এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০৮ জুন ২০১২ ০৯:১৭12358
  • লাস্ট তিনটে পোস্ট সাংঘাতিক ট্যান গ্যালো - প্রথমে ভাবলাম সিরিয়ালের নোট কম্পেয়ার করছে - তারপর দেখি আকা লুকিয়ে বিয়ে করেছিল !!!!
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৯:১৭12359
  • আরে সর্বনাশ!!! এ কী টাইপো করেছি!! নিজেই দেখে নিজেই হেসে খুন হয়ে যাচ্চ্ছি! ঃ-)))
    সরি সরি, আকা হবে না, অর্চি হবে আমার 9:15AMয়ের পোস্টে।
    আকাবাবু নো অফেন্স মেন্ট।
  • Du | ০৮ জুন ২০১২ ০৯:১৭12360
  • আকা?
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৯:১৫12357
  • আমার একসাথে খেতে দিতে বলাটা একদম ভালো লাগে নি। একসাথে খেতে দিতে বললেই আকা নিজে যে একটা বিয়ে লুকিয়ে আরেকটা বিয়ে করেছিল সেটা মুছে যাবে?
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৯:১৩12356
  • দু, ওটায় যা চলছে, আমার একদম ভালো লাগছে না। মুনের মায়ের সঙ্গে বড্ড বাজে ব্যবহার করছে। বিচ্ছিরি ডমিনেটিং স্বভাব অর্চির।
  • Du | ০৮ জুন ২০১২ ০৯:১২12355
  • ব্যাঙ, অর্চিবাবু একদিক থেকে ভুলভাল করলেও অন্যদিক থেকে কিন্তু ভালো করছে, না? আজ তো একসাথে খেতে দিতে বলাটা বেশ ভালো লাগলো।
  • aka | ০৮ জুন ২০১২ ০৯:১১12354
  • এককের বউয়ের স্বপ্ন তো হেবি।
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৯:০৯12353
  • মানে জীনত আমন কিনা মনে নেই। আর সাদাকালো টিভি ছিল, তাই আলখাল্লাটা হয়তো লাল হয়ে থাকলেও কালো ই দেখেছিলাম। আমি শুধু দেখলাম কালো আলখাল্লা পরে একটা লম্বা রোগা মেয়ে গান গাইছে। ব্যাস তারপর থেকেই আলখাল্লাফোবিয়া শুরু।
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৯:০৭12352
  • এবাবা, অ্যাই ঋদ্ধি, ঐ গানটা দেখে আমিও বেজায় ভয় পেতাম, আমার বাবা বলেছিল ঐ দ্যাখ আলখাল্লা পড়া ভূত। তারপর থেকে এমন আলখাল্লাফোবিয়া হয়ে গেল যে রবীন্দ্রনাথের ছবি দেখেও ভয় খেতাম।
  • Abhyu | ০৮ জুন ২০১২ ০৯:০৬12351
  • আমার আবার বড় কালো দাড়িঅলা লোকদের ছেলেধরা ছাড়া অন্য কিছু হওয়া অসম্ভব মানে হত।
  • riddhi | ০৮ জুন ২০১২ ০৯:০৪12350
  • উল্টো জামা, মেয়েদের জন্য খোলা চুল,। আর কি ভীষন পলিটিকালি ইনকারেক্ট মন ছিল- বোরখা পরা কাউকে দেখলেই মনে হত ভুত। একবার চিত্রহারে দেখলমা জীনাত আম্ন না কে একটা কাল ভেইল পরে কাওয়ালি গাইছে। দৌড়ে ছুট।
  • Abhyu | ০৮ জুন ২০১২ ০৯:০৩12349
  • বাহ এতো পুরো নীল ছাগলকে পোকায় কামড়েছে - তিন নম্বার পরগাছা সাফ :)
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৯:০২12348
  • আমি আবার প্রায়ই অনেক উপরে দোলনা থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখতাম। মানে কিছু দেখতাম না, কিন্তু ঘুমের মধ্যে বুঝতে পারতাম দোলনায় করে নীচে নামার সময় পড়ে যাচ্ছি।
  • একক | ০৮ জুন ২০১২ ০৯:০০12345
  • ঘুমিয়ে কথা বলার ব্যাপারে আমার বউ ভয়ঙ্কর সুররিয়াল . রাত ১/২ তে ল্যাব থেকে ফিরে ফোন করে.
    মিনিট কুড়ি কথা বলার পরেই ঘুমের স্টেজ তা শুরু হয় . দু একবার বলি : ওরে ফোন রাখ, ঘুমিয়ে পর .

    নানা বলছিলুম কি ......বলে আবার শুরু করবে .
    একদিন ওই অবস্থায় বলেছিলো : শিআলছানা রা মুনস্টোন এর ওপর দিয়ে চলে যাচ্ছে, নীল আলো

    !!! !!!
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৯:০০12346
  • সে তো আমিও বিকেলে ভোরের ফুলের সেই কালো হাতটাকে দেখে ভয়ের চোটে খাট থেকে বা চেয়ার থেকে পা ঝুলিয়ে বসতেই পারতাম না। খালি মনে হত এই বুঝি একটা হাত এসে আমার পায়ের মাংস খুবলিয়ে নিল।
  • Abhyu | ০৮ জুন ২০১২ ০৯:০০12347
  • তাছাড়া ভূত নেই বলে যে মিথটা আছে সেটার সঙ্গে সিগারেট খাওয়ার মিথেরই একমাত্র তুলনা হয়।
  • aka | ০৮ জুন ২০১২ ০৮:৫৯12344
  • আমি এককালে সাপের স্বপ্ন দেখতাম, তখন আমার মনে হয় আট বা নয় বছর বয়স। দেখতাম বিরাট লম্বা, বিষধর সাপ আমার পাশে শুয়ে আছে, হাত ফেললেই কামড়ে দেবে। দাদু একদিন বালিশের নীচে গঙ্গা জল ছিটিয়ে দিল, আর কোন দিন দেখি নি। প্লাসিবো এফেক্ট।
  • Abhyu | ০৮ জুন ২০১২ ০৮:৫৮12343
  • ভুতের ভয় পাওয়া কিছু খারাপ না - আমি রাতের বেলায় সবুজ মানুষ নাটক শুনে, তার উপর আবার লোড শেডিং ছিল, ভয়ের চোটে ঘুমোতে পারি নি - আর ঘুমিয়ে যখন পড়লাম তখন অ্যায়্সা ভয়ের স্বপ্ন দেখেছিলাম যে কি বলব - স্বপ্নটা মনে নেই, ভয় পাওয়াটা দিব্যি মনে আছে
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৮:৫৬12342
  • ঋদ্ধি, ঃ-)))))। উল্টো জামা পরে শুলেও ভূতে ধরে না।
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৮:৫৫12341
  • কিকি আর অরণ্যদা, চাপ নিও না। ঠিক পারব।
  • riddhi | ০৮ জুন ২০১২ ০৮:৫৪12340
  • ছোটবেলায় স্বপ্নে ভূত না আসার জন্য আমি বালিশে 'রাম' লিখতাম আর বালিশের নিচে লোহা নিয়ে শুতাম। এরম বলদামি বোধহয় এখানে আর কেউ করেনি।
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৮:৫৩12339
  • আকার য্যামোন পাপমন! ঋদ্ধি পরিষ্কার লিখল ইন্দিরা গান্ধীর ভূত। আর আকা দেখল চটি!!! দেখে আবার উত্তেজিতও হয়ে গেল। মানে হতই, শুধু উত্তেজিত হওয়ার সুযোগের অপেক্ষায় ছিল। সাধে সাম্পানের কাছে উঠতেবসতে বকুনি খায়!!!
  • ঝিকি | ০৮ জুন ২০১২ ০৮:৫২12338
  • আমার ছেলে আর তার বাপের ঘুমের মধ্যে কথা বলার অভ্যেস আছে। ছেলে বেশীর ভাগ সময় ঘুমের মধ্যেও ক্ম্পুতে গাড়ীর চালান মাঝেমাঝে ক্রাশ, উফ্ফ ইত্যাদি বলে থাকেন, মাঝে মাঝে হতাশ হয়ে হাত-পাও চালিয়ে থাকেন!!
    ছেলের বাপ একটু শান্ত মানুষ, তিনি ঘুমের মধ্যেও জুনিয়র ইঞ্জিনিয়ার বা ডিজাইনারকে বোঝান বা বারতীয় ক্রিকেট প্লেয়ারদের গালি দেন!!
    মুশকিল হল ছেলে আর তার বাপের এইসব ক্রিয়াকলাপ তাদের পারস্পরিক ঘুমে কোন ব্যাঘাত ঘ্টায় না। বেচারী মায়ের-ই মাঝে মাঝে ঘুম ভেঙে যায় ☻
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৮:৫১12336
  • তবে অভ্যু,, তুই কাল রাতে যেকটা গান দিয়েছিস, প্রত্যেকটা গান শুনে মনপ্রাণ ভরে গেছে। থ্যাংকিউ।
    মৈত্রেয়কে অঙ্ক শেখানোর টিউশনিটা তোকেই দেব, বুঝলি!
  • riddhi | ০৮ জুন ২০১২ ০৮:৫১12337
  • আরে চটি না। ওনাকে চটি ক্যাটিগরেইতে অনেকদিন ফেলিনি, কারন হূত তো। মানে, ইন্দিরা গান্ধি ফার্স্ট জানা অফিশিয়াল মৃত্যু। আর খুন হয়ে মরে গেলে মানুষ ভূত হয়। দুয়ে দুয়ে চার। আর্বিট সিন সব, দরজা খুলে দেখি ইন্দিরা গান্ঢির মত একজন বুড়ী সাদা শাড়ি পড়ে হাসছে। হাতে একতা বস্তা নিয়ে। ভূত কাম ছেলেধরা। আমার একটা ফোবিয়া হয়ে গেছিল। পরে ওনার ছোটবেলার ছবি ফবি দেখে নিজেকে বুঝিয়েছি।
  • Abhyu | ০৮ জুন ২০১২ ০৮:৪৫12334
  • এই আকাশ ভরাটা বেশি বয়সে গাওয়া - আকাশবাণীতে একটা কম বয়সের রেকর্ডিং আছে - খুব সুন্দর
  • একক | ০৮ জুন ২০১২ ০৮:৪৫12335
  • ঋদ্ধি কি আমায় জিগালে ?
    আমি কিঞ্চিত ল্যাদখোর আছি. অনেক কিছুই ভাবার শেষ এ মনে হয় কি হবাআআ, ব্যাস আর করিনা. এইরকম.
    তবে হাতে-পায়ে ল্যাদখোর নই. আর ঘুম কম . সে নিয়ে অবস্য অসুবিধে নেই. একটা সময় ভাবতুম ওসব. সবাই বলতো ঘুমোস না কেন. স্নান করিস না কেন . দাঁত মজিস না কেন. দাড়ি কেন...
    সকলে হাল ছেড়েছে, আমি এখন যখন যা পায় তখন তাই করি. দিব্যি আছি :)
  • Abhyu | ০৮ জুন ২০১২ ০৮:৪৩12333
  • স্বপ্নে ভূত কিন্তু আমিও দেখেছি - আমার খুব প্রিয় অঙ্কের দিদিমনি আত্মহত্যা করেছিলেন (ওনার ছেলে আমার দাদার ব্যাচে পড়ত) - মর্নিং স্কুলে পড়াতেন - মারা যান যখন তখন আমি ডে সেকশনে উঠে গেছি - কিন্তু তারপরে আমি মাঝে মাঝে স্বপ্ন দেখতাম উনি ক্লাস নিচ্ছেন আর আমরা সবাই খুব ভয় পাচ্ছি কারণ আমরা জানি যে উনি মারা গেছেন।
  • aka | ০৮ জুন ২০১২ ০৮:৪২12332
  • শেষে ইন্দিরা গান্ধীর চটি স্বপ্ন? নাঃ রিদ্ধির সাথে ওয়ান টু ওয়ান দরকার।
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৮:৩৯12331
  • দেখেছ সব্বাই, আমার কেন আগে থেকেই হাসি পাচ্ছিল? ইন্দিরা গান্ধীর ভূতকে স্বপ্নে দেখার কথা কেউ আজ অব্দি ভাবতে পেরেছে? তা ঋদ্ধি, কী করত ইন্দিরা গান্ধীর ভূত?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত