এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী সদা | ১০ জুন ২০১২ ১৫:৪৬13110
  • না না কালকে টেস্ট করে গেছি ঃ))
  • সায়ন | ১০ জুন ২০১২ ১৫:৪২13109
  • ওই ডিটেক্টর কী ডিটেক্ট করতে চলেছে সেটাই প্রশ্ন :-P
  • প্পন | ১০ জুন ২০১২ ১৫:৩৫13108
  • বোঝো!
  • শ্রী সদা | ১০ জুন ২০১২ ১৫:২৩13107
  • আম্মো আছি, নেতাইদা। একটা মেটাল ডিটেক্টর অ্যাসেম্বল হচ্ছে, সেই আনন্দে অফিসে এসে এসিতে বসে ফেবু করছি। মাঝে অবশ্য বেরিয়ে চার পেগ টেনে এসেছি ঃ)
  • নেতাই | ১০ জুন ২০১২ ১৪:৩৮13106
  • ভরপেট খেয়ে দেয়ে সব দেয় ঘুম
    একা কাজ করে চলো ধন্য কবি তুম
    -------------------------কবি নেতাই
  • নেতাই | ১০ জুন ২০১২ ১৩:৫৮13105
  • পচা মেয়ো দিয়ে সেরা কবিতাটা লিখে দি।

    খেয়ো নাকো
    পচা মেয়ো
    ভালো মেয়ো
    খেয়ো
    ------------------কবি নেতাই
  • নেতাই | ১০ জুন ২০১২ ১৩:৫৬13104
  • আমি রোব্বারও অফিসে।
    হ্যায় কোই অর?
  • কে এস | ১০ জুন ২০১২ ১২:২০13103
  • ও সবাই চলে গেলো। বেশ শুভ রাত্রি হোক।
  • কে এস | ১০ জুন ২০১২ ১২:১৯13102
  • ঘিলুর কথা কী রকম ছিলো?
  • একক | ১০ জুন ২০১২ ১২:১৫13101
  • শুভরাত্রি ! ব্ল্যাক বক্সের মতো নিশ্চিদ্র ঘুম হোক :)
  • Tim | ১০ জুন ২০১২ ১২:১২13100
  • নাহ রাত অনেক হলো। একক, কে এস শুভরাত্রি।
  • Tim | ১০ জুন ২০১২ ১২:১০13099
  • অনেক ছোটোবেলায় ম্যাজিশিয়ান মামার গল্প পড়েছিলাম। সৈয়দ মুস্তাফা সিরাজের। পড়ে ভয় পেয়েছিলাম, আর ভয় পেয়েছিলাম বলে অবাকও হয়েছিলাম। ঘিলুর কথায় আচমকা এটা মনে পড়লো।
  • Tim | ১০ জুন ২০১২ ১২:০৭13097
  • বিষাদ চোরাবালির মত। একবার টানলেই ... ঃ-)
  • একক | ১০ জুন ২০১২ ১২:০৭13098
  • ঘিলু আমার হেব্বি প্রিয় ! ইউপাইট রুমমেটের কারনে কদ্দিন পাঁঠার ঘিলু রাঁধিনা . ভেউ :(
  • একক | ১০ জুন ২০১২ ১২:০৫13096
  • আমার "থেমে " টা "ভুলে" হবে . থ উচ্চারণ কত্তে গেলে স্বরবিচ্যুতি ঘটচে
  • কে এস | ১০ জুন ২০১২ ১২:০২13095
  • কী অপূর্ব সব কবিতা!
  • একক | ১০ জুন ২০১২ ১১:৫৭13093
  • টিম ডিসাস্টার ম্যাঞ্জার নাকি ? এট্টু আঁশটে বিষাদ পাঁশুটে কামনা এসব নাবান :)
  • Tim | ১০ জুন ২০১২ ১১:৫৭13094
  • এককের প্রিয় বিষয় কি ঘিলু? সেই রেসিপি থেকে দেখছি। ঃ-)
  • Tim | ১০ জুন ২০১২ ১১:৫৫13092
  • রোদে জলে টাইফুনে কোরোনাকো কভু তারে হেয়
    বাকিসব ফুরাইলে চেয়ে খেতে হবে পচা মেয়ো
  • একক | ১০ জুন ২০১২ ১১:৫৪13091
  • ওহ ! টিম-এর টা পুরো জ্বলন্ত হয়েছে !!
  • Tim | ১০ জুন ২০১২ ১১:৫০13089
  • কপালে আগুন জ্বেলে ঢেউ গুণে গুণে দাঁড় বেয়ো
    বোতলে তারিখ লেখা, খাচ্ছেনা কেউ পচা মেয়ো
  • একক | ১০ জুন ২০১২ ১১:৫০13090
  • পচা মেও-র মতো স্বাদে ভরে গিয়েছে উপত্যকা
    ব্রাউন ব্রেড আর স্তাম্পেদ হয়ে যাওয়া
    নেড়ি কুকুরের ঘিলু
    আলুথালু
    চামচে নিয়েছি তুলে
    তুমি কি কখনো ভুলে তার মতো হবে
    পঁচিশ বছর আগে থেমে যাওয়া দুঃখ বালিকা ?
  • Tim | ১০ জুন ২০১২ ১১:৪৪13088
  • জলাতঙ্ক? হাড়মড়মড়ি ব্যারাম?
  • কে এস | ১০ জুন ২০১২ ১১:৪০13087
  • খেলে হামেশাই পেট খারাপ হয়, বার্গারে ফার্দার মেয়ো খাওয়ার ইচ্ছে কমে যায়। মন বলে, ভালো মনে খেয়েছিলাম, এইভাবে দাগা দিলি?
    টক্সিক শক সিন্ড্রোম হওয়া কঠিন, তবে কিনা, খুব পচা হলে হতেও পারে। ধনুষ্টঙ্কার হয় বলে শুনিনি।
  • কে এস | ১০ জুন ২০১২ ১১:৩৩13086
  • পচা মেয়ো শব্দ দুটো কী সুন্দর। এদের পাশাপাশি রেখে কেউ একটা ভালো কবতে লিখতে পারে না?
  • Tim | ১০ জুন ২০১২ ১১:২০13085
  • একক, পচা মেয়োর প্রতিক্রিয়াটা কাল এসে লিখে দেবেন। জেনে রাখা ভালো, কবে কাজে লেগে যায়।
  • কে এস | ১০ জুন ২০১২ ১১:০১13084
  • ধরে নিয়ে। না রাখলে কেউ দায়িত্ব নেবে না, মেয়ো তে কাঁচা ডিম গোলা থাকে তো।
  • একক | ১০ জুন ২০১২ ১০:৫৩13083
  • গায়ে পচার ডেট টা কি ফ্রিজ-এ রাখবো এটা ধরে নিয়ে নাকি না নিয়ে ?
  • কে এস | ১০ জুন ২০১২ ১০:৫১13082
  • মেয়নিজের সঙ্গে গরমের কী সম্পক্ক? বোতল খোলার পর ফ্রিজে না থাকলে অবশ্যই খারাপ হয়ে যাবে। নর্মালি গায়ে পচার ডেট লিখে দ্যায় তো।
  • একক | ১০ জুন ২০১২ ১০:৪১13081
  • আচ্ছা মেয়নিজ কি এই ৩৪ ডেগ গরমে পচে যায় ? কেমন একটা বিচিত্র স্বাদ পেলুম ! যদিও ৬ পিস পাউ সাবড়ে দিছি .
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত