এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Toon Army | ০৮ জুন ২০১২ ১৫:১৯12569
  • নেক্ষট উইকে ৭ডি। ইয়ায়ায়ায়ায়ায়াহুউউউউউউউউউউউউউউ।
  • kiki | ০৮ জুন ২০১২ ১৫:১৯12570
  • ক্ষেউ আমাকে প্লিজ ৯১৮ থেকে এই পজ্জন্ত্য ক্ষি ক্ষি ভাট হলো তার একটা সংক্ষিপ্তসার করে দাও।ঃ(

    আমার এক্কেরে নাই নাই নাই যে সময় অবস্থা।
  • ডিডি | ০৮ জুন ২০১২ ১৫:১৭12568
  • হ্যাঁহ্যাঁ। আর দেড়শো বছর আগে ঐ ইম্পোর্টেড আলুর দিশি নাম ছিলো "বোম্বাইয়া আলু"। ক্রমশঃ বোম্বাইয়া আর কেউ বলে না, শুধুই আলু বলে। আর যেটা অরিজিনাল দিশি আলু তাকে বলে কচু। এর থেকে খারাপ আর কি হতে পারে।

    কিন্তু টমাটম পারে নি বেগুন বা বিলিতি বেগুন হতে। সে টমাটম হয়েই থাকলো। আর বেগুন রয়ে গেলো বেগুন হয়ে।
  • aishik | ০৮ জুন ২০১২ ১৫:১৪12566
  • সান্দা এখেনে এলে আর আমায় জানালে না? আমিও একটু যেতুম না হয়
  • ডিডি | ০৮ জুন ২০১২ ১৫:১৪12567
  • হিন্দু ধর্মে অ্যালাউড অথবা অ্যালাউড নয় - এমন কোনো জিনিস ধরাধামে আছে? কোনো স্পেসিফিক স্ক্রিপচার তো নেই। সবটাই নেবুলাস।

    আলুর বেত্তান্তো বলি ; পুরাকালে আলু নামে যা পাওয়া যেতো সে একরকমের কন্দ যেমতি শাঁকালু, রাংআলু, মেটে আলু। মংগল কাব্যেও আলুর উল্লেখ আছে কিন্তু সে এই আলু নয়।
    পোনোব বাবুর বইটাতো শ্রীরমগন আলোচোনাও করে্ছিলো একটা টইতে। মনে নেই? বিবেকানন্দের ছোটোবেলায় মানে দেড়শো বছর আগে এই আলু আসতো বিলেত থেকে কাঠের জাহাজে। সে সময়ে নিশ্চয়ই বারণ ছিলো এই বিলিতি আলু খাওয়ার। গোঁড়া পরিবারে এইসব "বিলিতি ভেজিটেবল" খাওয়া নিষিদ্ধ ছিলো। আমাদের কেসির বাড়ীতেও গাজর ঢুকতো না। বিলিতি বেগুন মানে টমেটো খেতো না আমাদের ছোটোবেলায় দিদিমাঠাকুমারা।

    কাল সাঁঝের বেলা শিবসংহিতা পড়ছিলাম, দেখলাম তাতে লেখা আছে অ্যামং আদার থিংস - প্রাতঃস্নান, তেল মাখা, সর্ষের তেল খাওয়া ও বেশী হাঁটা - এ সবই যোগীর পক্ষে বারন। তো কেউ যদি কয় হিদু ধর্মে এসব বারন তা হলে আর মিছে কথা হয় ক্যামনে?
  • Toon Army | ০৮ জুন ২০১২ ১৫:১০12565
  • হাজার তিন চারে যদি একটা পাতলা মত ডিজিট্যাল ফ্রেম পাওয়া যায় তো বেশ হয়। আমার একটা আছে - নিউক্যাসল থেকে আসার সময় গিফট দিয়েছিলো - কিন্তু সেটা বেশ মোটাসোটা। আর সিএফ কার্ড নেয় না মনে হয়। আমার তো এখন সিএফ, আর ৭ডি কিনলেও সিএফই থাকবে।
  • সায়ন | ০৮ জুন ২০১২ ১৫:০৯12564
  • ডিডিদা', দমুদি' - আগেই জানতাম এমন সুখের জীবনযাত্রায় আমি একা নই আরও শরীক আছেঃ-) - ফের রিপিটাই, শেষদিন পর্যন্ত যেন এমনিই থাকতে পারি।

    ব্যাঙদি', খুব বেশী দাম তো নয়। মানে কেসিদাস'এর সাথে মোটামুটি অন পার। কী খেলাম।

    - রাধাবল্লভি উইথ আলুর দম
    - খাস্তা কচুড়ি
    - চাংকি রাবড়ি
    - মাটির ভাঁড়ের লাল দই
    - মালাই চমচম

    জনা বারো গেছিলাম। পাশেই আলিশান, বাঙালী রোলের দোকান প্লাস তন্দুর। ফেরার মুখে একটা করে ডাবল এগ চিকেন হল। আহ্‌, লাইফ'স গুডঃ-)
  • | ০৮ জুন ২০১২ ১৪:৫৩12563
  • ১০-১২ তে হবে না রে? তাতেই নাহয় লিনাক্ষ, কপোতাক্ষ সব লোডিয়ে নেব।

    অ ডিডি, হিন্দুধর্মে( এর সাব ক্যাটিগরি আমাকে জিগাবেন না) নাকি আলু খাওয়া মানা? একজন বললেন আমাকে। আমি যত বলি আরে না না সে তো জৈনদের, তিনি তবু বলেন না না।
  • কাজু | ০৮ জুন ২০১২ ১৪:৪৮12562
  • আমারও খুব ইচ্ছে একা থাকব। তবে সঙ্গে রাইচরণের মত বা বিমলের রামহরির মত একজন কাজের লোক থাকলে বেশ হত। দিনশেষে ফিরে এসে তার সাথে সুখ দুঃখের কথা বলতাম আর রাত্তিরে চাট্টি ফুটিয়ে রাখত আমার জন্যে। ব্যস আর কিচ্ছু দরকার নেই। একেবারে কথা বলার কেউ না থাকলে চলে না। সে তো আজকাল পাওয়া মুস্কিল। কোনদিন খুন করে সব লুটে নিয়ে পালাবে ! নইলে চিন্তা কী ছিল।

    তবে আমার ইচ্ছেই তো সব নয়। বাড়ির লোক ছাড়বে কেন? এই ক বছরে একটা ব্যবস্থা করে নিতে পারলে বেশ হত।
  • Blank | ০৮ জুন ২০১২ ১৪:৪১12561
  • নেট বুক ১৫/১৭ মতন। লিনাক্স লোড করলে স্পীড বাড়ে, তখন ছবি ডাউনলোডিয়ে দেখতে পারবে সুন্দর
  • ডিডি | ০৮ জুন ২০১২ ১৪:৩৬12560
  • সবাই অ্যানেকডোট দ্যায়। আম্মো দেবো।

    অ্যাকসিডেন্টে দিদি মারা গেলো তিরিশের প্রথমেই, জামাইবাবু তখন মাত্র পঁয়তিরিশ। এক ব্যাঙাচির বয়সী ছানা রেখে। নিতান্ত নিপাট ভালোমানুষ একাকী রয়ে গেলেন গাল্ফে। ছানা বড়ো হোলো কলকাতায় দাদুর বাড়ীতে ও মামার(মানে আমার) কাছে।

    নিঃসংগ একাকী যুবকটিকে নিয়ে চিন্তা ছিলো সবাকার। সবাই বলতাম আবার বিয়ে করো, কি করে থাকবে একা একা? নিশ্চয়ই ডিপ্রেস্ড আধাপাগোল হয়ে যাবে, বা নেশা ভাং করবে।

    কিন্তু সেও ও প্রায় তিন দশকের বেশী হয়ে গেলো। জমাটি সুস্থ স্বাভাবিক আনন্দময় জীবন কাটালো আমাদের জামাই। এখন হুল্লাট আনন্দে থাকে কলকাতায় - প্রচন্ড অ্যাকটিভ লাইফ। একা একাই ঘুড়ে বেড়ায় সারা দুনিয়ায়। নিয়মিত লুরুতে এসে আমাদের সাথে দেখা করে যায়। কোথাও তো দেখলাম না দুমড়ে যাওয়াজীবন।
  • Toon Army | ০৮ জুন ২০১২ ১৪:২৯12559
  • সেই তো একখান কম্পু - মিনিমাম ২০০০০-এর ধাক্কা। সেখানাই তো এড়াতে চাই।
  • | ০৮ জুন ২০১২ ১৪:২৪12558
  • হমমম
  • | ০৮ জুন ২০১২ ১৪:২৩12557
  • কিন্তু নেটবুক? সে কি তবে মন্দের ভাল হ্যাঁ অজ্জিত?
  • | ০৮ জুন ২০১২ ১৪:২২12556
  • সত্যের খাতিরে কইতেই হবে একলা থাকতে আমারও খুব ভাল লাগে। একলা বেড়াতে, সিনেমা দেখতেও দিব্বি লাগে।
  • ডিডি | ০৮ জুন ২০১২ ১৪:১৮12555
  • আর মানসিক অসুখ নিয়ে।
    এটা নিয়ে বিস্তর লেখার ছিলো।

    মোদ্দাটা হোলো আমরা বেশ চেঁচিয়ে কইতে পারি "উরে বাবারে আমার খুব এজমা আছে" বা"আমি কিন্তু কলার ব্লাইন্ড' বা "বড্ডো প্যাট খারাব হয়। কোনোদিন শক্তো গুলটি গুলটি, কোনোদিন ছ্যা র‌্যা র‌্যা র‌্যা ইঃ"। কিন্তু মানসিক অসুখ নিয়ে অত্যন্ত লজ্জিত থাকি। লুকিয়ে রাখি। মানতে চাই না।

    তবে এদানী দেখছি আমার বন্ধু বান্ধবদের মধ্যেই ( সমবয়ষ্ক) মানসিক সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করতে কেউ দ্বিধা বোধ করেন না। পরিবারের মধ্যেও দেখি "ডিপ্রেশনে ভুগছি।ওসুদ খাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি' এইসব কোনোরকম সংকোচ ছাড়াই কইতে পারে মানুষে। হয়তো বদলে যাচ্ছে। পাল্টে যাচ্ছে পুরাতনী অভ্যাস। একজন বললেই আরেক জন তাঁর সমস্যার কথা বলেন।

    আমার সাইকিয়াট্রিস্ট বন্ধু কয় এটাই ফার্স্ট স্টেপ অব কিওর।সমস্যাটা আইডেন্টিফাই করা আর অ্যাক্সেপ্ট করা।

    আর ব্যাংরে কই, যদ্দুর জানি সাইকোট্রনিক ড্রাগ কদাপি বন্ধ করে দিতে নেই হুট করে। ডাক্তারের কথা শুনে চলো। অসুদ খাওয়া আর বন্ধ করা - এ গুলো নিজে নিজে না করাই উচিৎ।
  • kumu | ০৮ জুন ২০১২ ১৪:১৫12554
  • হ্যাঁ ব্যাঙ,সত্যি ই আমার waste management,rainwater harvestingএই দুটো বিষয়ে কাজ করার খুব ইচ্ছে।দেখা যাক এ জীবনে সুযোগ পাই কিনা।

    ডিডিদাকে ক্ক্ক,জীবন একটাই,তাকে কোন রকম ফর্মূলায় না বাঁধাই ভাল।তবে আপনি এট্টু নরম করে কইলেন,আমাদের সময়ে মেয়ের বে না হলে মা বাবা স্যুসাইডের উদ্যোগ নিতেন।
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ১৪:০৮12553
  • ডিডিদাকে ইয়াব্বড়ো একটা ক্ক।
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ১৪:০৬12552
  • ছাতার চকরিটা যেতে দাও। লুরু চলে এস। আমাদের পাড়ায় একটা বাড়ি দেখে দেব, ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ করবে, তোমার যখন এতই শখ।
    অসুখের ফ্রিকোয়েন্সি আগের থেকে অনেক অনেক কমে গেছে।
  • ডিডি | ০৮ জুন ২০১২ ১৪:০৫12551
  • নাঃ, রেসিডেন্ট ভাম ভেটকি হিসেবে কিছু না লেখাটাও খারাব দেখায়।

    এই য্যামোন সায়ন লিখলো আর (বোধয়) অক্ষও তাতে সায় দিলো- একা ঘরে ঢোকার মধ্যে বিসাদের অভাব নিয়ে। এটা আমি খুব মানি। ছোটো থেকেই আমাদের মাথায় গজাল মেরে ঢোকানো হয়েছে বয়স কালে বন্ডিং চাই, বন্ডিংএর পর ছানা চাই আর একটা ছানার পর সেকেন' ছানা চাই (এই সেকেন' ছানাটা আম্মো প্রীচ করি) - কোনো কারনে এর অভাব দেখলে মনে হয় আতংকে বিষাদে একাকীত্বে সে বোধয় ভেসেই গেলো। কখনো ভাববার চেষ্টাই করি নি সেটাও একটা জীবন এবং পছন্দ থাকলে সেটাই তার কাছে বেস্ট অপশন। নাতিদীর্ঘ জীবনে এরকম অনেকানেক এক্ষাম্পল দেখলাম, পরিবারেও। কোথাও সুখ, স্বাচ্ছন্দ্য, পরিমিতিবোধ, সেল্ফ রেস্পেক্টের কিছু খামতি দেখি নি।

    এতো দ্রুত সমাজ পাল্টে যাচ্ছে যে মাথা ধরে যায়। কিন্তু অনস্বীকার্য্য যে ছোটোর থেকে শিখে আসা আপ্তবাক্যগুলোকে দেখছি কি সহজে ভেঙে যাচ্ছে। এখন আর কোনো কিছুকেই চিরকালীন ধ্রুব সত্য মনে হয় না।

    যারা স্বেচ্ছায় একা রয়েছেন বেশ করছেন। যদি খুসী থাকেন তো খুসী ই থাকুন। জেঠুর কথা শুনতেই হবে এমন কোনো আইন নেই।
  • kumu | ০৮ জুন ২০১২ ১৪:০৪12550
  • ব্যাঙের জন্য-
    ঋভুর অ্যাজমা নিশ্চয়ই এখন সেরে গেছে।প্রচুর খেলাধুলো করে যখন,তখন কোন ভয় নেই।তবে যখন আরেকটু বড় হবে,পড়ার চাপ বাড়বে,তখন কোন ভাল(বোল্ড) যোগব্যায়ামের শিক্ষকের কাছথেকে কয়েকটা ভাল আসন শিখে নেবে,যা ও রোজ করবে।
    তাহলে বেশী বয়েসেও ঐ অসুখ আর ফিরে আসবে না।

    আমার ছাতার্চাগরি মনে হয় আজই যাবে!!কে বল্ল, দইএর দোকান দেবে?আমি আছি তার সাথে।
  • Toon Army | ০৮ জুন ২০১২ ১৩:৫৪12549
  • মেল চেকের দরকার নেই, আমার ওই ছবি নামিয়ে দেখা যেতে পারলেই হবে। ডিজিটাল ফ্রেমগুলো একটু গাম্বাট হয়।
  • rajdeep | ০৮ জুন ২০১২ ১৩:৫২12548
  • নেহি হ্যায়

    যো হ্যায় আকাশ ইত্যাদি উও আচ্ছে নেহি, স্যামসাং কা ভি বড়িয়া ট্যাব হ্যায়, লেকিন আইপড ২ আভি উসসে সস্তা হো গ্যায়া
  • কলকাতা | ০৮ জুন ২০১২ ১৩:৫০12546
  • রয়াল ক্যালকাটা টার্ফ ক্লাব রেসকোর্স হ্যাপি গো লাকি
    দক্ষিণেশ্বর আদ্যাপীঠ আলমবাজার শ্যামপুকুর ঠাকুরের বাটী
    নতুন বাজার ছানাপট্টি রবীন্দ্র কানন গরানহাটা
    কবরখানা সাউথ পার্ক স্ট্রিট ভবানীপুর গোবরা
  • | ০৮ জুন ২০১২ ১৩:৪৭12544
  • আইপ্যাড বস্তুটা নেড়ে ঘেঁটে দেখে এটাকে আমার দামী রংঅচঙে একটা খেলনা মনে হয়েছে। কিন্তু এইট্যাব জাতীয় সস্তার কোনও অপশান আছে যেটাকে নিয়ে দিব্বি বেড়াতে গিয়ে র ফর্ম্যাটে ফটোগুলোকে ডাউনলোড করে দেখা যায় এমন। মানে অমনি হাল্কা পাতলা, কিন্তু স্ক্রিন বেশ বড় হবে, দাম কম হবে আর ঐ ছবি নিয়ে যা বললাম আর টুকটাক মেলটেলও চেক করা যাবে। হ্যায় কোঈ অপশান?
  • কাজু | ০৮ জুন ২০১২ ১৩:৪৬12543
  • তু না থকেগা কভি তু না রুকেগা কভি
    কর ঝপট কর ঝপট কর ঝপট
    লুঙ্গিপৎ লুঙ্গিপৎ লুঙ্গিপৎ...
  • | ০৮ জুন ২০১২ ১৩:৪৪12541
  • মানে লুঙ্গি কে বাজাতে বলেছে? সে তো চাপ হয়ে যাবে....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত