে তাই অর্থবাহী.
    "পয়সা রোজগারের কথা " না থাকলে গবেষণা তেও লক্ষী অর্থাত গ্রান্ট আসেন না .

    জীবনে অনেক কিছু করার আছে . ছিল. অর্থের দরকার . আমাদের আগের প্রজন্ম কষ্ট করেছে . আমরা খাওয়া-পড়ার কষ্ট পাছিনা. এখন হয়েছে গাড়ি কিনতে না পারার কষ্ট . ফ্ল্যাট না কেনার কষ্ট !! একে কী
    মুক্তি বলে ? পুরুষ ক্রীতদাস ছিল বাজারের . নারী বিশাল একটা ফাইট দিয়ে টার পাশে এসে দাঁড়িয়ে বলচে "দ্যাকো দ্যাকো ! আম্মো ক্রীতদাসী হইচি " কী মজাআআ ! তা হোক না ! খামোখা "মুক্তি ", "পৃথিবী শাসন" এসব মায়াঞ্জন চোখে লাগাবার দক্কার কী বাপু ?

    কটা মেয়ে নিজের ইন্ডাস্ট্রি চালায় ? কটা মেয়ে ছবি আঁকে ? কটা মেয়ে ইউক্লীদ বা পৈকার নিয়ে ভেবে মাথা খারাপ করে ফেলে, লেখালেখি করে ? কজন হিচ-হাইক করে ?? ........ ওসব ছেড়ে দাও ...... কটা মেয়ের মনে হয় : আমি স্বাধীন, চলো একটা ব্যাকপ্যাক নিয়ে দেশ দেখতে বেরই !

    মেয়েরা ক্রীতদাসী হয়েছে . আগে ছিল পুরুষের . এখন বাজারের . ইএমাই -এর অর্ধেক টা পে করে ভাবছে পৃথিবী জয় কল্লুম . ওক্ক, নো প্রবলেম . আই এম নো গুরুঠাকুর . লীভ ইওর লাইফ . জাস্ট ডোন্ট গিভ ট্র্যাশ লাইক "লিবেরেশন " . মেঃ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত