এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Toon Army | ১১ জুন ২০১২ ১৫:৫০13260
  • আর কাগজ ছাড়া?
  • ডিডি | ১১ জুন ২০১২ ১৫:৪৯13259
  • ম্যারাথন মিটিন চলছে। চলবে সন্ধ্যে সাতটা আট্টা পর্যন্ত্য।
    গুনের মধ্যে আমার জন্য আলাদা করে মটন বিরিয়ানি আনা হলো। বেশ বিকট খেতে। তা হোক, মটন তো। আমার পাশে বসা লোকটি বেশ ছোঁয়া বাঁচিয়ে নিজের বাড়ী থেকে আনা সম্বার রাইস খেলো।
  • Blank | ১১ জুন ২০১২ ১৫:৪৮13258
  • কাল প্রবাল দা ফোন করলো তারপর।কাগজ সমেত ৭৫ না হলে ৭০ মতন
  • Toon Army | ১১ জুন ২০১২ ১৫:৪৫13257
  • বেজায় গরম, ল্যাবে এসি চলছে না, নেট নেই - ডেটা কার্ডে রয়েছি। এতক্ষণ ধরে ডিপিরিভিউ তে ৭ডি-র রিভিউ পড়ে শেষ করলাম।
  • গান্ধী | ১১ জুন ২০১২ ১৫:৪৩13256
  • লোকে তো তাই করছে। । আমি তো আজ সকাল থেকে অনেক কাজ করলাম। কদিন ঘুম হয়নি খেলা দেখতে গিয়ে, আজ জমিয়ে ঘুমিয়ে নিলাম। কিন্তু বাকিরা কাজ করছে বোধোয়
  • Blank | ১১ জুন ২০১২ ১৫:৩৬13255
  • সপ্তার শুরু থেকেই কাজালে ল্যাদ খাবে কবে?
  • গান্ধী | ১১ জুন ২০১২ ১৫:৩৪13254
  • সপ্তাহের শুরুতে লোকে কাজ করছে, ভাটের সময় নেই কারো
  • Blank | ১১ জুন ২০১২ ১৫:১৫13253
  • কি বড় এক খানা লেখা রে ভাই
  • কাজু | ১১ জুন ২০১২ ১৪:২৭13252
  • ভালো, ভাট একটু বন্ধ থাকুক তো থাকুক। দুদিন না এলেই চোখে যেন সর্ষের ফুল দেখতে হয়। পিছিয়ে পড়া দূর অস্ত, পালিয়ে বাঁচি ! শেষ আর নেই ব্‌য়াবরি বাব্‌ !

    তবে ক্ষি-দিকে একটা প্রশ্ন করে যাই। সে তো আবার হারিয়ে কোথায় চলে যাবে। দেখি উত্তর দেয়া থাকলে খুঁজেপেতে দেখব না হয়।

    বলি, ওই যে চার লাইন দিয়েছিলে না, ওটা কার? কীসব সাঙ্ঘাতিক সাঙ্কেতিক ব্যাপার মনে হল।

    মাথা ভোঁ ভোঁ করে না? কেন যে লোকে এরম লেখে ! একে লোকে কবিতা পড়েটড়ে না, এসব দেখে আরো পালায়। প্রচুর লোক কবতে লেখে আজকাল, বাপরে ! যাকেই দেখি লিখে ফেলল খসখস করে। সবচেয়ে চাপ হয় বুঝতে না পারলে। মানে অনেক সময় পড়লেই যেমন মাথায় ক্লিক করে যায়, মানে একেআরে সোজাসাপ্টা বলছি না, বেশ ঘুরিয়ে পেঁচিয়ে অনেক ভেতরে অর্থ থাকলেও অনেক সময় বেশ ভেতরে ভেতরে বুঝেছি ফিলিং হয়। অনেক সময় কিছুই বুঝলাম না, অথচ ভালো লাগল। যেটা এর কোনোটাই নয়, সেগুলোতে রচয়িতাকে জিগেস করতে প্রাণ আইঢাই করে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে-এ-এ, বুঝিয়ে দে-এ-এ-এ-এ...

    দিনদিন লোকে দুর্বোধ্য করছে আরো বেশী। নইলে এই কম্পিটিশনে টেকা মুস্কিল, বুঝি বুঝি। লোকের বোঝার শক্তি-ও কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে। ইহা কি ল্যামার্কের সেই জিরাফের গলা উঁচু গাছের পাতা খে' খে' লম্বা হবার তত্ত্বকে জাস্টিফাই করে? আমার মনে হয়। যত কঠিন লেখা পড়ছে, তত অর্থ বোঝার ধার বেড়ে যাচ্ছে। ফলে একটু বোধগম্য হলেই, এঃ এ ব্যাটার গভীরতা নেই। আবার কবি হয়ত ভাবছে, মানে না বুঝে অন্য অর্থ করে বসবে, একটু আলো দেখাই ফাঁকফোকর দিয়ে। ওদিকে পাঠকোই আলো পেয়েই তোমাকে বাতিল করে দিয়েছে দেখো গিয়ে ! কী চ্চাপ !
  • অবাস্তব | ১১ জুন ২০১২ ১৩:৩৫13251
  • খাঁ সাহেবের বৃষ্টি নামানোর গান
  • কাজু | ১১ জুন ২০১২ ১২:৪৮13250
  • বেশী খাঁ খাঁ করলে খাঁ সায়েবের গান চালিয়ে দিতে হয়। বৃষ্টি নামানোর গান।
  • phutki | ১১ জুন ২০১২ ১২:৪৬13249
  • এরকম খাঁ খাঁ করে কেন ভাটপাতা?
  • | ১১ জুন ২০১২ ১০:৫২13247
  • সে কী?
  • h | ১১ জুন ২০১২ ১০:৫২13248
  • অভ্যু বিটিডাব্লিউ, যে মেল তুমি অন্য কাউরে করছ আর যে মেইল্ডা তুমি কইরা উঠতে পারো নাই, দুইটার কোনোটাই আইসা পৌছায় নি, আজকাল ডাকের আপিসে ইউনিয়ন করে সব, কাz করে না ঃ-)
  • Tim | ১১ জুন ২০১২ ১০:৪৮13246
  • ব্সন্ত দুপুরবেলা..
  • | ১১ জুন ২০১২ ১০:২৯13245
  • সব গেল কই?
  • Abhyu | ১১ জুন ২০১২ ০৮:৪১13242
  • *মনে
  • Abhyu | ১১ জুন ২০১২ ০৮:৪১13243
  • আজ আর সময় নেই - পরে মানে করিও - এ ছেলের প্লেনে চড়ার একটা গল্প আছে
  • Abhyu | ১১ জুন ২০১২ ০৮:৩৯13241
  • গল্পটা গাঁজা মনে হলে কবিতীর্থকে জিগান। আমাদের অফিসমেট ছিল।
  • Abhyu | ১১ জুন ২০১২ ০৮:৩৭13240
  • এদেশি লোকেরা বিশেষ করে মন দিয়ে শোনো -
    আমার এক বন্ধু ছিলো - নাম হল ই-ট্যাং। সে ব্যাটা যে দিন বাড়ি ছাড়বে সেদিন ইনস্পেক্শন করে বলে ৩০ টাকা ফাইন। ইউনিভার্সিটির অ্যাপার্টমেন্ট, কিছু করা গেলো না, ৩০ টাকা দিতেই হল। ই-ট্যাং ব্যাংকে গিয়ে এক পয়সায় (ইয়েস) ত্রিশ টাকা নিয়ে এসে ক্যাশে জমা দিল।
  • Abhyu | ১১ জুন ২০১২ ০৮:৩৪13239
  • তা মন্দের ভালো - হাজার টাকার নোটেই দাও না হয়।
  • ব্যাং | ১১ জুন ২০১২ ০৮:৩৩13238
  • সে অনেক অনেক দিন আগের কথা। মাইনে তখন ছিল তিন সাড়ে হাজার টাকা। তা সাড়ে তিনহাজার টাকা যে মোটেও কম না, সে টের পেলাম ব্যাংকে গিয়ে মাইনের টাকা তুলে। একশোর নোটে দিয়েছে সাড়ে তিনহাজার টাকা!
    যত বলি, "প্লিজ পাঁচশোর নোটে দিন না সাড়ে তিনহাজার টাকা! নাহয় তিনহাজার টাকা পাঁচশোর নোটে দিন, আর বাকি পাঁচশোটাকা একশোর নোটে দিন। নয়তো আমার যে হিসেব গুলিয়ে যাচ্ছে সমানে!"
    তেএঁটে লোকটা থ্রেট মেরে বলে কিনা "দশটাকার নোটে দিলে ভালো হত? এক্শোর নোট পেয়েছি, দিয়েছি। পছন্দ না হলে ফেরত দিয়ে দিন দশটাকার নোটে সাড়ে তিনহাজার টাকা দিচ্ছি"
    খুব চেঁচামেচি, কাকুতি-মিনতি করলাম। কাজে এল না।

    সেদিন রাত্তিরে স্বপ্ন দেখলাম, দেশ থেকে টাকার নোট উঠে গিয়ে চালু হয়েছে মাশরুম কারেন্সি। একটা মাশরুম = এক টাকা। আমি ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে গড়াগড়ি দিয়ে মাটিতে শুয়ে কাঁদছি আর আমার চাদ্দিকে গড়াগড়ি যাচ্ছে অসংখ্য ব্যাঙের ছাতা। আর সেই সেই তেএঁটে লোকটা হেসে হেসে বলছে "কীরে একশোর নোট নিবি না বলেছিলি! এবার দ্যাখ গুণতে কেমন মজা!"
  • ব্যাং | ১১ জুন ২০১২ ০৮:২৪13237
  • তা্চ্চে একশো টাকার নোটে হলে পাঁচশোতে খুশি থাক। আর দশের নোটে হলে পঞ্চাশ।
  • ব্যাং | ১১ জুন ২০১২ ০৮:২৩13236
  • আমি ক্যামোন করে এক কোটি টাকা দেব? আর এক কোটি টাকা ভারি খারাপ জিনি। গুণতে গুণতেই রাঅত্তির হয়ে যাবে। আর যদি এক্শোর নোটে দেয়, তাহলে তো কথাই নেই। এক কোটি টাকা গুণে শেষ কর যাবে না। সে তুই যতই অংকে দড় হ না কেন?
  • Abhyu | ১১ জুন ২০১২ ০৮:২২13235
  • হ্যাঁ তুমি তো আমাকে এক কোটি টাকা দিয়ে গরীব হয়ে যাবে।
  • Abhyu | ১১ জুন ২০১২ ০৮:২১13233
  • @h ছেলে অ্যাক্চুয়ালি ভালোই
  • ব্যাং | ১১ জুন ২০১২ ০৮:২১13234
  • শিলং-কেলংয়ে আপিস নাই যে। খাব কী? ফুত্তি করার টাকা আসবে কোত্থেকে?
  • Abhyu | ১১ জুন ২০১২ ০৮:১৫13232
  • যেতে হলে তিব্বত
  • | ১১ জুন ২০১২ ০৮:০৫13231
  • কোথাও যেতে হলে শিলং কিম্বা কেলং যাওয়াই ভাল। এইসব কলকাতা-দিল্লী--লুরু-চেন্নাই- পুণে- হায়দ্রাবাদ - আমেদাবাদ গিয়ে কোনও লাভ নাই। সবকটাই একইরকম ভুলভাল জায়গা।

    তবে আমি আপাতত আপিস যাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত