এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ১৩ জুন ২০১২ ১৯:৪৩14010
  • * বাড়ি

    ল্যাখা যায় তো লেখে না ক্যান? রোমান হরফে বাংলা লিখলে আবাজ দেবোই দেবো সে আফনে যতই কুলীন হোন।
  • প্পন | ১৩ জুন ২০১২ ১৯:৪২14009
  • হ্যাঁ, এইখানেও এক চাপ। বাজারে দোকানে শুধু কারি পাতা। সেদিন কাজের মেয়েকে দিয়ে পাশের বাড় আনানো হয়েছে। সে ডাল তো ভেঙে এনেছে, কিন্তু জানিয়েছে কাজটা রিস্কি, নিমগাছ এখানে নাকি খুব পবিত্র।
  • kc | ১৩ জুন ২০১২ ১৯:৪০14008
  • ক্ষে? ক্ষে কয়? ক্ষে সেই অবিশ্বাসী? যে কয় আইফং থেকে বাংলা ল্যাখা যায়না?
  • একক | ১৩ জুন ২০১২ ১৯:৩৯14006
  • বাসক পাতার বিড়ি বানিয়ে খেলে খুসখুসে /ক্ষক্ষকে / ঘুসঘুসে সবরকম কাশি বিদায় নেয় !
  • সায়ন | ১৩ জুন ২০১২ ১৯:৩৯14007
  • ওকিডকি ঃ-)
    সেদিন একজনদের ছাদের বাগানে দেখলাম বেশ একটা সবুজ নিমগাছ, মানে টবে লাগানো, আরেকটু বড়ো হলে ছেড়ে দিয়ে আসবে। দেখি শাখাপ্রশাখার ডগায় ডগায় বেশ লালচে কচি পাতা এসেছে। মনের ইচ্ছা প্রকাশ করে যে বাগান দেখাতে নিয়ে গেছিল, তাকে বলতেই কেমন যেন ভাবে তাকিয়ে তড়িঘড়ি নীচে নিয়ে চলে এলো।
    মনে হয় না আর কোনওদিনও বাগান দেখাতে ডাকবে বলেঃ-)
  • প্পন | ১৩ জুন ২০১২ ১৯:৩৭14005
  • হেলেঞ্চা শাক সেদ্দর স্মৃতি মন থেকে মুছে গেছিল। আজ আবার ফিরে এল। ঃ((
  • প্পন | ১৩ জুন ২০১২ ১৯:৩৬14004
  • আমাদের বাড়ি আসার সোজা উপায় হল মেট্রো করে বাইপানহাল্লি চলে আসা। সেখান থেকে গাড়িতে দশ মিনিট। আমি স্টেশন থেকে নিয়ে আসব।
  • | ১৩ জুন ২০১২ ১৯:৩৫14002
  • আমার শৈশবের তেতো খাওয়া হালকাফুলকা উচ্ছের উপর দিয়েই গেছে। আর তেতো বলতে নিমবেগুন- কালমেঘের গুলি আর বাসকের রস এইসব কালেভদ্রে।
    মাকে অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছিঃ)
  • প্পন | ১৩ জুন ২০১২ ১৯:৩৫14003
  • পাপিষ্ঠ, হ্যাল মার্কেট তোকে যেতে হবে না। আর তুই তো বললি আরেকদিন আসবি। ঃ X
  • সায়ন | ১৩ জুন ২০১২ ১৯:৩৪14001
  • অনেকদূর যে! ঃ-(
  • সায়ন | ১৩ জুন ২০১২ ১৯:৩২14000
  • আমি বাংলায় গুরু করি :-))
  • প্পন | ১৩ জুন ২০১২ ১৯:৩০13999
  • সান্দা, হ্যাল মার্কেটে পাওয়া যায়। কবে আসবি বল, খাওয়াব।
  • সায়ন | ১৩ জুন ২০১২ ১৯:২৮13996
  • মামী, যায় তো। কাল করলামও তো। আজ শর্ট ব্রেকে আর চাপ নিই নি।
  • প্পন | ১৩ জুন ২০১২ ১৯:২৮13997
  • বাঁশের কোঁড় তো আম্মো খাইনি, মানে বাড়িতে খাইনি।
  • hu | ১৩ জুন ২০১২ ১৯:২৮13998
  • হিঞ্চে শাক ভাজাও ভালো খেতে
  • সায়ন | ১৩ জুন ২০১২ ১৯:২৭13995
  • আকাদা', কুলীন ব্রাহ্মণরা পাটপাতা/শাক খায় না! ইয়ার্কি পায়া হ্যায়? আলবত খায়। গোগ্রাসে খায়।

    কুমড়োফুল ব্যাসন দিয়ে ভাজা কতোদিইইইইন খাইনি। ও ব্যাঙদি, স্পার/হাইপার/স্পেন্সারে কুমড়োফুল পাওয়া যায় না?

    হিঙচে পাতার বড়া - হায় হায়! ঃ'-((
  • hu | ১৩ জুন ২০১২ ১৯:২৬13994
  • থানকুনির ঝোল পেট ঠান্ডা করে। বেশ বাজে খেতে। তবে পলতা পাতার বড়া, শিউলি পাতার বড়া এগুলো ভালো খেতে। পাটশাক খাই নি কখনও। বাঁশের কোঁড়ও গল্প শুনেছি শুধু। অমর্তমান পাতা খেয়েছি ছোটবেলায়। সেসব কি এখনও পাওয়া যায়?
  • | ১৩ জুন ২০১২ ১৯:২৪13993
  • সায়ন, ইইরাম,কাল যে বল্লে আইফোং দিয়ে কিসব কল্লেই বাংলা লেখা যায়?
  • | ১৩ জুন ২০১২ ১৯:২২13992
  • ভাই অপ্পন, আমি যে কোনোদিন পলতাপাতার বড়া, বাঁশের কোঁড়,শিউলিপাতা আর থানকুনি বড়া ইত্যাদি খাই নি- এতে করে আমার জোরদার বাঙালত্বে কি ধাক্কা লাগবে নাঃ(
  • প্পন | ১৩ জুন ২০১২ ১৯:২১13991
  • হ্যাঃ, বাংলায় পোস্ট করতে পারে না, এই আইফোং লইয়া আমি ক্ষী করিব! (সান্দাকে বললাম)
  • প্পন | ১৩ জুন ২০১২ ১৯:১৭13990
  • আর ঘটিরা পোচুর সেমসাইড করে। আজকে আবার প্রমাণ হল। সায়ন আর বোতিন বাঙাল নাকি! ঃ))
  • প্পন | ১৩ জুন ২০১২ ১৯:১৬13989
  • দেকে ক। পাটপাতার বড়া, পাটশাক আর পাটপাতা দিয়ে কাঁচামুগের ডাল সবই খাই।
  • sayan | ১৩ জুন ২০১২ ১৮:৫৩13988
  • ar du:khu korte habe na, by default ja ja common poreche tarei tumi distinction peye gecho:-)
  • | ১৩ জুন ২০১২ ১৮:৪৭13987
  • বাঙাল হয়েও আমার বহুকিছু কমন পড়েনিঃ(
    আমায় সকলরকমে বাঙাল করোনি,গর্ব করিতে চূর- হায় কি হবে?
  • একক | ১৩ জুন ২০১২ ১৮:৪৪13986
  • যত্ত অসুব্য ইঙ্গীত
  • aka | ১৩ জুন ২০১২ ১৮:৪১13985
  • সে গতকাল রাতে লামা বলেই দিয়েছে সামান্য আমুল স্প্রে আর চিনি ছড়িয়ে দিলে সবই খাওয়া যায়। তবে বাঁশের ক্ষেত্রে আমুল স্প্রে আর চিনিটা কোথায় ছড়াতে হবে এটা আবার একটা টেকনিকাল প্রশ্ন।
  • একক | ১৩ জুন ২০১২ ১৮:৩৫13984
  • বাঁশের চোঙ্গা করে যেটা খেতে হয় সেটা খুব ই সুন্দর, সুমিষ্ট জিনিষ. সিকিম এ বলে ছাং (আসলে নেপালি তে যেকোনো মদ ই ছাং ) ভুটানে ওটাকেই বলে তোঙবা . মুশকিল হচ্ছে এটা যদি কোনো লাখাং এ বা কারো বাড়ির পুজোতে খান তবেই আসল স্বাদ পাবেন . মাসখানেক ধরে প্রিপারেশন নিয়ে মিলেট পচিয়ে তৈরী হয়.
    পাঁচ -ছ গেলাস পরিমান খেলে একটা হালকা ফুরফুরে নেশা হয়. এমনিতে রাস্তার ধরে যেগুলো পাওয়া যায় ওগুলো অতি খারাপ. খদ্দের টানার জন্যে হতভাগা রা ট্যাবলেট ভাঙ্গা মেশায়. মিলেট টা সেদ্ধ হলে কিভাবে খামিরমেশানো হচ্ছে তার ওপর ডিপেন্ড করে গন্ধ কেমন হবে. ভালো তোঙবা তে কোনো বদ গন্ধ হয়না.

    এট্টু দম নি .
  • Blank | ১৩ জুন ২০১২ ১৮:৩০13983
  • ওটা জঘন্য না। বোরিং খেতে। খেও যাও খেয়ে যাও। কোনো নেশা নেই। কি ভাট জিনিস
  • | ১৩ জুন ২০১২ ১৮:২৯13982
  • ঠিক ঠিক। কী জঘন্য খেতে।
  • Blank | ১৩ জুন ২০১২ ১৮:২৭13981
  • ১) ওটি কে বলে ছাং। ওটি মোটেই মদ নয়। ওতে নেশা হয় না।
    ২) কালমেঘ অতি খারাপ জিনিস। আগে বাড়ির পাশেই গাছ ছিল আর আমার পেটে কৃমি ছিল
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত