এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ১২ জুন ২০১২ ০৯:৫৬13501
  • ডিডিদা ঃ-)
  • ডিডি | ১২ জুন ২০১২ ০৯:৫৫13499
  • দেখুন, দু একটা কথা আমাকে বলতেই হবে। অপ্রিয় হলেও।

    এক তো আপনারা বড্ডো বেশী প্যাচাল মারেন, তাও লাস' দু তিন্দিন একটু কম। সারা রাত ধরে এতো বকর বকর কি আছে ?

    আর দু নম্বর হোলো খাই খাই, সারাক্ষন খাওয়ার চিন্তা। ব্রহ্মচিন্তা কিছু নেই। শুধু মাছ মাছ মাছ। বড্ডো তামসিক।

    তিন্নং হোলো, আপনারা কেউ জানেন কি করে জি মেইলের পাস ওয়ার্ড চেঞ্জ করতে হয়? যদি জানেন আর সেটা কঠিন দুর্বোধ্য অহেতুক টার্মিনোলজিতে সংকুল না করে গোল গোল করে লিখে দিতে পারেন তো উপকৃত হই। আর হ্যাঁ, আমার ভার্শান আমি কিছুতেই বোলবো না।
  • ব্যাং | ১২ জুন ২০১২ ০৯:৫৪13498
  • মিলা, সেটা শুনেই তো মাথায় রক্তটা চড়ল। এদিকে ছেলের সঙ্গে ছেলের যে বন্ধু বেতের বাড়ি খেয়েছে, তার মায়ের বক্তব্য "আমরা একটা-দুটো সামলাতেই নাজেহাল। টিচাররা ৫০টা সামালাতে সামলাতে কতক্ষণ মাথা ঠান্ডা রাখতে পারে!" তাই সে আপত্তি তো জানাবেই না। আর আমার আপত্তি জানানোটাও ওভাররিঅ্যাকশন, এবং এর দায় পোয়াতে হবে ছেলেদুটোকে।
  • মিলা | ১২ জুন ২০১২ ০৯:৫১13497
  • tiffin খাওয়ার সময়েও একটু মুক্তি নেই? :(
  • ব্যাং | ১২ জুন ২০১২ ০৯:৩৩13496
  • এদিকে কাল আমি একটা ছোট বিদ্রোহ করে এসে চাপ খাচ্ছি বাড়ি ফেরার পর থেকে। ছেলের টিচারকে গিয়ে বলে এসেছি, কথা বলাটা ক্রাইম নয়, কিন্তু কাউকে স্টিক দিয়ে পেটানোটা ক্রাইম। (কথাটার উপলক্ষ্য হল, এবছরে আবার সেই ক্লাস ওয়ানের টিচার রিশাফলড হয়ে ক্লাস ফোরের ক্লাসটিচার হয়ে ফিরে এসেছেন। সেই যিনি বিরিয়ানি, শাড়ি ইত্যাদি চাইতেন। নতুন ক্লাস শুরু হতে না হতেই ফরমান জারি, টিফিনটাইমে ক্লাসের বাইরে গিয়ে টিফিন খাওয়া যাবে না। ক্লাসে বসে খেতে হবে। গতকাল ব্যাঙাচি আর ব্যাঙাচির এক বন্ধু ক্লাসে বসে টিফিন খেতে খেতে অ্যাংরি বার্ডস গেমস নিয়ে গল্প করছিল বলে, ব্যাঙাচি এবং তার বন্ধুকে পয়েন্টারের বাড়ি খেতে হয়েছে মুখে। আমি সেই শুনেই কালই দেখা করতে গেছিলাম, উনি প্রথমে ব্যাঙাচির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করলেন, টিফিন খায় না, খালি কথা বলে। ওনার ছেলেরা অনাহারে থাকলে উনি কীভাবে মুখে খাবার তোলেন, এইসব বলছিলেন। আমি যখন বললাম, ও খালি পেটে থাকলেও আমার অপত্তি নেই, কিন্তু টিফিনটাইমেও কেন কথা বলা যাবে না, তার উত্তরে বললেন, তোমার ছেলে সারাক্ষণই কথা বলে)
    আমি তো ক্যাঁটক্যাঁট করে শুনিয়ে দিলাম কোনটা ক্রাইম, কোনটা নয়। কিন্তু ওটা বলে আসার জন্য ছেলেদুটোর উপর আজ কীভাবে শোধ তোলা হবে সেটা মনে হলেই চাপ খাচ্ছি।
  • | ১২ জুন ২০১২ ০৯:২৯13495
  • সমস্ত মন্তব্যশুদ্ধ পড়তে হবে কিন্তু।
  • | ১২ জুন ২০১২ ০৯:২৮13494
  • মিঠু,

    এই যে
    http://www.sachalayatan.com/guest_writer/27640

    তবে প্রচন্ড হাসির আরো কিছু আছে। পরে তোড়া বেঁধে পাঠিয়ে দেবোখনে
  • ব্যাং | ১২ জুন ২০১২ ০৯:২৩13493
  • নিশি কি ধারেকাছে আছে?
  • ব্যাং | ১২ জুন ২০১২ ০৯:২২13492
  • অর্চিকে তাও এমনিতে একরকম মানুষের মতন দেখায়। মুখটা খুললেই, হাঁ মুখ বার করলেই সব কেমন ছেতরেমেতরে যায়।
    উচ্চারণে প্রবলেম যীশুরও আছে।
  • ব্যাং | ১২ জুন ২০১২ ০৯:২১13490
  • আকার দেওয়া ইউটিউবের লিংটার মাথামুন্ডু কিস্যু বুঝলাম না। গানটায় মেয়েটার সবশুদ্ধু তিনটে নাকি চারটে প্রেমিক দেখলাম। ওটা কি একটই প্রেমিক টাইমলাইনে প্লট করে করে ওরম চারটে চেহারায় দেখা যাচ্ছে। নাকি মেয়েটা পালটে পাল্টে চারতে আলাদা আলদা প্রেমিকের সঙ্গে প্রেম করেছে।
    বুঝি বলে দেবে কেউ আমাকে?
  • | ১২ জুন ২০১২ ০৯:২১13491
  • অর্চির উরুশ্চারণে সিড়িয়াশ প্রবলেম আছে।
  • | ১২ জুন ২০১২ ০৯:২০13489
  • দময়ন্তী, তুমি একবার সচলের সেই লেখাটার লিংক টা দিয়েদিও না।বোনকে পাঠাবো- ওর একটু হাসা দরকারঃ)
  • ব্যাং | ১২ জুন ২০১২ ০৯:০৬13488
  • কুমুদি রেগে যেতে পারে।
  • Tim | ১২ জুন ২০১২ ০৮:৪৩13487
  • আর্চি তো? পেটানোই উচিত। জ্যাঠা ছোঁড়া।
  • | ১২ জুন ২০১২ ০৮:৪২13486
  • মুড়োঝাঁটা দিয়ে মেরে আবার খ্যাংরার মধ্যে গুজে রাখতে হবে।
  • ব্যাং | ১২ জুন ২০১২ ০৮:৪০13485
  • মিঠু, সক্কাল সক্কাল এই নামটা না করলেই চলছিল না?
    দমু যেমন করে টিকি মারে, আমার তেমনি সপাসপ করে মুড়োঝাঁটা দিয়ে অর্চিকে পেটাতে ইচ্ছে করছে।
  • | ১২ জুন ২০১২ ০৮:৩৮13484
  • তৃতীয় রাস্তা হলো অর্চিষ্মানের পথ। জিগাবেন না সে কে?
  • Tim | ১২ জুন ২০১২ ০৮:৩১13483
  • আকাদা এই উইকেন্ডে পাল্লে ফোন করিও।
  • aka | ১২ জুন ২০১২ ০৮:২৯13482
  • রাঙতা ওটা জব রিলেটেড এক্সপেরিয়েন্স, ভাটাতে ভাটাতে এক্সপেরিয়েন্স হলেই জানা যাবে। ঃ)
  • aka | ১২ জুন ২০১২ ০৮:২৮13481
  • ম, শায়েস্তা? কেন গলায় গামছা বেঁধে সই কিংবা আগুনে ঘুরে, দুইবার হলে বারেবারে। বললাম না বৈচিত্র্য নাই। বৈচিত্র্যের সন্ধান থাকিলে জানিতে আগ্রহী।
  • Tim | ১২ জুন ২০১২ ০৮:২৫13480
  • অ্যাঃ হানুদাকে এর চে এস্মার্ট দেখতে। চোকেমুকে একটা বুদ্ধিদীপ্ত ইসে আছে, যেইটা এখানে অ্যাবসেন্ট।
  • রাঙতা | ১২ জুন ২০১২ ০৮:২৩13479
  • এখানে কারা বড় এবং কেন?
  • aka | ১২ জুন ২০১২ ০৮:২১13478
  • আঃ বড়দের মধ্যে কথা কইতে নাই।

    ১ঃ২০ তে হানুকে দেখা যাচ্ছে দেখো। হানুর অবশ্য তখন ৪০ বছর বয়স কম ছিল। পরিবর্তনের গান গাইছে হানু।

  • | ১২ জুন ২০১২ ০৮:২০13477
  • সেদিন দময়ন্তী সচলের একটা লেখার লিংক দিয়েছিলো, সেটা কত পাতায় আছে?
  • | ১২ জুন ২০১২ ০৮:১৮13476
  • আজ্জো, অত নজ্জা না করে শুরু করে দাও।
  • Tim | ১২ জুন ২০১২ ০৮:১৫13475
  • হ্যাঁ হ্যাঁ আকাদার দুখভরি কহানি শুন্তে চাই।
  • aka | ১২ জুন ২০১২ ০৮:১৪13474
  • সে তো যা করে সকলে হয়। বৈচিত্র্য নাই কোনই। ;্‌)
  • | ১২ জুন ২০১২ ০৮:০২13473
  • খেলে যাঃ! কেমন করে শায়েস্তা হলে সেই করুণ অভিজ্ঞতাই তো শেয়ার কত্তে বল্লামঃ)
  • aka | ১২ জুন ২০১২ ০৭:৩০13472
  • পরের কোন ছেলে আমার সাথে ত্যাঁদড়ামি করার সুযোগই পায় নি। তাই ঐ নিয়ে কিছু বলতে পারলাম না। ঃ)
  • | ১২ জুন ২০১২ ০৭:২৮13471
  • আজ্জো, পরেরটার কথাই শুনি।নিজের অভিজ্ঞতার দামই আলাদা।
    পরে নিজেরটার কথাও জানিও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত