এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pipi | ১১ জুন ২০১২ ২১:০৭13320
  • হ্যাঁগা মামী, ক্যাটা ফিশ গুনোকেও কি অমনি পেঁয়াজ, রসুন, লংকাগুঁড়ো আর সর্ষেবাটা দিয়ে ঝাল বনিয়ে ফেলব? নাকি স্পেশ্যাল কোন রেসিপি আছে?
  • | ১১ জুন ২০১২ ২১:০৭13321
  • বেড়াল -মাছ? উহা কী সুবিধার মিঠু? বেশ বাজে খেতে?
  • | ১১ জুন ২০১২ ২১:০৬13318
  • স্মেল্ট ভুলেও ট্রাই করতে যেও না। তুমি বরং ক্যাটফিশ দিয়ে শুরু করো।
  • xi | ১১ জুন ২০১২ ২১:০৫13317
  • মাথার উপরেও ড্রিল সহযোগে বৃত্তাকার গর্ত করা যায়। ঃ-)
  • pipi | ১১ জুন ২০১২ ২১:০৪13315
  • সাদা সর্ষে আজ অবধি এদেশে চোখে পড়ে নি। সব ঐ কালো সর্ষে।
    গন্ধ বিহীন বা হাল্কা গন্ধ ওলা মাছ এদেশে কি পাওয়া যায় কেউ একটু বল। স্মেল্ট নাম শুনলেই কেমন স্মেলি, স্মেলি মনে হয়। ভয়ে আর ট্রাই করার কথা অবধি ভাবতে পারি না!
  • | ১১ জুন ২০১২ ২১:০৪13316
  • মাছ ভালো না বাসলে তেলাপিয়ার এমনি সাত্ত্বিক ঝোলে গন্ধ লাগবেই- প্যাঁজ,রসুন,লংকা দিয়ে তামসিক ভাবে নান্না করতে হবে।

    আর এই ফাঁকে বলে যাই, আমার তিমি, অভ্যু আর সায়নের রান্না খাবার বেশ বাসনা আছেঃ)
  • সায়ন | ১১ জুন ২০১২ ২১:০৩13312
  • টিমের অক্সিপিটাল লোবে ছোট্ট একটা কী-হোল বানিয়ে স্ট্র ডুবিয়ে খাবো, শুধু দেখা হোক :-X
  • pipi | ১১ জুন ২০১২ ২১:০৩13313
  • সবকয়টাকে ধরে ধরে গুদুম গুদুম!! একটা ছিরিয়াছ কোচ্চেন কল্লাম আর উত্তরে খালি য়ার্কি!!

    আকা, অমনি করেই তো কল্লাম। খালি রসুনের বদলে খানিক গার্লিক পাউডার দিয়েছিল্ম আর বিস্কুটের গুঁড়োর বদলে ময়দার ডাস্টিং। ভাজা অবধি ঠিকঠাক ছিল কিন্তু যেই সর্ষের ঝালে পড়ল অমনি উলটাতে গিয়ে সব কেলিয়ে গেলঃ-( আর গন্ধের কথা আর কি বলবঃ-((
  • Tim | ১১ জুন ২০১২ ২১:০৩13314
  • ফলের আশা আর মাছের আশা এক হলো? মাছ এনি ডে বেটার ডিল।
  • Tim | ১১ জুন ২০১২ ২১:০১13311
  • সাদা সর্ষে, কালো সর্ষে আর তিল ভিজিয়ে রেখে মিস্কিতে বেটে নিবি। এইটা হুচের থেকে ঝেড়ে বললাম। ঃ-)
  • | ১১ জুন ২০১২ ২১:০০13308
  • আহা গীতায় বলেছে 'ফলের আশা না করে কাজ করে যাও' ঃ))
  • aka | ১১ জুন ২০১২ ২১:০০13309
  • সর্ষেবাটা হল তাদের জন্য যাদের মাছে গন্ধ লাগে না। স্মেল্টও কাঁচা সর্ষের ঝোল খেতে পারে।
  • | ১১ জুন ২০১২ ২১:০০13310
  • ঠান্ডা চিংড়ি কে ঠিকঠাক থ' না করলে কিন্তু এমনিতেই থমকে যাবে। বেশ করে বরফ ছাড়িয়ে স্বাভাবিক তাপমাত্রায় এনে রান্না করলে( গন্ধের জন্যে লেবুর রস আর নুন মাখিয়ে ভালো করে কচলে ধুয়ে নেওয়াই যথেষ্ট) গন্ধ হবার কথা না।যদি না সে আগে থেকেই খারাপ থাকে।

    যে কোনো মাছ ভালোকরে ঠান্ডা কাটিয়ে নুন হলুদ মাখিয়ে বেশ করে কুকিং অয়েল স্প্রে করে ব্রয়েল করতে দিয়ে দেখতে পারো। একটু নজর রাখতে হবে,তেল ছড়িয়ে উলটে দিতে হবে- কিন্তু মাছ ভাঙবে না।
    গ্র্যান্টি।

    আমি সর্ষেবাটা মিক্সি তে করে থাকি। একসাথে অনেকটা করে আলাদা প্যাকেটে ফ্রিজারে রেখে দেই। বাটার সময় নুন আর কাঁচালংকা দিয়ে বেটে ফেলি। নুন দিয়ে সর্ষে বাটলে নাকি তেতো হয় না- আমাদের বাড়িতে সবসময় একটু নুন দিয়ে সর্ষে বাটা হয়।
  • pipi | ১১ জুন ২০১২ ২০:৫৯13305
  • দূর বাপু! সর্ষেবাটা দিয়ে রাঁধলাম (এবং ছড়ালাম) বলেই তো জানতে চাইলাম যে এদেশে সর্ষেবাটার ট্রিক টা কি?
  • | ১১ জুন ২০১২ ২০:৫৯13306
  • মানে টিকা না দেওয়া?
  • Tim | ১১ জুন ২০১২ ২০:৫৯13307
  • এই যাহ্‌ সান্দা বলে দিয়েছে
  • aka | ১১ জুন ২০১২ ২০:৫৮13303
  • তিলাপিয়া ভাজতে হলে ভালো করে তেল মাখিয়ে রাখতে হবে।

    তিলাপিয়া তেল, হলুদ, রসুন, নেবুর রস আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে মিনিট কুড়ি।

    তারপর খানিক বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে অল্প তেলে ভাজতে হবে। ট্রিকটা হল যেকোন একটা পিঠ খুব বেশিক্ষণ তাওয়ায় রাখলেই লেগে যায়। লেগে যাওয়ার আগেই উল্টে দিতে হবে। এরকম করে যতক্ষণ না ওপরটা ক্রিস্পি হচ্ছে ভেজে যাও। ক্রিস্পি পিঠের নীচে নরম, গরম মাছের মাংস, সাথে রসুনের গন্ধ।
  • Tim | ১১ জুন ২০১২ ২০:৫৮13304
  • পারফিউম স্প্রে করে দেখতে পারিস। নটিকা ভালো, তেলাপিয়ারা পছুন্দো করে শুনেছি।
  • Tim | ১১ জুন ২০১২ ২০:৫৭13301
  • ভিনিগারে হয় কি? আমি এমনিই রান্না করি। সর্ষেবাটার রেসিপি হলে গন্ধ লাগেনা।
  • সায়ন | ১১ জুন ২০১২ ২০:৫৭13302
  • খুব প্রবল আঁশটে গন্ধ হলে খানিকটা ব্রুট স্প্রে করে দেখতে পারিস।
  • Tim | ১১ জুন ২০১২ ২০:৫৬13300
  • আমি লুন হলুদ মাখিয়ে ভেজে নি। চিংড়ি আবার বেশি কড়া করে ভাজাও বারণ। তারপর যেমন খুশি রাঁধা যায়। এট্টুও গন্ধ পাইনা।

    তেলাপিয়া ইজ ট্রিকিয়ার। না ভেঙে তেলাপিয়া রান্না অনেকটা না ভেঙে ভারতবর্ষের সার্ব্বিক উন্নতির মতই কঠিন।
  • সায়ন | ১১ জুন ২০১২ ২০:৫৫13298
  • খুলে খুলে যায়! তেলাপিয়া কি খাম, না লুঙ্গি??
  • pipi | ১১ জুন ২০১২ ২০:৫৫13299
  • মাইরি, মাক্কালী! চিংড়িতেও গন্ধ ছিল! তবে তিলাপিয়ার মত অতটা নয়। তিলাপিয়ারটা সাংঘাতিক গন্ধ! একমাত্র আমেরিকানরা ছাড়া বাকী দিশিরা কেউই মুখে তুলে আর গিলতে পারে নিঃ-( আমি তো নয়ই!
    এবার বল তিলাপিয়ার গন্ধ কিসে যাবে।
  • aka | ১১ জুন ২০১২ ২০:৫৪13297
  • হ্যাঁ আমিও প্রায় এটাই বলতে গিয়েছিলাম। এগুলো তাহলে কষে রসুন দিয়ে এদেশীয় রান্না ট্রাই করো। চিংড়ি ইন জেনারাল এখানে খুব ভালো।
  • Tim | ১১ জুন ২০১২ ২০:৫১13296
  • আকাশবাণী অনেকটা অশোকতরুর মতই ইয়ে ব্যাপার।

    চিংড়িতেও আঁশটে গন্ধ? পিপি, তুই মাছ খাস না। ওরা সব নরকবাসী হবে।
  • pipi | ১১ জুন ২০১২ ২০:৪৫13295
  • ফ্রোজেন তেলাপিয়া আর হিমায়িত চিংড়ি। সে যতই কড়া করে ভাজতে যাই তেলাপিয়া খুলে খুলে যায়! চিংড়িতেও আঁশটে গন্ধ গেল নাঃ-(
    অ মামী, তাহলে তুমি সর্ষেবাটা কর কি করে??
  • xi | ১১ জুন ২০১২ ২০:৪৩13294
  • হাসির কী আছে? আমার চিরকাল "আকাশবাণী বন্দ্যোপাধ্যায়" নামটার প্রতি একটা ইয়ে আছে।
    ধরুন অ্যানাউন্স করছে, "আপনারা সবাই শান্ত হয়ে বসুন, এখন একটি নজরুল্গীতি পরিবেশন করবেন প্রখ্যাতা গায়িকা আকাশবাণী বন্দ্যোপাধ্যায়।"
    একটা কেমন দারুণ ইয়ে না????
  • Tim | ১১ জুন ২০১২ ২০:৩৮13293
  • ঃ-)
  • xi | ১১ জুন ২০১২ ২০:৩৭13292
  • ব্যাং, তোমাকে একটা কী লেখার ছিলো, ভুলে গেছি।
    কিন্তু আসলে লেখাটা লিখতে হবে টই খুলে, বুঝলে? সেখানে তোমার নাম দেবো আকাশবাণী দিদি, বুঝলে????
  • aka | ১১ জুন ২০১২ ২০:২৭13291
  • পিপি মনে হয় ডাস্টবিনে মাছের প্যাকেট দেখতে গেল, নাম মনে পড়ছে না। ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত