এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্ল্যাঙ্ক | ১৩ জুন ২০১২ ০০:২৪13741
  • কিউবিক বিস্কুট -> মাইক্রো গজা
  • সায়ন | ১৩ জুন ২০১২ ০০:২৩13738
  • হুচি ঃ-)))
  • xi | ১৩ জুন ২০১২ ০০:২৩13739
  • ব্ল্যাংক, মাইক্রোগজা কী রে?
  • ব্ল্যাঙ্ক | ১৩ জুন ২০১২ ০০:২২13737
  • হে হে হে হে
  • pipi | ১৩ জুন ২০১২ ০০:২১13735
  • হুঁ, সেই জন্যই তো আরো বুঝলাম - কুম্ভমেলা!
  • hu | ১৩ জুন ২০১২ ০০:২১13736
  • পিপি, কাঁঠালের কথাও ভুললে চলে না।
  • pipi | ১৩ জুন ২০১২ ০০:২০13734
  • হা হা হা হা, এইটা ব্যাপাক ঃ-))))
  • hu | ১৩ জুন ২০১২ ০০:১৯13731
  • গঙ্গাসাগরে একবার দেবতার জন্ম হয়েছিল কিভাবে শোনো বলি। সে অনেকদিন আগের কথা। আমি বোধহয় থ্রি বা ফোরে পড়ি। আমার মায়ের বন্ধুরা কয়েকজন মিলে ফ্যামিলি সহ সাগরদ্বীপ যাওয়া হবে ঠিক হল। কোন এক মাসির মেয়ে তখন খুবই ছোট। এক্কেবারে ছোটো - বছর দেড়-দুই হবে। কপিলমুনির আশ্রমে গিয়ে যেই তাকে একটু ছাড়া হয়েছে অমনি সে দিয়েছে হিসি করে। মাসি তো দারুন অপ্রস্তুত। ভাগ্যে আশে-পাশে আর কেউ লক্ষ্য করেনি। হাতের ঘটিতে গঙ্গাজল ছিল। তাই ঢালছে তাড়াতাড়ি কুকীর্তির ওপর। এমন সময় অপরিচিত একজন মহিলা সরল আগ্রহে জানতে চান - দিদি, এখানে কি জল ঢাললে কি হয়? কিংকর্তব্যবিমূঢ় মাসি ন যযৌ ন তস্থৌ। ধীরে ধীরে ভিড় জমে, পুন্যার্থীরা গঙ্গাজলের ঘটি উপুড় করে দেন এবং দেবতার জন্ম হয়।
  • ব্ল্যাঙ্ক | ১৩ জুন ২০১২ ০০:১৯13732
  • চাটনির ঝোলটা ঐ জালি শক্ত অংশের মধ্যেই আটকে থাকে
  • pipi | ১৩ জুন ২০১২ ০০:১৯13733
  • উফ! হুচে আর আমার ক্ষি মিইল ক্ষি মিইল! পুরো কুম্ভমেলা কেস! নো চানাচুর, নো কাইদানা, নো ঝুরিভাজা - অথচ মিটসেফের কোন কোনায় কোন কৌটোয় এক খণ্ড খেজুর গুড়ের পাটালী রাখা আছে সেটা মন কিছুতেই ভোলে না! ঘুরেফিরে মন খালি খালি বিনবিন করে - ঐ যে, ঐখানে, ঐখানেতে চ' ঃ-)
  • প্পন | ১৩ জুন ২০১২ ০০:১৫13730
  • মেয়েকে কী নিয়ে একটা উৎসাহ দিতে সেদিন বলেছি "আরিব্বাস"।

    অমনি প্রশ্নঃ "তুমি আরিব্বাস কেন বলছ?"
    আমিঃ "কেন বলছি?"
    - "জানি কেন বলছ। তুমি লাকি ফিল করছ।"
    - "লাকি মানে আবার কী!"
    - "লাকি মানে অবাক হওয়া"
  • xi | ১৩ জুন ২০১২ ০০:১৪13729
  • আমড়ার ভিতরে জালি জালি শক্ত অংশটা কেউ ভালোবেসেছেন? আমড়ার চাটনি খেতে গেলে ওটা চুষে চুষে খেতে ভারী আনন্দ হয়। ঃ-)
  • m | ১৩ জুন ২০১২ ০০:১১13727
  • গঙ্গাসাগর আবার কি বুউকা! সবই কুম্ভমেলা।
    কিসুই জানে না।
  • m | ১৩ জুন ২০১২ ০০:১১13728
  • সায়ন বিষ্ময়ের সহিত তিন বীরক্ষুদিকে দিবালোকে দেখিয়ে আহ্লাদে কুটিপাটি হইলোঃ)
  • aranya | ১৩ জুন ২০১২ ০০:১০13726
  • কর্সিকান ব্রাদার্স-টাও দুমার-ই মনে হচ্ছে।
    ব্ল্যাঙ্কি নস্টালজিক করে দিল। ঘটিগরম বোধহয় বছর ৩৫ আগে কল্যাণীতে খেতাম, সন্ধ্যাবেলা বাড়ীর সামনের রাস্তা দিয়ে নিয়ে যেত, এখনও কলকাতায় বিক্রি হয় !
  • Tim | ১৩ জুন ২০১২ ০০:০৯13724
  • মামী, তুমি গঙ্গাসাগরে। আমি আর প্পন কুম্ভমেলায়। ঃ-)
  • | ১৩ জুন ২০১২ ০০:০৯13725
  • আমরা দেয় টেকো আম পড়লাম!!
  • | ১৩ জুন ২০১২ ০০:০৭13722
  • আছে মানে, জ্বলজ্বল করে আছে। তবে হেব্বি ঘাপলা। মহিলা সবাইকে তাড়িয়ে নাকি একাই মালকিন হয়ে বসেছে!
    এই খবর আবার আমার এক স্কুলের বন্ধু দিলোঃ(
  • ব্ল্যাঙ্ক | ১৩ জুন ২০১২ ০০:০৭13723
  • কিউবিক বিস্কুট হলো আসলে ঝাল ঝাল মাইক্রো গজা
  • ব্ল্যাঙ্ক | ১৩ জুন ২০১২ ০০:০৬13720
  • আমরা দেয় অন্য সময়ে। এখুন আম দেয়। কুচিয়ে মেশাতে দেখেছি টোকো আম গুলো।
  • সায়ন | ১৩ জুন ২০১২ ০০:০৬13721
  • কুপ্রীত-টিম আর মামী'র মধ্যে কোথায় যেন একটা মিল অনুভব করতাম। আজ ক্লিয়ারিত হইল :-P
  • প্পন | ১৩ জুন ২০১২ ০০:০৫13719
  • মামী, ডেভনের সেই বাংলাদেশী মহিলার মাছের দোকান এখনো আছে? ভদ্রমহিলা খুব ভালো ছিলেন, আমরা গেলেই জিগ্যেস করতেন এতদিন কেন আসিনি? ঃ)
  • | ১৩ জুন ২০১২ ০০:০৪13716
  • ব্ল্যাংকি, আম না হাতি, আমড়া দেয়। শুটকোমার্কা আমড়া কেনে কম দামে, তারপর সরু সরু করে কুঁচিয়ে রাখে। এমনকি কাঁচাপেঁপে লেবুজলে ভিজিয়ে রাখে শুনলেও অবাক হবো না।
  • সায়ন | ১৩ জুন ২০১২ ০০:০৪13717
  • হস্টেলে পাশের রুমের বাপটু'কে অনেক ধরে-করে বাড়ি থেকে ফেরার সময় চানাচুর আনতে বলায় সে পশ্চিম পুটিয়ারি স্পেশাল চানাচুর এনেছিল, উদোম ঝাল আর সেই ঘন সবুজ রঙের মটরভাজা। খেতে গিয়ে আবিষ্কার করলাম, সে শুধু সবুজ নয়, আয়রন পেলেটসম। কষের দাঁতে ত্যাড়াব্যাঁকা একটা পড়লে ব্রহ্মতালু পর্যন্ত ঝনঝন করে উঠছে। তাও বয়াম খালি পড়ে থাকেনি!
  • প্পন | ১৩ জুন ২০১২ ০০:০৪13718
  • টিমও আছে। ঃ)
  • | ১৩ জুন ২০১২ ০০:০২13714
  • অপ্পন, আমরা কি কুম্ভমেলায় হারিয়েছিলাম?
  • xi | ১৩ জুন ২০১২ ০০:০২13715
  • কিউবিক বিস্কুট? ওরে বাবা কী মাথা এদের, কী কল্পনাশক্তি!!!
    বিস্কুট তো ডিস্ক শেপের হয়, অথবা রম্বস, অথবা স্কোয়ার, কিউবিক বিস্কুট আবার কী?
  • ব্ল্যাঙ্ক | ১৩ জুন ২০১২ ০০:০১13712
  • ঘটি গরম জিনিসটা আপিসের সামনে মেলে। গরম কালে কাঁচা আম কুচিয়ে মাখে।
  • প্পন | ১৩ জুন ২০১২ ০০:০১13713
  • কাইদানা কী জিনিস?
  • | ১২ জুন ২০১২ ২৩:৫৯13711
  • কাইদানা তো আমি এখনো জানি নাঃ( আমার কি হবে?ম
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত