এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ১৩:৪৩12540
  • তাহলে আরো শোনাই, আমি পরিষ্কার ঘর নিয়ে পিটপিট করলে, তার বাবার গা থেকে কেন লোম ঝরে পড়ে সাদা মেঝেতে, এই নিয়ে আপত্তি জানালেই, সে আমাকে এই সেদিন অব্দি থ্রেট দিত - "গোঁফ নেব (বলে দুই কানে হাত ঠেকাত), দাড়ি নেব (বলে পেটে হাত ঠেকাত) আর এই এত বড় বড় লোম নেব" বলে মেঝেতেই হাতটা ঠেকিয়ে দিত। বাবার অপমান তার বুকে এতই বাজত।
  • কাজু | ০৮ জুন ২০১২ ১৩:৪২12538
  • কুমুদি ঠিক, 'সে কখনো করে না বঞ্চনা'।

    তাই তো 'সত্যের অত্যন্ত কাছে বসে থাকে সত্যান্বেষী অশান্ত বেড়াল'।
  • Toon Army | ০৮ জুন ২০১২ ১৩:৪২12539
  • যাচ্ছে তো! তবে ওপরের দিকের লেখাগুলো জাঙ্ক দেখতে পারো - আমি ঠিকই দেখি, তবে কিনা এই গুচ-র জানলায় লিখে ডানদিক থেকে কপি মারা বলে নাকি অনেকে দেখতে পায় না। আগেরগুলো অক্ষতই আছে।
  • কলকাতা | ০৮ জুন ২০১২ ১৩:৪১12535
  • নিমতলা শ্মশানঘাট আনন্দময়ী কালী ভূতনাথ মন্দির
    ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট ক্যাওড়াতলা আলিপুর জেল
    কোলে মার্কেট বৈঠকখানা মার্কেট শ্যালদা মার্কেট
    গার্ডেন রিচ মেটিয়াবুরুজ অর্ফ্যানগঞ্জ
  • rajdeep | ০৮ জুন ২০১২ ১৩:৪১12536
  • তার ওপর আবার কবি মাইকা সদ্য সদ্য গেয়েছেন কাহাঁ চলদি কাহাঁ চলদি পেয়ার কি লুঙ্গি বাজা কর
  • কাজু | ০৮ জুন ২০১২ ১৩:৪১12537
  • কলকাতা প্যানোরামা। দাদুকে নাকি 'তবু মনে রেখো' গাইতে দেখা যায়। এমনি যেতে দেয় না সেই পার্মিশন?
  • | ০৮ জুন ২০১২ ১৩:৪০12533
  • একাই তো। আমি তো বেশীরভাগ সময় একাই যাই। ঃ-)

    সত্যের খাতিরে বলতেই হবে আমি একটু একটু আন্দাজ করতাম। সে বাবা মা, ভাই, বোন, কাকি জেঠি যেই হোক বা যারাই হোক --- এইধরণের কিছু একটা আঁচ করেছিলাম। তার কারণ আমার ভিন্ন লোকের অনেক ধরণের কথা শোনার ও খুঁটিয়ে লক্ষ্য করার অভ্যেস আছে। তবে নিজে নিজে মুখ খুলি না, কেউ নিজে থেকে বললে বলি।

    আর অক্ষ ঠিক বলেছে, পরিবার অত কিছু মহান ব্যপার নয়। অনেকেরই নানা কারণে শিকড় কেটে যায়। ওতে অপরাধবোধের কিছু নেই।

    অজ্জিত, তোমার বাংলা ব্লগটা অ্যাকসেস করা যাচ্ছে না। দেখো তো একটু।

    এবারে বইমেলায় হিন্দুস্তান স্যুইটসের দই খেয়ে থেকে আমি ঠিক করেছি একটা দই মিষ্টির দোকান খুলব আর এদের থেকে অনেক কম দামে বেচব।
  • কাজু | ০৮ জুন ২০১২ ১৩:৪০12534
  • প্রিন্সেপ ঘাট,
    আউট্রাম ঘাট,
    জোড়াসাঁকো গেলে অন্ততঃ বাইরে থেকে ৪৬ মুক্তারামবাবু স্ট্রীট, মানে মল্লিকবাবুদের সেই মার্বেল প্যালেস
    অনেক আছে এত কি হবে?

    কেউ বাদুড়বাগানে বিদ্যাসাগরের বাড়ি দেখতে গেছ কখনো? পার্মিশন লাগে?
  • kumu | ০৮ জুন ২০১২ ১৩:৩৯12531
  • টুনার্মি,গুড,এতক্ষণে এট্টা কাজের কথা শুনলাম।
  • | ০৮ জুন ২০১২ ১৩:৩৯12532
  • মানে লুঙ্গি কে?
  • kumu | ০৮ জুন ২০১২ ১৩:৩৮12530
  • সে তো এখনো ছোটোবেলাতেই আছে,তার মা-ও।
    সত্য কঠিন,কিন্তু উপায় নাই,কবি তাকেই ভালোবাসতে বলেচেন।
  • Toon Army | ০৮ জুন ২০১২ ১৩:৩৭12529
  • টাউন হল বাদ দেবেন না। কলকাতার ইতিহাসের একটা চমৎকার অডিও-ভিজুয়াল করেছে।
  • kumu | ০৮ জুন ২০১২ ১৩:৩৬12528
  • ভিক্টোরিয়া,মিউজিয়াম,জোড়াসাঁকো,ইডেনের পাশ দিয়ে ঐ রাইড,কলেজ স্ট্রীট-এই কথাই রইল তবে।
  • | ০৮ জুন ২০১২ ১৩:৩৪12527
  • টিম ঃ-)))
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ১৩:৩৩12526
  • তবে কুমুদি গলে জল হয়ে যাকে চাঁদের টুকরো ছেলে বলে বন্নোনা দিল, তার ছোটবেলায় বড়ই শখ ছিল একটি লুঙির। গামছা, মায়ের ওড়না, বিছানার চাদর সব কিছু জড়িয়েই লুঙি পরতে যেত, আর পায়ে জড়িয়ে হুড়মুড়িয়ে পড়্ত। তারপর আমার বাবা অনেক খুঁজে কোত্থেকে ওর মাপের একটা ছোট্ট চেক কটা লুঙি এনেছিল। কোথাও বেরাতে যাওয়ার ক্থা হলে লুঙি পরে যাওয়ার জন্য বায়্না ধরত।
  • Tim | ০৮ জুন ২০১২ ১৩:৩২12525
  • না না আমি শিওর একেবারে কিছু না থাকার চে কুমুদি এমনকি লুঙ্গিও প্রেফার করবে।
  • | ০৮ জুন ২০১২ ১৩:৩১12523
  • এই তোকে ঘুমোতে বলে
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ১৩:৩১12524
  • আর কিছু থাকবে না কেন? লুঙিও আছে। কুমুদির ভয়ে সাহস করে বলে উঠতে পারি নি। স্যান্ডো গেঞ্জি, খালি গা তেই থেমে গেছিলাম।
  • Tim | ০৮ জুন ২০১২ ১৩:৩০12520
  • অল্প সময়ের মধ্যে অনেক্গুলো মিনিবাস দেখা যায়। ধর্মতলার মোড়ে রাস্তার ধারে দাঁড়ালেই, মিনিট দশেকে অগুন্তি বাংলায় নাম লেখা রঙিন মিনিবাস দেখতে পাওয়া যাবে। তাছাড়া অ্যাম্বাসেডার ট্যাক্সি, ইত্যাদিও সুলভ।
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ১৩:৩০12521
  • কীসের মানে হয় না, ব?
  • | ০৮ জুন ২০১২ ১৩:৩০12522
  • আর কিছু নেই?
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ১৩:২৯12518
  • কোলকাতায় কী দেখার আছে? কোলকাতা, বম্বে, নতুন দিল্লি এইসব শহরগুলোয় সত্যি-ই কি কিছু দেখার আছে? যদি না কয়েকদিন শহরটায় বাস করে মানুষগুলোর সঙ্গে মিশে দেখ!
  • | ০৮ জুন ২০১২ ১৩:২৯12519
  • সত্যি। কোন মানে হয়?
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ১৩:২৮12516
  • স্যান্ডো গেঞ্জি পরে
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ১৩:২৮12517
  • হ্যাঁ সত্যি তিমি, তুই, সায়ন এরা সব কোন মুখে আমাকে ঘুম নিয়ে কথা শোনাতে আসিস, কে জানে!
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ১৩:২৭12515
  • যাও না নকুড়ে। গেলেই পার। গেলেই দেখবে তিন তিনজন লোক হয় স্যান্ডো গেঞ্জি পড়ে নয় খালি গায়ে ঘর্মাক্ত কলেবরে বসে আছে।
  • Tim | ০৮ জুন ২০১২ ১৩:২৬12513
  • গুড। ঃ)

    ঘুমোই এবার। ভোর হয়ে এলো।
  • kumu | ০৮ জুন ২০১২ ১৩:২৬12514
  • ধুত্তেরি,বলছি না কলকাতায় কি দেখা যায় অল্প সময়ে,সেইটে বলো।
    আর এরা খাবারের লিস্টি দিতে লেগেছে!!খাই খাই করেই সব গেল!!
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ১৩:২৫12512
  • হ্যাঁ রে তিমি, ঠিক আছে। ফিট অ্যান্ড ফাইন।
  • Tim | ০৮ জুন ২০১২ ১৩:২৪12510
  • আহা, ক্ষি ভাব! পুউরো লিউটন!

    ব্যাঙদি, শরীর ঠিক আছে? প্রায় ২৪/৭ হয়ে গ্যাছো। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত