এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৪ জুন ২০১২ ১৭:৩৮14250
  • আমি আমার ছোটপিসীর খুব আদরের ছিলাম। আমার ছোটপিসী দোষেগুণে মেশানো এক বর্ণময় চরিত্র, আস্ত উপন্যাস লেখা যায় তাঁকে নিয়ে। তো, যাই হোক, ঐজন্য ইন্দির ঠাকরুনের জন্য আমার ভয়ংকর ভীষণ খারাপ লাগত।
  • প্পন | ১৪ জুন ২০১২ ১৭:৩৬14249
  • কেউ কি আর কারোর দায়িত্ব পুরো নেয়? বিনিময়ে দেয়ও তো কিছু। ঘরের সার্ভিস, বাচ্চাদের সঙ্গ দেওয়া, তাদের দেখভাল করা আজকে যেগুলো অর্থের বিনিময়ে কিনতে হয়।

    আর কে কার দায়িত্ব নেবে সে তো সেই মানুষ আর তার মধ্যের সম্পর্কের প্রতিফলন। দিনের সেশে সবাই খুশি থাকলেই হল।
  • | ১৪ জুন ২০১২ ১৭:৩৩14247
  • কুমুকে ঝুড়ি ঝুড়ি বস্তা বস্তা 'ক'
  • ku | ১৪ জুন ২০১২ ১৭:৩৩14248
  • কেসিকে হালকা গাঁট্টা দিয়ে গেলাম।
  • de | ১৪ জুন ২০১২ ১৭:৩২14246
  • ক্ক, ইন্দিরা ঠাকুরুণের জন্য ভীষণ কষ্ট হতো ছোটবেলায়। আমাদের ছোটবেলাটা এরকম অনেক ঠাকুমা-দিদিমাদের সঙ্গে কেটেছে। মনে আছে, আমি বোধ্হয় তখন ক্লাস টু তে পড়তাম -- আমি, বাবা, মা, বড়মামা আর বারো/তেরো জন এই রকম ঠাকুমা-দিদিমারা একসাথে তীর্থ করতে গেছিলাম। বাবা আর বড়মামা এঁদের সবাইকে তীর্থে নিয়ে গেছিলেন। গয়া, বুদ্ধগয়া, কাশী, হরিদ্বার, হৃষিকেশ, লছমনঝুলা ইত্যাদী। পয়সা-কড়ি খুব কম ছিলো, ভারত-সেবাশ্রম সংঘ, ধর্মশালা ইত্যাদীতেই থাকা হয়েছিলো, খুবই সাধারণ খাওয়া-দাওয়া! সেই ট্যুর আমার জীবনের সেরা ট্যুর-- আজ হাজার-হাজার টাকা খরচ করে প্রচুর ল্যাভিশলি ঘুরতে যাওয়াতেও সেই অসামান্য আনন্দ আর কোনদিন ফিরে পাই না। সবচেয়ে মিস করি সেই সব হাসিভরা, পানখাওয়া দাঁত বা ফোকলা মুখের হাসিগুলো -- আর কোনদিন সেসব ফিরবে না!
  • kumu | ১৪ জুন ২০১২ ১৭:৩১14244
  • বিবি,পারলাম না, আমি একটা সুস্থ সক্ষম পূর্ণবয়স্ক মানুষ,আমার দায়িত্ব অন্যে নেবে,হাসিমুখে নিলেও এ আমার পক্ষে মানা অসম্ভব।ক্রিয়েশন করেও অন্য কাজ করা যায়,সংসার চালানো যায়।
    আপনার কি ধারণা এই মানুষেরা সিনিয়র সিটিজেনদের সঙ্গ দিত/দেয়?না,এটাও পারলাম না।

    আরো লিখলে আমার দায়িত্ব গুরুদের নিতে হবে।
    আপ্নেরা বরম এইখানে লিখে যান---
  • bb | ১৪ জুন ২০১২ ১৭:৩১14245
  • আমার পয়েণ্টটা এটাই - একজন কিভাবে তার শক্তি বা সামর্থ ব্যবহার করবেন এটা তাঁর নিজস্ব, আমাদের মত ভাবে তাকে বাঁধতে যাওয়া টা একটু মুশকিল
  • কাজু | ১৪ জুন ২০১২ ১৭:৩০14242
  • অর্থবহ মানে কী...পার্স। যাহা অর্থকে বহন করিয়া থাকে। বা ব্যাঙ্কের অ্যাকাউন্ট।
  • kc | ১৪ জুন ২০১২ ১৭:৩০14243
  • এককের 05:23 PM এর কথাগুলো একেবারে মনে গিয়ে লাগল।
  • প্পন | ১৪ জুন ২০১২ ১৭:২৭14240
  • সে তো কুমুদি সবাই কিছু না কিছু করে। আহার, নিদ্রা, মৈথুন করে কি আর এই লম্বা মানবজীবন কাটে? বোর হয়ে যায় না?

    অর্থবহ এই শব্দের মানে সংকুচিত হয়ে গিয়ে একটা বিশেষ জায়গায় দাঁড়িয়ে আছে।

    ডিঃ তোমাকে বললাম না।
  • | ১৪ জুন ২০১২ ১৭:২৭14241
  • বিবি যে কি কন!! আজকের রোগ হবে কেন? মনসাঠাকরুন কি আর অমনি অমনি চাঁদ সদাগরের পেছনে পড়ে গেছিল পুজো আদায় করতে!? কই ক্ষেত্র ঘরামি বা অবিনাশ পন্ডিতের কাছে তো পুজো চেয়ে পাগল করে নি।
  • kumu | ১৪ জুন ২০১২ ১৭:২৪14239
  • এদের জন্য আজ আমার চাগ্রি যাবে।
    একক,ইয়েস প্রথমটা তো বটেই।
    সংসার চলে যাওয়ার মত অর্থের জোগান আছে-ধরে নিলাম। তাহলেও আমি প্রতিটি মানুষের অর্থবহ কাজ করাতে বিশ্বাস করি-শুধু পড়া নয়,সে লিখুক,পড়াক,গবেষণা করুক,কেবল মাছভাজা না খেয়ে পিসিকালচার করুক-এইরকম।এগুলো কিন্তু উপার্জনের জন্য বলছি না কখনোই-মানবজীবন অর্থবহ করে তোলার জন্য বলছি।
  • একক | ১৪ জুন ২০১২ ১৭:২৩14238
  • চূড়ান্ত অর্থ প্রাচুর্য আর চূড়ান্ত দারিদ্র দুটি মানুষের সুকুমার প্রবৃত্তি কে নষ্ট করে দেয়. সর্বজয়া কে চূড়ান্ত দারিদ্র দেখতে হয়েছিল. ভোঁতা হয়ে যাওয়া অস্বাভাবিক নয়.
  • প্পন | ১৪ জুন ২০১২ ১৭:২০14237
  • দ'কে ক।
  • | ১৪ জুন ২০১২ ১৭:১৮14235
  • সর্বজয়াকে আমার এইজন্যই ভাল্লাগে না যে মহিলা নিজে দুর্বল আর সমানে তার চেয়ে দুর্বলদের ওপরে অত্যাচার করে গেছে। ইন্দির ঠাকরুনএর সাথে যা করেছে ...... তারপর দুর্গা।
  • bb | ১৪ জুন ২০১২ ১৭:১৮14236
  • কুমু - হয়ত মতে মিলবে না, কিন্তু জগতে সবাইকে উপার্জন দিয়ে মাপাটা আজকের রোগ। যাঁরা ক্রিয়েটিভ তাদের অনেকেই কিন্তু একটু এই রকম ছিলেন- এটা খারাপ কোথায়? আগে পরিবারের এই লোকগুলির দায়িত্ব অন্যেরা হাসিমুখে নিত আজকাল আর তার চল নেই- এর বিরূপ দিক ঘরে ঘরে বুড়ো-বুড়ি বসে আছেন- সঙ্গ দেওয়ার কেউ নেই। পরিবারে একজনও নেই যে একটু সময় দিতে পারে এই লোকগুলিকে- সবাই দৌড়ছি আমরা - ভ্যালু অ্যাডিশনের চক্করে।
  • kumu | ১৪ জুন ২০১২ ১৭:১৬14234
  • দিদিমা তাঁর সময়ে তাঁর মত করে টার্গেট অ্যাচিভ করেছিলেন এবং তিনি একজন সার্থক মহিলা।সে সময়ে তাঁর সিইও হবার প্রশ্ন আসে না।
    এখন জন্মালে অসাধারণ কর্মক্ষমতাকে উনি বৃহত্তর জগতে দাঁড়িয়ে ব্যবহার করতেন,আর সিইও কথার কথা,উনি তাঁর চেয়েও অনেক বড় হতে পারতেন।নাতনীর সঙ্গে পৃথিবী জয় করতেন।
  • একক | ১৪ জুন ২০১২ ১৭:১৫14232
  • @কুমু

    "স্বেচ্ছায় অকর্মণ্য /উদ্যোগহীন" মানে কী ? ঘরে লোকজন খেতে পাচ্ছেনা টাও পায়ের ওপর পা দিয়ে বসে থাকা ? সেটা হলে খুব খারাপ .
    আর যদি সেটা না হয়, সংসার চলে যাওয়ার মতো অর্থের যোগান থাকে তাহলে আমি ঘরের কাজে সাহায্য করলুম, পুকুরপাড়ে বসে মাছ ধরলুম বা বই পড়ে জীবন কাতালুম সেটা "অকর্মন্য" কেন হতে যাবে ?

    ...... ওই অমুক অত কামায়, ওর ব্যাঙ্ক বালান্স দেখো আর আমাদের দেখো .....এই আগুনখেকো "উদ্যোগ" -এর কিন্তু কোনো শেষ নেই :(
  • de | ১৪ জুন ২০১২ ১৭:১৫14233
  • এককের তিন নম্বর পয়েন্টটা হাইলি ইন্টারেস্টিং ঃ))
  • de | ১৪ জুন ২০১২ ১৭:১৩14231
  • বিবি, এটা একদম ঠিক বলেছেন -- সুখের ধারণা যাঁর যাঁর নিজস্ব -- উনি ওনার মতোই সুখী ছিলেন!

    তবে এইসব মহিলাদের এতো এনার্জি আর কর্মক্ষমতা যদি আরো বৃহত্তর ক্ষেত্রে কাজে লাগতো তবে আমাদের এই দেশটারই আরো উন্নতি হতো!
  • কাজু | ১৪ জুন ২০১২ ১৭:১০14230
  • কবি বলেছেন,

    উদ্যোগিনং পুরুষসিংহমুপৈতি লক্ষ্মীঃ।

    পূর্বাপর না জেনেই শ্লোক ঝেড়ে দিলুম।
  • kmu | ১৪ জুন ২০১২ ১৭:০৮14229
  • আবারো বলে যাই,আমি কিন্তু পেপ্যাকেজ দিয়ে কাউকে মাপছি না,আমার আপত্তি হল স্বেচ্ছায় অকর্মণ্য /উদ্যোগহীন হয়ে বসে থাকা নিয়ে।
  • bb | ১৪ জুন ২০১২ ১৭:০৭14228
  • আহা Toon শহরে এল আর দেখা হল না? কতদিন আছেন হাইডে?
  • r | ১৪ জুন ২০১২ ১৭:০৬14226
  • একটা কথা, আমার ধারণা, দেশভাগ বা পরবর্ত্তীকালে যত হিন্দু পরিবার ওপার থেকে এসেছে, তার তুলনায় খুবই কম মুসলিম পরিবার ওদিকে গেছে, এটা কি ঠিক না ভুল ? হলে কেন?
  • de | ১৪ জুন ২০১২ ১৭:০৬14227
  • আমার বরং সর্বজয়াকেই কেমন কেমন লাগে -- দুগ্গাকে বড্ড মারতো -- কাজকম্মের কোন চেষ্টাও দেখা যায় না তার মধ্যে ঃ))
  • bb | ১৪ জুন ২০১২ ১৭:০৫14225
  • একটা প্রশ্ন ভয়ে ভয়ে করি- সিইও হতে পারলে কি "দে"এর দিদিমার কোন সিদ্ধি লাভ হত? উনি ঐভাবেই হয়ত সুখী ছিলেন- কষ্ট অনেক করেছেন -নিজের পরিবারের প্রতি দায়িত্ববোধ থেকে। এইখানেই তিনি মহিয়্সী
  • kumu | ১৪ জুন ২০১২ ১৭:০৪14224
  • মনে পড়েছে।

    হরিহর তো তাঁর মতো করে পরিবারের দায়িত্ব নিয়েছেন,তাঁকে বেশ না লাগার কারণ নেই।
  • kc | ১৪ জুন ২০১২ ১৭:০২14223
  • পে প্যাকেজ নিয়ে মানুষ মাপা আগেও ছিল, বিলক্ষণ ছিল। শুধু আমাদের পিতামাতারা ঐ গন্ডীতে ছিলেন না বলে বুইতে পারিনি। এখন আমরা এই স্বার্থপর বোদা স্ফিয়ারটায় ঢুকে পড়েছি, আর ঘুরেই চলেছি। এখন বললে হব্যা?
  • একক | ১৪ জুন ২০১২ ১৬:৫৮14222
  • প্পন এর সঙ্গে আমার অনেকটা মিলে গ্যালো. ঠাকুর্দা কবিরাজ ছিলেন ওপারে. বিশাল গুষ্টি নিয়ে এসে তো ঘর বাঁধলেন কিন্তু সেই কবিরাজি ব্যবসা টে আর পসার হলনা. বাবা সেই হাফপ্যানটুল বয়েস থেকে স্টুডিও টে কাজ সেখা -পাশে পড়াশোনা তার্পর ফটোগ্রাফি -চাকরি, বোনেদের বিয়ে দেওয়া .
    রোজগার দিয়ে মানুষ কে মাপা খুব বেশি করে চোখে পড়ছে গত ১০ বছরে .

    ১) হটাত কিচ্ছু ইন্ডাস্ট্রির অসম বিকাশ
    ২) পে কমিশন এর কিচ্ছু সেক্টর এর প্রতি এক চোখম
    ৩) বাঙাল ছেলেদের ঘটি মেয়ে বিয়ে করা এবং "স্টেটাস" জনিত প্রেসার

    .... এই সব মিলে একটা অদ্ভুত বিভাজন তৈরী করেছে . "পে -প্যাকেজ ", " প্রমোশন", "ইনসেনটিভ" এসব আগে অত শুনতুম না. আজকাল সবার মুখেই শুনি !
  • de | ১৪ জুন ২০১২ ১৬:৩৯14221
  • * শারীরিক
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত