এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • hu | ০৮ জুন ২০১২ ০৮:০০12298
  • জাই যেমন লিখল আমার তেমন হয়। এখনি হচ্ছে। ঘুমোতে যাই।
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৮:০০12299
  • হুচি আমি পড়েছি, কিন্তু ওসব ঐ ফেইনম্যানের মত লোকের পক্ষেই সম্ভব। ঘুমের মধ্যে নিজের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করার ক্যালি এ কাঠামোয় আর আমার হয়ে উঠবে না।
  • aka | ০৮ জুন ২০১২ ০৮:০০12300
  • ওসব সাহিত্য, ফাহিত্য রাখ। মানুষ মানে জীবনের বেসিক ঠিক কর - খাওয়া-দাওয়া, ঘুম ইত্যকার শরীরবৃত্তিয় কাজকম্মো। এমনিতে ঠিক না হলে শরীর চর্চা কর, তারপরে ওসব আলবাল সাহিত্য দেখাস। বেঁচে থাকার জন্য সাহিত্য, সাহিত্যের জন্য বেঁচে থাকা না।
  • Abhyu | ০৮ জুন ২০১২ ০৭:৫৯12295
  • সৈয়দ মুজতবা রচনাবলী ওই ১৪ খন্ড পড়বে? উপন্যাসগুলো পর্যন্ত?
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৭:৫৯12296
  • কেকের এই পন্থাটা আমার ঘুম আনার একমাত্র নিদান। এটাও আমিও করি।
  • hu | ০৮ জুন ২০১২ ০৭:৫৯12297
  • আরে তোমরা কেউ শিওরলি ইউ আর জোকিং মিস্টার ফেইনম্যান পড়ো নি? ওখানে আছে ফেইনম্যান কেমন করে নিজের ঘুমকে পর্যবেক্ষন করতেন। কেমন করে ওৎ পেতে থাকতেন কখন ঘুম আসে দেখার জন্য। তারপর ঘুমের মধ্যে কেমন করে ভাবনা চিন্তা নিয়ন্ত্রন করতেন।
  • একক | ০৮ জুন ২০১২ ০৭:৫৭12292
  • আকা দা

    পায়ের টান মাথা অবধি আসবে ? এটা পুরো শক্ . কিচ্ছু একটা ক্যালসিয়াম-ম্যাগ্নিশিয়াম ব্যালান্স বিগ্রে ফেলেছি বোধ হয় . আমাদের বাড়ি ভর্তি ডাক্তার আর পাগল . কাজেই তাদের বলে কিচ্ছু লাভ হয়নি.
    একজন অনাত্মীয়- অবান্ধব স্নায়ুশল্যবিদ কে দেকাবো . ইআর -বক্সী রা বলচে দীর্ঘদিন বিভিন্ন কিসিমের নেশা করার ফলে ইলেকট্রন -প্রটন ঘাবড়ে গ্যাসে :|
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৭:৫৭12293
  • উরে বাবা রে, সাতসকালে আমার মরার ক্থা তুলছিস কেন রে? শিক্ষে-দীক্ষে কিছুইই কি নাই? মরব কেন খামোখা? এখনো আমার সৈয়দ মুজতবা রচনাবলী শেষ করা বাকি, সো ইজ বনফুল রচনাবলী, অ্যান্ড মানিক বন্দ্যো রচনাবলী অ্যান্ড হুমায়ুন আমেদ রচনাবলী।এগুলো শেষ না করে মরার কোনো চান্স নেই।
  • Abhyu | ০৮ জুন ২০১২ ০৭:৫৭12294
  • না অঙ্ক কষতে বললে আমার প্রবলেম হয় না - ওটা তুমি ভালই কারো। কিন্তু বর্তমানে তোমার যে জিনিসটা একটু বাকি পড়ে যায় সেটা হল নিজের একটু যত্ন - তুমি চেষ্টা কারো, লিখেছ তো, কিন্তু আরো করতে হবে - ৫০ ঘন্টা ঘুম ছাড়া থাকা চলবে না ইত্যাদি
  • kk | ০৮ জুন ২০১২ ০৭:৫৬12291
  • আমার ঘুম আবার বেজায় অবাধ্য। বে-জায়। ঘুম আসতেই চায়না। তখন শুয়ে শুয়ে আমায় মনে মনে একটা গল্প বানাতে হয়। বানাতে বানাতে একটা সময়ে ঐ অভ্যু যেমন বললো তেমনি হয়। আবার খানিক পরে ভেঙে যায়, তখন যদ্দুর হয়েছিলো তারপর থেকে আবার গল্প বানাতে হয়।
  • aka | ০৮ জুন ২০১২ ০৭:৫৫12290
  • অংক ভালো লাগলে শিখবে, না হলে ক্রিকেট খেলবে, না হলে অন্য কিছু করবে। মা না থাকলে এদিক ওদিক থেকে মা যোগাড় করার খুব বেশি অপশন নেই।
  • aka | ০৮ জুন ২০১২ ০৭:৫৩12289
  • তুই মরলে ছেলের বেশি অসুবিধা, কষ্ট।
  • aka | ০৮ জুন ২০১২ ০৭:৫২12288
  • আরে নিজেকে ফাঁকি দেওয়াইঅ সবথেকে বড় চুক্কি।
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৭:৫১12287
  • আব্বে শালা আকা, পাস্ট লাইফের কোন ব্যাগেজটা বয়ে আমাকে বর্তমান আর ভবিষ্যতকে ধোঁকা দিতে দেখেছিস? বর্তমানের কোন কাজটা ফেলে রাখি? ভবিষ্যতের দিকে তাকিয়ে ছেলেটাকে একটু অংক কষতে বললেও তো তোদের প্রবলেম হয়। লিখলামই তো যা কিছু প্রবলেম, ঘুমোনোর সময় হয়। কিন্তু তার জন্য বর্তমান আর ভবিষ্যতকে চুক্কি দিই, এমনটাও নয়।
    তোকে হাতের কাছে পেলে কেলিয়ে পাট করতাম।
    জ্ঞান দিতে হলে ভেবেচিন্তে জ্ঞান দে। যা ইচ্ছে বললেই মানব না কি?
  • aka | ০৮ জুন ২০১২ ০৭:৪৯12286
  • না না সুযোগ অনেক পেয়েছি, দিই নি, মাইরি।
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৭:৪৭12285
  • এককএর সাতটা চল্লিশের শকটা আমারও লাগে, সেই ছোটবেলা থেকেই। ঘুমের মধ্যে ছিটকে উঠি।
  • ব্যাং | ০৮ জুন ২০১২ ০৭:৪৬12284
  • হ্যাঁ, আর সেই খোলা পাতায় নাম ধরে দেওয়া জ্ঞানটা দেখে ইস্তক রাগে পিত্তি চটকে গেছে। চান্স পেয়েছিস সদ্ব্যবহার করতে হবে না!
  • aka | ০৮ জুন ২০১২ ০৭:৪৫12283
  • একক পায়ে টান ধরে।
  • aka | ০৮ জুন ২০১২ ০৭:৪৪12281
  • আমি যখন বই পড়তে পড়তে ঘুমোই তখন অক্ষর, আমি, বই, আলো, পৃথিবী এক হয়ে যায়, একরাশ তরঙ্গ মাথার একপাশ থেকে অন্যপাশে বয়ে যায়, বোঝা যায় কিন্তু উপলব্ধি করা যায় না।
  • একক | ০৮ জুন ২০১২ ০৭:৪৪12282
  • একটা জিনিষ হচ্ছে কয়েক বছর ধরে. ঘুমোতে ঘুমোতে একটা ইলেকট্রিক শক্ লাগে. পায়ের আঙ্গুল থেকে উঠে মাথার মাঝখান অবধি . ছিটকে মতো উঠি. ঘুম ভেঙ্গে যায়. বেশ জোরে শক্ .
  • একক | ০৮ জুন ২০১২ ০৭:৪১12280
  • আমি তো ঘুম না আসা অবধি ঘুমোতে পারিনে, মানে শুয়ে থেকে আস্তে আস্তে ঘুমোনো এমন হয়না. খুব ক্লান্ত হয়ে একসময় আসে যখন বুঝি ১০-২০ সেক এর এক একটা ফেস যাচ্ছে যেটা মনে পরছেনা তখন কি. তারপর ফেজ টা ৩০ সেক অবধি হলে আমি একটা সিগ খাই লম্বা করে টেনে টেনে . অক্সিজেন কমে আসে. কেমন অসার লাগে . ঘুম.
  • kiki | ০৮ জুন ২০১২ ০৭:৩৮12278
  • বাবারে! আমি ৯১৮ পজ্জন্ত্য পড়ে গেসলুম।ঃ(
  • Abhyu | ০৮ জুন ২০১২ ০৭:৩৮12279
  • ঠিক পন্ডিত মশাই হত
  • xi | ০৮ জুন ২০১২ ০৭:৩৬12277
  • অভ্যু, এরকম হয়েছে আমার, কোনো যন্ত্রণা না, একটা কেমন শিথিলতা, দুর্বলতা, হাত নড়ে না যেন ভীষণ ক্লান্তি--তার ঠিক পরেই সব আউট।
  • kk | ০৮ জুন ২০১২ ০৭:৩৫12276
  • অভ্যু, এই জিনিষটা আমার প্রায় রোজ রাত্রেই হয়। কিন্তু তুমি মাস্টারমশাইকে কোন পা জিগ্যেস করলে কেন? পন্ডিতমশাইকে জিগ্যেস করতে হতো তো।
  • aka | ০৮ জুন ২০১২ ০৭:৩৪12275
  • আমার তো প্রতিবার ঘুমের সময়েই এমন হয়।
  • Abhyu | ০৮ জুন ২০১২ ০৭:৩২12274
  • এই রকম এক্সপিরিয়েনস কারো হয়েছে - ঘুম আসার ঠিক আগের মুহুর্তে - তখনও মন জেগে কিন্তু শরীরটা ঘুমিয়ে গেছে - তুমি বুঝতে পারছ ঘুমিয়ে যাবে কিন্তু সেটা আটকানোর জন্যে হাতের আঙুল নাড়তে গেলে বা এমনকি চোখ খুলতে গেলেও প্রচন্ড যন্ত্রনা হচ্ছে - একমাত্র উপায় মনকে বলা - ঘুমিয়ে যা - আর তার ২-৫ সেকেন্ডের মধ্যেই তুমি ঘুমের দেশে ?
  • aka | ০৮ জুন ২০১২ ০৭:২০12273
  • এই বোধহয় প্রথম কাউরে খোলা পাতায় নাম ধরে জ্ঞান দিলাম।
  • একক | ০৮ জুন ২০১২ ০৭:১৮12271
  • মানুষের সবচে বড় ব্যর্থতা হলো স্বপ্ন ব্যাপার টা কে ঘুমের সঙ্গে গুলিয়ে ফেলা .
    কাওকে ঘুম নিয়ে জিগাও, হালার পো তক্কুনি ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখেচে তাই নিয়ে গপ্পো জুড়বে .
  • aka | ০৮ জুন ২০১২ ০৭:১৮12272
  • ব্যাং ক্ষেদ না করে সামনে তাকা। ছেলে যখন করেইছিস, ছেলের কথা ভাব। প্লেইন, সিম্পুল এবং লিটল হার্শ ওয়ান লাইনার। পাস্ট লাইফের ব্যাগেজ বয়ে বর্তমান আর ভবিষ্যতকে ধোঁকা দিয়ে লাভ নেই। এক্সারসাইজ কর, আর মাঝেমধ্যে নেশা ভাংও করতে পারিস। তবে অ্যাডিকশন হবার চান্স বেশি। সেটা মাথায় রাখিস। এনজয় লাইফ ইয়ার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত