এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • harmad | ০৮ জুন ২০১২ ১২:৪০12450
  • ইয়ে টুন দা, আলিমুদ্দিন স্ট্রীট টা কি বলা যেতে পারে ?
  • harmad | ০৮ জুন ২০১২ ১২:৩৯12449
  • আর আর্সালান এর বিরিয়ানি - পার্ক সার্কাস
  • harmad | ০৮ জুন ২০১২ ১২:৩৮12448
  • পার্ক স্ট্রীট এ -
    ১। পিটার ক্যাট এ চেলো কাবাব, সিজলার
    ২। মার্কোপোলো তে কন্টিনেন্টাল
    ৩।ফ্লুরিস এর স্ন্যাক্স
    ৪।ভেজ হলে Teez, russel street এ
    ৫।বার-বি-কিউ এ চাইনিজ
  • Toon Army | ০৮ জুন ২০১২ ১২:৩৭12447
  • টাউন হল, বিআইটিএম, সায়েন্স সিটি

    আজকে নেটওয়ার্কের যাস্‌সেতাই অবস্থা। ধুর।
  • ঝিকি | ০৮ জুন ২০১২ ১২:৩৬12446
  • সবাই ডাক্তার তো দেখাতে বলছেই, আমি ম্যাসাজ নিতেও যেতে বলব। ম্যাসাজ, বিশেষ করে ফুট ম্যাসাজ খুব রিল্যাক্সিং। ব্যাঙ প্যাম্পার ইয়োরসেল্ফ, জীবন একটাই।
    আমার তো হাতে সময় থাকলেই পেডিকিওর বা ফুট ম্যাসাজ করাতে চলে যাই।
  • | ০৮ জুন ২০১২ ১২:৩৫12444
  • পিটার ক্যাটে চেলো কাবাব। খানিকক্ষন ওয়েট করলেই পাওয়া যাবে।
  • harmad | ০৮ জুন ২০১২ ১২:৩৫12445
  • আর কিছু না কিনলেও, ধর্মতলা, নিউ মার্কেট, গড়িয়াহাট। এই জায়্গা না দেখলে কলকাতা অসম্পূর্ন
  • | ০৮ জুন ২০১২ ১২:৩৪12443
  • বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বর। ( মন্দির হলেও ভালো লাগবে)
  • ঝিকি | ০৮ জুন ২০১২ ১২:৩৩12442
  • পার্ক স্ট্রীটে কোথায় কি খাবে? ওখানে না বুক করে গেলে কি জায়গা পাওয়া যায়?
  • | ০৮ জুন ২০১২ ১২:৩২12441
  • ব্যাঙ, দেখ কুমু দি গুছিয়ে লিখে দিয়েছে। আমরা সবাই তোকে নিয়ে চিন্তিত। তোর পোস্ট গুলো পড়ে বেশ কষ্ট হল। তোর মনে অবস্থা বুঝতে পারছি। কিন্তু ও ই মেডিক্যাল অ্যাটেনশন খুব বেশী করে দরকার তোর। প্লিজ পাকামি না করে ডাক্তার দেখা। কলকাতার কিছু ডাক্তার র ডিটেলস দিতে পারি তোকে।
  • Tim | ০৮ জুন ২০১২ ১২:৩০12440
  • মেট্রোর একটা রাইড, এমাথা থেকে ওমাথা। যখন ট্রেন ফাঁকা থাকে (আদৌ থাকে কি?) তখন।
  • harmad | ০৮ জুন ২০১২ ১২:২৮12439
  • আর জুলাই তে বর্ষা তো নামবে আশা করি, কার্জন পার্ক থেকে রেড রোড হয়ে ইডেন গার্ডেন্স এর পাশ দিয়ে, ময়্দান এর গা ঘেষে খিদির্পুর অব্ধি, বিকেলে ৫ টার পরে। ভাল লাগবে, আর রাতে পার্ক স্ট্রীট এ ডিনার
  • harmad | ০৮ জুন ২০১২ ১২:২৪12437
  • ১। ভিক্টোরিয়া
    ২। নতুন গঙ্গাতীর, (বাবুঘাট)
    ৩। মিউজিয়াম
    ৪। একটু বাইরের দিকে যেতে চাইলে সুন্দরবন বা রায়্চক যেতে পারে
  • গান্ধী | ০৮ জুন ২০১২ ১২:২৪12438
  • মিউজিয়াম
  • kumu | ০৮ জুন ২০১২ ১২:১৭12436
  • সবাইকে একটা প্রশ্ন-
    আমাদের এক আত্মীয়(পুনেতে থাকেন),দীর্ঘকাল পর কলকাতা যাচ্ছেন,জুলাইএর প্রথম সপ্তাহে।মা(৫৫),মেয়ে(২৫,কলকাতা আসেনি এর আগে)বালিগঞ্জে উঠবে।
    কাজ সেরে এদের হাতে ৩/৪ দিন সময় ও গাড়ী থাকবে।এই সময়ের মধ্যে এরা কলেজ স্ট্রীট যাবে,তারপর কলকাতার কী বিশেষ দ্রষ্টব্য দেখতে যেতে পারে?
    মার্কেটিং,মন্দির বাদ।
  • কুমু | ০৮ জুন ২০১২ ১২:০৮12435
  • ব্যাং,রাত্রের ভাট পড়্লাম(গতকাল রাত দশটা অবধি পিছিয়ে গেছি)।
    ১।তোমার ছোটবেলার সঙ্গে আমার প্রচুর মিল আছে,জীবনে এই প্রথম এটা কারো সাথে শেয়ার করলাম। নানা জটিলতা,সমস্যা,অন্যায়ের বেড়াজালে দীর্ঘসময় আটকে ছিলাম,কিন্তু একসময় সব কাটিয়ে বেরিয়েছি,তার সিংহভাগ কৃতিত্ব অবশ্য আমার স্বামীর।
    ২।জীবন একটাই,তাকে নষ্ট কোরো না।তোমার অপ্রাপ্তি,অসুস্থতা,,জটিলতার বেদনা যেন ছেলেকে কোনভাবে কষ্ট না দেয়,মা হওয়া সত্যি মুখের কথা নয়।
    ৩।আমার যা মনে হল,তোমার খুব ভালরকম মেডিক্যাল হেল্প দরকার এই মুহূর্ত্তে,বিভীষণ বা অন্য কোন প্রিয়জনের সাহায্য নিয়ে সমস্তরকম চেক আপ করাও,আর কাউন্সেলিং ইত্যাদি করাও(অন্যেরা লিখেই দিয়েছে)।
    বহুভাগ্য করে মানুষ এমন সুন্দর সংসার,এমন চাঁদের টুকরো ছেলে ও স্বামী পায়,এদের জন্য ও সব বন্ধুদের জন্য নিজেকে সুস্থ করো।
    সায়নের কথা আমারো -
    "মৈত্রেয়'র কালকের কথা ভেবে, নিজের ঠিক থাকার সব অনুশাসন যথোপযুক্ত রেখে আমাদের দুশ্চিন্তাকে অনর্থক প্রমাণ করে নিজেকে সম্পূর্ণ কিয়োর্ড করে তোলো। স্টেপ আউটসাইড, অ্যান্ড ব্রীদ ডীপ ইয়োর লাইফ। কাম অনঃ-)"
    তরিতে পারো,শকতি যেন রয়।
  • কাজু | ০৮ জুন ২০১২ ১২:০৫12434
  • আনন্দ পাব্লি থেকে তো, না?
  • | ০৮ জুন ২০১২ ১২:০১12433
  • মান্না দে র 'জীবনের জলসা ঘরে ' পড়লাম বুইলে। ব্যাপক।
  • কাজু | ০৮ জুন ২০১২ ১১:৫৮12432
  • হি-নী !
  • কাজু | ০৮ জুন ২০১২ ১১:৫৭12431
  • দাও কোশ্নো দাও। অনেকদিন আনটাচ। নামধাম ভুলে মেরেছি।
  • আমার পরাণ যাহা চায় | ০৮ জুন ২০১২ ১১:৫৬12430
  • কি? খোলানো না পরানো? ব-স্যার তো choice দিলেন না।
  • | ০৮ জুন ২০১২ ১১:৫৫12429
  • কাজু, ক্যুইজ হোক। বেশী শক্ত না। ব্যোমকেশ বা ফেলুদা।
  • কাজু | ০৮ জুন ২০১২ ১১:৫৪12428
  • এইবার শুরু হল।
  • | ০৮ জুন ২০১২ ১১:৫১12425
  • অ্যাপ্লাই করবে নাকি?
  • harmad | ০৮ জুন ২০১২ ১১:৫১12426
  • ইয়ে, আল কায়্দা নাকি ইন্টার্নেটে বেশ কায়্দা করে অ্যাড দিয়ে 'মানব-বোমা' চেয়েছে। বেকার সমস্যা কি এতে এক্টু সমাধান হবে ?
  • | ০৮ জুন ২০১২ ১১:৫১12427
  • ঃ-)))
  • harmad | ০৮ জুন ২০১২ ১১:৪৯12424
  • তাহলে ??
    একেই বলে ১০০% কাজ। বোতীন্দা কই ? দেখ কি ইন্ডাস্ট্রি চালু হয়েছে।
  • riddhi | ০৮ জুন ২০১২ ১১:৩৮12422
  • শুধু মোটা না, মুখটাই গোলগাল --যাকে বলে মুখের জিওগ্রফি বদলে যাওয়া।। আমার কাছে শুঃ মুঃ থেকে স্টিল বা ভিডিও থাকলে কমপেয়ার করা যেত।
  • কাজু | ০৮ জুন ২০১২ ১১:৩৭12421
  • এই রে ! নেলি এলি? জাগানী ক্লাবের সেই ব্যাটা বলত। কী যেন নাম ! সোহিনী ডাকত না ও নামে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত