এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৬৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SKM | ০৭ মার্চ ২০১৬ ০৫:০৩645640
  • EB এর কি holo।
  • Tim | ০৭ মার্চ ২০১৬ ০৫:০৭645641
  • সিয়াচেনে আমাদের সৈন্যরা যুদ্ধ করছে বলে দেশপ্রেমে খেলা ভুলে গেছে
  • + | ০৭ মার্চ ২০১৬ ০৫:২২645642
  • দং-দং করে কোল লীগে নাচার সময়ই বলেছিলাম আই লীগে চলবেনাঃ) মেন্ডিকে খালি একটা ম্যাচেই দেখেছি, তাই জানিনা কেমন খেলছে।

    আমি খালি ভাবছি শেহনাজ আর বেলোর কি হল? শেহনাজ মোবা ছাড়ায় দুক্ষু পেয়েছিলাম, প্লেয়ারটা ভালো ছিলাম, মোবা ছেড়ে ইবেতে যেতে ভেবেছিলাম লংটার্মে মেহতাবের রিপ্লেসমেন্ট পেয়ে গেল। ও যে ব্যাটা মেহতাবের থেকে মারপিটই শিখেছে, খেলা শেখেনি। যাই হোক, আমরা হংকংটা খেলে আসি। বেলো আগেরবার কিংশুকের সাথে এত ভালো খেলল, আর এখন ইন্ডিয়ার সেরা স্টপার অর্ণবের (ইয়ার্কি মারছিনা, সত্যিই মনে করি) সাথে কম্বি হচ্ছেনা? ইবের সবথেকে বাজে লিংক দুখানা সাইড ব্যাক, রাহুল ভেকে-শৌমিক-রবার্ট, এদের দিয়ে বারাসাত লীগই চলে।

    কাল বেন্টেকে ৯৪ মিনিটের ডাইভটা ভালই দিয়েছে
  • Tim | ০৭ মার্চ ২০১৬ ০৫:৩৫645643
  • আগের দু সিজনে লোবো খুব ভালো খেলেছিলো, আমি খেলা দেখছিলাম, সে এই সিজনে উধাও। হেরেছে বলে একটুও দুঃখ নেই, ভুলভাল খেল্লে হারাই উচিত। তবে একটা ভালো হয়েছে টাইম জোনের জন্যে, সময় নষ্ট করে এই খেলা দেখতে হচ্ছেনা।

    আর ডং ডং করে লোকে নেচেছে কলকাতা লিগে গোল দেখে। যে গোল করবে, জেতাবে তাকে নিয়ে লোকে নাচবেই।
  • b | ০৭ মার্চ ২০১৬ ১২:০৯645644
  • ঃ(((((((((((((((((((((((((
    চিত্তে সুখ নাই।
  • উমেশ | ০৭ মার্চ ২০১৬ ১৩:৩০645645
  • কালকের বেন্টেক এর ডাইভ টা দেখে হাসিই পেলো।
    দেখে কেন জানি না কুম্বলের ডাইভ দিয়ে ফিল্ডিং এর কথা মনে পড়লো।
  • Sudipta | ০৭ মার্চ ২০১৬ ২১:৪৪645646
  • বিকাশ জাইরুর মত ইন-ফর্ম প্লেয়ার কে সত্তর মিনিট পরে মাঠে নামালে আর ডং কে আই লীগের ম্যাচে ফার্স্ট ইলেভেন এ রাখলে যা হয় তাই হয়েছে; আর সুব্রত পাল কাল সত্যি চেক হয়ে উঠেছিল, বহুদিন পর এত ভালো খেললো, এই শিভাজিয়ান টিমটার ডিফেন্স বেশ ভালো। গান্ধী একটা কথা একদম স্পট অন, মেহতাব শেহনাজ কে নিজের মতই গড়ে পিটে নিচ্ছে, শুধু শুধু একটা ভালো প্লেয়ার নষ্ট হতে চলেছে।

    এদিকে ব্যাঙ্গালোর কে যা তা ভাবে টেনে খেলিয়ে ড্র করালো, সিওর হারা ম্যাচ, ওদিকে বোধ হয় ভালই আদান প্রদান চলছে। কোনভাবেই এই টিমটাকে আই লিগ জিততে দেওয়া উচিত নয়। কাল মন থেকে চেয়েছিলাম ইস্ট বেঙ্গল জিতুক, কলকাতার দুটো টিমই ভালো খেললে চাপে থাকত।
  • Sudipta | ০৭ মার্চ ২০১৬ ২১:৫০645647
  • গান্ধী কিংশুক বরাবর ই ডিফেন্সে খুব ভালো মানিয়ে নেওয়া প্লেয়ার, ভালো ব্লকার, শুধু বড় নামের আড়ালে চলে যায়। আর অর্ণব এবার সাফ কাপ থেকেই যথেষ্ট ছড়াচ্ছে।এক নম্বর শিরোপা গেল বলে।
  • + | ০৯ মার্চ ২০১৬ ১৮:১২645650
  • লিখতে লিখতে ৩-০
  • + | ০৯ মার্চ ২০১৬ ১৮:১২645649
  • উফ, যাতা। ৩৫মিনিট, ২-০, অপোনেন্ট ১০ জন। ওদিকে মাজিয়া জিতছে, গ্রুপ টপের আদর্শ পরিস্থিতি।
  • Sudipta | ০৯ মার্চ ২০১৬ ১৮:২৪645651
  • সনি, লেনি, গ্লেন উফ কি খেলছে রে ভাই! আজ ডিফেন্সে প্রীতম-লুসিয়ানো-কিংশুক-প্রবীর। অপেরার নাম বাগানে বসন্ত :)
  • + | ০৯ মার্চ ২০১৬ ১৮:২৮645652
  • নামগুলো হেব্বি বলছে।

    লুচি-আনো, নর্দ
  • Sudipta | ০৯ মার্চ ২০১৬ ১৯:১৭645653
  • জেজে বাকি ছিল। হয়ে গেল ৪-০ :)
  • + | ০৯ মার্চ ২০১৬ ১৯:৪৬645654
  • নেহাত আমরা ফাকা গোলে গোল দিইনা।

    প্রথম দল ৫টা বাঙালী, আর টোটল খেললো ৭ জন।
  • Tim | ০৯ মার্চ ২০১৬ ২২:১৩645655
  • সিয়াচেনে ভারতীয় সেনা ছিলো, তাই এই জয়
  • Sudipta | ০৯ মার্চ ২০১৬ ২৩:১৪645656
  • :))))
  • + | ১০ মার্চ ২০১৬ ০৬:২৭645657
  • এটা সিয়াচেনে নয়, এটা অরুনাচলের ভারতীয় সেনা আছে বলে জয়ঃ)

    সাউথ চায়না ক্লাবকে হারিয়েছে, সোনি নর্দেকে না দিদি ভোটে দাঁড় করিয়ে দেয় সিপিয়েমের বিরুদ্ধে
  • aranya | ১০ মার্চ ২০১৬ ১০:১৫645658
  • খুব ভাল খবর, গো মোবা। ইবে সাপোর্টার হলেও জেনু আনন্দ পেলাম - বিদেশে বড় ব্যবধানে জয় পেয়েছে, প্রথম দলে ৫ জন বাঙালী + আরও কিছু অবাঙালী ভারতীয় খেলোয়াড়। জাস্ট দারুণ
  • + | ১১ মার্চ ২০১৬ ০৫:৪৬645660
  • পরপর দুদিন দুজনের দুট মিস দেখলাম। দুটৈ বছরের সেরা গোল মিসের নমিনিতে থাকার মত। আজ কুটিনহোর আর কাল সোনি নর্দের।
  • b | ১১ মার্চ ২০১৬ ২০:৫৩645661
  • নিউক্যাসলের ম্যান্জার চ্যান্জ হোলো।
  • Jay | ১২ মার্চ ২০১৬ ১৯:০৯645662
  • ম্যাক্লারেন তো হেড কোচ ছিল। ওরা তো ম্যান্জার রাখে না।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১২ মার্চ ২০১৬ ২০:১৬645663
  • না, রাফাকে ম্যানেজার বলা হয়েছে। হেড কোচ নয়। বলা হচ্ছে গত কয়েক বছরের ফেইলড এক্ষপেরিমেন্ট বন্ধ হল হয়তো। তবে না আঁচালে বিশ্বাস নেই।

    এই লেখাটা ভালো -

    http://www.telegraph.co.uk/football/2016/03/07/newcastle-are-no-longer-a-football-club-in-the-conventional-sens/
  • Arpan | ১৩ মার্চ ২০১৬ ১১:৩৯645664
  • "Chelsea were well beaten by Paris St-Germain and now this FA Cup exit means they have nothing left to fight for and no Champions League football to look forward to next season for the first time since Abramovich took charge in July 2003.

    With a new manager to be appointed, captain John Terry facing an uncertain future, and a squad needing urgent rebuilding, this day almost felt like the end of an era for Chelsea."

    বিবিসি থেকে
  • রোবু | ১৩ মার্চ ২০১৬ ১১:৪৭645665
  • সিরিয়াস রিবিল্ডিং কি লাগা উচিত? প্লেয়ার অনুযায়ী দেখলে আমার তো মনে হয় চেলসি এখনো প্রিমিয়ার লিগের টপ তিনটে দলের মধ্যে থাকে। সিটি আর ম্যানু-র পরেই।
  • Arpan | ১৩ মার্চ ২০১৬ ১১:৫৭645666
  • সাম আর্জেন্ট স্পেন্ডিং।

    এদিকে সিটি টপ ফোরে না থাকলে হেব্বি মজা হবে। পেপকে পেলিগ্রিনির ওয়েলকাম গিফ্ট। ঃ)
  • রোবু | ১৩ মার্চ ২০১৬ ১২:০৪645667
  • পেপ আসলে ভুল সিটি চুজ করেছে, বুইতে পারেনি ঃ-)
  • Arpan | ১৩ মার্চ ২০১৬ ১২:১১645668
  • মেসি আর পোগবা কি আসবে ইওরোপা লিগ খেলতে?
  • ঊমেশ | ১৩ মার্চ ২০১৬ ১৯:৩১645669
  • আর্সেনাল এর ফ্যান হয়েও বলছি, গ্যাব্রিয়াল লাকি।
  • cb | ১৩ মার্চ ২০১৬ ১৯:৫৪645671
  • হাফটাইমে মোবা ১ - মুম্বাই এফ সি ০ (কাতসুমি)

    সনি নর্ডি গোলকীপারকে কাটিয়ে ওপেন নেট মিস করল!!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন